03/05/2026
নতুন কুড়ি স্পোর্টস–২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে সেচ্ছাসেবক হিসেবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেছে সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের ১০ জন রোভার ও গার্ল ইন রোভার।
নতুন কুড়ি স্পোর্টস -২০২৬ এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
📍 স্থান: সিলেট জেলা স্টেডিয়াম
📅 তারিখ: ২ মে ২০২৬ ইং
01/05/2026
মহান মে দিবস: শ্রম ও সংগ্রামের অমর গাথা
শ্রমিকদের ত্যাগ, অদম্য পরিশ্রম এবং ঐতিহাসিক সংগ্রামের প্রতি জানাই বিনম্র ও গভীর শ্রদ্ধা। সভ্যতা গড়ার কারিগর সেই মেহনতি মানুষের ঘামেই সচল রয়েছে আমাদের পৃথিবীর চাকা; গড়ে উঠেছে আজকের আধুনিক সমাজ ও সুউচ্চ সভ্যতা।
আজকের এই বিশেষ দিনে আমাদের অঙ্গীকার হোক— ন্যায্য পাওনা নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং প্রতিটি শ্রমিকের জন্য একটি মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা। শ্রমের প্রকৃত সম্মান রক্ষা করা কেবল অঙ্গীকার নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব।
“শ্রমই আমাদের অস্তিত্বের শক্তি, আর ঐক্যই আমাদের অপরাজেয় বল।”
🔻
সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপ,সিলেট
01/05/2026
শুভ জন্মদিন
রাহিম উদ্দিন রাহী
সাবেক সিনিয়র রোভার মেট (২০১৭–২০)
সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপ, সিলেট
আপনার নেতৃত্ব, নিষ্ঠা ও ভালোবাসায় গড়ে উঠেছে অনেক স্মৃতি, অনেক পথচলা।
আজকের এই বিশেষ দিনে রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
আপনার জীবনের প্রতিটি দিন হোক সাফল্যমণ্ডিত, আনন্দময় ও আলোকিত।
সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
শুভ জন্মদিন
23/04/2026
গত ১৮ এপ্রিল ২০২৬ ইং, সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বার্ষিক ডে-ক্যাম্পটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র জাফলং ও রাংপানিতে আয়োজিত এই ডে-ক্যাম্পটি রোভারদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতার ভাণ্ডার।
ডে-ক্যাম্পে উপস্থিত হয়ে সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপকে শুভেচ্ছা ও অনুপ্রেরণা প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের
সিনিয়র রোভার মেট মারুফ আহমেদ এবং রোভার মেট তারেক। তাদের উপস্থিতি রোভারদের মাঝে নতুন উদ্যম ও উৎসাহ সৃষ্টি করে।
পুরো ডে-ক্যাম্পটি দক্ষতা ও আন্তরিকতার সাথে পরিচালনা করেন সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট তায়েফ আহমদ এবং রোভার মেট মো: তায়েফ আহমদ তালুকদার। তাদের সুপরিকল্পিত দিকনির্দেশনায় প্রতিটি কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এই ডে-ক্যাম্পে রোভারদের জন্য ছিল বিভিন্ন শিক্ষামূলক খেলাধুলা, দলভিত্তিক কার্যক্রম এবং প্রাণবন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা। এসব কার্যক্রমের মাধ্যমে রোভাররা শুধু আনন্দই উপভোগ করেনি, বরং বাস্তব জীবনে প্রয়োজনীয় নানা দক্ষতাও অর্জন করেছে।
এই আয়োজনের মাধ্যমে রোভাররা যা শিখতে পেরেছে—
★নেতৃত্বের গুণাবলি ও দল পরিচালনার কৌশল
★পারস্পরিক সহযোগিতা ও টিমওয়ার্কের গুরুত্ব
★সমস্যা সমাধানের দক্ষতা এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ
★শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ
★প্রকৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা
এছাড়াও এই ডে-ক্যাম্প রোভারদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একে অপরের সাথে মতবিনিময় ও অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে তাদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়।
সর্বোপরি, এই ডে-ক্যাম্পটি রোভারদের জন্য ছিল শিক্ষা, আনন্দ ও অভিজ্ঞতার এক অপূর্ব সমন্বয়—যা তাদের ভবিষ্যৎ স্কাউটিং জীবনকে আরও সমৃদ্ধ।
21/04/2026
