Easy IELTS

Easy IELTS

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Easy IELTS, Education Website, tilagor Sylhet, Sylhet.

15/03/2025

যুক্তরাষ্ট্রে পড়াশোনা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ গাইড 👩‍🎓👨‍🎓

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা অনেক বাংলাদেশি শিক্ষার্থীর স্বপ্ন। সেখানে বিশ্বমানের শিক্ষা, ক্যারিয়ারের সুযোগ এবং গ্লোবাল এক্সপোজার পাওয়া যায়। তবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। এই গাইডে আমরা আপনাকে সম্পূর্ণ প্রক্রিয়াটি step by step বুঝিয়ে দেব—সঠিক বিশ্ববিদ্যালয় বাছাই থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে পৌঁছে সেটেল হওয়া পর্যন্ত।

---

# # # ধাপ ১: সঠিক বিশ্ববিদ্যালয় বাছাই 🎓🏛
যুক্তরাষ্ট্রে পড়াশোনার প্রথম ধাপ হলো সঠিক বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রাম বাছাই। এজন্য নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

- বিশ্ববিদ্যালয়ের মান: বিশ্ববিদ্যালয়টি এক্রেডিটেড কিনা এবং আপনার পছন্দের বিষয়ে এর ranking কেমন, তা দেখুন।
- টিউশন ফি ও স্কলারশিপ: অনেক বিশ্ববিদ্যালয় মেধা এবং আর্থিক অবস্থার ভিত্তিতে ৭০% পর্যন্ত স্কলারশিপ দেয়।
- লোকেশন ও জীবনযাত্রার খরচ: যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে জীবনযাত্রার খরচ আলাদা (যেমন: ক্যালিফোর্নিয়ায় খরচ টেক্সাসের চেয়ে বেশি)।
- ক্যারিয়ার সুযোগ: OPT/CPT প্রোগ্রাম আছে এমন বিশ্ববিদ্যালয় বাছাই করুন, বিশেষ করে যদি আপনি STEM ফিল্ডে পড়েন (৩ বছর OPT এক্সটেনশন পাবেন)।

EduQuest কীভাবে সাহায্য করে?
- EduQuest-এর ফ্রি ফাইল অ্যাসেসমেন্ট সার্ভিসের মাধ্যমে আপনার প্রোফাইল অনুযায়ী সেরা বিশ্ববিদ্যালয় এবং প্রোগ্রাম বাছাই করতে সাহায্য করে।
- স্কলারশিপ এবং ফান্ডিং অপশন সম্পর্কে গাইডেন্স দেয়।

---

# # # ধাপ ২: স্ট্যান্ডার্ডাইজড টেস্টের প্রস্তুতি 📃📝
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য সাধারণত স্ট্যান্ডার্ডাইজড টেস্ট স্কোর জমা দিতে হয়। আপনার প্রোগ্রাম অনুযায়ী নিচের টেস্টগুলো দিতে হতে পারে:

- IELTS/TOEFL: ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের জন্য।
- SAT/ACT: ব্যাচেলর প্রোগ্রামের জন্য।
- GRE/GMAT: মাস্টার্স বা MBA প্রোগ্রামের জন্য।

---

# # # ধাপ ৩: এপ্লিকেশন প্রক্রিয়া 📄📃
বিশ্ববিদ্যালয় বাছাই করার পর এপ্লিকেশন প্রক্রিয়া শুরু করুন:

1. ডকুমেন্ট প্রস্তুত করুন:
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
- SOP (স্টেটমেন্ট অব পারপাস)।
- রিকমেন্ডেশন লেটার (LOR)।
- টেস্ট স্কোর।
- রিজিউম/সিভি (মাস্টার্স প্রোগ্রামের জন্য)।

2. অনলাইনে এপ্লাই করুন: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা Common App-এর মাধ্যমে আবেদন জমা দিন।

3. এপ্লিকেশন ফি জমা দিন: কিছু বিশ্ববিদ্যালয় ফি ওয়েভারও অফার করে।

4. অ্যাডমিশন ডিসিশনের অপেক্ষা করুন: সাধারণত ৪-১২ সপ্তাহ সময় লাগে।

---

# # # ধাপ ৪: আর্থিক সহায়তা ও স্কলারশিপ 💰💸
যুক্তরাষ্ট্রে পড়াশোনা ব্যয়বহুল, তবে অনেক ফান্ডিং অপশন রয়েছে:

- বিশ্ববিদ্যালয় স্কলারশিপ: মেধা বা আর্থিক অবস্থার ভিত্তিতে।
- অ্যাসিস্ট্যান্টশিপ: টিচিং বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে স্টাইপেন্ড পেতে পারেন।
- বাহ্যিক স্কলারশিপ: ফুলব্রাইট, চেভেনিং বা অন্যান্য প্রাইভেট সংস্থার স্কলারশিপ খোঁজুন।
- এডুকেশন লোন: বাংলাদেশের ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিতে পারেন।

---

# # # ধাপ ৫: ভিসা আবেদন প্রক্রিয়া 💳
অ্যাডমিশন লেটার এবং I-20 ফর্ম পেয়ে গেলে F-1 স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করুন:

1. ফি জমা দিন:
- SEVIS ফি: $৩৫০।
- ভিসা আবেদন ফি: $১৮৫।

2. DS-160 ফর্ম পূরণ করুন: অনলাইন ভিসা আবেদন ফর্ম।

3. ভিসা ইন্টারভিউ শিডিউল করুন: ঢাকার ইউএস এম্বেসিতে ইন্টারভিউ বুক করুন।

4. ইন্টারভিউ প্রস্তুতি:
- প্রয়োজনীয় ডকুমেন্ট (I-20, অ্যাডমিশন লেটার, আর্থিক প্রমাণপত্র ইত্যাদি) নিয়ে যান।
- আপনার পড়াশোনা এবং ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন।

---

# # # ধাপ ৬: যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি 🎒🛄
ফ্লাইটের আগে নিচের কাজগুলো করুন:

- ফ্লাইট টিকেট: দাম কম পেতে আগে বুক করুন।
- থাকা-খাওয়ার ব্যবস্থা: ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে থাকার জায়গা ঠিক করুন।
- হেলথ ইন্সুরেন্স: ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বাধ্যতামূলক।
- প্যাকিং: জরুরি ডকুমেন্ট, পোশাক এবং একাডেমিক ম্যাটেরিয়াল সঙ্গে নিন।

