Dirasatul Khair Academy

Dirasatul Khair Academy ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের
ভার্চুয়াল একটি দ্বীনি শিক্ষায়তন।

DKA - DIRASATUL KHAIR ACADEMY

11/05/2026

Let's strengthen our relationship with Allah before time runs out. ❤️ 🤩

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের ইলমুন্নাহু অনলাইন ১ম ক্লাস সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
14/03/2024

আলহামদুলিল্লাহ

আল্লাহর রহমতে আমাদের ইলমুন্নাহু অনলাইন ১ম ক্লাস সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

10/03/2024

আনন্দে মাতোয়ারা সারা জাহান
আহলান সাহলান মাহে রমাদান।

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ অনুগ্রহে ২৩২ জন শিক্ষার্থীর কাফেলা নিয়ে আমাদের দিরাসাতুল খাইর একাডেমি'র ২০ দিন ব্যাপী অনলাইন...
09/03/2024

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ অনুগ্রহে ২৩২ জন শিক্ষার্থীর কাফেলা নিয়ে আমাদের দিরাসাতুল খাইর একাডেমি'র ২০ দিন ব্যাপী অনলাইন ইলমুন নাহু কোর্স ১ম ব্যাচের যাত্রা শুরু হলো। ৩ রমজান থেকে যথারীতি ক্লাস আরম্ভ হবে ইনশাআল্লাহ।

আমাদের এই কোর্সটি মূলত "নাহু সরফ" উভয় বিষয়ে ছিল কিন্তু ব্যাস্ততা থাকায় শুধু মাত্র ইলমুন নাহুতে সীমাবদ্ধ করা হয়েছে। পাশাপাশি কোর্সটি ফ্রি করে দেওয়া হয়েছে।

আল্লাহ তায়ালা আমাদেরকে সফলভাবে কোর্সটি সম্পন্ন করার তাওফিক দান করুন।

আলহামদুলিল্লাহ মাত্র ২০ বছর বয়সে ইসলামের ছায়াতলে আসলেন আলসেন্ডরা (পূর্ব নাম)। পেরুর নাগরিক তিনি। তার নতুন নাম রাখা হয়েছে...
09/03/2024

আলহামদুলিল্লাহ

মাত্র ২০ বছর বয়সে ইসলামের ছায়াতলে আসলেন আলসেন্ডরা (পূর্ব নাম)। পেরুর নাগরিক তিনি। তার নতুন নাম রাখা হয়েছে ইউনূস! গতকাল (৮/০৩/২৪ শুক্রবার) এশারের পর স্পেনের বার্সেলোনা শহরের তারেক বিন জিয়াদ মসজিদের ইমাম ও খতিব সিলেটের কৃতি সন্তান মাওলানা আব্দুল কাদির সাহেবের হাতে তিনি শাহাদাহ পাঠ করে মুসলমান হলেন।

আব্দুল কাদির সাহেব তাকে কিছু বই হাদিয়া গিফট করেছেন। মুসলমানদের অন্যতম শি’আর হচ্ছে লেবাস। সাথে একটা আরবি মুরক্কী জুব্বাও গিফট করেছেন।

আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামত নসিব করেন। রাব্বুল আ’লামীন দুনিয়া ও আখেরাতে যেন আফিয়তের জীবন নসিব করেন।

পবিত্র মাহে রামাদান উপলক্ষে দিরাসাতুল খাইর অনলাইন একাডেমিএর তত্ত্বাবধানে ৩ রমজান থেকে ২৩ রমজান পর্যন্ত ২০ দিন ব্যাপী অনল...
05/03/2024

পবিত্র মাহে রামাদান উপলক্ষে
দিরাসাতুল খাইর অনলাইন একাডেমি
এর তত্ত্বাবধানে ৩ রমজান থেকে ২৩ রমজান পর্যন্ত ২০ দিন ব্যাপী অনলাইন নাহু সরফ কোর্স।

🔺 রেজিষ্ট্রেশন ফি ২০০ টাকা মাত্র।
🔺 ১ রমজান পর্যন্ত রেজিষ্ট্রেশন চলবে।
🔺 গুগল ফর্মের মাধ্যমে রেজিষ্ট্রেশন নেওয়া হবে। (কমেন্ট বক্সে গুগল ফর্ম পেয়ে যাবেন)
🔺 ৩ রমজান থেকে ২৩ রমজান পর্যন্ত ধারাবাহিক ক্লাস চলবে।
🔺 ক্লাস সময় : দুপুর ২ টা থেকে নিয়ে ৩ টা ১০ মিনিট পর্যন্ত। (সম্ভাব্য টাইম পরবর্তীতে পরিবর্তন হবে এগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হবে)
🔺 Google Meet এপ্সের মাধ্যমে ক্লাস হবে।
🔺 ক্লাসের লিংক, সীট প্রদান, কথাবার্তা, অন্যান্য বার্তা আদান প্রদানের জন্য সকল ছাত্রদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করা হবে।

