আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ - Azad dini adara

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ - Azad dini adara

আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ - Azad dini adara আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ - Azad dini adara [কওমী মাদরাসা বোর্ড বাংলাদেশ] এর অফিসিয়াল পেইজ

Azad Dini Adara-e- Talim Bangladesh
This is the official page of a Qawmi Madrasa Education Board in Bangladesh. Stay connected for academic notices, exam schedules, results, and all board-related updates.

নূরানী মু’আল্লিম প্রশিক্ষণ কোর্স-2026
20/09/2026

নূরানী মু’আল্লিম প্রশিক্ষণ কোর্স-2026

10/09/2026

শোকবার্তা

إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমীনুদ্দীন শায়খে কাতিয়া রাহ.-এর বড় সাহেবজাদা, আযাদ দ্বীনী এদারার সম্মানিত মজলিসে শুরা ও আমেলার সদস্য, জামেয়া ইসলামিয়া দারুল উলূম অলৈতলী ও কাতিয়া মাদরাসার মুহতামিম, শায়খ মাওলানা হাফিয ইমদাদুল্লাহ আমীনি সাহেব ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তাঁর ইন্তেকালে বোর্ড-কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তা‘আলার দরবারে দোয়া করি—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করেন, কবরকে প্রশস্ত ও নূরানী করে দেন এবং যাবতীয় গুনাহসমূহ ক্ষমা করে দেন।

পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফীক দান করুন—এই দোয়া করছি। আল্লাহ তা‘আলা তাঁদেরকে ধৈর্য ধারণের তাওফীক দান করুন এবং এই শোককে তাঁদের জন্য সওয়াবের কারণ হিসেবে কবুল করুন।

শোক প্রকাশে:

সদরে এদারা মাও. শায়খ জিয়া উদ্দীন, সিনিয়র নাইবে সদর মাও. নূরুল ইসলাম খাঁন, নাইবে সদর মাও. মুহিউল ইসলাম বুরহান, হাফিয মাও. মুহসিন আহমদ, নাযিমে উমূমী মাও. আব্দুল বছীর, নাইবে নাযিমে উমূমী মাও. এনামুল হক, মাও. মুশতাক আহমদ খাঁন, নাযিমে ইমতেহান মাও. ইউসুফ আহমদ খাদিমানি, নাইবে নাযিমে ইমতেহান মাও. সৈয়দ আব্দুর রহমান, হাফিয মাও. আহমদ কবীর, নাযিমে নশর ও এশাআত মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, নাযিমে তা’লীম-তরবিয়াত ও নূরানী মাও. মুজিবুর রহমান কাসিমি প্রমুখ।

ইলমুল ক্বিরাআত ওয়াত তাজবীদ পরীক্ষার সনদ ও নম্বরপত্র বিতরণ বিষয়কজরুরি বিজ্ঞপ্তি
07/09/2026

ইলমুল ক্বিরাআত ওয়াত তাজবীদ পরীক্ষার সনদ ও নম্বরপত্র বিতরণ বিষয়ক
জরুরি বিজ্ঞপ্তি

অদ্য ২৪ আগস্ট ২০২৬ ঈ. সোমবার দুপুর ০২ঘটিকায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জনাব আব্দুল্লাহ আল মামুন সাহেবের সাথে আযাদ দ্...
24/08/2026

অদ্য ২৪ আগস্ট ২০২৬ ঈ. সোমবার দুপুর ০২ঘটিকায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জনাব আব্দুল্লাহ আল মামুন সাহেবের সাথে আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ-এর প্রতিনিধিদলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে জেলা প্রশাসককে জানানো হয়, আযাদ দ্বীনী এদারার মজলিসে শূরার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট অঞ্চলের কওমী মাদরাসাসমূহের যেকোনো সংকট ও উদ্ভুত পরিস্থিতিতে মাদরাসা ও প্রশাসনের সাথে সবধরনের যোগাযোগ রক্ষা করে উদ্ভুত পরিস্থিতি থেকে ন্যায়সঙ্গত উত্তরণের চেষ্টা করবে ০৭ (সাত) জন সদস্যের এই প্রতিনিধিদল।
জবাবে সিলেট জেলা প্রশাসক বলেন, কওমী মাদরাসা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত ও কার্যক্রমের জন্য আযাদ দ্বীনী এদারার সাথে যোগাযোগ রক্ষার আশ্বাস দেন।
জেলা প্রশাসক বলেন, কওমী মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম ও শিক্ষার মান পর্যবেক্ষণে শীঘ্রই তিনি আযাদ দ্বীনী এদারা ও সিলেটের বড় বড় মাদরাসাগুলো পরিদর্শন করবেন।
জেলা প্রশাসক আরো বলেন, বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। সেই হিসেবে কওমী মাদরাসা ছাত্রদের আইটি প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দেন। এ ক্ষেত্রে আযাদ দ্বীনী এদারা চাইলে কওমী মাদরাসার ছাত্রদের আইটি প্রশিক্ষণের সহায়তা করবেন জেলা প্রশাসন। প্রতিনিধিদল জেলা প্রশাসকের এই আগ্রহকে স্বাগত জানান।
প্রতিনিধিদল আশা প্রকাশ করেন, এখন থেকে প্রশাসন ও কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থার মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ে আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ (কওমী মাদরাসা বোর্ড বাংলাদেশ)-এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- ১) মাওলানা এনামুল হক, সহকারি মহাসচিব-০১, ২) মাওলানা মুশতাক আহমদ খান, সহকারি মহাসচিব -০২, ৩) মাওলানা ইউছুফ আহমদ খাদিমানী, পরীক্ষা নিয়ন্ত্রক, ৪) হাফিয মাওলানা আহমদ কবীর, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক-০২, ৫) মাওলানা সৈয়দ মুমিন আহমদ মবনু, মজলিসে শুরা ও আমেলা সদস্য, ৬) মাওলানা মাহফুজ চৌধুরী ইমরান, সহকারি সচিব, সাধারণ বিভাগ।

