Najat Model School

Najat Model School It’s an educational Institutional page, here almost students are Orphan, all educational cost carry on Najat model school.

20/03/2026
23/02/2026

ক্বেরাত প্রশিক্ষণ ২০২৬ ইংরেজি
নাজাত মডেল স্কুল

17/02/2026

নোটিশ
অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে—
নাজাত মডেল স্কুলের বিশেষ ক্বারিয়ানা কোর্স আগামী ১লা রমজান থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রম চলবে ৩রা রমজান পর্যন্ত।
পবিত্র রমজানের বরকতময় সময়ে সন্তানদের শুদ্ধ তিলাওয়াত, তাজবীদ ও ইসলামী আদব-আখলাক শিক্ষায় অগ্রসর করতে নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে দ্রুত অফিসে যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করুন।
📌 কোর্স শুরু: ১লা রমজান
📌 ভর্তি শেষ: ৩রা রমজান
📌 অভিজ্ঞ হাফেজ ও ক্বারী দ্বারা পরিচালিত
📌 আবাসিক ও অনাবাসিক সুবিধা রয়েছে
সন্তানের আখিরাত ও দুনিয়ার কল্যাণের লক্ষ্যে আজই ভর্তি নিশ্চিত করুন।
যোগাযোগ: ০১৯০২২৩৮৮৩৮
অফিস সময়: সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত।
কর্তৃপক্ষ
নাজাত মডেল স্কুল

10/02/2026

✨ ভর্তি বিজ্ঞপ্তি ✨
নাজাত মডেল স্কুল
প্রিয় অভিভাবক, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা রিমাইন্ডার, ১৫/০২/২৬ ইং থেকে পবিত্র মাহে রমজানের ৩য় দিন পর্যন্ত থেকে নাজাত মডেল স্কুলে ক্বারিয়ানা (নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা) কার্যক্রম শুভ সূচনা হতে যাচ্ছে—ইনশাআল্লাহ।
সন্তানকে কুরআন ও সুন্নাহর আলোয় গড়ে তুলতে আগ্রহী সম্মানিত অভিভাবকবৃন্দকে তাঁদের আদরের সন্তানদের নাজাত মডেল স্কুলে ভর্তি করানোর জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে।
🔹 বিশুদ্ধ নূরানী পদ্ধতিতে ক্বারিয়ানা শিক্ষা
🔹 অভিজ্ঞ ও দ্বীনদার শিক্ষক দ্বারা পাঠদান
🔹 ইসলামি পরিবেশে চরিত্র গঠনের বিশেষ যত্ন
🔹 কুরআন ও সাধারণ শিক্ষার সমন্বিত পাঠদান
✍️সার্বক্ষণিক শতভাগ নিরাপত্তা নিশ্চিত
✍️সিসি ক্যামেরার আওতায় পাঠদান
📌 আসন সীমিত। তাই বিলম্ব না করে দ্রুত ভর্তি নিশ্চিত করুন।
আল্লাহ তাআলা আমাদের সন্তানদের কুরআনের আলোয় আলোকিত করার তাওফিক দান করুন—আমিন।
নাজাত মডেল স্কুল কর্তৃপক্ষ

10/02/2026

নোটিশ
১০/০২/২৬ ইং
আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী
নাজাত মডেল স্কুলে আগামী ১১/০২/২০২৬ ইং তারিখ থেকে ১৪/০২/২০২৬ ইং তারিখ পর্যন্ত সকল শ্রেণির পাঠদান বন্ধ থাকবে।
১৫/০২/২০২৬ ইং তারিখ থেকে নিয়মিত ক্লাস যথারীতি শুরু হবে।
অতএব সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীদের বিষয়টি অবগত থাকার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে
প্রধান শিক্ষক
নাজাত মডেল স্কুল

05/02/2026
আসসালামু আলাইকুম,শীতের আমেজে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ আর আনন্দ ভাগাভাগি করতেনাজাত মডেল স্কুল–এর উদ্যোগে আয়োজন ...
30/01/2026

আসসালামু আলাইকুম,
শীতের আমেজে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদ আর আনন্দ ভাগাভাগি করতে
নাজাত মডেল স্কুল–এর উদ্যোগে আয়োজন করা হয়েছে
🎉 পিঠা উৎসব 🎉
📅 তারিখ: ০২/০২/২৬, রোজ সোমবার
🕘 সময়: সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত।
📍 স্থান: নাজাত মডেল স্কুল।
বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী পিঠা ও আনন্দঘন পরিবেশে
আপনার মূল্যবান উপস্থিতি আমাদের জন্য বিশেষভাবে কাম্য।
✨ সপরিবারে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ ✨

নাজাত মডেল স্কুল
কর্তৃপক্ষ

27/01/2026

নোটিশ
২৭/০১/২০২৬
সকল সম্মানিত অভিভাবক/গার্ডিয়ানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নাজাত মডেল স্কুলের সকল ছাত্রছাত্রীকে নিয়মিত নির্ধারিত স্কুল ড্রেস পরিধান করে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।
বিশেষভাবে জানানো যাচ্ছে—
ছেলে শিক্ষার্থীদের জন্য সাদা টুপি পরিধান করা বাধ্যতামূলক
মেয়ে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ড্রেস যথাযথভাবে পরিধান করতে হবে
অতএব, সন্তানের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও বিদ্যালয়ের নিয়ম বজায় রাখার স্বার্থে গার্ডিয়ানদের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে, যেন তারা প্রতিদিন নির্ধারিত ড্রেস ও সাদা টুপি পরিয়ে নিয়মিত স্কুলে পাঠান।
বিদ্যালয়ের নিয়ম অমান্য করলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
ধন্যবাদান্তে
কর্তৃপক্ষ
নাজাত মডেল স্কুল

Address

Sylhet

Telephone

+8801902238838

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najat Model School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Najat Model School:

Shortcuts

Share

Category