💠 যাদের জন্য এই আয়োজন।
🔹 ক্বওমী মাদ্রাসার মীজান (সরফ) জামাত থেকে উপরের যেকোনো জামাতের ছাত্ররা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবে।
🔹 আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণি থেকে উপরের যেকোনো ক্লাসের ছাত্ররা এই কোর্সে অংশগ্রহণ করতে পারবে।
🔹 ছাত্র-শিক্ষক যারা নাহু সরফে আরো পারদর্শী হতে চান।

🔘 বৈশিষ্ট্যসমূহ 🌿
🍁 নাহুর প্রাথমিক ক্বায়দা থেকে ধাপে ধাপে উচ্চ লেভেলে পাঠদান ।
🍁 ইজরায়ের পদ্ধতিতে পাঠদান।
🍁 এসো আরবী শিখি, আল ইরশাদ, কাইফা নাতাআল্লামুল ইনশা, এজাতীয় প্রভৃতি কিতাবের ইবারতের মাধ্যমে নাহুর প্রতিটি কায়দার তামরীন।
🍁 তারকিবের মৌলিক নীতিমালা।
🍁 ইবারত পড়ে অর্থ তোলার পদ্ধতি।
🍁 হোমওয়ার্কের মাধ্যমে সরফের সীগাহ মুখস্থ করানো।
🍁 পবিত্র কোরআনুল কারীম এবং কাসাসুন নাবীয়্যীন কিতাব থেকে সীগাহর অনুশীলন।
🍁 তা'লীলের পরিচয় ও তা'লীলের নিয়মাবলি।
🍁 সহীহ ও তা'লীলের যেকোনো সীগাহ, বহস, জিনস, মাদ্দাহ, মাসদার, বাব ও তা'লীল বলার যোগ্য বানানো।
🍁 প্রত্যেকটা দরস শেষে নাহু ও সরফের আলাদা আলাদা সীট প্রদান।

✅ যেকোনো প্রয়োজনে Dirasatul Khair Academy পেইজের ইনবক্সে মেসেজ করুন।

05/03/2024

رَبِّ ٱجۡعَلۡنِی مُقِیمَ ٱلصَّلَوٰةِ
ইয়া রাব্ব! আমাকেও সালাত কায়েমকারী বানিয়ে দিন
O my Lord! Make me one who performs As-Salât

05/03/2024

সকল কল্যাণের মূল হল তোমার এ কথা জানা যে, আল্লাহ তা’য়ালা যা চান, তাই হয়। আর তিনি যা চাননা, তা হয়না।

— ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[ আল-ফাওয়াঈদ, পৃ: ৯৭ ]

ইনশাআল্লাহ আল্লাহর ফজল ও করমে "দিরাসাতুল খাইর একাডেমি" নামে একটা অনলাইন ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা আরম্ভ হতে যাচ্...
05/03/2024

ইনশাআল্লাহ আল্লাহর ফজল ও করমে "দিরাসাতুল খাইর একাডেমি" নামে একটা অনলাইন ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা আরম্ভ হতে যাচ্ছে। রমজান থেকেই এর ভার্চুয়ালি কার্যক্রম আরম্ভ হবে ইনশাআল্লাহ। বহুদিনের লালিত স্বপ্ন অবশেষে আল্লাহ তায়ালা পূরণ করতে যাচ্ছেন।

আমার টার্গেট হলো ইসলামের শিক্ষাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ অবশ্যই আমাকে এতে জাযা দিবেন। পাশাপাশি আল্লাহর কোনো বান্দা যদি এর মাধ্যমে উপকৃত হয় তাহলে ত আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বিগুণ জাযা দিবেন।

কোর্সসমূহ : :
কোরআন শিক্ষা কোর্স
কোরআন সহীহকরণ কোর্স
তরজমায়ে কোরআন কোর্স
বেসিক আকিদাহ কোর্স
বেসিক উলুমুল হাদীস কোর্স
স্টাডিজ ইন টপিকেল হাদিস কোর্স
উসুলুল ফিকহ কোর্স
ফিকহ কোর্স
আরবী ভাষা কোর্স
আরবী গ্রামার কোর্স

আপাতত অনলাইনে ধাপে ধাপে কোর্সগুলোর কার্যক্রম চলবে ইনশাআল্লাহ ধীরে ধীরে আল্লাহ তায়ালা তাওফিক দিলে দেশে বা প্রবাসে যেখানেই হোক আমার অবস্থার পরিপ্রেক্ষিতে অফলাইন কার্যক্রম আরম্ভ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন। এখন আমি একাই কোর্স চালিয়ে যাবো। পরবর্তীতে আরো কয়েকজন শিক্ষক নিয়োগ দিবো ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে সবাই দোয়া করবেন উৎসাহ উদ্দীপনা ও সুপরামর্শ দিয়ে সাপোর্ট করবেন। আপনাদের উৎসাহ ও সুপরামর্শ কাজ করতে আমার স্পৃহা যোগান দিবে।

