বিজ্ঞানের জন্য ভালোবাসা

বিজ্ঞানের জন্য ভালোবাসা Official Page of LOVE FOR SCIENCE, a voluntary organization of SUST which works for making the Scien

"বিজ্ঞানের জন্য ভালোবাসা" প্রকল্পটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু স্বেচ্ছাসেবক নিয়ে যাত্রা শুরু করে ২০১১ সালের ১৭ই এপ্রিল। এই প্রকল্পটির তত্ত্বাবধানে প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয় সিলেটের গোলাপগঞ্জে অবস্থিত এম সি একাডেমীতে। প্রধান অতিথি হিসেবে প্রকল্পটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখান থেকে আমাদের পথ চলার শুরু । ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত পি.ডি.বি হাই স্কুল, মেডিক্যাল কলেজ হাই স্কুল, রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস হাই স্কুল সহ ১৯ টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের মজার মজার সব পরীক্ষাকে উপস্থাপন করে তাদের বিজ্ঞানের প্রতি আগ্রহি করে তুলেছে। কিন্তু ২০১৩ সালে শেষের দিকে নানা প্রতিবন্ধকতার কারনে প্রকল্পটির কাজ মন্থর হয়ে যায়। প্রায় ৮ মাস বন্ধ থাকার পর আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবকদের অনেক পরিশ্রমের ফলে এই প্রকল্পটি শাবিপ্রবি র একটি সংগঠনের রুপ নেয় ২০১৪ সালের ১৪ মে। এভাবেই এই সংগঠনের পথচলা শুরু।

19/08/2022

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিজ্ঞান বিষয়ক সংগঠন বিজ্ঞানের জন্য ভালোবাসা'র নতুন কমিটি ...

8th Executive Committee
19/08/2022

8th Executive Committee

09/06/2022

ক্লাস নেবেন সবার প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই চলে এসেছে ক্লাসে। ২৮টা স্কুল থেকে ...

08/04/2022

বিগত ২২শে মার্চ, ২০২২ তারিখে ধর্ম অবমাননার অভিযোগে মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের বিরুদ্ধে মামলা করা হয় এবং এরপর তাকে গ্রেফতার করা হয়। এ যেন ইউরোপের মধ্যযুগের কোন ঘটনা। মধ্যযুগে নতুন মতামত দেওয়ার জন্য কীভাবে জিওর্দানো ব্রুনো, গ্যালিলিও গ্যালিলি তৎকালীন চার্চের রোষানলে পড়েছিল, তা ইতিহাসের অংশ হয়ে আছে। ভিন্নমত প্রকাশের জন্য কোন ধরনের হয়রানি, হামলা-মামলার শিকার হওয়া অন্যায় এবং এটি সমাজের পশ্চাদপদতার লক্ষণ।
শিক্ষাঙ্গনে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে একজন শিক্ষকের উপর এমন হয়রানি, সুশিক্ষিত ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনের ক্ষেত্রে বড় অন্তরায়। 'বিজ্ঞানের জন্য ভালোবাসা' মনে করে যুক্তিযুক্ত আলোচনা ও বিজ্ঞানচর্চার মাধ্যমে একটি সমাজ মননশীল ও সংস্কারসম্পন্ন হয়ে উঠতে পারে, আর এক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুদায়িত্ব পালন করেন সেই সমাজের শিক্ষক।

আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।

মহান স্বাধীনতা দিবস ২০২২
26/03/2022

মহান স্বাধীনতা দিবস ২০২২

25/02/2022

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে গত ২৩ ফেব্রুয়ারি গণধর্ষণ করা হয়। পরবর্তীতে ধর্ষণবিরোধী আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কয়েক দফা হামলা করা হয়।
আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা দ্রুততম সময়ের মধ্যে ধর্ষক ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

বিজয়ের ৫০ বছর পূর্তিতে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
15/12/2021

বিজয়ের ৫০ বছর পূর্তিতে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

IEEE YESIST12 এর প্রিলিমিনারী রাউন্ড হিসাবে RoboAdda ও বিজ্ঞানের জন্য ভালোবাসা আয়োজন করছে Texhibition 2021 নামে একটি প্...
27/08/2021

IEEE YESIST12 এর প্রিলিমিনারী রাউন্ড হিসাবে RoboAdda ও বিজ্ঞানের জন্য ভালোবাসা আয়োজন করছে Texhibition 2021 নামে একটি প্রোজেক্ট শো কেসিং কম্পিটিশন। বয়স ভিত্তিক দুটো ক্যাটাগরিতে ১০৮টি টিমের ৩০০+ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি ছাড়া এই প্রতিযোগিতার বিজয়ীরা পাবে ১ লক্ষ টাকার বেশি প্রাইজমানি। এছাড়া অংশগ্রহণকারী সবার জন্য থাকছে ফ্রি মাইক্রোসফট ক্লাউড স্কিল ট্রেনিং সেশন, প্রিমিয়াম কোর্সে ডিসকাউন্ট সহ অনেক কিছু।

আজ থেকে শুরু হচ্ছে ইনোভেশন চ্যালেঞ্জ সেগমেন্টের জুরি বোর্ড। এই প্রতিযোগিতায় জুরি প্যানেলে আছেন-

* Md Mahadi Hasan Nahid
Assistant Professor
Department of CSE, SUST

* Summit Haque
Assistant Professor
Department of CSE, SUST

* Fazle Mohammed Tawsif
Assistant Professor
IICT, SUST

* Engr. Mohammad Atiqul Islam
Deputy Director
Bangladesh Hi-Tech Park Authority

* Dewan Adnan
National Consultant
iDEA Project, ICT Division

* Ashiqur Tamim
Chief Executive Officer
THiNK Limited

সকল প্রতিযোগিতাকে মেইলে পাঠানো লিংকে নির্দিষ্ট সময়ে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি। সবার জন্য শুভকামনা।

04/08/2021

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোবোআড্ডা ও বিজ্ঞানের জন্য ভালোবাসা 'Texhibition' নামে বিজ্ঞান ও প্রযুক্.....

04/08/2021

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোবোআড্ডা ও বিজ্ঞানের জন্য ভালোবাসা যৌথ উদ্যোগে আয়োজন করতে যাচ্ছ....

04/08/2021

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক অনলাইন প্রজেক্ট প্রদর্শনী ....

04/08/2021

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক অনলাইন প্রজেক্ট প্রদর্শনী ...

Address

Sylhet
3110

Alerts

Be the first to know and let us send you an email when বিজ্ঞানের জন্য ভালোবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to বিজ্ঞানের জন্য ভালোবাসা:

Shortcuts

Share

Category