৪৪তম বিসিএস প্রিলি প্রস্তুতি
আন্তর্জাতিক বিষয়াবলি
১। যুক্তরাষ্ট্রে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল -২০১৪ সালে
২। ভারতের নাগরিকত্ব আইন পাস হয় -২০১৯ সালে
৩। যুক্তরাষ্ট্রের ঠান্ডা বা শীতল যুদ্ধ শেষ হয়েছিল – ১৯৯১ সালে
৪। ইরান থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল – যুক্তরাষ্ট্র
৫। টেসলার প্রতিষ্ঠাতা – ইলন মাস্ক
৬। মিউনিখ শহরটি – জার্মানিতে
৭। বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট – কমলা হ্যারিস
৮। ন্যাটোর বর্তমান প্রধান – জেনস স্টোলেনবার্গ
৯। ইউক্রেনের প্রেসিডেন্ট – ভলোদিমির জেলেনস্কি
১০। ই কমার্স প্রতিষ্ঠান আলিবাবা – চীনের
১১। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস – ২০ ফেব্রুয়ারি
১২। ব্রিটিশ রানী রাজপ্রাসাদের নাম – ক্লারেন্স হাউস
১২। বর্তমান ব্রিটিশ রানী সিংহাসনে আরোহন করেছিলেন – ১৯৫২ সালে
১৩। ওয়াল্ড ইকোনমিক ফোরামের উন্নয়ন সূচকে বাংলাদেশ – ৩৪ তম
১৪। ইসরায়েলকে বর্নবাদী দেশ হিসেবে আখ্যায়িত করেছে – অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
১৫। ইরান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়ার মধ্যে পরমাণু চুক্তি হয়েছিল – ২০১৫ সালে।
১৬। কোয়াড জোট গঠন করা হয়েছিল – ২০০৭ সালে।
১৭। কোয়াড ও অকাস জোট গঠনে মূল ভূমিকা পালন করে – যুক্তরাষ্ট্র
১৮। কোয়াড ও অকাস জোট গঠনের মূল উদ্দেশ্য – চীনকে প্রতিহত করা।
১৯। দ. আফ্রিকার অবিসংবাদিত নেতা ডেসমন্ড টুটু মারা যান – ২৬ ডিসেম্বর ২০২১ সালে
২০। দ. আফ্রিকার যে শহর সোনার খনির শহর নামে পরিচিত – ক্লার্কসডর্পে।
২১। দ. আফ্রিকার অবিসংবাদিত নেতা ডেসমন্ড টুটু মারা যান – ২৬ ডিসেম্বর ২০২১ সালে
২২) দ. আফ্রিকার যে শহর সোনার খনির শহর নামে পরিচিত – ক্লার্কসডর্পে।
২৩। ইউক্রেন ইস্যুতে চরম উত্তেজনা বাড়ছে - যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে
২৪। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট – উরসুলা ভন ডার লিয়েন
২৫) জার্মানির বর্তমান চ্যান্সেলর – ওলাফ শলৎজে
২৬। ইসরায়েলের তৈরি গুপ্তচরবৃত্তির সফটওয়্যারের নাম – পেগাসাস
২৭) মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম – পেন্টাগন
২৮) রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে – ২০১৪ সালে
২৯। ৩ বাল্টিক রাষ্ট্রের নাম – লিথুনিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া
৩০। উ. কোরিয়ার উপর জাতিসংঘ নিষেজ্ঞা জারি করে – ২০০৬ সালে
৩১। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী – নাফতালি বেনেট
Alvi's BCS specials
This is a BCS oriented job related educational page. Our aim is to serve information and guidelines to the BCS warriors.