যেকোনো প্রয়োজনে Dirasatul Khair Academy এর পেইজে ইনবক্স করুন বা [email protected] এ ই-মেইল করুন।

মাআস সালাম
মাওলানা আব্দুল্লাহ আল মুস্তাফিজ
ফাউন্ডার: দিরাসাতুল খাইর অনলাইন একাডেমি।

আল্লামা তাকি উসমানী দা. বা.'র বইসমূহের তালিকা---------------------------ফকিহ ইবনে ফকিহ, ইবনে বতুতায়ে ছানী, ইমামুল ইকতেসা...
26/02/2024

আল্লামা তাকি উসমানী দা. বা.'র বইসমূহের তালিকা
---------------------------
ফকিহ ইবনে ফকিহ, ইবনে বতুতায়ে ছানী, ইমামুল ইকতেসাদ, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানি (হাফিজাহুল্লাহ)'র রচিত কিতাবাদীর তালিকা:
(ক) উলূমুল কুরআন ও তাফসির:
১. আসান তরজমায়ে কুরআন (যার অপর নাম তাওজিহুল কুরান) ৩খন্ড
২. তাফসিরে তাকি উসমানী (তাঁর বয়ানকৃত আমপারার কয়েকটি গুরুত্বপূর্ণ সূরার তাফসির। পরে রেকর্ড থেকে বই আকারে তাঁর এক শিষ্য ছেপেছেন) ২খন্ড
৩. উলূম কুরআন
৪. মুকাদ্দামায়ে মাআরিফুল কুরআন
৫.The Noble Quran (টিকাসহ কুরআনের ইংরেজী অনুবাদ) ২ খন্ড
৬. Ma'ariful Quran (তাফসিরে মাআরিফুল কুরআনের ইংরেজী অনুবাদ) ৮ খন্ড
৭. Quranic scince
(খ) হাদিস ও শুরুহাত:
১. ইনআমুল বারী শরহে সহিহ বুখারী (বুখারী ১ম খন্ডের তাকরির) ৮খন্ড
২. তাকমিলাতু ফাতহিল মুলহিম শরহু সহিহি মুসলিম ৬খন্ড
৩. দরসে তিরমিযী (তিরমিযীর ১ম খন্ডের তাকরির) ৫খন্ড
৪. হুজ্জিয়্যতে হাদিস
৫. হুজূর সা. নে ফরমায়া
৬. Sayings of Muhammad S.
৭. The Athority of Sunnah
(গ) ফিকহ ও ফাতাওয়া:
১. ফাতাওয়ায়ে উসমানী ৩খন্ড
২. ফিকহুল বুয়ূ' ২খন্ড
৩. বুহূস ফী কাদ্বায়া ফিকহিয়্যাহ মুআসিরাহ্ ২খন্ড
৪. ফেকহি মাকালাত ৮খন্ড (সামনে খন্ড আরো বাড়বে)
৫. ইসলাম আওর জাদিদ মাআ'শী মাসায়েল ৮খন্ড
৬. ইসলাম আওর হামারী জিন্দেগী ১০খন্ড
৭. যবতে ওলাদত
৮. আহকামে এ'তেকাফ
৯. উসূলুল ইফতা ও আ-দাবুহ
১০. হামারে আ'য়েলী মাসায়েল
১১. Contemporary Fatwa
১২. The Rulings of Slaughtered Animals
১৩.The Rules of I'tikaf
১৪. The language of Friday Khutbah
১৫. The Sanctity of Hanafe in the Quran & Sunnah
(ঘ) অর্থনীতি ও ব্যবসা:
১. ইসলাম আওর জাদীদ মাঈ'শত ও তিজারত
২. ইসলামী বেংকারী
৩. ইসলামী বেংকারী কী বুনিয়াদেঁ
৪. ইসলামী বেংকারী: তারিখ ও পছমনজর
৫. হুদূদে অর্ডানেন্সী: এক ইলমী জায়েযাহ্
৬. গায়রে সূদী বেংকারী ফেকহী মাসায়েল কী তাহকিক আওর এশকালাত কা জায়েযাহ্
৭. আততিজারাহ্ ফী যওয়িল ইসলাম
৮. সূদ পর তারিখি ফয়সালা
৯. An Introduction to Islamic Finance
১০. The Historic judgement on interest
১১. Present financial crisis Causes & Remedies
(ঙ) দীন ও আকায়েদ:
১. বাইবেল ছে কুরান তক ৩খন্ড
২. ঈসাইয়্যত কিয়া হায়?
৩. বাইবেল কিয়া হায়?
৪. মা হিয়ান নাসরানিয়্যাহ্?
৫. Qadianism on Trial