---

# # # ধাপ ৭: যুক্তরাষ্ট্রে পৌঁছে সেটেল হওয়া 🏢👩‍🏭👷‍♂️
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নিচের ধাপগুলো অনুসরণ করুন:

1. ওরিয়েন্টেশন অ্যাটেন্ড করুন: ক্যাম্পাস লাইফ সম্পর্কে জানুন।
2. ব্যাংক অ্যাকাউন্ট খুলুন: ফাইন্যান্স ম্যানেজ করুন।
3. SIM কার্ড ও ট্রান্সপোর্টেশন পাস নিন: কানেক্টেড থাকুন এবং সহজে চলাচল করুন।
4. পার্ট-টাইম কাজ খুঁজুন: ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন।

---

# # # ধাপ ৮: একাডেমিক ও ক্যারিয়ার গ্রোথ 👩‍🎓👨‍🎓🏫
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় একাডেমিক এবং প্রফেশনাল ডেভেলপমেন্টে ফোকাস করুন:

- ভালো GPA বজায় রাখুন: স্কলারশিপ, ইন্টার্নশিপ এবং চাকরির জন্য জরুরি।
- ইন্টার্নশিপ ও OPT/CPT: পড়াশোনার সময় এবং পরে কাজের অভিজ্ঞতা নিন।
- নেটওয়ার্কিং: প্রফেসর, অ্যালামনাই এবং প্রফেশনালদের সাথে কানেকশন তৈরি করুন।
- চাকরি খোঁজা: গ্র্যাজুয়েশনের পর চাকরি পেতে ইউনিভার্সিটি ক্যারিয়ার সার্ভিস এবং জব পোর্টাল ব্যবহার করুন।

---

# # # শেষ কথা
যুক্তরাষ্ট্রে পড়াশোনা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ সুযোগ। এই গাইড অনুসরণ করে আপনি পুরো প্রক্রিয়াটি সহজেই ম্যানেজ করতে পারবেন।

27/02/2025

Effective Ramadan Routine -
1. Sleep daily by 10 pm
2. Wake up 2: 30 am
3. Tahajjud 2: 45 am till 3:15 am
4. Study Qur'an for 20 mins, at least 10 verses with meaning 3:15 am - 3:35 am
(Observe your dua for 10 mins, ask all your desires from allah 3:35 - 3:35 am)
5. Eat sahur 3:35 am till 4:05 am
6. Rest till 4:20 am but do not sleep
7. Pray salatul Fajr 4:30 am
8. Do morning adhkar till 5 am - 5:30 am
9. Rest/prepare for the day till 6 am
10. 10 am - 10:30 am pray salatul duha, at least 4 rakaat
11. You can study after 10:30am to 11:45am.
(for students)
12. Take showert & Pray salatul Dhuhr by 12 nn. Do 20 mins adhkar(listening Quran recitation or read Quran)
13. Pray salatur Asr by 3 pm and do 20 mins evening adhkar
14. 6 am break your fast with what you can afford. (Date, water, milk etc.) But pray and ask allah anything and everything you want before breaking the fast, For your dua will not be rejected.
15. Pray salatul Magrib 6:06 pm
16. 7pm start studying as your routine and then complete praying salatul Isha'a and pray 8 rakaat of Tarawi and 3 rakaat Witr till 9:30 pm
17. After Tarawi, spend 5 mins to reflect on the day. What did you do well. What needs to be improved. What needs to stop. What needs to start. We pray Almighty Allah rewards us all.
Allahumma Ameen.
Jiazhakallah.❤️
Allahuma Balighna Sharo Ramadhan. 🤲

24/02/2025

IELTS Listening-এ ভালো করতে চাই? এই ৫টি স্ট্র্যাটেজি ফলো করো! 🎧

অনেক স্টুডেন্ট Listening Section-এ ভালো স্কোর করতে পারে না কারণ—

❌ Audio তে স্পিকারের Accent বোঝা কঠিন হয়।
❌ Key Information ধরতে পারে না।
❌ Spelling Mistake হয়ে যায়।

✅ এখানে ৫টি কার্যকরী টিপস:👇

1️⃣ Listening এর আগে Questions ভালোভাবে পড়ো।
প্রশ্ন আগে পড়ে নিলে, Audio-তে কী খুঁজতে হবে তা বুঝতে পারবে।

2️⃣ Keywords & Synonyms চিনতে শেখো।
প্রশ্নে: "What is the reason for pollution?"
Audio-তে: "The cause of pollution is…"

3️⃣ Numbers, Dates, & Spelling-এর দিকে খেয়াল রাখো।
নাম বা সংখ্যা আসতে পারে, এগুলো ঠিকমতো শুনে নোট করো।

4️⃣ Listening Practice করো Podcasts & News দিয়ে।
BBC News, TED Talks, এবং Audiobooks শুনলে Listening Skill দ্রুত উন্নত হবে!

5️⃣ One-time Listening এ ভুল হলে Panic করো না!
মনোযোগ ধরে রাখো, সামনে সহজ উত্তর আসতে পারে!

20/02/2025

IELTS Speaking-এ ভালো করতে আসলে কি প্রয়োজন? 1মিনিট সময় নিয়ে এটা পড়েন! You won’t regret at all.

৪টা এরিয়াতে ফোকাস করা হয় IELTS Speaking-এ।

Pronunciation- 25%
Vocabulary - 25%
Grammatical range and accuracy- 25%
Fluency and coherence- 25%

Pronunciation- এখানে পুরো ব্যান্ড ৯ এর ২৫% মার্ক ধরা হয়। কিন্তু এটাকে মানুষজন বুঝেনা। দৌড়াদৌড়ি শুরু হয় Accent নিয়ে। এই পার্টে ওরা চায় আপনার শব্দের উচ্চারণ বুঝা যাক এবং বোধগম্য হোক। অ্যাকসেন্ট দিয়ে কিচ্ছু আসে যায় না। তাই শব্দের উচ্চারণ সুন্দর করুন। কথা শুনে যেন বুঝা যায় আপনি কি বলছেন। তথ্যের গুরুত্ব অনুযায়ী আপনি কথার টোন
পরিবর্তন করুন।

