British Ideal International High School. Barokut, Golapgonj, Sylhet

British Ideal International High School. Barokut, Golapgonj, Sylhet An English Medium School.

18/12/2025

⭕ নিয়োগ বিজ্ঞপ্তি ⭕
🔷 শিক্ষক আবশ্যক 🔷
ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাইস্কুলের জন্য বিজ্ঞান ও বাংলা বিষয়ে ১ জন করে অভিজ্ঞ ( স্নাতক/ স্নাতকোত্তর) শিক্ষক / শিক্ষিকা আবশ্যক। আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৮/১২/২০২৫ ইং তারিখের মধ্যে নিজস্ব জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেটসহ আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে। বেতন আলোচনা সাপেক্ষে। সাক্ষাৎকারের তারিখ আবেদনের পরে জানানো হবে। অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
আহবানে
প্রধান শিক্ষক
ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাইস্কুল,বারকোট
গোলাপগঞ্জ, সিলেট।
যোগাযোগ : ০১৭১২-৩৩১২৪১,০৭১৪-৭২৮১১৫

13/10/2025

Class : Play, Subject : English

13/10/2025

Class : One, Subject: Math

09/10/2025
23/09/2025

Spoken English Class.
Class: Nursery.
Topic: Rhyme- UP AND DOWN

22/09/2025

Today's Spoken English Class
Class:Nursery

17/07/2025

নিয়োগ বিজ্ঞপ্তি (১৭/০৭/২৫)
বাংলা বিষয়ের অভিজ্ঞ শিক্ষক আবশ্যক

ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাই স্কুলের জন্য বাংলায় অনার্স ও বাংলা বিষয়ে অভিজ্ঞ একজন শিক্ষক প্রয়োজন।
আগ্রহী প্রার্থীগণ, আগামী ৭ কর্মদিবসের মধ্যে নিজস্ব জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা'র সার্টিফিকেট সহ বিদ্যালয়ের অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
- অনুরোধে
প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়।
যোগাযোগ : ০১৭১২-৩৩১২৪১, ০১৭১৪-৭২৮১১৫
বি.দ্র. - বয়স ৩৫ ঊর্ধ্বদের অগ্রাধিকার দেয়া হবে।

15/06/2025

নিয়োগ বিজ্ঞাপ্তি

ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাই স্কুলের জন্য একজন বি,এস,সি(গনিত) ও একজন বাংলা-ইংরেজি বিষয়ে অভিজ্ঞ (স্নাতক / স্নাতকোত্তর) শিক্ষক / শিক্ষিকা আবশ্যক। আগ্রহী প্রার্থীকে ২৬/০৬/২০২৫ ইংরেজি তারিখে সকাল ১০ ঘটিকায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদ সহ প্রধান শিক্ষকের কক্ষে উপস্থিত থাকার জন্য আহবান করা হচ্ছে। সাক্ষাৎকার গ্রহনের পর আলোচনা স্বাপেক্ষ বেতন ধার্য্য করা হবে।
যোগাযোগ : ০১৭১২-৩৩১২৪১, ০১৭১৪-৭২৮১১৫

সিলেটের গোলাপগঞ্জে ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ ইং এর পুরস্কার বিতরণ অনুষ্...
15/02/2025

সিলেটের গোলাপগঞ্জে ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ ইং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল মালিক লাল মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো.রিপন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর চেয়ারম্যান মো.আনোয়ার হোসাইন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখা পড়া শুধু উপভোগ বা প্রতিষ্ঠিত হওয়ার বিষয় নয়, শিক্ষা অর্জনকে চরিত্রগঠনে কাজে লাগাতে হবে। তা না হলে আমরা সমাজকে কিছু দিতে পারবো না। দেশকে গড়তে হলে নিজেকে শুদ্ধ রাখতে হবে। তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের মানষিক বিকাস ঘটায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা.আব্দুল গফুর, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি আতাউর রহমান উতু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আজমত আলী, সিনিয়র শিক্ষক দিলোয়ার হোসেন,বিজয় চন্দ্র কাপালি, মাহমুদুর রহমান, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিনা মৌমি ও অষ্টম শ্রেণির মিনহাজ উদ্দিন।
পরে অতিথি বৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

29/11/2023

আকর্ষণীয় বেতনে ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাইস্কুলে চাকুরির সুযোগ।
ইংরেজি ও গণিত বিষয়ের পারদর্শী শিক্ষকগণ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে CV সহ সরাসরি যোগাযোগ করার জন্য আহ্বান করা যাচ্ছে ।
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি / সমমান।
বি:দ্র: ৩৫ তদূর্ধ্বদ ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মোবাইল : ০১৭১২-৩৩১২৪১ ( প্রধান শিক্ষক)

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when British Ideal International High School. Barokut, Golapgonj, Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category