04/05/2025
As everyone is aware, Faiza Anjum Juthi, a bright student from MC College in Sylhet and a kind-hearted girl, is currently fighting blood cancer. Faiza was our classmate from JCBHS Batch '19. It’s incredibly upsetting to see someone we grew up with go through such a difficult time. Her family is struggling to cover the significant cost of her medical treatment, which ranges from 20 to 25 lakhs BDT.
In the face of this devastating news, our entire JCBHS Batch '19 came together and in a short time, we personally raised 690,783 BDT from our batch alone to support her treatment. We've already sent 688,000 BDT (after deducting 2,783 BDT in transaction and cash-out fees) to her father.
We sincerely thank and express our heartfelt gratitude to every one of our fellow batchmates who contributed—for showing up when it mattered most. We are proud—deeply proud—to be part of this batch.
We genuinely wish that none of us ever has to go through what Faiza is experiencing. May Allah keep us all safe and in good health.
We humbly ask everyone reading this to keep Faiza in your prayers. Your prayers matter. Sometimes, they are more powerful than anything else. Let’s come together and pray for her strength, her healing and her full recovery.
-
ফাইজা আনজুম জুতি—সিলেটের এমসি কলেজের একজন মেধাবী ছাত্রী এবং আমাদের JCBHS ব্যাচ '১৯-এর একজন সহপাঠী, বর্তমানে ব্লাড ক্যান্সারের মতো একটি মরণব্যাধির বিরুদ্ধে জীবন-মৃত্যুর লড়াই চালিয়ে যাচ্ছে। যার সঙ্গে আমরা স্কুল জীবনের একটা দীর্ঘ সময় কাটিয়েছি, আজ তাকেই এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে দেখে মনটা ভেঙে পড়েছে। তার চিকিৎসার ব্যয় প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা, যা তার পরিবারের পক্ষে একা বহন করা অত্যন্ত কষ্টসাধ্য।
এই দুঃসময়ে আমাদের JCBHS ব্যাচ '১৯-এর বন্ধুরা এক অসাধারণ একতা ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছে। অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ব্যাচ থেকে নিজ উদ্যোগে ৬,৯০,৭৮৩ টাকা সংগ্রহ করেছি ফাইজার চিকিৎসার জন্য। ট্রান্সজ্যাকশন ও ক্যাশআউট ফি বাবদ ২,৭৮৩ টাকা বাদ দিয়ে ইতোমধ্যেই তার বাবার কাছে ৬,৮৮,০০০ টাকা পাঠানো হয়েছে।
আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রতিটি ব্যাচমেটকে—তোমাদের সহানুভূতি, সহায়তার জন্য। এমন একটি ব্যাচের অংশ হতে পেরে আমরা সত্যিই গর্বিত।
আমরা সবাই প্রার্থনা করি—ফাইজা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ ও নিরাপদ রাখেন।
আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ—অনুগ্রহ করে ফাইজার জন্য দোয়া করবেন। দোয়ার শক্তি অনেক বড়। আসুন, আমরা সবাই মিলে তার সুস্থতা, সাহস ও পূর্ণ সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি।