10/04/2024
تقبل الله منا ومنكم
ঈদ মোবারক,
বরকতময় রমজানের একেবারে শেষ মুহূর্তে এসে ঈদের আনন্দ উদযাপনের অপেক্ষায় পুরো পৃথিবী।
রমজানকে বিদায় জানানোর আগে রমজানের শিক্ষাকে নিজের মধ্যে ধারণ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া জরুরি।
সারা বছর যেন রমজানের মতই নামাজ, তেলাওয়াত, তাকওয়া, নম্রতা, পরোপকার আত্মীয়তার বন্ধন ইত্যাদি অক্ষুন্ন থাকে।
রমজান ও রমজানের বাহিরে কখনোই ইচ্ছাকৃত নামজ ছেড়ে দেয়ার সুযোগ নেই।
স্রষ্টা ও সৃষ্টির মাঝে যেই হক রয়েছে তা পুরোপুরি আদায় করতে সচেষ্ট থাকা।
ছোট বড় সকল গুনাহের কাজ থেকে নিজেকে হেফাজত রাখতে হবে।
এ সংকল্প করা চাই যে,
নেকির কাজ যতই ছোট হোক ছাড়বো না।
পাপের কাজ যতই ছোট হোক করব না।
সারা পৃথিবী জুড়ে ইসলাম বিদ্বেষী চক্রের নানামুখী ষড়যন্ত্র বিরাজমান।
এ সম্পর্কে নিজেও সতর্ক থাকতে হবে অন্যকেও সাবধান করতে হবে।
সর্বোপরি ঈদের রাতে নিজের জন্য ও দেশের জন্য বিশেষ করে মাজলুম মুসলিমদের জন্য দোয়া কামনা করছি।
প্রতিটি দোয়ায় আমাকেও অন্তর্ভুক্ত রাখার বিনীত অনুরোধ করছি।