নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়

নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সিলেট

সিলেটের ওসমানীনগর উপজেলায় এক সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সাদিপুর...
14/12/2025

সিলেটের ওসমানীনগর উপজেলায় এক সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর–চাতলপাড় সড়কের পাশে কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
নিহত ব্যক্তি মো. শিপন আহমদ (২৫)। তিনি পেশায় সিএনজি চালক। তাঁর বাড়ি ওসমানীনগর উপজেলার রাইকধারা (গাংপাড়) এলাকায়। তাঁর বাবার নাম আশরফ আলী ও মায়ের নাম আনোয়ারা বেগম।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে শিপন আহমদ তাঁর বড় বোনের মালিকানাধীন একটি ‘ওয়ান টেস্ট’ সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা ভেবেছিলেন, তিনি ভাড়ায় বাইরে রয়েছেন।
রোববার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে কেশবখালী নদীর দক্ষিণ পাড়ে শিপনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, নিহতের মুখের বাম পাশে কানের নিচে একটি এবং বুকের বাম পাশে দুটি গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, তাঁকে ধারালো বা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে।
পুলিশের ধারণা, সিএনজিটি ছিনতাইয়ের উদ্দেশ্যে কোনো অজ্ঞান বা ছিনতাইকারী চক্র শিপন আহমদকে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে গেছে।
ওসমানীনগর থানার উপপরিদর্শক (নি.) নাইমুল মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল হাসান ভূঁইয়া বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয়: প্রাথমিকের উপবৃত্তি বনাম KYC ফরম পূরণ। সম্মানিত অভিভাবকবৃন্দ সহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যারা ন...
01/06/2025

বিষয়: প্রাথমিকের উপবৃত্তি বনাম KYC ফরম পূরণ।
সম্মানিত অভিভাবকবৃন্দ সহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনারা যারা নিজের NID Card দিয়ে সিম তুলে একই সিম দিয়ে নগদ একাউন্ট খুলেছেন কিন্তু KYC ফরম পূরণ করেননি। আপনারা নিজ দায়িত্বে KYC ফরম পূরণ করে নিবেন অথবা বিদ্যালয়ের অফিসে আসবেন (সাথে NID Card, নগদ একাউন্ট আছে ওই মোবাইল নং এবং একটি স্মার্টফোন)। বিষয়টি অতীব জরুরি।

#উপবৃত্তি_বাতিল_হওয়ার_সম্ভাব্য_কারণ_সমূহ:

০১) সিম রেজিষ্ট্রেশন করা এক NID দিয়ে, কিন্তু নগদ একাউন্ট অন্য NID দিয়ে।
০২) KYC ফরম পূরণ করা না থাকলে।
০৩) মোবাইল নং সক্রিয় না থাকলে।

📌 "KYC না করলে টাকা আটকে যাবে!"—চলুন বুঝি, KYC কী, কেন দরকার, আর কীভাবে চেক করবো। 🧾📱

🟡 KYC মানে কী?
KYC বা Know Your Customer হচ্ছে—ব্যাংক বা মোবাইল একাউন্টে আপনার নাম, NID, ছবি ও ঠিকানা সংরক্ষণ ও যাচাই করার একটি বাধ্যতামূলক প্রক্রিয়া।

🎯 কেন দরকার?
✅ উপবৃত্তির টাকা পেতে
✅ একাউন্ট নিরাপদ রাখতে
✅ কোনো ধরণের জালিয়াতি রোধে
✅ বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসরণে

🛑 KYC না করলে কী সমস্যা?

• টাকা ঢুকবে না (উপবৃত্তির টাকাও না)

• লেনদেন বন্ধ হতে পারে

• একাউন্ট সাময়িকভাবে ব্লক হয়ে যেতে পারে

🔍 KYC হয়েছে কিনা কীভাবে বুঝবেন?
১. নগদ অ্যাকাউন্ট হলে:
👉 ডায়াল করুন: *167 # → ৮ (My Account) → ৫ (Profile) → দেখবেন তথ্য আছে কিনা
👉 অথবা নগদ অ্যাপ থেকে প্রোফাইল দেখুন—NID ও ছবি আছে কিনা

২. বিকাশ অ্যাকাউন্ট হলে:
👉 ডায়াল করুন: *247 # → ৪ (My bkash) → ৫ (Settings) → দেখুন তথ্য আছে কিনা
👉 অথবা বিকাশ অ্যাপে লগইন করে প্রোফাইল চেক করুন

📋 ✅ KYC চেকলিস্ট:
☑️ জাতীয় পরিচয়পত্র (NID)
☑️ নিজের ছবি
☑️ সঠিক মোবাইল নম্বর
☑️ অভিভাবকের ক্ষেত্রে শিশুর জন্মসনদ ও NID
☑️ মোবাইল সিম ও একাউন্ট যেন একই নামের হয়
☑️ একাউন্ট খুলেছে কি না সেটি Agent বা App দিয়ে যাচাই।

📣
এখনই সময়, নিজের ও অভিভাবকের একাউন্টের KYC আপডেট করে নিন।
KYC না থাকলে উপবৃত্তি আটকে যাবে—তাই আগে যাচাই, পরে এন্ট্রি।

©সংগৃহীত।

05/11/2023
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এর লাল গোলাপ শুভেচ্ছা জানাই সবাইকে
26/03/2022

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এর লাল গোলাপ শুভেচ্ছা জানাই সবাইকে

Address

Sylhet
3125

Alerts

Be the first to know and let us send you an email when নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়:

Shortcuts

Share

Category