৪৩তম বিসিএস প্রিলি প্রস্তুতি
মানব দেহ" নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর একনজরে
বিষয়ঃ দৈনন্দিন জীবনে বিজ্ঞান
১। হাড় সংখ্যা - ২০৬
২। পেশী সংখ্যা - ৬৩৯
৩। কিডনি সংখ্যা - ২
৪। দুধ দাঁতের সংখ্যা - ২০
৫। পাঁজড় সংখ্যা - ২৪ (১২ জোড়া)
৬। হৃদয়ের চেম্বার সংখ্যা - ৪
৭। স্বাভাবিক রক্তচাপ - ১২০/৮০
৮। রক্তের PH - ৭.৪
৯। মেরুদন্ড মেরুদন্ডের সংখ্যা - ৩৩
১০। নেক মধ্যে Vertebrae সংখ্যা - ৭ টি
১১। মাঝারি কানের হাড়ের সংখ্যা - ৬
১২। মুখে হাড় সংখ্যা - ১৪
১৩। স্কাল মধ্যে হাড় সংখ্যা - ২২
১৪। বুকে হাড় সংখ্যা - ২৫
১৫। অস্ত্র হাড় সংখ্যা - ৬
১৬। মানুষের প্রতিটি কানের ভিতরে ৩টি করে হাড় থাকে। এগুলোর নাম হলঃ ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস (কানের বাহির থেকে ভিতরের দিকে সিরিয়াল অনুযায়ী। মনে রাখার সূত্র: MIS।)
২ কানে মোট ৬ টি হাড় থাকে। এগুলোর মধ্যে স্টেপিস হল মানব দেহের ক্ষুদ্রতম হাড়।
১৭। মানুষের বাহুতে পেশীর সংখ্যা - ৭২
১৮। হৃদয়ের পাম্প সংখ্যা - ২
১৯। বৃহত্তম অঙ্গ - চামড়া
২০। বৃহত্তম গ্রান্তি - লিভার
২১। ছোট কোষ - রক্তের কোষ
২২। বৃহত্তম কোষ - ডিম সেল (ডিম্ব)
২৩। ছোট হাড় - স্ট্যাপ
২৪। সর্বাধিক ধমনী - বারোটাবারোটা
২৫। আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সম পরিমাণ লবন রয়েছে।
২৬। দৈনিক আমাদের হৃদপিণ্ড ১০০বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে।
২৭। আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে। এর পর নিজে থেকেই ঝড়ে পড়ে।
২৮। আমাদের চোখের ওপর ভ্রুতে তে ৫০০ টি লোম আছে।
২৯। ১০০ বিলিয়ন এর অদিক নার্ভ সেল নিয়ে আমাদের দেহ গঠিত।
৩০। মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারেনা।
৩১। পাথর থেকে মানুষের দেহের হাড় ৪ গুণ বেশি শক্তিশালী।
৩২। আমরা যখন খাবার খাই আমাদের মুখে সে খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।
৩৩। মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায়না।
৩৪। মানব শিশু বসন্ত কালে দ্রুত বৃদ্ধি পায়।
৩৫। আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকেনা।
৩৬। আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।
৩৬। আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।
৩৮। আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে, ফলে হাত এবং চুল উভয়ই একই জিনিস তবে দুইটির ঘনত্ব আলাদা।
৩৯। অবাক হবেন না, আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।
৪০। মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা।
৪১। একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়।
৪২। আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।
৪৩। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।
৪৪। মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘণ্টায় ১০০ মাইল গতিতে বাহির হয়।
৪৫।মানব দেহের সবচেয়ে বড় হাড় হল উরুর হাড় (Thighbone)। এর নাম হল ফিমার।
৪৬। আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড়।
৪৭। রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত।
৪৮।মুত্র প্রস্তুত হয় কিডনীতে। মুত্র হলুদ দেখায় বিলিরুবিনের জন্য।
৪৯। নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে ১২৫ মিটার।
৫০। একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে কত সময় ০.৪ সেকেন্ড।
মোঃ আনিছুর রহমান, সদস্য, জাকির বিসিএস স্পেশাল
তথ্যঃ সংগৃহীত
22/05/2021
ব্যাকরণের নোট
নোট : আলমগীর সরকার
প্রশ্ন : সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী?
উত্তর : সংবাদপত্র বা খবরের কাগজ সম্পর্কে আমরা জানি। এটি একটি নিয়মিত প্রকাশনা যাতে বিভিন্ন ধরনের নিত্য নতুন সংবাদ থাকে। আর সাময়িক পত্রকে ম্যাগাজিন বলা যায়। এটি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত হয়। যেমন- সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ইত্যাদি। সংবাদপত্রে সাধারণত সাম্প্রতিক খবরই বেশি গুরুত্ব পায়। কিন্তু সাময়িকপত্রে গবেষণাধর্মী লেখা গুরুত্ব পায়।
সংবাদপত্র বা সাময়িকপত্র এক সময় কাগজে মুদ্রণ করা হতো, বর্তমানে এগুলো অনলাইনেও প্রকাশিত হয়।
Very important post for Beginners.
নিয়ে ইংরেজীতে যতো কথাঃ
Written by: S M Shamim Ahmed.
