28/09/2024
২৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ দুপুর ২ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এর মিনি অডিটরিয়ামে ইনকিলাব ফোরামের আয়োজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন-আদর্শ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাজেদুল করিম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র মানব জাতির জন্য আদর্শ এবং প্রেরনার মানদন্ড। বিপথগামী মানবজাতির হেদায়াতের জন্য তিনি সর্বশেষ্ঠ শিক্ষক।
তিনি আরো বলেন, নবীজি সারা জীবন বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য কাজ করে গেছেন। বৈষম্য বিরোধী জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশে বৈষম্যের স্থান হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন।
আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার এবং বিশিষ্ট লেখক ও গবেষক মুসা আল হাফিজ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মতিউর রহমান।
28/09/2024
আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর কেন্দ্রীয় মিলনায়তনে প্রথম আলোর আয়োজনে এস.এস. সি ২০২৪ ব্যাচের জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাজেদুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরা অদম্য মেধাবী। তোমাদের মেধার যুদ্ধে টিকে থাকতে গেলে সামনের দিনগুলোতে আরো বেশি পরিশ্রম করতে হবে। কারণ তোমরা সফল হলেই বাংলাদেশ সফল হবে।
এ সময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব সলিম মোহাম্মদ আব্দুল কাদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষা উদ্দ্যোগতা মুহিবুর রহমান, প্রথম আলোর আঞ্চলিক সংবাদ বিষয়ক সম্পাদক তুহিন সাইফুল্লাহ।
10/07/2024
আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এ বেলা ১ টায় প্রো-ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেনের যোগদানের ১ বছর পূর্তি উপলক্ষ্য ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান, হিসাব পরিচালক সোহেল উদ্দিন আহমেদ, সহকারী রেজিস্ট্রারও পিএস টু প্রো-ভাইস চ্যান্সেলর কামরান আহমেদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন বলেন, অতীতের মত বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে তরান্বিত করতে নিরলস কাজ করে যাবো।
09/07/2024
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর ২০২৩-২০২৪ সালের বার্ষিক প্রতিবিদনসহ ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের সাথে বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্টবৃন্দ। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও, এপিএর মূল ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার আ ফ ম মিফতাউল হক, সিটিজেন চার্টারের ফোকাল পয়েন্ট ড. এএফএম সালাউদ্দিন এবং অভিযোগ ও প্রতিকার ব্যবস্থার ফোকাল পয়েন্ট ডেপুটি রেজিস্ট্রার শাহিনা সুলতান সাথে উপস্থিত ছিলেন।
08/07/2024
২৬ জানুয়ারিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন
২০২৫ সালের ২৬ জানুয়ারি দুপুর ১২ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন।
04/07/2024
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন জানুয়ারিতে
২০২৫ সালের জানুয়ারিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১.৩০ ঘটিকায় বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের সময় সম্মতি জ্ঞাপন করেন । এসময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ।
সাক্ষাতকালে / বৈঠকে শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও গবেষণার অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
এছাড়া প্রতিনিধি দলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন উপস্থিত ছিলেন।
03/07/2024
আজ ৩রা জুলাই, ২০২৪ তারিখ ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো কবির হোসেন ক্যাফেটেরিয়ার উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, ক্যাফেটেরিয়াটি পর্যায়ক্রমে উন্নয়নের মধ্য দিয়ে যাবে, যার মধ্যে খাদ্যের চাহিদা মিটমাট করা, সাশ্রয়ী মূল্য বজায় রাখা এবং একটি স্বাগত পরিবেশ তৈরি করা।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক প্রফেসর ড. মো: আসিফ ইকবাল, প্রফেসর ড. লুৎফুল এলাহী কাওছার, সহযোগী অধ্যাপক স্থপতি সুব্রত দাশ, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান ।
01/07/2024
https://www.jagonews24.com/m/campus/news/952501
বিজ্ঞান ও প্রযুক্তিতে সর্বোচ্চ বাজেট পেলো শাবিপ্রবি
২০২৪-২৫ অর্থবছরে দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১১ হাজার ৬৯০ কোটি ৪ লাখ টাকার বাজেট চূড়ান্ত করেছে...
30/06/2024
চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন শাবিপ্রবি উপাচার্য
আজ ৩০ শে জুন, ২০২৪ তারিখ ১১টায় চলমান বেশ কয়েকটি উন্নয়ন কাজ পরির্দশন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় তিনি ক্যাফেটেরিয়ার উন্নয়ন কাজ, নবনির্মিত সামাজিক বিজ্ঞান ভবন. আবর্জনা ফেলার নির্ধারিত স্থান, আধুনিক ময়লার বিন, সেন্টার অব এক্সেলেন্স এবং লেক খননের কাজ পরিদর্শন করেন ।
এসময় উপাচার্য বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে সৌন্দর্য, পরিচ্ছন্নতা এবং উৎকর্ষের শীর্ষস্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। ঠিক যেমন উন্নত দেশে যেখানে সেখানে ময়লা ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতার একই মান বজায় রাখব। শৃঙ্খলাই মুখ্য এবং আমরা পুরো ক্যাম্পাস জুড়ে সুশৃঙ্খলতার সংস্কৃতি গড়ে তোলার জন্য কাজ করে যাব।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা পাচ্ছি। বর্জ্য অপসারণের পরিকাঠামো উন্নত করতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অত্যাধুনিক বিন বসানো হচ্ছে ।
ক্যাফেটেরিয়া পরির্দশনের সময় উপাচার্য বলেন, নতুন করে ক্যাফেটেরিয়ার কাজের উদ্দেশ্য হল স্বাস্থ্যসম্মত পরিবেশে পুষ্টিকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করা। ক্যাফেটেরিয়াটি পর্যায়ক্রমে উন্নয়নের মধ্য দিয়ে যাবে। পুরো প্রক্রিয়া জুড়ে শিক্ষার্থীদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হবে।
বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো কবির হোসেন। এছাড়া সেন্টার অব এক্সেলেন্স পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবির, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম প্রমুখ।
27/06/2024
শোকবার্তা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের পিএস ও সহকারী রেজিস্ট্রার জনাব কামরান আহমদ চৌধুরীর মাতা বুধবার ২৬ জুন, ২০২৪ তারিখ রাত ১০.৩০ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) করেন।
মরহুমার মৃত্যুতে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো কবির হোসেন শোক প্রকাশ করেন । শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন ।
মোঃ ফজলুর রহমান
রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত )
26/06/2024
আজ ২৬ শে জুন, ২০২৪ তারিখ বেলা ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো কবির হোসেন নবনির্মিত সামাজিক বিজ্ঞান ভবনের সামনে সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন করেন । এসময় তিনি ভবনের সামনে সিটিং বেঞ্চ, ওয়াকওয়ে এবং ড্রেনেজ নির্মাণ সংক্রান্ত কাজ এবং উল্লেখিত জায়গার ব্যবহার কীভাবে হবে তা নিয়ে নির্মাণ কাজে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।