14/07/2026
দেশের সীমানা ছাড়িয়ে মার্কিন মুলুকে শক্ত অবস্থা গড়ে নিলেন এক বাংলাদেশী বিজ্ঞানী! 🇧🇩
বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা একজন বিজ্ঞানী ও গবেষক Dr. Jagotamoy Das। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির রসায়ন বিভাগে 'রিসার্চ অ্যাসোসিয়েট প্রফেসর' হিসেবে কর্মরত আছেন।
ড. জগতময় দাসের উচ্চশিক্ষার শুরু দেশের মাটিতেই। তিনি সিলেটের বিখ্যাত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (SUST) থেকে রসায়ন বিভাগে স্নাতক (B.Sc.) এবং স্নাতকোত্তর (M.Sc.) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি নিজ অনুষদ শাবিপ্রবি-তেই প্রভাষক এবং সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন।২০০৯ সালে তিনি দক্ষিণ কোরিয়ার 'পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি' থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি লাভ করেন। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি কানাডার 'ইউনিভার্সিটি অফ টরন্টো'-তে দীর্ঘ সময় সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন।
তার গবেষণার মূল ফোকাস হলো বায়োমেডিকেল এবং ন্যানোপ্রযুক্তি। বিশেষ করে রোগ নির্ণয় ও প্যাথোজেন শনাক্তকরণের জন্য, আল্ট্রাসেনসিটিভ ইলেকট্রোকেমিক্যাল ডিটেক্টর বা বায়োসেন্সর তৈরিতে তিনি অসামান্য অবদান রাখছেন। বিশ্বখ্যাত সব সায়েন্টিফিক জার্নাল যেমন: Nature Chemistry, Nature Communications, JACS, এবং Angewandte Chemie-তে তার বহু গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তার ঝুলিতে রয়েছে প্রায় ১০টিরও বেশি পেটেন্ট (আবিষ্কারের স্বত্ব)। তিনি আন্তর্জাতিক জার্নাল 'Chemosensors'-এর এডিটোরিয়াল বোর্ড মেম্বার এবং বাংলাদেশ ন্যানো সোসাইটি (BNS)-এর একজন অন্যতম উপদেষ্টা।
বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য ড. জগতময় দাসের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা। তরুণ বাংলাদেশী গবেষকদের জন্য তিনি সত্যিই এক অনুপ্রেরণার নাম।