Today - আজ
Yesterday → গতকাল ।
Tomorrow → আগামীকাল ।
Day after tomorrow → আগামী পরশু ।
Day before yesterday → গত পরশু ।
Every few days → কয়েক দিন পরপর।
Every other day → একদিন পরপর
Every two days → দুইদিন পরপর।
Every third day → তিনদিন পরপর ।
Daybreak → প্রভাত ।
One day or other → কোনো না কোনো একদিন ।
Previous day → পূর্ব দিন
Next day → পরের দিন ।
By Day → দিনে বেলা।
Only the other day → এইতো সেই দিন ।
The very day → সেই দিনেই ।
Gala day → উৎসবের দিন ।
Hectic day → ব্যস্ত দিন।
Rag day → সমাপনী দিন ।
Memorable day → স্মরণীয় দিন ।
Carry the day → জয়লাভ করা ।
Day off -→ ছুটির দিন ।
The Other Day → সেদিন ।
The Very Day – সেই দিনেই ।
Next To Next Friday → আগামী শুক্রবারের পরের শুক্রবার
Day to day → দিনদিন ।
Day Care → দিবাকালীন তত্ত্বাবধান ।
Day Time → দিনের বেলা ।
To This Day → আজ পর্যন্ত।
last night → গত রাত
tonight → অদ্য রজনীতে ।
tomorrow night → আগামীকাল রাত ।
in the morning → সকালে ।
in the afternoon → বিকালে ।
in the evening → সন্ধ্যায় ।
yesterday morning → গতকাল সকাল ।
yesterday afternoon → গতকাল বিকেলে ।
yesterday evening → গতকাল সন্ধ্যায়
this morning → আজ সকালে ।
this afternoon → আজ বিকেলে ।
this evening → আজ সন্ধ্যা বেলাতে ।
tomorrow morning → আগামীকাল সকাল ।
tomorrow afternoon → আগামীকাল বিকাল ।
tomorrow evening → আগামীকাল সন্ধ্যা ।
in ten days → দশ দিনের মধ্যে ।
the previous day → আগের দিন ।
the previous month → পূর্ববর্তী মাস।
the previous year → পূর্ববর্তী বছর ।
On Monday → সোমবারে ।
One of those days → সেই দঃখ ।
Night after next → কালকে রাতের পরের রাতে।
Biannually → ৬ মাস পরপর।
For years together → বছরের পর বছর ধরে।
Beiennially → দুই বছর পরপর।
A night owl → যে ব্যক্তি রাতে দেরিতে ঘুমায় ।
A one-night stand → শুধুমাত্র এক রাতের জন্য দৈহিক সম্পর্ক করা।
fly-by-night → বিশস্ত নয় এমন ।
To call it a day → অবশিষ্ট দিনে জন্য কাজে বিরতি দেওয়া ।
different as night and day → সম্পূর্ণরুপে
as plain as day → সুষ্পষ্ট ।
day in and day out → অবিরাম।
Daydream → দিবাস্বপ্ন।
better days → সুদিন ।
won’t give someone the time of day → কথা বলতে অস্বীকৃতি জানানো।
Fall on evil days → দুঃখ-দুর্দশায় পড়া ।
These days → আজকের দিনে ।
In those days → সেযুগে/ সেকালে।
Day Spring → তরুণোদয় , নিশান্ত ।
Every dog has its day → সবার জীবনেরই সুদিন আসে ।
২৫/০৩/২০২১
(ও এন সিদ্দিকা খানম ম্যাম এর বোর্ড)
সিরিয়াল: ১৭ জনের মধ্যে ১১
সময়কাল: ১৫/১৬ মিনিট।
চয়েস: প্রশাসন, পুলিশ, অডিট, কাস্টমস, কর
নামঃ তৌহিদুজ্জামান
বিষয়: ইংরেজি
ইসলামী বিশ্ববিদ্যালয়
জেলা: ঝিনাইদহ
বিশেষ দ্রষ্টব্য: 36 তম বিসিএস নন ক্যাডার থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।
দরজা খুলেই একটু উঁকি দিয়ে জিজ্ঞেস করলাম, আসতে পারি স্যার??
চেয়ারম্যান স্যারঃ ইশারায় বল্লেন আসেন।
আমিঃ ভেতরে ঢুকার পর সালাম দিলাম। স্যার বসতে বল্লেন,ধন্যবাদ দিয়ে বসলাম।
চেয়ারম্যানঃ আপনার নাম তৌহিদুজ্জামান
আমিঃ জি ম্যাম আমি তৌহিদুজ্জামান।
চেয়ারম্যানঃ কি করেন, কোথায়, কত বছর, কোন সাল থেকে?
আমিঃ বললাম।
চেয়ারম্যান স্যারঃ আপনার বাসা কোথায়? বাবা কি করেন?
আমিঃ ঝিনাইদহ। কৃষি কাজ করে।
চেয়ারম্যান স্যারঃ বরেন্দ্র অঞ্চল কোথায়? বাংলাদেশের কোন দিকে?
আমিঃ বললাম
চেয়ারম্যানঃ মঙ্গা কি, কেন হয়?
আমিঃ বললাম।
চেয়ারম্যান: দুর্ভিক্ষ নিয়ে কে নোবেল পুরস্কার পেয়েছে? কত সালে?
আমি: বললাম। চেয়ারম্যান ম্যাডাম এক্সাটার্নাল-১ কে প্রশ্ন করতে বললো।
এক্সটার্নাল -১ঃ Do you know four skills of English language?
আমিঃ said
এক্সটার্নাল -১: Importance of four skills in primary level.
আমিঃ Said
এক্সটার্নাল -১: Do you take any class of your school?
আমিঃ
এক্সটার্নাল -১ Which class? How many classes do you take in a day? What do like most teaching or table task?
আমিঃ
এক্সটার্নাল -১: ফিলিস্তিন ও ইসরাইল সম্পর্ক বলেন।
আমিঃ বললাম। ভুলে জার শাসনের কথা বলে বলেছিলাম। কারণে রুশ বিপ্লব সম্পর্কে অনেক কথা বলতে বললো।
এক্সটার্নাল -২ঃ প্রথম চয়েস, দ্বিতীয় চয়েস, তূতীয় চয়েস
আমিঃ বললাম।
এক্সটার্নাল -২ঃ কোন বিশ্ববিদ্যালয়?
আমিঃ ?
এক্সটার্নাল -২ঃ স্কুলে কেন একই স্কুল ড্রেস দেওয়া হয়?
আমিঃ বললাম।
এক্সটার্নাল -২: ঠিক আছে। হাতে মূল কাগজপত্র দিতে দিতে এক্সাটার্নাল ১ জিজ্ঞেস করলো জিকে সেচ প্রকল্প সম্পর্কে বল।
আমি: বললাম। তবে সম্পূর্ণ টা বলতে পারলাম না।
চেয়ারম্যান: বললো এবার আস।
আমিঃ ধন্যবাদ ও সালাম দিয়ে বের হয়ে আসলাম।
সকলের কাছে দোয়া প্রার্থী।
বিসিএসে প্রিলির কোন কোন টপিকের সাথে রিটেনের মিল আছে,সেটা দেখে নিন;(একটু টেকনিক অবলম্বন করে পড়লে রিটেনের জন্য এগিয়ে থাকবেন)
#বাংলা,
---------------
*টপিক-
ভাষা
*****
১)প্রয়োগ-অপপ্রয়োগ
২)বানান ও বাক্য শুদ্ধি।
৩)শব্দ।
৪)বাক্য।
সাহিত্য :
*******
ক) প্রাচীন ও মধ্যযুগ।
খ)আধুনিক যুগ(১৮০১-বর্তমান পর্যন্ত)।
#বাংলাদেশ বিষয়াবলি:
টপিক,
-----------
১)বাংলাদেশর জাতীয় বিষয়াবলি।
২)বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি জাতি,গোষ্ঠি ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি।
৩)বাংলাদেশর অর্থনীতি।
৪)বাংলাদেশর সংবিধান।
৫)বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা।
৬)বাংলাদেশের সরকার ব্যবস্থা।
#আন্তর্জাতিক বিষয়বলি:
১)বৈশ্বিক ইতিহাস,আঞ্চলিক, ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি।
২)আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক।
৩)বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রাবহ।
৪)আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি।
৫)আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি।।
#বিজ্ঞান
১)এসিড,ক্ষার,লবণ।
২)চৌম্বকত্ব।
৩)তরঙ্গ।
৪)শব্দ।
৫)আলোর প্রকৃতি ও আলোক যন্ত্রপাতি।
৬)নবায়নযোগ্য শক্তির উৎস।
৭)খনিজ উৎস।
৮)শক্তির রুপান্তর
৯)তড়িত চৌম্বক।
১০)ট্রান্স-ফরমার।
১১)এক্সরে।
১২)ভাইরাস।
১৩)ব্যাকটেরিয়া।
১৪)হৃদপিন্ড ও হৃদরোগ
১৫)খাদ্য ও পুষ্টি, ভিটামিন।
১৬)বারিমন্ডল।
১৭)বায়ুমণ্ডল।
১৮)সংক্রামক রোগ।
১৯)রোগ জীবাণুর জীবনধারণ।
২০)ইম্যুনাইজেশন ও ভ্যাক্সিনেশন।
২১)এইচআইভি,এইডস।
২২)টিবি।
#কম্পিউটার ও তথ্য প্রযুক্তি:
১)কম্পিউটার পেরিফেরালস: কি-বোর্ড,মাউস,ওসিআর।
২)কম্পিউটার অঙ্গসংগঠন।
৩)দৈনন্দিন জীবনে কম্পিউটার।
৪)অপারেটিংসিস্টেম।
৫)হিসট্ররি অফ কম্পিউটার।
৬)কম্পিউটার প্রোগ্রাম :ভাইরাস,ফারওয়াল।
৭)ডাটাবেইজ সিস্টেম।
#তথ্যপ্রযুক্তি
১)E-commerce.
২)cellular Data Network :LAN,MAN,WIFI,WIMAX.
#দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি :
১)স্মার্টফোন।
২)World wide web-WWW.
৩)Internet.
৪)Daily use of computing Technology :E-mail,Fax.
৫)Mobile Features.
৬)Tech-Giants,Services&News:Google, Microsoft, IBM etc.
৭)Cloud Computing
৮)Social networking :Facebook,Twitter, instagram.
৯) Cyber crimes.
#গনিত
১)বাস্তব সংখ্যা।
২)লসাগু,গসাগু।
৩)শতকরা।
৪)সরল ও যৌগিক মুনাফা।
৫)অনুপাত ও সমানুপাত।
৬)লাভ ও ক্ষতি।
৭)বীজগাণিতিক সূত্রাবলি।
৮)বহুপদী উৎপাদক।
৯)সরল ও দ্বিপদী সমীকরণ।
১০)সরল ও দ্বিপদী অসমতা।
১১)সরলসহ সমীকরণ।
১২)সূচক ও লগারিদম
১৩)সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা।
১৪)কোণ।
১৫)ত্রিভূজ সংক্রান্ত উপপাদ্য।
১৬)চতুর্ভূজ সংক্রান্ত উপপাদ্য
১৭)পিথাগোরাসের উপপাদ্য।
১৮)বৃত্ত সংক্রান্ত উপপাদ্য।
১৯)সেট।
২০)বিন্যাস ও সমাবেশ।
২১)পরিসংখ্যান ও সম্ভাব্যতা।
*(ম্যাথ মুলত রিটেনের সাথে পুরাটাই মিল, রিটেন জন্য পড়লে প্রিলি হয়ে যাবে,এটাই বুদ্ধিমানের কাজ🙂)
#মানসিক দক্ষতা:
প্রিলির পুরাটাই রিটেনে লাগবে।
#ইংরেজি :
ইংরেজিতে প্রিলির সাথে শব্দ এবং কিছু গ্রামার ছাড়া মিল নাই।তবে অনুবাদে ২৫+২৫ =৫০ মার্ক। এটা আগে থেকে চর্চা না করলে ৪ মাসে কাভার করা কষ্ট হয়ে যাবে।শুধু ইংরেজিতে নয়, বাংলাতেও রয়েছে ১৫ মার্ক, সব মিলে ৬৫ মার্ক।আপনি প্রিলির পাশাপাশি রেগুলার ইংরেজি ইডিটরিয়াল থেকে চর্চা করতে পারেন।অনুবাদের সাথে কারেন্ট স্মার্ট শব্দের অর্থ জানতে পারবেন।আলাদা ভাবে ওয়ার্ড মুখস্থ করা লাগবে না।
আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
26/03/2021
✅ মাত্র াকায় প্রিলির পূর্ণাঙ্গ কোর্স !