Vocabulary: এটাতেও 25% মার্কস ধরা হয়। কিন্তু এখানে আমরা সবচেয়ে বেশি ভুল চিন্তা করি। কারন কি বলেনতো?
কারন হলো আমরা চিন্তা করি এখানে যত কঠিন ভোক্যাব ব্যবহার করা যাবে, ততই ভালো করা যাবে।
কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটা ভিন্ন। কারণ এখানে শুধু ব্যবহার করলেই হয় না, কন্টেক্সট বুঝে Words and phrases use করতে হয়। তবে খেয়াল রাখতে হয় যেকোনো কিছু জোর করে বসানো হচ্ছে না। যাই বলছি সব যেন ন্যাচারাল মনে হয়। মানে একটা শব্দ কোন একটা বাক্যে যায় না, কিন্তু আমি যদি এখানে জোর করে ওই শব্দ বসিয়ে দেই তাহলে ভালো নাম্বার পাওয়ার কোন সম্ভাবনা নেই।
আবার অনেকে কঠিন শব্দ ব্যবহার করতে গিয়ে কথা বন্ধ করে ফেলে! যা প্রকৃতপক্ষে শব্দের স্বল্পতা প্রকাশ করে পরীক্ষকের সামনে।

Grammatical range in accuracy: This part also holds 25% of the total speaking module.
বারবার একই ধরনের বাক্য ব্যবহার করে স্পিকিংয়ে ভালো নাম্বার পাওয়া যায় না এই অংশে। তাই ভিন্ন ভিন্ন বাক্যের স্ট্রাকচার ব্যবহার করে কথা বলা শিখতে হবে। কিন্তু এই কাজটা যদি আপনি স্ট্রাকচার ধরে বাসায় শেখেন তাহলে আগাতে পারবেন না।এজন্য বিভিন্ন ধরনের IELTS speaking sample answers প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি অবশ্যই কারো না কারো সাথে প্রতিদিন কথা বলতে হবে দৈনন্দিন বিষয়ে। যার ফলে আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠবেন এবং সাথে আপনার গ্রামারটিক্যাল এরিয়া অনেক স্ট্রং হয়ে যাবে। একদম যদি সোজা কথা বলি, শুধু Simple Structures ব্যবহার না করে, সকল ধরনের স্ট্রাকচারস ব্যবহার করা শিখতে হবে। যেমন: simple, complex, compound, conditional sentences, passive, modals etc. এবং অবশ্যই সেগুলোকে ঠিকঠাক ব্যবহার করতে হবে। কারণ যত ভুল করবেন ততই আপনার নাম্বার কমবে।

Fluency and coherence: এটাও ২৫% বাকিগুলোর মতোই।

ফ্লুয়েন্সি মানে কোন ব্রেক ছাড়া কথা বলে যাও না। এর মানে আপনি যেভাবে বাংলা বলেন ওভাবেই ইংরেজিটা বলতে হবে। কোথাও ভুল করে ফেললে সেটা কি আবার সাথে সাথে নিজেই ঠিক করে ফেলা। গুরুত্বপূর্ণ তথ্য দেবার সময় ধীরে বলা আর গগতানুগতিক কিছু বলার টাইমে সাধারণ স্পিডে বলে যাওয়া। YouTube-এ band 9 এর ভিডিওতে এমনভাবেই কথা বলে দেখবেন। আমার ভিডিও যারা দেখেন, তারাও সেটা লক্ষ্য করবেন যে আমি সবসময় তাড়াতাড়ি কথা বলিনা। এমনকি একজন British, American, Australian, Canadian, KIWI etc. কেউই টানা কথা বলেনা। সবাই প্রয়োজন অনুযায়ী ব্রেইক নেয়। একজন ফ্লুয়েন্ট স্পিকারের বৈশিষ্ট্য এটাই।
আর Coherence মানে বাক্যের সাথে পরের বাক্যের মিল থাকা। মানে কথার সামঞ্জস্যপূর্ণতা।
যেমন : I am a student at the moment, but I do private tutoring as a part-timer. Actually, I want to be a full-time teacher in the future. So teaching students individually would be helpful for me in terms of becoming a teacher in the field of my expertise.

Or

I am a student. I teach students privately. I want to be a teacher in the future. I think it will help me very much.

নিচের উত্তরটা কেমন লাগেনা বলেন? কথার মধ্যে মিল নাই কেমন জানি, তাইনা?
এটাই হচ্ছে সামঞ্জস্যপূর্ণতা।

আশাকরি স্পিকিংয়ে কি দরকার বুঝতে পেরেছেন!

Don't forget to share!

30/01/2025

আমেরিকার ২৫টা বিশ্ববিদ্যালয় যেগুলো সর্বনিম্ন সিজিপিএ ২.০ গ্রহণ করে।
এইসব বিশ্ববিদ্যালয়গুলোর বেশকিছুর আবার খুব ভালো ফান্ডিং রয়েছে।
1. Albany State University: 2.0
2. Arkansas State University: 2.75
3. California State University at Channel Islands: 2.5
4. California State University at East Bay: 2.5
5. California State University at Fresno: 2.75
6. California State University at Fullerton: 2.5
7. California State University at Long Beach: 2.7
8. California State University at Northridge: 2.5
9. California State University at San Bernardino: 2.5
10. DePaul University: 2.5
11. Fort Hays State University: 2.0
12. Grand Canyon University: 2.8
13. Jackson state University: 2.5
14. LSU at Shreveport: 3.29
15. North Carolina State University: 2.0
16. Univ. of Arkansas at Little Rock: 3.21
17. Univ. of Colorado at Colorado Springs: 3.30
18. Univ. of Louisiana at Monroe: 3.25
19. Univ. of Maine at Presque Isle: 3.0
20. Univ. of Maryland Eastern Shore: 2.93
21. Univ. of Massachusetts Dartmouth: 3.25
22. Univ. of Minnesota at Twin Cities: 3.0
23. University of Maine: 2.0
24. University of Mississippi: 3.0
25. University of Missouri: 3.38
# সাব্জেক্ট ভেদে সিজিপিএ রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে
🔘আরো বিশেষভাবে জানতে, বুঝতে এইসব বিশ্ববিদ্যালয়গুলোর স্ব স্ব ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আরেকটু চেক করে নিবেন।

