05/12/2025
মানবিক আবেদন : বিশ্বনাথের ক্যা/ন্সা/র আ'ক্রা'ন্ত মিনা-মুজিব দম্পতির পাশে দাড়ান
বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মোহাম্মদপুর (মাওনপুর) গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য, মরহুম হাজী সমছু মিয়া সাহেবের বড় মেয়ে মিনা বেগম ও তাঁর স্বামী মুজিবুর রহমান (বিশ্বনাথ পুরান বাজারের সাবেক দর্জি মুজিব টেইলার) একই সাথে ম/র/ণব্যাধী ক্যা/ন্সা/রে আ'ক্রা'ন্ত হয়ে এক কঠিন দুর্বিষহ দিনযাপন করছেন।
রোগের ভ'য়া'ব'হ'তা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার বিপুল খরচ মিনা বেগম ও তাঁর স্বামী মুজিবুর রহমানের পরিবারকে ঠেলে দিয়েছে এক চরম আর্থিক সংকটের মুখে। একদিকে জীবন বাঁচানোর নিরন্তর প্রচেষ্টা, অন্যদিকে চিকিৎসাব্যয় মেটানোর অক্ষমতা-এই কঠিন পরিস্থিতিতে তাঁরা আজ দিশেহারা। নিজেদের সকল সম্পদ ও সঞ্চয় ইতোমধ্যেই ফুরিয়ে গেছে। কিন্তু, বেঁচে থাকার লড়াই তারা প্রাণপণে চালিয়ে যেতে গিয়ে দু'চোখে অন্ধকার দেখছেন এখন।
সম্মানিত পাঠক ও সহৃদয়বান মানুষজন, আজ মিনা বেগম ও তাঁর স্বামীকে বাঁচাতে প্রয়োজন চিকিৎসা সহায়তা। প্রয়োজন আপনার-আমার সম্মিলিত মানবিকতার স্পর্শ। কেননা, তারা কঠিন প্রচেষ্টা চালিয়েও আর কুলিয়ে উঠতে পারছেন না। মধ্যপ্রাচ্যে থাকা তাদের অল্পবয়সী একমাত্র ছেলেসন্তানটিও স্বল্প বেতনের টাকা দিয়ে কোনোভাবেই কোনোকিছু পুষিয়ে নিতে পারছে না। তার মাঝেও পরিলক্ষিত হচ্ছে চরম অহায়ত্ব।
একসাথে একই পরিবারের দু'দুটি ম/র/ণব্যাধী আ'ক্রা'ন্ত জীবনের জন্য, একটি পরিবারকে চরম হতাশা থেকে টেনে তোলার জন্য, শুধুমাত্র অর্থের অভাবে যেন চিকিৎসা থেমে না যায়, সেজন্য আসুন, আমরা সবাই মিলে একটি মানবিকতার সেতুবন্ধন তৈরি করি। আপনার সামান্য অনুদানও মিনা বেগম-মুজিবুর রহমান দম্পতির চিকিৎসা ব্যয় মেটানোর পথে এক বিশাল সাহায্য হতে পারে। আপনার দেওয়া আর্থিক সহায়তা তাঁদের চিকিৎসায় নতুন আশা জাগাতে পারে এবং পরিবারে জাগাতে পারে আশার আলো।
যেকোনো পরিমাণের আর্থিক সহায়তা পাঠাতে এবং বিস্তারিত জানতে পারবেন এই ফটোকার্ডে দেয়া নাম্বারসমুহে👇