25/06/2025
আমি একজন স্থপতি, এবং IAB মেম্বার, অনেক দিন ভাবছি একটা বিষয় নিয়ে কথা বলবো, যদিও সেটা IAB সংক্রান্ত, ব্যক্তিগত কারণেই নাম প্রকাশ করছি না।
IAB মাঝে মাঝেই অনেক ধরনের লেকচার সিরিজ, কিংবা কোর্স বা ডিসকোর্স করে থাকে, খুব সম্ভবত আজকেও হয়েছে। এগুলা প্রোফেশনাল কোর্স বিধায়, এগুলো সম্পর্কে জানা এবং সেই জ্ঞান যত দূর সম্ভব বিস্তার লাভ করা উচিত।
একজন নবীন স্থপতি যে কিনা এই পেশায় কিছুদিন আগে প্রবেশ করেছে, তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ন। আমি আমার নিজের কথাই বলতে পারি, আমার এই কোর্স বা ডিসকোর্স এ অংশগ্রহণ এ অনেক ইচ্ছা আছে, কিন্তু কখনো পারি নি। কারণ -
১. আমার অফিস থেকে iab' র প্রধান কার্যালয়ের দূরত্ব
২. আমার পেশাগত ব্যস্ততা।
৩. রাস্তার যানজট।
৪. নির্দিষ্ট আসন সংখ্যা
৫. এবং দিন শেষের অবসাধ বা ক্লান্তি
এগুলো অহেতুক বা অমূলক কারণ মনে হতে পারে, কিন্ত এর পরেও আমার ওই বিষয় গুলো সম্পর্কে জানার ইচ্ছা আছে, কিন্তু আমি পারছি না। এখন কি করা যেতে পারতো? এবং কি করলে সেটা শুধু আমার জন্যই মঙ্গলকর নয় আরো বিশাল সংখ্যক স্থপতিরা এ থেকে চরমভাবে উপকৃত হতে পারতো?
-
এখন ২০২৫ সাল, করোনা মহামারীর সময়ে আমরা এতটুকু শিখতে পেরেছি যে কোন নির্দিষ্ট জায়গায় অবস্থান না করেও আপনি, আপনার পেশাগত কাজ কিংবা প্রশিক্ষন নিতে পারেন। প্রযুক্তির ব্যবহারে আপনি একই সময় অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারেন। এই রকম প্রযুক্তি নতুন কিছু না কিংবা অনেক খরুচে না, অনেক আগে থেকে পৃথিবীর অনেক প্রতিষ্ঠান এই ভাবে পাঠ বা কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসছে, তবুও আমরা এর ব্যবহার থেকে দূরে, অনেক গুলো মানুষ এই মূল্যবান আলোচনা থেকে দূরে থাকছে। শুধু দরকার কিছু মানুষের ইচ্ছার প্রতিফলন।
কেমনে হতে পারে?
- ১টি বা ২টি ক্যামেরার মাধম্যে ধারণ ক্ষমতা, এবং একটি ল্যাপটপ
- iab কিছু যে সীমিত সংখ্যক সিট বরাদ্দ রাখে, তাতে কিছু ফি যুক্ত থাকে, লাইভ পোর্টালে সে ফি বলবৎ থাকবে, চাইলে সাবক্রিপশন মডেল করা যেতে পারে।
- যারা সরাসরি আসবেন তাদের ফি থাকবে কম বা শূন্য আর যারা দূর থেকে সাথে থাকবে তাদের কিছুটা বেশী থাকতে পারে।
- ক্যামেরায় ধারণ করার ফলে, iab সেগুলো রেকর্ড করে, একটি অসাধারণ ভিজ্যুয়াল লাইব্রেরি তৈরি করতে পারবে, সাবস্ক্রিপশন এর ফলে যে কেউ সেই লাইব্রেরি থেকে যখন ইচ্ছে সেগুলো দেখে নিতে পারবে।
- এ ছাড়াও দেশের বাইরে যে সমস্ত স্থপতিরা আছেন, তারাও সংযুক্ত হতে পারেন, কোর্স পরিচালনা করতে পারেন।
- আধুনিক আরো অনেক ধরনের নতুন উপায় বা সম্ভাবনা নিয়ে যেমন, Ai, BIM, ইত্যাদি এগুলো নিয়ে আলোচনার দুয়ার খুলে যেতে পারে।
_______
আমি যতদুর বিশ্বাস করি, এই রকম প্ল্যাটফর্ম তৈরি করতে টাকার চেয়ে ইচ্ছা বা প্রায়শ টা বেশি জরুরি, খুবই কম খরচে এই রকম প্ল্যাটফর্ম তৈরি এবং পরিচালনা করা সম্ভব। এতে করে IAB নিয়ে অনন্য একটি উচ্চতায় পৌঁছাবে সাথে সাথে আমার মত অনেক স্থপতি দারুন ভাবে উপকৃত হতে পারবে।
পরিশেষে, আমি জানি স্থাপত্য সম্পর্কীয় অনেক বিষয় আছে, যা দুর থেকে শেখা বা জানা অসম্ভব তবু একদম অন্ধকারে থাকা থেকে কিছুটা আলো খারাপ কিছু বয়ে আনবে না আশা করি।