03/01/2025

IELTS রিডিং সেকশন

হাসান একজন তরুণ ছাত্র, যে IELTS পরীক্ষায় ভালো স্কোর করার স্বপ্ন দেখে। কিন্তু ইংরেজি রিডিং সেকশন তার জন্য ছিল এক আতঙ্ক। প্যাসেজগুলো এত বড় আর প্রশ্নগুলো এত জটিল যে, কোথা থেকে শুরু করবে বা কীভাবে পড়বে তা বুঝতে পারত না। হাসানের একমাত্র ভরসা ছিল তার বড় ভাই, কামাল, যিনি একসময় নিজেও IELTS পরীক্ষায় ভালো স্কোর করেছিলেন।

এক সন্ধ্যায় হাসান তার সমস্যার কথা কামালকে জানাল। কামাল হেসে বলল, “রিডিং এত কঠিন কিছু না, যদি তুমি সঠিক কৌশলগুলো শেখো। এসো, আমি তোমাকে শেখাই।”

১. রিডিং-এর মূল কথা শিখতে হবে

কামাল বলল, “দেখো হাসান, ইংরেজি রিডিং শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, এটি জীবনের জন্যও দরকারি। তুমি যদি জানো কীভাবে পড়তে হবে, কী খুঁজতে হবে, এবং কী এড়িয়ে যেতে হবে, তাহলে সবকিছু সহজ হয়ে যাবে।”

তিনি একটি উদাহরণ দিলেন:
“He was crying since he has lost a lot of money.”
এরপর বললেন, “যদি প্যাসেজে ‘Since’ বা ‘As’ পাও, তাহলে বুঝবে এটি কারণ ব্যাখ্যা করছে।”

হাসান জিজ্ঞাসা করল, “এটা কিভাবে কাজে লাগবে?”
কামাল বলল, “যদি কোনো প্রশ্নে কারণ জানতে চাওয়া হয়, তবে এই ধরনের বাক্যগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ।”

২. বিপরীতার্থক বোঝা

পরের দিন কামাল হাসানকে আরেকটি কৌশল শিখাল। তিনি বললেন, “প্যাসেজে ‘However,’ ‘But,’ ‘Yet,’ ‘On the contrary,’ বা ‘In contrast’ যদি পাও, তাহলে বুঝবে লেখক কিছু বিপরীত ধারণা দিতে চাচ্ছেন।”

তিনি একটি উদাহরণ দিলেন:
“I have two dogs. However, my roommate prefers cats.”
কামাল হাসানকে বুঝিয়ে দিল যে এই বাক্যটি কিভাবে দুই বিপরীত মতামত তুলে ধরছে।

৩. অপ্রয়োজনীয় তথ্য বাদ দেওয়া

কামাল এরপর হাসানকে বলল, “IELTS প্যাসেজে অনেক তথ্য থাকে, যা পড়ার প্রয়োজন নেই। যেমন: লেখকের পরিচিতি। প্যাসেজে লেখকের বক্তব্যটাই বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি একটি প্যাসেজ তুলে ধরলেন:
“For many decades, scientists thought the brain may be protected from the harmful effects of air pollution,” said senior study author Dr. Chris Carlsten, professor and head of respiratory medicine and the Canada Research Chair in occupational and environmental lung disease at UBC.

কামাল বলল, “ডাক্তার কার্লস্টেন কে, সেটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তার বক্তব্য: ‘The brain may be protected from the harmful effects of air pollution.’”

হাসান এবার বুঝতে পারল, কীভাবে কম সময়ে গুরুত্বপূর্ণ অংশ বের করতে হয়।

৪. তুলনা এবং ব্যাখ্যা চিহ্নিত করা

কামাল বলল, “IELTS প্যাসেজে তুলনা বোঝা খুবই জরুরি। যদি ‘more,’ ‘than,’ বা ‘Prior to’ পাও, তাহলে বুঝবে তুলনার কথা বলা হচ্ছে।”

তিনি আরেকটি উদাহরণ দিলেন:
“Prior to that time, buffalo had roamed the Great Plains in tremendous numbers.”
কামাল বলল, “এখানে ‘Prior to’ শব্দটি দেখাচ্ছে যে কোনো ঘটনা আগের সময়ের সঙ্গে তুলনা করা হচ্ছে।”

৫. সংকেত এবং চিহ্নের অর্থ

একদিন কামাল হাসানকে সংকেত এবং চিহ্নের গুরুত্বপূর্ণ ব্যবহার শেখাল:

সেমিকোলন (;): এটি ‘and,’ ‘in addition,’ বা ‘not only… but also’ বোঝায়।

উদাহরণ:
“My car broke down this morning; it’s being fixed at the mechanic’s garage now.”

ব্র্যাকেট (): এটি উদাহরণ বা অতিরিক্ত তথ্য দেয়।

উদাহরণ:
“Many mammals (such as tigers and elephants) are endangered.”

এম-ড্যাশ (—): অতিরিক্ত ব্যাখ্যা দেয়।

উদাহরণ:
“The Amazon rainforest—often called the lungs of the planet—is under threat.”
হাসান এই কৌশলগুলো শেখার পর অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠল।

৬. অনুশীলন এবং বাস্তব প্রয়োগ

প্রতিদিন সকালে হাসান তার পড়াশোনার সময় একাধিক প্যাসেজ পড়ার চেষ্টা করত। সে এখন বুঝতে পারত, কীভাবে প্যাসেজ স্কিম করতে হয় এবং কীভাবে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে হয়।

একদিন সে একটি প্যাসেজ পড়ল:

“The researchers found something unexpected: a dramatically lowered risk of heart disease.”
সে দেখল, কোলন (:) ব্যবহার করে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। সে বুঝতে পারল, এই তথ্যটাই প্রশ্নের উত্তর হতে পারে।

৭. পরীক্ষার দিন

IELTS পরীক্ষার দিন এসে গেল। হাসান রুমে ঢুকল এবং প্রথম প্যাসেজ খুলল। শুরুতে তার একটু নার্ভাস লাগছিল। কিন্তু কামাল ভাইয়ের শেখানো কৌশলগুলো তাকে সাহায্য করল। সে প্রথমে পুরো প্যাসেজ স্কিম করল, তারপর প্রশ্নের কীওয়ার্ড খুঁজল, এবং নির্ভুল উত্তর দিল।

পরীক্ষা শেষে হাসান মনে মনে বলল:
“IELTS রিডিং আর ভয়ের কিছু নয়। এটা এখন আমার জন্য একটা মজার খেলা।”

IELTS রিডিং-এ ভালো করতে হলে কৌশল শিখতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে। হাসানের গল্প থেকে আমরা শিখতে পারি যে, পরিকল্পনা এবং অনুশীলন থাকলে ভয় কাটিয়ে উঠা সম্ভব।

