Shahjalal University of Science and Technology

Shahjalal University of Science and Technology

Share

The official page of Shahjalal University of Science and Technology, operated by the University Administration.

30/04/2026
Photos from Shahjalal University of Science and Technology's post 28/04/2026

SUST Hosts Training Workshop on Accreditation Documentation and Readiness

April 28, 2026 The Institutional Quality Assurance Cell (IQAC) of Shahjalal University of Science and Technology (SUST) organized a training workshop today titled "Training on Accreditation Documentation, Readiness, and Assessment Advancement."

The session, which commenced at 10:00 AM, was held in the university's Mini Auditorium. Professor Dr. Salma Akhter, Director of the IQAC, presided over the program.

The Vice-Chancellor of the university, Professor Dr. A. M. Sarwaruddin Chowdhury, graced the event as the Chief Guest. The workshop also featured Treasurer Professor Dr. Md. Ismail Hossain as special guests.

Professor Dr. S. M. Kabir, a member of the Bangladesh Accreditation Council, served as the resource person for the training. He provided expert guidance on the essential components of accreditation documentation and the necessary preparations required for assessment advancement, aiming to enhance the quality assurance standards within the university.

Photos from Shahjalal University of Science and Technology's post 25/04/2026

‘অ্যাসোসিয়েশন অব হামবোল্ট ফেলোস বাংলাদেশ’-এর বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

আজ শনিবার (২৫ এপ্রিল, ২০২৬), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (CARS) সেমিনার রুমে অ্যাসোসিয়েশন অব হামবোল্ট ফেলোস বাংলাদেশ (AHFB)-এর বার্ষিক সাধারণ সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশ-বিদেশের বরেণ্য শিক্ষাবিদ ও কূটনীতিকরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ড. রুডিগার লটজ । প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্লাহ, এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এএইচএফবি (AHFB)-এর বর্তমান সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক।

সেমিনারে বক্তারা বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা এবং বাংলাদেশ ও জার্মানির মধ্যকার শিক্ষা ও গবেষণার সেতুবন্ধনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে হামবোল্ট ফেলোশিপের মাধ্যমে বাংলাদেশি গবেষকরা কীভাবে বৈশ্বিক বিজ্ঞানে অবদান রাখছেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Photos from Shahjalal University of Science and Technology's post 25/04/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

আজ শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) দুপুর ১২টায় তিনি ধানমন্ডিস্থ ঢাকা সিটি কলেজ কেন্দ্রটি সরজমিনে পরিদর্শন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ আমন্ত্রণে ভাইস চ্যান্সেলর এই পরিদর্শনে অংশ নেন। পরিদর্শনকালে তিনি পরীক্ষা হলের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

এ সময় ঢাকা সিটি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সারা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

21/04/2026

উচ্চশিক্ষার মানোন্নয়নে 'Standards and Criteria for Institutional Accreditation' বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আজ মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দেশের উচ্চ শিক্ষার মান নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) 'Standards and Criteria for Institutional Accreditation' শীর্ষক কর্মশালা ঢাকায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশগ্রহণ করেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী কর্মশালায় অংশগ্রহণ করেন।

উচ্চ শিক্ষার মান নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল 'Standards and Criteria for Institutional Accreditation' সংক্রান্ত খসড়া ডকুমেন্ট প্রস্তুত করেছে। এই খসড়া ডকুমেন্টটি চূড়ান্ত করার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যগণকে 'সম্মানিত অতিথি' হিসেবে আমন্ত্রণ জানানো হয়। উপাচার্যবৃন্দের মূল্যবান পরামর্শ ও মতামতের ভিত্তিতে এই খসড়া চূড়ান্ত করা হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিএসির সচিব প্রফেসর এ. কে. এম. মনিরুল ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস এম কবির।

20/04/2026

ভাইস চ্যান্সেলরের সাথে সৌজন্য সাক্ষাৎ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের অধ্যাপক ও রবীন্দ্র বিশেষজ্ঞ ডং ইউচেন।

সোমবার (১৯ এপ্রিল, ২০২৬) বিকেল ৩টায় ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক একাডেমিক সহযোগিতা, সংস্কৃতি বিনিময় এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম, কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রভাষক লিউ জিয়ান ফিওনা এবং শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল।

Photos from Shahjalal University of Science and Technology's post 20/04/2026
Photos from Shahjalal University of Science and Technology's post 19/04/2026

এস. এস. সি. ২০২৬ পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় আসন্ন এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Photos from Shahjalal University of Science and Technology's post 18/04/2026

শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের ৩০ বছর পূর্তি উদ্যাপন

আজ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দুপুর ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর নৃ-বিজ্ঞান বিভাগের তিন দশক পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সিম্পোজিয়াম ও গ্র্যান্ড সেলিব্রেশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী বলেন, সামাজিক অবক্ষয় একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা নিয়ে গবেষণা করে সংশ্লিষ্ট তথ্য ও সুপারিশ সরকারকে প্রদান করা প্রয়োজন, যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যায়। তিনি আশা প্রকাশ করেন যে, নৃবিজ্ঞান বিভাগ এ ধরনের গবেষণামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বিভিন্ন কারণে দেশের তরুণরা মানসিক চাপ ও ডিপ্রেশনে ভুগছে, যা অত্যন্ত উদ্বেগজনক। পাশাপাশি অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর দেশে ফিরে আসে না, এ প্রবণতা রোধ করে তাদের দেশে ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।

মন্ত্রী মোবাইল ফোনের সঠিক ও সংযত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে বিরত থাকা প্রয়োজন। তিনি নতুন বিভাগের খোলার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, দেশের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে গবেষণা পরিচালিত হলে সরকার তা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণে কাজে লাগাতে পারবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্য ও মানসম্পন্ন শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, সিলেট অঞ্চলকে কেন্দ্র করে গবেষণা কার্যক্রম জোরদারে নৃ-বিজ্ঞান বিভাগের গবেষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। গত ১৭ বছরে বিশ্ববিদ্যালয়ে কোনো নতুন বিভাগ খোলা হয়নি। বর্তমান প্রশাসন সময়োপযোগী নতুন বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে এবং এ বিষয়ে মন্ত্রী মহোদয়ের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ইলেকট্রনিক ক্যাম্পাসে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম সাবেক মন্ত্রী সাইফুর রহমান-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন । তিনি বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাঁর সময়েই দেশে ভ্যাট ব্যবস্থা চালু হয়।

তিনি আরও বলেন, মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের শিক্ষা ব্যবস্থা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে তাঁর ইতিবাচক চিন্তাভাবনার সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। দেশের প্রয়োজনে এই বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু করার সক্ষমতা রয়েছে। যথাযথ সুযোগ প্রদান করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সেই সক্ষমতার যথাযথ প্রমাণ রাখতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, একটি বিভাগের জন্য ৩০ বছর একটি দীর্ঘ সময় এবং এই সময়ে বিভাগের অ্যালামনাইরা দেশ-বিদেশে সাফল্যের সাথে ছড়িয়ে পড়েছেন। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান অডিটোরিয়ামটি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের উদ্যোগে নির্মিত, যা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগী প্রধান অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুশাররফ হোসেন পলাশ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোঃ শাহজাহান মিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারী।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka-Sylhet Highway
Sylhet

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00