এই ছবিটি শুধু একটি তালিকা নয়—এটি স্মৃতি, দায়িত্ববোধ ও নেতৃত্বের এক জীবন্ত ইতিহাস। এখানে সংরক্ষিত প্রতিটি সিনিয়র রোভারমেটদের নাম এই গ্রুপের পথচলার একেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে। তারা শুধু একটি পদে দায়িত্ব পালন করেননি, বরং ছিলেন দিকনির্দেশক, অনুপ্রেরণার উৎস এবং শৃঙ্খলার প্রতীক। তাদের নেতৃত্ব নতুনদের হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছে, আর তাদের ত্যাগ, পরিশ্রম ও নিষ্ঠা আজকের এই অবস্থানের দৃঢ় ভিত গড়ে তুলেছে।।
এই বোর্ডে লেখা প্রতিটি নামের সাথে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি—ক্যাম্প, সেবা কার্যক্রম, চ্যালেঞ্জ, সফলতা এবং একসাথে পথচলার গল্প। তারা প্রমাণ করেছেন, একজন সত্যিকারের রোভার কেবল নিজের জন্য নয়, বরং সমাজের জন্য কাজ করে, মানুষের পাশে দাঁড়ায় এবং পরিবর্তনের অংশ হয়।
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও গৌরবময়। সময়ের ব্যবধানে সবার নাম সংগ্রহ করা সম্ভব হয়নি, তবে যাদের নাম পাওয়া গেছে, তাদের গভীর সম্মানের সাথে এখানে সংরক্ষণ করা হয়েছে। অতীতের সকল এসআরএম দের নাম খুঁজে বের করে এই তালিকাকে পূর্ণতা দেওয়ার প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। এই প্রয়াস শুধু নাম সংরক্ষণ নয়—এটি আমাদের শিকড়কে খুঁজে পাওয়া, ইতিহাসকে সম্মান জানানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার ভিত্তি গড়ে তোলা।
এই সিনিয়র রোভারদের কাছ থেকে বর্তমান ও ভবিষ্যৎ রোভাররা বহু মূল্যবান শিক্ষা নিতে পারে—যা শুধু স্কাউটিং জীবনেই নয়, বাস্তব জীবনেও পথপ্রদর্শক। তারা শিখিয়েছে, নেতৃত্ব মানে একা এগিয়ে যাওয়া নয়; বরং দলকে সঙ্গে নিয়ে এগোনো, সবার মতামতকে মূল্য দেওয়া এবং কঠিন সময়েও দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। তারা দেখিয়েছে দায়িত্ববোধ মানে শুধু কাজ শেষ করা নয়, বরং তা সততা, সময়ানুবর্তিতা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করা।
সবচেয়ে বড় কথা, তারা আমাদের শিখিয়েছে সেবার প্রকৃত অর্থ—নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানো, সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। পাশাপাশি দলগত কাজ, পারস্পরিক সম্মান ও সহমর্মিতার গুরুত্বও তাদের জীবন ও কাজের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে।
সবশেষে, তাদের এই পথচলা আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়—একজন ভালো রোভার হওয়া মানে একজন ভালো মানুষ হয়ে ওঠা। তাদের ত্যাগ, অর্জন ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে, যেন তারা আরও দায়িত্বশীল, দক্ষ ও মানবিক হয়ে সমাজের জন্য কাজ করতে পারে।
14/04/2026
নতুন বছরের প্রথম প্রহরে আনন্দ, ঐতিহ্য আর উৎসবের বর্ণিল আবহে মুখরিত হয়ে উঠলো সরকারি মদন মোহন কলেজ প্রাঙ্গণ।
পহেলা বৈশাখ উদযাপনের সূচনা হয় এক বর্ণাঢ্য শুভযাত্রার মাধ্যমে। শিক্ষক-শিক্ষার্থী এবং রোভার স্কাউট ,বিএনসিসি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুভযাত্রাটি পরিণত হয় এক প্রাণচঞ্চল মিলনমেলায়, যেখানে ছিল উৎসবের প্রাণস্পন্দন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার ম্যাম, রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক আবুল কাশেম স্যারসহ অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ। তাঁদের উপস্থিতি আয়োজনকে এনে দেয় বিশেষ মর্যাদা ও গৌরব।
পরবর্তীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যা নতুন বছরের আনন্দ ছড়িয়ে দেয় সবার হৃদয়ে।
ক্যাম্পাসজুড়ে বসা স্টলগুলোতে ছিলো বাংলার ঐতিহ্যবাহী নানা খাবারের সমারোহ—পান্তা-ইলিশসহ গ্রামবাংলার স্বাদে ভরপুর নানা পদ, যা দর্শনার্থীদের মাঝে এনে দেয় এক ভিন্নমাত্রার উৎসব অনুভূতি। সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের স্টলটি ছিল সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু।
ঐতিহ্য, সম্প্রীতি ও নতুন স্বপ্নের প্রত্যয়ে এভাবেই বরণ করা হলো বাংলা নববর্ষকে।
শুভ নববর্ষ! 🌸
12/04/2026
আজ ১২ এপ্রিল ২০২৬ ইং সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে নবাগত রোভার সদস্যদের দীক্ষা অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই দীক্ষা গ্রহণের মাধ্যমে নবাগত সদস্যরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ রোভার স্কাউটসের সদস্যপদ লাভ করে, যা তাদের দায়িত্বশীল, মানবিক ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মদন মোহন কলেজের রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোছাঃ তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হামিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও আরএসএল প্রভাষক জনাব আবুল কাশেম।
এছাড়াও উপস্থিত ছিলেন রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট তায়েফ আহমদ, রোভার মেট তায়েফ আহমদ তালুকদার এবং সাবেক এসআরএম সালেহ আহমদ রনি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোভার রাজিন আহমেদ সাহেদ।
অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে নবাগত রোভারদের সহচর স্তর থেকে সদস্য স্তর ও সদস্য হতে প্রশিক্ষণ স্তরোন্নয়নের পরীক্ষায় মেধাতালিকা অনুযায়ী বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। রোভার ও গার্লস ইন রোভার সদস্যদের দীক্ষা অনুষ্ঠান ও তাদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোছাঃ তাহমিনা আক্তার। অনুষ্ঠানের পরবর্তীতে আরএসএল প্রভাষক জনাব আবুল কাশেম নবাগত রোভার সদস্যদের দীক্ষা প্রদান করেন। শপথগ্রহণের মাধ্যমে তারা স্কাউটিংয়ের মূলনীতি—সততা, শৃঙ্খলা, সেবামূলক মনোভাব ও দেশপ্রেম—অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
এই দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে নবাগত রোভাররা শুধু একটি সংগঠনের সদস্যপদ অর্জন করেনি, বরং তারা নিজেদের ব্যক্তিগত উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, দলগত কাজের দক্ষতা এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধির এক নতুন যাত্রা শুরু করেছে। রোভার স্কাউটিং তাদেরকে ভবিষ্যতে দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবকল্যাণে নিবেদিত একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আজকের এই দীক্ষা গ্রহণ নবাগত রোভারদের জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তারা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
08/04/2026
আজ ৮ এপ্রিল — বাংলাদেশ স্কাউটস দিবস 🇧🇩⚜️
মানবতা, শৃঙ্খলা ও সেবার আদর্শে গড়ে ওঠা আমাদের প্রিয় স্কাউট আন্দোলনের এই বিশেষ দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঐতিহ্যবাহী সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকল রোভার, স্কাউটার ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা।
আসুন, আমরা সবাই স্কাউটের মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করি।"সদা প্রস্তুত" — এই অঙ্গীকারে এগিয়ে যাক আমাদের পথচলা। ⚜️
07/04/2026
আজ ৭ এপ্রিল সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু-মিটিং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।
ক্রু-মিটিংটি দক্ষতার সাথে পরিচালনা করেন গ্রুপের এসআরএম তায়েফ আহমদ এবং আরএম তায়েফ আহমদ (তালুকদার)।এছারাও উপস্থিত ছিলেন সাবেক এসআরএম সালেহ আহমদ রনি।
এছাড়াও, এই আয়োজনে সাপ্তাহিক সেশনও গ্রহণ করা হয়, যা সদস্যদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
01/04/2026
ঈদের পর প্রথম ক্রু মিটিং
ঈদের উচ্ছ্বাস শেষে আবারও একত্রিত হলো আমাদের প্রিয় রোভার পরিবার। আজকের ক্রু মিটিং ও সম্মানিত স্যারদের সাথে সৌজন্য সাক্ষাৎ আমাদের মনে জাগিয়েছে নতুন আশা, নতুন প্রেরণা।
স্যারদের দিকনির্দেশনা আর সবার আন্তরিক অংশগ্রহণে দৃঢ় হলো আমাদের অঙ্গীকার—
আরও সুন্দর, আরও শক্তিশালী এক স্কাউটিং পথচলা গড়ে তোলার।
=সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপ, সিলেট
26/03/2026
লাল-সবুজের প্রতিটি রঙে মিশে আছে আত্মত্যাগের ইতিহাস,
প্রতিটি নিশ্বাসে বয়ে চলে স্বাধীনতার গৌরবগাথা।
যাদের রক্তে লেখা হয়েছে আমাদের এই স্বাধীন সত্তা—
তাদের প্রতি রইলো অনন্ত শ্রদ্ধা ও চিরকৃতজ্ঞতা।
৫৫তম মহান স্বাধীনতা দিবসে
সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। 🇧🇩
- সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট গ্রুপ, সিলেট