23/12/2024

গত ৫ মাসে IELTS Writing এ আসা Question types

22/12/2024

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়ার অন্যতম সহজ এবং বৈধ উপায় হলো F1 ভিসা। এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি একটি নন-ইমিগ্র্যান্ট ভিসা, যা আপনাকে যুক্তরাষ্ট্রে ফুল-টাইম পড়াশোনার সুযোগ দেয়।
ইন্টারভিউতে বেশ কিছু সাধারণ প্রশ্ন করা হয়, নিচে ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করা হলো:

1. Why did you choose this particular university or school?
2. Have you applied to any other universities/ how many universities you have applied?If so, which ones?
3. How many universities you have research?
4. Why this major?
5. Who is your sponsor or who will fund you ?
6. What does your father/mother or sponsor do?
7. Do you have any friends or relatives living in the United States?
8. Have you ever traveled outside of your home country before?
9. What do you plan to do after completing your studies?
10. What courses are you taking this semester?
11. Why did you choose to study in the United States instead of your home country? Why not choose Canada,Australia or Germany?
12. Have you been awarded any scholarships or financial aid? How did you manage that?
13. Do you have any brothers or sisters? If yes, what are they doing?
14. What will you specialize in for your degree? What will be your major?
15. How did you find this university?
16. Have your sponsor ever been outside Bangladesh?
17. Have you researched the city and state where your university is located?
18. If I issue your F1 visa today, when do you plan to travel to the US to start your studies?
19. Do you plan to pursue additional education in the US after completing your program?
20. What was your score on the SAT or IELTS/DET/TOEFL?
21. Are you planning to visit your home country during breaks or holidays?
22. Do you plan to live off-campus or on-campus?
23. What extracurricular activities have you been involved in?
24. How does your academic background relate to your chosen field of study?
25. What were your grades in school?
26. What are you doing at present? What have you done last 1 year?
27. Tell me, was it always your plan to pursue a Bachelor’s degree in the United States?
28. How do you plan to stay in touch with your family and friends while in the US?
29. What aspects of the local culture and environment are you most excited to experience?
30. Are you planning to pursue Optional Practical Training (OPT) or Curriculum Practical Training (CPT) after completing your studies?
31 .Do you understand the importance of maintaining your legal status in the US?
32. Are you familiar with the rules and regulations for F1 visa holders?
33. How do you plan to cope with homesickness?
34. How do you plan to handle cultural differences?
35. Do you know your professors at that university? What are your professors' names?
36. How did you prepare for your English proficiency test?
37. Do you understand the restrictions on employment for F1 visa holders?
38. Why your parents are spending all of their savings on you?
39.Why should I give you visa?
40.What will you do if I reject your visa?

Lastly Trust yourself you know more than you think you do. Always be confident and best of luck 🍀

21/12/2024

🔥আইইএলটিএস: প্রস্তুতি নেবেন যেভাবে.

যাদের মাতৃভাষা ইংরেজি না, তাদের ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিকে বলে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস)।
এক সময় যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আইইএলটিএস অপরিহার্য ছিল। তবে বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোও এ পরীক্ষার স্কোর গ্রহণ করছে এবং ইউরোপের বেশির ভাগ দেশের বিশ্ববিদ্যালয়গুলো আইইএলটিএস গ্রহণ করে থাকে।
ব্রিটিশ কাউন্সিল, আইডিপি: আইইএলটিএস অস্ট্রেলিয়া ও কেমব্রিজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট যৌথভাবে এটি পরিচালনা করে।
আইইএলটিএস পরীক্ষায় যে কেউ অংশ নিতে পারেন, কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। এখানে বয়সেরও কোনো বাধ্যবাধকতা নেই।

🖇️📌আইইএলটিএস পরীক্ষার ধরন
আইইএলটিএস পরীক্ষা ২ ধরনের পদ্ধতিতে নেওয়া হয়। একাডেমিক ও জেনারেল ট্রেনিং।

🖇️📌একাডেমিক মডিউল
বিদেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য একাডেমিক মডিউলে পরীক্ষা দিতে হয়।

🖇️📌জেনারেল ট্রেনিং
কোনো শিক্ষার্থী যদি কারিগরি বিষয় বা প্রশিক্ষণে ভর্তি হতে চান, তবে তাকে জেনারেল ট্রেনিং মডিউলে পরীক্ষা দিতে হয়। এ ছাড়া যারা ইমিগ্রেশনের জন্য যেতে চান, তাদেরকেও জেনারেল ট্রেনিং মডিউলে পরীক্ষা দিতে হয়।

🖇️📌পরীক্ষা পদ্ধতি
আইইএলটিএস পরীক্ষায় দুই ধরনের মডিউলেই ৪টি অংশ থাকে। লিসেনিং (Listening), রিডিং (Reading), রাইটিং (Writing) ও স্পিকিং (Speaking)।

🖇️📌লিসেনিং
রেকর্ডিং কথোপকথন শুনে এ অংশে প্রশ্নের উত্তর করতে হয় পরীক্ষার্থীদের। কথোপকথন শুনে বোঝার ক্ষমতা যাচাই করা হয়। যেখানে ৪০টি প্রশ্ন থাকে। ৩০ মিনিটে ৪টি অংশে এ পরীক্ষা নেওয়া হয়। একটি বিষয় কেবল একবারই বাজিয়ে শোনানো হয়।
এ অংশে পরীক্ষার্থীদের অ্যাকসেন্ট বুঝতে হয়। তারা ৪ রকম অ্যাকসেন্টের মুখোমুখি হতে পারেন। যেমন- ব্রিটিশ, আমেরিকান, ক্যানাডিয়ান ও অস্ট্রেলিয়ান।
এক্ষেত্রে বিভিন্ন অনলাইন ভিডিও ও ইউটিউব ভিডিও, চলচ্চিত্র, খেলার ধারাভাষ্য সহায়ক হতে পারে।

🖇️📌রাইটিং
এ অংশে ইংরেজি লেখার দক্ষতা যাচাই করা হয়। যেখানে ১ ঘণ্টায় দুটি প্রশ্নের উত্তর লিখতে হয়। দ্বিতীয় প্রশ্নটিতে প্রথম প্রশ্নের চেয়ে বেশি নম্বর থাকে।

