Beanibazar Govt. College

Beanibazar Govt. College শিক্ষাই জাতির মেরুদণ্ড ।
(1)

17/06/2017

কলেজের ছাত্রী...

13/06/2017
13/06/2017

পেইজে কাজ করতে যারা ইচ্ছুক তারা যোগাযোগ করুন এই নাম্বারে 01758423432 অথবা ইনবক্সে।

12/06/2017
12/10/2016

১০,০০০ শেয়ার চাই!!!

08/10/2016

বিয়ানীবাজারের আলিশান বাড়িতে বসবাস করছেন রিক্সা চালক !!!

বিয়ানীবাজার যেন অবিকল লন্ডন। আবার কোথায়ও অখন্ড লন্ডন। লন্ডনের বিভিন্ন বিলাস বহুল বাড়িঘর ও ভবনের ছায়া চিত্র সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব বাড়িরঘর দেখে অনেকেই লন্ডনের বাস্তবচিত্র দেখছেন নিজ চোখে।

এসব কিছু হয়েছে বিয়ানীবাজারের লন্ডন প্রবাসীদের হাতের ছোঁয়ায়। পর্যটকরা এসব বাড়িঘর দেখতে আসছেন প্রতি সপ্তাহে। সিলেটকে যেমন অনেকে বাংলার লন্ডন বলে ডাকেন। বিয়ানীবাজারের পল¬ী এলাকাতে কোটি টাকা ভবন দেখে অবাক না হয়ে উপায় নেই। বিয়ানীবাজারের প্রায় ৪০ হাজার মানুষ লন্ডনে বসবাস করেন। বেশীর ভাগ মানুষ স্ব-পরিবার নিয়ে লন্ডন রয়েছেন। এসব লন্ডনী পরিবারগুলো দেশের বাড়িতে কোটি কোটি টাকা খরচ করে মনোরম পরিবেশে বিলাশ বহুল বাড়ি ঘর নির্মাণ করছেন।

#কপি

23/08/2016

পোস্টটি শেয়ার না করে পারলাম না।

বাবা মো: আনোয়ার হোসেন পেশায় রিক্সা মেকানিক। হাতে কাজ থাকলে খাবার জোটতো, না থাকলে অর্ধাহারে দিন কাটাতে হতো। এর মধ্যে সব ভাই-বোনের লেখাপড়ার খরচ জোগাতে হত । তাই বাধ্য হয়ে বাবার সহযোগী হিসেবে নিজেও রোজগারের পথে নামে বিয়ানীবাজার সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মো: রাসেল রানা ।

দরিদ্র এ রিক্সাচালক কলেজ ছাত্রের গ্রামের বাড়ী দিনাজপুরের কাফরুল উপজেলার সুন্দরপুর গ্রামে । বর্তমানে সে পিতাকে নিয়ে বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুরে থাকে । মা মোছা: আনজুয়ারা বেগম তার ছোট দু’ভাই মাসুদ রানা ও মেহেদী হাসানকে নিয়ে থাকেন সুন্দরপুর । রানা বিয়ানীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপ্ত করে চলে গিয়েছিল তার গ্রামে । পরিবারে অভাবের তাড়না থাকলেও পড়া বাদ দেয়নি রাসেল ।

২০১৫ সালে দিনাজপুরের যানজিরা আলিম মাদরাসার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৩.৯৪ পায় সে । এর পর সেখান থেকে এসে একাদশ শ্রেণীর বাণিজ্য বিভাগে ভর্তি হয় বিয়ানীবাজার সরকারী কলেজে । বর্তমানে দ্বাদশ শ্রেণীর নিয়মিত ছাত্র হিসেবে কলেজে খুবই পরিচিত রাসেল । তার পিতা আনোয়ার হোসেন আয় থেকে প্রতি মাসে যে টাকা বাড়িতে পাঠাতেন তা দিয়ে কোনমতে চলত রানার মায়ের সংসার । অভাব অনটনের সেই সংসারে এখন আলো দেখাতে শুরু করেছে কলেজ ছাত্র রাসেল রানা ।

রানা এখন বহুমাত্রিক পরিচয়ের অধিকারী । তার জীবন সংগ্রাম সহপাঠিদের কাছে অনেকটা দৃষ্টান্তের মত । কারণ একই রাসেলকে কোনো সময় দেখা যায় রিক্সা চালক ,কোনো সময় ছাত্র,কোনো সময় শিক্ষক হিসেবে । দিনের ২৪ ঘন্টায় জীবন-জীবিকার তাগিদে একাধিক কর্ম বেছে নিয়েছে সে । কিন্তু ছিটকে পড়ছে না কলেজ থেকে ।

তার সাথে কথা বলে জানা যায়, রাসেল সকাল ৭ টা থেকে ১০টার পূর্ব পর্যন্ত রিক্সা চালায় । ১০ টা থেকে ২ টা পর্যন্ত কলেজে ক্লাস করে ।কলেজ থেকে ফিরে দুপুরের খাবার সেরে আবারো শুরু করে রিক্সার চাকা ঘুরানো । বিকাল ৫ টা পর্যন্ত রিক্সা চালানোর পর শুরু করে শিক্ষকতা । প্রতিদিন ৩ টি টিউশনি করে রাতে আবার নিজের পড়াও পড়ে ।

রাসেল রানা জানায়, রিক্সা চালিয়ে সে দৈনিক ৩০০ টাকা আয় করতে পারে । ৩টি টিউশনি থেকে মাসে পায় আরো ৩ হাজার ।আয়কৃত টাকা থেকে নিজের থাকা-খাওয়া ও লেখাপড়ার খরচ চালিয়ে প্রতি মাসে পিতা-মাতাকেও কিছু টাকা দেওয়া সম্ভব হয় তার পক্ষে । ছেলের ঘাম ঝরানো উপার্জনের টাকা পেয়ে অভাব লেগে থাকা পরিবারের দু:খ মোচনের চেষ্টা চালাচ্ছেন তার পিতামাতা । পিতা-মাতাকে একটু সহযোগিতা করতে পারায় এখন সর্বদা প্রফুল্ল দেখায় রাসেলকে । সহপাঠি ও শিক্ষকদের কাছেও অনেক প্রিয় সে ।

সানোয়ার হোসেন, আরিফ আহমদ, আজহার আহমদ নামের তার সহপাঠি বলেন ,’রাসেল রানা আমাদের সবার প্রিয় । নিজের এবং ছোট ভাইবোনদের লেখাপড়ার খরচ চালিয়ে দু:খের সংসারে বাতি জ্বালাচ্ছে এরকম সহপাঠি রাসেলকে দেখে আমরা প্রেরণা পাই । মাঝে মাঝে তার রিক্সায় চড়ে বেড়াই, একসাথে আমরা আড্ডা দেই ।

তার সব সহপাঠীরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং রানাকে সমাজের অনুকরনীয় এক চরিত্র বলে মনে করেন।


#বিয়ানীবাজার টাইমস, সোহান আহমদঃ

07/08/2016

এই ছবিটি শেয়ার না করে পারলামনা, আমার মনে হয় ২০১৬ সালের সেরা ছবি।

Address

College Road, Beani Bazar
Sylhet
3170

Opening Hours

Monday 08:00 - 17:30
Tuesday 08:00 - 17:30
Wednesday 08:00 - 17:30
Thursday 08:00 - 17:30
Saturday 08:00 - 17:30
Sunday 08:00 - 17:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beanibazar Govt. College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share