মোট ক্লাস- ২৪টি
মোট টেস্ট- ৩০টি
লেকচার শীট+ রেকর্ডেড ভিডিও
➖এই কোর্সে প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, নন-ক্যাডার এবং বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর পরিক্ষার ম্যাথের প্রস্তুতি হয়ে যাবে
🔰 যা যা পড়ানো হয়-
১ম ক্লাসঃ অনুপাত-সমানুপাত
২য় ক্লাসঃ শতকরা হিসাব-০১
৩য় ক্লাসঃ শতকরা হিসাব-০২
৪র্থ ক্লাসঃ লাভ-ক্ষতি
৫ম ক্লাসঃ সরল ও যৌগিক মুনাফা
৬ষ্ঠ ক্লাসঃ ল.সা.গু ও গ.সা.গু
৭ম ক্লাসঃ বাস্তব সংখ্যা-০১
৮ম ক্লাসঃ বাস্তব সংখ্যা-০২
৯ম ক্লাসঃ বীজগাণিতিক সূত্রাবলি
১০ম ক্লাসঃ বহুপদী উৎপাদক
১১তম ক্লাসঃ সরল ও দ্বিপদী সমীকরণ
১২তম ক্লাসঃ সরল সহসমীকরণ
১৩তম ক্লাসঃ রিভিউ ক্লাস
১৪তম ক্লাসঃ সমান্তর ও গুণোত্তর ধারা
১৫তম ক্লাসঃ সূচক
১৬তম ক্লাসঃ লগারিদম
১৭তম ক্লাসঃ সেট ও পরিসংখ্যান
১৮তম ক্লাসঃ বয়স ও গড়
১৯তম ক্লাসঃ গতি, সময় ও দূরত্ব
২০তম ক্লাসঃ সম্ভাব্যতা
২১তম ক্লাসঃ বিন্যাস ও সমাবেশ
২২তম ক্লাসঃ জ্যামিতি-১
২৩তম ক্লাসঃ জ্যামিতি-২
২৪তম ক্লাসঃ জ্যামিতি-৩
📌বিসিএস ম্যাথের ক্লাস শেডিউলঃ
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ব্যাচ/
শুক্র ও শনিবার ব্যাচ
ভর্তির জন্যঃ
📲 বিকাশ/নগদ- 01580882201 (Personal)
৪১ তম বিসিএস, আন্তর্জাতিক অংশের প্রশ্ন সমাধানঃ
১. জাতিসংঘের যে সংস্থা করোনাকে প্যানডেমিক ঘোষণা করে- WHO
২. ডেমোক্রেটিক দলের মনোয়ন পেতে যত ডেলিগেট প্রয়োজন- ১৯৯১
৩. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর- অ্যাঞ্জেলা মার্কেল
৪. ডাবলইউএমডি- উইপন্স অব মাস ডেসস্ট্রাকশন
৫. আইসিজের রায়ে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ- ৪টি আদেশ
৬. আইনের শাসন সূচকে শীর্ষ দেশ- ডেনমার্ক
৭. বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে- আঙ্কটাড
৮. ২০১৯ সালের নোবেল পুরস্কার- ইরিত্রিয়া ও ইথিওপিয়া বিরোধ মিমাংশায়
৯. ইনকা সভ্যতা- দক্ষিণ আমেরিকা
১০. রাশিয়ার সামরিক ঘাঁটি- ভিয়েতনাম
১১. ফিনল্যান্ড কলোনি ছিলো- সুইডেনের
১২. মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে- গাম্বিয়া
১৩. ন্যাটো প্রতিষ্ঠা- ১৯৪৯
১৪. এশিয়া-আফ্রিকা পৃথককারী প্রণালি- বাব এল মান্দেব
১৫. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদাদানকারী দেশ- সিয়েরালিওন
১৬. জাতিসংঘ নামকরণ করেন- রোজভেল্ট
১৭. মুসলিম দেশ ন্যাটোর সদস্য- তুরস্ক
১৮. মুদ্রা তহবিল গঠন- ১৯৪৪ সালে
১৯. কলকাতা থেকে দিল্লিতে রাজধানী- ১৯১২
৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমন্বিত বাছাই পরীক্ষার মাধ্যমে অফিসার (২০১৯ সালভিত্তিক) পদে ২৪৭৮ জনকে নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে, এবার প্রস্তুতির পালা। নিজেদের অভিজ্ঞতার আলোকে প্রস্তুতিমূলক পরামর্শ দিয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অফিসার জুলিয়া খাতুন ও রূপালী ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ) শাহরিয়ার আলম রানা, লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন
যেভাবে পরীক্ষা:
বাংলাদেশ ব্যাংকের আওতাধীন সমন্বিত আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) পদের পরীক্ষা হবে তিন ধাপে। প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা হয় ১০০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে। দ্বিতীয় ধাপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইভা (মৌখিক পরীক্ষা) হবে ২৫ নম্বরের ওপর। প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটারের ওপর মোট ১০০ নম্বরের প্রশ্ন হয়। এ ক্ষেত্রে গণিতে ৩০ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর, বাংলায় ২০ নম্বর, সাধারণ জ্ঞানে ১৫ এবং কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিতে ১০ নম্বর।
প্রস্তুতিমূলক পরামর্শ:
গণিত ও ইংরেজি বেশি গুরুত্বপূর্ণ চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা যেমন সত্য, ঠিক তেমনি অন্যদের থেকে এগিয়ে থাকতে সব বিষয়ে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে।
১। প্রস্তুতির ছক রুটিনমাফিক:
শুরু থেকেই দৈনিক পড়াশোনার জন্য নিজের সুবিধামতো একটি ছক বা পাঠ পরিকল্পনা তৈরি করতে পারেন। সে পরিকল্পনা অনুযায়ী পড়ার জন্য কমপক্ষে ৮-১০ ঘণ্টা বরাদ্দ রাখতে পারেন। গণিত ও ইংলিশের জন্য বেশি সময় বরাদ্দ রেখে রুটিন সেট করুন। রুটিনমাফিক পড়াশোনা করলে নিয়মিত গোছানো পড়া হয়। সময়মতো প্রস্তুতি সম্পন্ন করা যায়।
২। বিগত বছরের প্রশ্ন সমাধান:
শুরুতেই বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের বিগত ৮-১০ বছরের প্রশ্ন সমাধান করুন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখুন, যাতে পরীক্ষার আগে চোখ বুলিয়ে যেতে পারেন। চাকরির পরীক্ষায় বিগত সালের অনেক প্রশ্ন হুবহু আসে।
আবার হুবহু না এলেও একই নিয়মে আসতে পারে।
ব্যাংকের নিয়োগ পরীক্ষা হয় ফ্যাকাল্টিভিত্তিক। তাই প্রস্তুতির জন্য ফ্যাকাল্টিভিত্তিক বিগত সালের প্রশ্ন (সমাধানসহ) দেওয়া আছে, এমন বই বাজার থেকে বেছে নিতে হবে। আইবিএ, বুয়েট ইত্যাদি ফ্যাকাল্টির বিগত প্রশ্নপত্র দেখলে কোন ফ্যাকাল্টির প্রশ্নের ধরন কেমন হয়, কোন কোন টপিকস থেকে প্রশ্ন বেশি আসে কোন ফ্যাকাল্টির পরীক্ষায়—এগুলো খাতায় নোট করে রাখতে পারেন। এভাবে আলাদা করে পড়তে পারলে প্রশ্নের ধরন সম্পর্কে জানা যাবে। আর যখন জানা যাবে যে পরীক্ষার দায়িত্ব কোন ফ্যাকাল্টি নিয়েছে তাহলে সে আলোকে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া যাবে।
৩। প্রস্তুতির সহায়ক ওয়েবসাইট:
বর্তমানে দেখা যাচ্ছে, বেশির ভাগ চাকরি পরীক্ষায় বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। উল্লেখযোগ্য কিছু ওয়েবসাইট হলো—sawaal.com, indiabix.com, examveda.com, majortests.com, gmatclub.com, gyanjosh.com, competoid.com।
প্রায়ই গণিত, ইংরেজি ও কম্পিউটার বিষয়ের প্রশ্ন এ ধরনের সাইট থেকে আসে।
৪। অঙ্কের সমাধান দ্রুত হোক:
অন্য প্রার্থীদের থেকে এগিয়ে থাকতে হলে দ্রুত অঙ্কের সমাধান করা এবং উত্তর বের করা শিখতে হবে। পরীক্ষার হলে ৬০ মিনিটের মধ্যে ৮০-১০০টি প্রশ্নের উত্তর করতে হয়। এর মধ্যে গণিতের ওপর ২০-২৪টি প্রশ্ন থাকে। বিস্তারিত অঙ্ক করে উত্তর বের করতে গেলে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। তাই দ্রুত অঙ্কের উত্তর বের করার শর্ট টেকনিক শিখে নিতে পারেন। অঙ্কের উত্তর করার জন্য অনুশীলনের বিকল্প কিছু নেই। তবে যাঁদের গণিতের বেসিক দুর্বল, তাঁদের শর্ট টেকনিকের কথা না ভেবে আপাতত বেসিক ঝালাইয়ের দিকে দৃষ্টি দেওয়া উচিত। এর জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণির গণিত বোর্ড বইগুলো অনুসরণ করুন। এ ছাড়া বাজারে ব্যাংকে চাকরির প্রস্তুতির বিভিন্ন বই পাওয়া যায়। গণিতের বেসিক পাকাপোক্ত হলে শর্ট টেকনিক শেখা যেতে পারে।
৫। ইংরেজিতে জোর দিন:
ব্যাংকে চাকরি পাওয়ার জন্য গণিতের পাশাপাশি ইংরেজিতেও ভালো নম্বর তোলার বিকল্প নেই। প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে ইংরেজি বিষয় দিয়ে দিনের পড়া শুরু করতে পারেন। ইংরিজিতে ভালো করতে বেশি বেশি ভোকাবুলারি পড়তে পারেন। ব্যাংকে চাকরি পেতে ভোকাবুলারি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য দিনে কমপক্ষে এক ঘণ্টা করে বরাদ্দ রাখা যেতে পারে। এভাবে প্রতিদিন আপনি পড়তে থাকলে নতুন নতুন ভোকাবুলারি আপনার ভাণ্ডারে জমা হবে। আর আগে শেখা ভোকাবুলারিগুলোও ঝালাই হয়ে যাবে। পাশাপাশি ইংরেজি গ্রামারে গুরুত্ব দিতে হবে। ব্যাংকে চাকরির পরীক্ষায় ইংরেজি সাহিত্যের চেয়ে ইংরেজি গ্রামার থেকে বেশি প্রশ্ন আসে। প্রতিদিন ইংরেজি পত্রিকার এডিটরিয়াল বা সম্পাদকীয় অংশের অনুবাদ করতে পারেন। প্রথম দিকে হয়তো কিছুটা সমস্যায় পড়তে পারেন। মানসম্মত অনুবাদ না-ও হতে পারে, কিন্তু আপনি যদি নিয়মিত অনুবাদ করতে থাকেন, তাহলে কয়েক মাসের মধ্যে আপনার অনুবাদে সাবলীলতা ও দক্ষতা চলে আসবে। আর এই দক্ষতা আপনার পরবর্তী সময় ব্যাংকের লিখিত পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় দারুণ কাজে দেবে। অনুবাদ অনুশীলনের জন্য ‘এডিটরিয়াল নিউজ’ সংবলিত মাসিক ম্যাগাজিন বা এ ধরনের অনলাইন প্রকাশনা পড়তে পারেন। এ ছাড়া ড. মহিউদ্দীনের Translation for competitive exam বইটি থেকে অনুশীলন করতে পারেন। এখানে বিগত বছরের ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার অনেক অনুবাদ ব্যাখ্যাসহ দেওয়া আছে।
৬। বাংলায় হেলাফেলা নয়:
ব্যাংকের চাকরির প্রস্তুতিতে বাংলা বিষয়কে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা উভয় ক্ষেত্রেই বাংলা সমান গুরুত্ব বহন করে। প্রিলিমিনারিতে ২০-২৫ নম্বর এবং লিখিত পরীক্ষায় ৬০-৭০ নম্বর থাকে। বর্তমান প্রশ্ন প্রণয়নকারী প্রতিষ্ঠানের ওপর বাংলা প্রশ্নের ধরন এবং এটা কঠিন, নাকি সহজ হবে এগুলো নির্ভর করে। প্রিলিমিনারির প্রস্তুতির ক্ষেত্রে বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ উভয়ের ওপর সমান দক্ষতা থাকতে হবে। লিখিত প্রস্তুতিতে উন্মুক্ত ও তথ্যবহুল লেখার অনুশীলন করতে হবে। এ জন্য পত্রিকার সম্পাদকীয় ও সমসাময়িক ঘটনাবলি সংক্রান্ত খবর দেখতে পারেন।
৭। সময় ব্যবস্থাপনা শেখা দরকার:
সময়ের সুষম বণ্টন খুব জরুরি। সঠিক সময় ব্যবস্থাপনার অভাবে অনেকেই ভালো প্রস্তুতির পরও পরীক্ষায় সব উত্তর সময়ের অভাবে করতে পারেন না। প্রস্তুতি মোটামুটি ভালো পর্যায়ে গেলে বাসায় বসেই মডেল বিগত বছরের বা নমুনা প্রশ্ন দেখে নির্ধারিত সময় ধরে টেস্ট দিন। এরপর তা নিজেই মূল্যায়ন করুন। এর ফলে নিজের দুর্বলতা ও সময় ব্যবস্থাপনা নিয়ে মূল্যায়ন করতে পারবেন। অনেক কিছু পড়ার পরও দেখা যায় পরে আর মনে থাকে না। তাই প্রচুর অনুশীলন করুন।
কোথায় কত পদ:
সোনালী ব্যাংক লিমিটেড-৭৫৮টি, জনতা ব্যাংক লিমিটেড-১২১টি, রূপালী ব্যাংক লিমিটেড-৬৯টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড-৩টি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-৫৭টি, বাংলাদেশ কৃষি ব্যাংক-১৪৪০টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-৩টি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন-২৭টি।
-দৈনিক কালের কণ্ঠ/ চাকরি আছে
এম এম মুজাহিদ উদ্দীন
লেখক : ভাইভা বোর্ডের মুখোমুখি ,
ব্যাংকার’স ভাইভা বোর্ড
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Sylhet
3100