রাইটিং-এ ২ ধরণের টাস্ক থাকে। টাস্ক-১-এর ক্ষেত্রে বিভিন্ন লেখচিত্র বা গ্রাফ-এর বর্ণনা দিতে হতে পারে।

টাস্ক-২-এর ক্ষেত্রে মূলত বিশ্লেষণী দক্ষতা, সমালোচনামূলক মূল্যায়ন এর দরকার হয়। এক্ষেত্রে বিভিন্ন সংবাদ প্রতিবেদন বা সমালোচনামূলক প্রবন্ধ-নিবন্ধ বিস্তারিতভাবে পড়া থাকলে বেশ সহায়ক হয়।

এক্ষেত্রে একটি ফরম্যাট অনুসরণ করা যায়। প্রথম ও দ্বিতীয় অনুচ্ছেদে আগে সূচনা। এরপর মূল কথা বা আইডিয়া, তারপর কারণ বা যৌক্তিক বিশ্লেষণ। সবশেষে উদাহরণ। এ নিয়মটি অনুসরণ করলে স্কোর ভালো এসে থাকে।

আবার রাইটিং এর জন্য বিবিসি বা ইকোনোমিস্টের মতো সংবাদমাধ্যমগুলোর নিবন্ধ নিয়মিত পড়ার অভ্যাস থাকলে ভালো হয়। টেড টক বা টেডএক্স-এর মতো অনলাইন পডকাস্টগুলোতে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হয়। ভিডিওগুলো লেখার পাশাপাশি শোনা ও পড়ার দক্ষতাও বৃদ্ধি করতে পারে।

🖇️📌স্পিকিং
স্পিকিং অংশে পরীক্ষার্থীদের মোটামুটি ১১ থেকে ১৪ মিনিটের পরীক্ষা দিতে হয়। প্রথম অংশে পরীক্ষার্থীকে কিছু সাধারণ প্রশ্ন করা হয়, যেমন: পরিবার, পড়াশোনা, শখ ইত্যাদি সম্পর্কে জানতে চাওয়া হয়।

দ্বিতীয় অংশে একটি নির্দিষ্ট বিষয়ে ২ মিনিট কথা বলতে হয়। এর আগে প্রস্তুতির জন্য এক মিনিট সময় দেওয়া হয়।

তৃতীয় অংশে থাকে কোনো নির্দিষ্ট বিষয়ে পরীক্ষকের সঙ্গে ৪-৫ মিনিটের কথোপকথন।

এ অংশে বেশ কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হয়। যেমন- কথার গতি ও সাবলীলতা (ফ্লুয়েন্সি), শব্দভাণ্ডারের বিস্তৃতি (লেক্সিকাল), ব্যাকরণের বৈচিত্র্যময় ও নির্ভুল ব্যবহার (গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি) এবং নির্ভুল ও বোধগম্য উচ্চারণ (প্রনানসিয়েশন)।

🖇️📌রিডিং
এ অংশে পরীক্ষার্থীদের ১ ঘণ্টায় ৩টি অনুচ্ছেদ থেকে মোট ৪০টি প্রশ্নের উত্তর দিতে হয়। বিভিন্ন জার্নাল, বই, সংবাদপত্র, ম্যাগাজিন থেকে কিছু অংশ তুলে দেওয়া হয়ে থাকে। সেখান থেকেই বাক্য পূরণ, সংক্ষিপ্ত উত্তর, সঠিক উত্তর খুঁজে বের করা ইত্যাদি প্রশ্ন থাকে।

রিডিংয়ের ক্ষেত্রে আগে প্রশ্ন পড়ে নেওয়া ভালো। তা না হলে পুরো অনুচ্ছেদ পড়তে গিয়ে পরীক্ষার্থীরা খেই হারিয়ে ফেলতে পারেন। এ ক্ষেত্রে যাদের নিয়মিত ইংরেজি পত্র-পত্রিকা পড়ার অভ্যাস আছে তারা ভালো করতে পারেন। ইংরেজি সাহিত্যে দখল থাকলে আরও ভালো। আর বিশেষত ভোকাবুলারি বা শব্দভান্ডার যার যত ভালো, রিডিং টেস্ট বা পড়ে বোঝার ক্ষমতায় তারা ততটাই এগিয়ে থাকেন।

🔗আইইএলটিএস প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন তাওসিফ ফেরদৌস তান। তিনি সম্প্রতি আইইএলটিএস পরীক্ষা দিয়ে বেশ ভালো স্কোর করেছেন। এখন অপেক্ষায় আছেন ইউরোপের কোনো দেশে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার।

তাওসিফ তার প্রস্তুতি সম্পর্কে দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি কোনো কোচিংয়ে ভর্তি হইনি। নিজেই পড়তাম। এমনিতে কেমব্রিজের আইইএলটিএস বইটাই বেশি প্রচলিত। তবে, আমি ইন্ডিয়ান বই ফলো করেছি। বিভিন্ন মক টেস্ট দিতাম। লিজ (Liz) কিংবা ইংলিশ উইথ স্পিকারস সার্চ-এর মতো কিছু ইউটিউব চ্যানেল অনুসরণ করেছি।'

রিডিং-এ ৯, স্পিকিং ও লিসেনিং এ ৮.৫ ও রাইটিং এ ৭ ছিলো উল্লেখ করে তিনি বলেন, 'আমার মনে হয় রিডিং ও লিসেনিং আনুপাতিকভাবে সহজ। যারা নিয়মিত পেপার পড়েন, ইংলিশ বই পড়েন তাদের সমস্যা হবার কথা না। আমি ক্রিকেট খেলার ধারাভাষ্য কিংবা বিভিন্ন সিনেমা বা সিরিজের ডায়ালগগুলো খুব মনোযোগ দিয়ে শুনতাম। আর ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম ১৫ দিন। যদি আপনার বেসিক ইংরেজিতে ঘাটতি থাকে, তাহলে কোনো কোচিংয়ের সাহায্য নেওয়া যেতে পারে।'