৬. What is Christianity?
৭. Discouses on Islamic way of life
(চ) সিয়াসত ও কাযা:
১. ইসলাম আওর সিয়াসী নজরিয়্যাত
২. ইসলাম আওর সিয়াসতে হাজেরাহ্
৩. হাকিমুল উম্মত কে সিয়াসী অাফকার
৪. আদালতী ফয়সেলে ২খন্ড
(ছ) ইসলাহে মুআশারাহ্:
১. তাকলিদ কী শরঈ হাইসিয়্যত
২. খান্দানী এখতেলাফাত কে আসবাব আওর উনকা হল
৩. ইসলাম আওর জিদ্দত পছন্দী
৪. নাফাযে শরিয়ত আওর উসকে মাসায়েল
৫. আপনে ঘরোঁ কো বাচায়ে
৬. ফরদ কী ইসলাহ
৭. নামাযে সুন্নত কে মুতাবিক পড়হিয়ে
৮. এসলাহে মুআশারাহ্
৯. যিকির ও ফিকির
১০. মুআশারাতী হুকূক ও ফারায়েয
১১. কতল আওর খানাজঙ্গী কে বারে আঁহজরত সা. কে এরশাদাত
১২. হুকূকিল ইবাদ ওয়াল মুআমালাত
১৩. Islam and Modernism
১৪. Perfrom Salah Corectly
১৫. The Legal status of following Madhab
১৬. Spritual Discouses
(জ) ওয়াজ-নসিহত ও বক্তব্য:
১. ইসলাহী খুতাবাত ১৬খন্ড (চলমান)
২. মাওয়ায়িজে উসমানী
৩. নশরী তাকরিরেঁ
৪. ইসলাহী মাজালিস
৫. ইসলাহী মাওয়ায়িজ
(ঝ) শিক্ষা ও সংস্কৃতি:
১. হামারা তা'লিমি নেযাম
২. দীনী মাদারিস কা নেসাব ও নেযাম
৩. মওজূদাহ্ আ'লমী মাআশী বাহরান আওর ইসলামী তা'লিমাত
৪. মওজূদাহ্ পুরআ-শূব দওর মেঁ উলামা কী যিম্মাদারিয়াঁ
৫. দরসে নেযামী কি কিতাবেঁ কিস তরেহ্ পড়হায়ে?
৬. নজরাতুন আ-বিরাহ্ হাওলাততা'লিমিল ইসলামী
(ঞ) সিয়র ও আকাবিরস্মৃতিচারণ:
১. নুকূশে রফতেগাঁ
২. মেরে ওয়ালেদ মেরে শাইখ
রহ.
৩. মাআসিরে হযরত আরেফী রহ.
৪. আকাবেরে দেওবন্দ কিয়া থে?
৫. ওয়াকিআত যিন ছে মাইঁ মুতাআছছির হওয়া!
৬. এরশাদাতে আকাবের
৭. হযরত মুআবিয়া আওর তারিখি হাকায়েক
(ট) সফরনামা:
১. জাহানে দীদাহ্
২. দুনিয়া মেরে আ-গে
৩. সফর দর সফর
(ঠ) বিবিধ:
১. তাযকেরে
২. পুরনূর দুআয়েঁ
৩. তাবসেরে
৪. আসান নেকিয়াঁ
৫. তরাশয়
৬. মাকালাতে উসমানী
৭. Easy good deeds
৮. Radian prayers
বিঃদ্রঃ- যদি কোন কিতাবের নাম বাদ পড়ে যায়, তাহলে সুহৃদগণ জানিয়ে কৃতজ্ঞ করবেন আশা করি।

🖋️শায়খ আব্দুল কাদির মাসুম হাফিজাহুল্লাহ

14/01/2024

ফরিদাবাদ মাদ্রাসার আশেপাশে প্রত্যেকটা বিল্ডিংয়ের উপর নাইট ক্লাবের মতো লাইটিং আর বক্স বাজিয়ে তারা মাতিয়ে রাখছে পুরো এলাকা।
সেই কারণে ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররা অতিষ্ঠ হয়ে
তাকবীরে ধ্বনিতে এলাকা মুখরিত করছে তুলছে।

ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররা গেণ্ডারিয়া থানা ঘেরাও করে রেখেছিল। পুলিশের সহায়তার আশ্বাস পেয়ে ঘেরাও উঠিয়ে নেওয়া হয়েছে।

পুরো মাদ্রাসা জুড়ে একটাই শ্লোগান-

লিল্লাহি তাকবির!
আল্লাহু আকবার।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Dirasatul Khair Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dirasatul Khair Academy:

Shortcuts

Share

Category