19/05/2026
মাদ্রাসার হিফজ শাখার নতুন কমিটি গঠন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার হিফজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে মাদ্রাসার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জনাব হাজী আজির উদ্দিন সুনু। সহসভাপতি হয়েছেন জনাব নজরুল ইসলাম রওশন এবং সদস্যসচিব হলেন মাদ্রাসার অধ্যক্ষ জনাব মো. আব্দুল মালেক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-জনাব হাজী লুৎফুর রহমান, জনাব বেলাল আহমদ, জনাব হাজী আকবর হোসেন, মাদ্রাসার ইবি প্রধান জনাব হারুনুর রশীদ, জনাব হাজী নজরুল ইসলাম, ইউপি সদস্য জনাব এমরানুল হক বাবু, জনাব কাজী রমিজ উদ্দিন, শিক্ষক জনাব কমর উদ্দিন, জনাব জুবায়ের আহমদ, জনাব মোস্তাক আহমদ সাহেল ও জনাব রায়হান উদ্দিন।
কমিটির উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে জনাব হাজী ইলিয়াস আলী, জনাব মাওলানা আব্দুস সবুর এবং সাবেক মেম্বার জনাব রফিক উদ্দিন পংকিকে।