তিনি বলেন, 'আমি ইউটিউবে ১.২৫ গুণ গতিতে ভিডিওগুলো শুনতাম। এটা আমাকে অনেক সাহায্য করেছে। আর স্পিকিং-এ বেশি দরকার ফ্লুয়েন্সি। আপনি কতটা সাবলীল, ভোকাবুলারি কিংবা বেসিক কতটা ভালো- এটা গুরুত্বপূর্ণ। রিডিং এ গাইড সলভ করলে ভালো ফল আশা করা যায়। রাইটিং এর জন্য ইংরেজিতে বিভিন্ন আর্টিকেল নিয়মিত পড়া দরকার। এখানে কিছু ফরম্যাটের ব্যাপার আছে। ফরম্যাট অনুসরণ করে লিখলে নাম্বার আরও ভালো আসতে পারে।'

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিদ্যুৎ ও তড়িত প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ঋত্বিক দত্ত বর্তমানে প্রভাষক পদে কর্মরত আছেন চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আইইএলটিএস নিয়ে তার আগ্রহ এবং এর সুবিধা-সুবিধার বিষয়ে বললেন, 'আমাদের দেশের শিক্ষার্থীরা সাধারণত উচ্চশিক্ষার্থে বিদেশ যাবার জন্য IELTS, TOEFL, DUOLINGO ও PTE- এই টেস্টগুলো দেয়। এর ভেতর প্রথম দুটো বেশি প্রচলিত। আমি আইইএলটিএস নিয়ে আগ্রহী হয় কারণ, ইউরোপের দেশগুলোর স্কলারশিপ নিয়ে পড়তে যাবার ইচ্ছা ছিল। তাই আগে থেকেই এ বিষয়ে পরিষ্কার ধারণা অর্জন করি। আমি সামনে আমেরিকায় যাচ্ছি। এজন্য সাধারণত টোফেল বেশি কার্যকর। তবে আইইএলটিএস দিয়েও আমি ওখানে স্কলারশিপ পেয়েছি। এতে কোনো সমস্যা হয়নি।

প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, 'আমি মূলত নিজে নিজেই পড়তাম। মক টেস্ট দিতাম। লিজ (Liz) নামে একটি ওয়েবসাইট আছে। এদের চ্যানেল ও সাইট খুবই সহায়ক। লিসেনিং ও রিডিং এর জন্য ইউটিউবে ভিডিও দেখেছি, বিভিন্ন বই-পত্র, আর্টিকেল পড়েছি। এ দুটো আমার মনে হয় তুলনামূলক সহজ। তবে, স্পিকিং ও রাইটিং এর জন্য একজন শিক্ষক বা মূল্যায়নকারী থাকা ভালো, যিনি আপনাকে এক্ষেত্রে সহায়তা করতে পারবেন। আমি এরকম একজনের সাহায্য নিয়েছিলাম। উনি মক টেস্টের মূল্যায়ন করে আমাকে সাহায্য করেছেন। তবে একটা অসুবিধার কথাও বলি। টোফেল এর ফল নিজেই সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো যায়, কিন্তু আইইএলটিএস-এর ফল আইডিপি বা ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে পাঠাতে হয়। যাতে প্রায় পনের দিন সময় লাগে।'

নিজে নিজে প্রস্তুতি নিতে চাইলে কেমব্রিজ আইইএলটিএস স্টুডেন্টস' বুক এ ক্ষেত্রে সবচেয়ে ভালো সহায়ক হতে পারে।
এ ছাড়া
Banglay ielts,
Ielts liz,
Ielts Simon,
Ielts exam,
Ielts for free,
Ielts mentor,
Ielts fighter,
Ielts podcast,
Ielts buddy ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলগুলো সহায়ক হতে পারে।

©This content is collected 🙂

Project Gutenberg 20/12/2024

ফ্রি ই-বুক ডাউনলোড করার ১৪টি সাইট:
1. PDFBooksWorld
2. B-ok cc
3. BookBoon
4. Library Genesis
5. Pdfdrive
6. Open Library
7. DigiLibraries
8. Project Gutenberg
9. FeedBooks
10. FreeTechBooks
11. Internet Archive
12. O’Reilly Books
13. GetFreeEBooks
14. AnyBook

জনপ্রিয় ইবুক ওয়েবসাইটসমূহ:

1. Project Gutenberg
ওয়েবসাইট: www.gutenberg.org
ফিচার: পাবলিক ডোমেইনে থাকা ৬০,০০০+ ইবুক বিনামূল্যে পাওয়া যায়।

2. Open Library
ওয়েবসাইট: openlibrary.org
ফিচার: বিভিন্ন ধরণের বই পড়ার ও ডাউনলোড করার সুযোগ।

3. Google Books (Free Section)
ওয়েবসাইট: books.google.com
ফিচার: অনেক বইয়ের ফ্রি সংস্করণ ডাউনলোড করার সুযোগ।

4. ManyBooks
ওয়েবসাইট: manybooks.net
ফিচার: বিভিন্ন ফরম্যাটে ৫০,০০০+ ফ্রি ইবুক।

5. Free-eBooks.net
ওয়েবসাইট: www.free-ebooks.net
ফিচার: সদস্য হয়ে ফ্রি ইবুক ডাউনলোডের সুবিধা।

6. Internet Archive
ওয়েবসাইট: archive.org
ফিচার: বই, অডিওবুক এবং অন্যান্য ডকুমেন্ট বিনামূল্যে পাওয়া যায়।

7. Smashwords (Free Section)
ওয়েবসাইট: www.smashwords.com
ফিচার: ইন্ডি লেখকদের ফ্রি ইবুক পাওয়া যায়।

8. Librivox (Audiobooks)
ওয়েবসাইট: librivox.org
ফিচার: পাবলিক ডোমেইনে থাকা বইয়ের ফ্রি অডিও সংস্করণ।

ভারতীয় ও স্থানীয় ওয়েবসাইট
1. NCERT Books (শিক্ষার্থীদের জন্য)
ওয়েবসাইট: ncert.nic.in
বৈশিষ্ট্য: স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি টেক্সটবুক ডাউনলোড।

2. Kopykitab
ওয়েবসাইট: www.kopykitab.com
বৈশিষ্ট্য: শিক্ষামূলক এবং একাডেমিক বই।

3. Amazon Kindle (Free Section)
ওয়েবসাইট: www.amazon.in
বৈশিষ্ট্য: ফ্রি ইবুকের সেকশন থেকে বই ডাউনলোড।

4. DLI (Digital Library of India)
ওয়েবসাইট: www.dli.ernet.in
বৈশিষ্ট্য: ভারতীয় পুরোনো বইয়ের বিশাল সংগ্রহ।

5. Saylor Academy
ওয়েবসাইট: www.saylor.org
বৈশিষ্ট্য: একাডেমিক ও ওপেন কোর্স বই।

বাংলা বইয়ের জন্য বিশেষ সাইট

1. Boighar
ওয়েবসাইট: www.boighar.in

2. Ananda Publishers
ওয়েবসাইট: www.anandapub.in

3. Bangla Books PDF
ওয়েবসাইট: banglabookshelf.com

মোবাইল অ্যাপস থেকে ফ্রি বই
Kindle App (Amazon)
Google Play Books (Free Section)
Wattpad
Goodreads (Free eBook Section)

Project Gutenberg Project Gutenberg is a library of free eBooks.

