Al-Madina Islamic Institute Sylhet

Al-Madina Islamic Institute Sylhet This Is Our Official page. A group of thoughtful, a unique institution established Al Madina International Islamic Institute.
(1)

The demand for highly skilled professionals in the current knowledge-based society and knowledge-based education, as well as religious education. It is an accepted fact that religious education adequately efficient and responsive to the needs of the higher education system in our society, it's a big cyalenjakaryakarabhabe face many challenges brought about by the ever-advancing technology to produ

ce competent professionals, institutions of higher education is an urgent need, while the job market attune to the needs of their programs at the same time, ensure the quality. In modern society, a group whose aim is to create.

:সিলেটে ব্যস্ত সময় কাটালেন মাওলানা আব্দুর রব ইউসুফী:আজ সিলেটে ব্যস্ত ও কর্মমুখর সময় কাটিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামে...
13/01/2026

:সিলেটে ব্যস্ত সময় কাটালেন মাওলানা আব্দুর রব ইউসুফী:
আজ সিলেটে ব্যস্ত ও কর্মমুখর সময় কাটিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। দিনব্যাপী সফরে তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সিলেটে অবস্থানকালে মাওলানা আব্দুর রব ইউসুফী আগামী নির্বাচনে জমিয়তকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনকেন্দ্রিক নানামুখী কার্যক্রম পরিচালনা করেন। এর মধ্যে ছিল ঘরোয়া বৈঠক, দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা, নির্বাচনী পরিকল্পনা প্রণয়ন, নির্বাচনী ইশতেহার তৈরিসহ বিভিন্ন বুদ্ধিভিত্তিক ও কৌশলগত আলোচনা।
এই সময় তাঁর সঙ্গে সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে সহযোগিতা করেন জমিয়তের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ নেজামীসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এসব বৈঠকে দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধি, মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার এবং নির্বাচনে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতারা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আগামী নির্বাচনে জমিয়ত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে।

সিলেটের অত্যন্ত সৎ, ন্যায়নিষ্ঠ ও স্বনামধন্য বর্তমান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মহোদয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন আল...
05/01/2026

সিলেটের অত্যন্ত সৎ, ন্যায়নিষ্ঠ ও স্বনামধন্য বর্তমান জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মহোদয়ের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন আল-মাদীনার চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়া।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন তাঁর সুযোগ্য সন্তান এনামুল হাসান এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সফল ব্যবসায়ী মি. ফারহান সাহেব।
সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সিলেটের সার্বিক উন্নয়ন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।

গোয়ানঘাট ডৌবাড়ী জামেয়া তাহেরিয়া হাফিজিয়া নিহাইন মাদ্রাসায় বিশাল সম্মেলনে আলোচনা করেন সিলেট আল মদিনার চেয়ারম্যান ম...
01/01/2026

গোয়ানঘাট ডৌবাড়ী জামেয়া তাহেরিয়া হাফিজিয়া নিহাইন
মাদ্রাসায় বিশাল সম্মেলনে আলোচনা করেন সিলেট আল মদিনার চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়া

গোয়ানঘাট ডৌবাড়ী জামেয়া তাহেরিয়া হাফিজিয়া নিহাইন মাদ্রাসার বিশাল সম্মেলনে আলোচনা করছেন সিলেট আল মদিনার প্রিন্সিপাল ম...
01/01/2026

গোয়ানঘাট ডৌবাড়ী জামেয়া তাহেরিয়া হাফিজিয়া নিহাইন
মাদ্রাসার বিশাল সম্মেলনে আলোচনা করছেন সিলেট আল মদিনার প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ নেজামী,

:আল মাদীনা মাদ্রাসায় বিশ্ব বরেণ্য আলেমের শুভাগমন:আজ সিলেট আল মাদীনা মাদ্রাসায় শুভাগমন করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বী...
21/12/2025

:আল মাদীনা মাদ্রাসায় বিশ্ব বরেণ্য আলেমের শুভাগমন:

আজ সিলেট আল মাদীনা মাদ্রাসায় শুভাগমন করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী,শাইখুল ইসলাম হজরত মাওলানা সাইয়েদ হুসাইন আহমদ মাদানী (রহ.)–এর সুযোগ্য নাতি ও শাহী মোরাদাবাদ মাদ্রাসার প্রধান পরিচালক,বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা সাইয়্যিদ আসহাদ রশিদী দা:।
যিনি ছাত্র শিক্ষকের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এলমি তাৎপর্য পূর্ণ নসিহত পেশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল মদিনা মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়া, ডাইরেক্টর হাফিজ ইউনুস সাহেব, প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ নেজামী, শিক্ষা সচিব আব্দুর রহমান আসসায়িফ, সিলেট চেম্বার্স অব কমার্সের বিশিষ্ট নেতা জনাব ফারুক সাহেব, সহ মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।
পরিশেষে আল্লামা আসহাদ রশিদী আল মদিনা মাদ্রাসার সার্বিক উন্নতি, দ্বীনি খেদমতের অগ্রগতি ও উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

আলহামদুলিল্লাহ।বাংলাদেশের আলেম সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর, ইবনে শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিযাহুল্লাহ আজ ঢাকা গমনকা...
20/12/2025

আলহামদুলিল্লাহ।
বাংলাদেশের আলেম সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর, ইবনে শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিযাহুল্লাহ আজ ঢাকা গমনকালে সিলেটের আল-মাদীনা মাদ্রাসায় যাত্রাবিরতি করেন। সেখানে তিনি সকালের নাস্তা গ্রহণ করেন এবং পরে ছাত্র ও শিক্ষকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী নসিহত পেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আল-মাদীনা মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, ডাইরেক্টর হাফিজ ইউনুস সাহেব, প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ নেজামী,শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহমান আস-সায়িফ,সহ মাদ্রাসার অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ।
পরিশেষে আল-মাদীনা মাদ্রাসার সার্বিক উন্নতি, বরকত ও সফলতার জন্য তিনি বিশেষ মোনাজাত করেন। আল্লাহ তাআলা কবুল করুন—আমিন।

আলহামদুলিল্লাহ, সিলেট আল মাদীনার বার্ষিক গার্ডিয়ান সভা ও ওয়াজ মাহফিলে গুরুত্বপূর্ণ নসিয়ত ও দোয়া পরিচালনা করেন আওলাদে...
11/12/2025

আলহামদুলিল্লাহ, সিলেট আল মাদীনার বার্ষিক গার্ডিয়ান সভা ও ওয়াজ মাহফিলে গুরুত্বপূর্ণ নসিয়ত ও দোয়া পরিচালনা করেন আওলাদে রাসুল স: আল্লামা সাইয়েদ আসজাদ মাদানী দা:

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটি আনন্দের সংবাদ শেয়ার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।আল মদীনা ইসলাম...
01/11/2025

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ

আপনাদের সাথে একটি আনন্দের সংবাদ শেয়ার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
আল মদীনা ইসলামিক ইনস্টিটিউট, এয়ারপোর্ট রোড, সিলেট-এর শিক্ষার্থীরা
ইশা’আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, সিলেট জেলা অডিশন কর্তৃক আয়োজিত
৭ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫-এ অংশগ্রহণ করে
গৌরবজনকভাবে ১ম, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থান অর্জন করেছে।

আল্লাহ তা’আলার নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি,
তিনি আমাদের শিক্ষার্থীদের এ সম্মান দান করেছেন।
দোয়া রইলো—আল্লাহ তাআলা যেন তাঁদেরকে কুরআনের প্রকৃত হাফেজ ও আমলদার বানান। 🤲

“ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم”
(এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহ মহান অনুগ্রহশীল।)

Address

আল-মাদীনা ইসলামিক ইন্সটিটিউট, বড়শলা আবাদানি, এয়ারপোর্ট রোড, সিলেট।
Sylhet
3100

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Saturday 07:00 - 14:00
Sunday 07:00 - 14:00

Telephone

+8801777285728

Alerts

Be the first to know and let us send you an email when Al-Madina Islamic Institute Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share