16/08/2026
ইলমুল কিরাআত ওয়াত তাজবীদ পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো।প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ ফলাফল এই লিংক থেকে জেনে নিতে পারবে:htt...
12/08/2026

ইলমুল কিরাআত ওয়াত তাজবীদ পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো।

প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ ফলাফল এই লিংক থেকে জেনে নিতে পারবে:
https://azaddiniadarah.com/result

⚠️ সতর্কীকরণ বিজ্ঞপ্তিএকটি প্রতারকচক্র এদারার নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বিভিন্ন ধরনের প্রতারণামূলক ও বিভ্রান্তিকর বিজ্ঞপ...
27/07/2026

⚠️ সতর্কীকরণ বিজ্ঞপ্তি

একটি প্রতারকচক্র এদারার নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বিভিন্ন ধরনের প্রতারণামূলক ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রচার করছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এদারার কোনো তথ্য বা বিজ্ঞপ্তি যাচাই না করে বিশ্বাস করা, শেয়ার করা কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।

🔗 ভুয়া পেজের লিংক:
https://www.facebook.com/share/14kaqqjTc91/

সকলকে অনুরোধ করা যাচ্ছে, ভুয়া পেজটি রিপোর্ট করে অন্যদেরও সতর্ক করুন।

📣  ইলমুল ক্বিরাআত ওয়াত তাজবীদ পরীক্ষার জরুরি নোটিশপূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুলাই ২০২৬ ঈ. (১৫ সফর ১৪৪৮ হিজরি, বৃহস্পত...
25/07/2026

📣 ইলমুল ক্বিরাআত ওয়াত তাজবীদ পরীক্ষার জরুরি নোটিশ

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুলাই ২০২৬ ঈ. (১৫ সফর ১৪৪৮ হিজরি, বৃহস্পতিবার) ইলমুল ক্বিরাআত ওয়াত তাজবীদ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

⏱️ সময়:
• লিখিত: সকাল ১০:০০ টা
• মৌখিক: দুপুর ১২:০০ টা

📍 পরীক্ষা কেন্দ্রসমূহ:
১. জামেয়া কাসিমুল উলূম দরগাহ, সিলেট
২. জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট, সিলেট
৩. জামেয়া মাদানিয়া সুনামগঞ্জ

📂 পরীক্ষার্থীদের তালিকা, রোল নম্বর ও কেন্দ্র সম্পর্কিত পিডিএফ:
🔗 https://drive.google.com/file/d/1MYt_SwEmHfBnFuGAexvAfzldsuCKb-p5/view?usp=sharing

🎟️ প্রবেশপত্র সংগ্রহ:
২৭-২৮ জুলাই এদারা অফিস থেকে অথবা পরীক্ষার দিন সকাল ৯:০০ টায় নির্ধারিত কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে।

পরীক্ষার্থীগণ নিজ নিজ কেন্দ্রে নির্ধারিত তারিখে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলো।

- পরীক্ষা বিভাগ, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ

18/07/2026

ইলমুল কিরাআত পরীক্ষার নিবন্ধনের সময় আর মাত্র দুই দিন বাকি

এদারাভুক্ত মাদরাসাসমূহ থেকে আল-হাইআতুল উলয়া'র তাকমীল পরীক্ষায় উত্তীর্ণ ফুযালাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, "ইলমুল কিরাআত ওয়াত তাজবীদ" পরীক্ষার নিবন্ধন কার্যক্রম আগামী ০৫ সফর ১৪৪৮ হিজরি মোতাবেক ২০ জুলাই ২০২৬ ঈসায়ী, রোজ সোমবার পর্যন্ত চলমান থাকবে।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী ফুযালাগণকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

—কর্তৃপক্ষ

https://azaddiniadarah.com/blog/2026/07/08/exam48_reg/
09/07/2026

https://azaddiniadarah.com/blog/2026/07/08/exam48_reg/

১৪৪৮ হিজরির কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধনের ঘোষণা 23 hours ago ঘোষণা 449 Views Loading Viewer... Loading Viewer... Loading Viewer... Loading Viewer... Loading Viewer... Loading Viewer... Share Facebook Twitter L...

Address

Adara Bhaban, Sobhanighat
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ - Azad dini adara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ - Azad dini adara:

Shortcuts

Share