20/12/2024

IELTS -এ পরিবর্তন আসছে

idp'র পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে IELTS পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন করা হবে। এখানে মূলত তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৫ সালের ২৫ জানুয়ারি থেকে আপনি পরীক্ষায় পেন্সিল ব্যবহার করতে পারবেন না।

আইডিপির পক্ষ থেকে যে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে:

প্রথমত, কলম ব্যবহার করা বাধ্যতামূলক:

২০২৫ সালের ১ জানুয়ারির পর IELTS পরীক্ষায় পেন্সিল ব্যবহার করা যাবে না, এবং কলম (যা টেস্ট সেন্টার সরবরাহ করবে) ব্যবহার করতে হবে। আগে পরীক্ষার লেখার অংশে পরীক্ষার্থীরা পেন্সিল ব্যবহার করতে পারতেন, তবে এখন থেকে শুধু কলম ব্যবহার করতে হবে। এটি পরীক্ষার নির্ভুলতা এবং স্ক্যানিং প্রক্রিয়ার উন্নতির জন্য করা হয়েছে।

এরপর বলা হয়েছে, শুধু আপনার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (NID) নেয়া যাবে:

পরীক্ষার কক্ষে শুধুমাত্র আপনার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (NID) নিতে পারবেন। এতে বুঝানো হচ্ছে যে, কোনো ব্যক্তিগত আইটেম—যেমন মোবাইল ফোন, ব্যাগ, ওয়ালেট, ঘড়ি বা অন্য কোন জিনিস—অনুমোদিত হবে না। আপনার কাছে যা কিছু ব্যক্তিগত বা প্রয়োজনীয় তা পরীক্ষা কক্ষে প্রবেশের আগে সেন্টারে জমা দিতে হবে। আগেও অবশ্য এটাই নিয়ম ছিলো। নতুন করে আবার রিমাইন্ডার দেওয়া হয়েছে।

সবশেষ, ব্যক্তিগত আইটেম নিষিদ্ধ:

পরীক্ষার কক্ষে ব্যক্তিগত আইটেম (যেমন ব্যাগ, মোবাইল ফোন, কোট, খাবার, পানীয়, বা কোনো ধরনের টেকনিক্যাল ডিভাইস) কোনোভাবেই নেওয়া যাবে না। এই নিয়মের উদ্দেশ্য হলো পরীক্ষার পরিবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিঘ্ন সৃষ্টি না হওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা।

মূলত, কলম ব্যবহারের সিদ্ধান্তটির মানে হল যে লেখার অংশে পেন্সিলের পরিবর্তে কলম ব্যবহৃত হবে, যা পরীক্ষার স্কোরিং বা পর্যালোচনার সময় সহজতর এবং নিখুঁত হতে সাহায্য করবে।

ব্যক্তিগত আইটেম নিষিদ্ধ হওয়ার কারণ হলো পরীক্ষার সময় কোনো অপ্রত্যাশিত বিরক্তি বা চুরি-ডুবে যাওয়ার মতো সমস্যা এড়ানো।
এই নিয়মটি প্রযোজ্য হবে ২০২৫ সালের জানুয়ারি থেকে, এবং আপনি যদি এর মধ্যে IELTS পরীক্ষা দেন, তবে এই পরিবর্তিত নিয়মগুলো মেনে চলতে হবে।

যা বলছে ব্রিটিশ কাউন্সিল:

ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সকল IELTS পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা পেন্সিল ব্যবহার করে পরীক্ষা দিতে চান, তারা এখনই রেজিস্ট্রেশন করুন। ২৫ জানুয়ারি থেকে পরীক্ষার সকল মডিউলে শুধুমাত্র কলম ব্যবহার করার অনুমতি থাকবে, পেন্সিল আর ব্যবহার করা যাবে না।’

পরিবর্তনের কারণ কী?
-> আইইএলটিএস পরীক্ষায় কলম ব্যবহারের মাধ্যমে বিশ্বমানের পরীক্ষার প্রশাসন ও মূল্যায়নে সঙ্গতি বজায় রাখা হবে। বাংলাদেশে আইইএলটিএস অন পেপার পরীক্ষায় কলম ব্যবহারের মাধ্যমে অনিয়ম প্রতিরোধে এটি একটি সম্পূরক নীতি।

🎯 কী পরিবর্তন আসছে?
☑ ২৫ জানুয়ারি ২০২৫ থেকে, বাংলাদেশে আইইএলটিএস অন পেপার পরীক্ষায় পেন্সিলের পরিবর্তে শুধুমাত্র কলম ব্যবহার করতে হবে।
পরীক্ষার জন্য প্রয়োজনীয় কলম সরবরাহ করবে টেস্ট সেন্টার।

☑ পরীক্ষার্থীদের আপত্তি থাকলে তারা ‘আইইএলটিএস অন কম্পিউটার’ পরীক্ষায় স্থানান্তরের বা পুরো অর্থ ফেরত নেওয়ার সুযোগ পাবেন। তবে উভয় ক্ষেত্রেই প্রশাসনিক চার্জ প্রযোজ্য হবে।

☑ কলম বলপয়েন্ট হতে হবে এবং কালো কালির হতে হবে।

☑ পরীক্ষার বিরতির সময় পরীক্ষার্থীদের কলম টেস্ট রুমে রেখে যেতে হবে।

🎯 পরীক্ষার্থীরা কি নিজস্ব কলম আনতে পারবেন?

-> না, পরীক্ষার্থীরা কোনো স্টেশনারি আইটেম পরীক্ষার হলে আনতে পারবেন না।

🎯 নোট নেওয়ার জন্য কি পেন্সিল আনা যাবে?

-> না। পরীক্ষার্থীদের কলম দিয়ে নোট নেওয়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Address


Tilagor Sylhet
Sylhet