Women's Model College, Sylhet.

Women's Model College, Sylhet. The First Science and Technology based Women's College in Sylhet Division with Hostel facilities.
(1)

Women's Model College, Sylhet which is a institute of ESD Foundation is a renowned and well established educational institute on the basis of technology based education. In the past years the institute has kept its position on the record of 100% pass. The mission of this institution is to create opportunity for the students to develop themselves in the best possible way both in curricular and extr

acurricular realms. Mission and Vision:
Our mission and vision is very simple:

“Education for Women”
Simply, we are inspired by the quotation, “Give me an educated mother, I will give you an educated nation.”Bearing in mind, we impart quality education according to the NCTB. We revolutionized our classroom practice through the introduction of multimedia central classes which integrate the present syllabus with the outside tech-world. Our vision is to inculcate the sense of discipline, morality, self-esteem, tradition and patriotism and modern world by providing quality education. We try to make students believe that their weakest point will be the strongest one if they try heart and soul. Traditional and technological opportunities are provided to express and develop our students with a view to making them 21st century ideal citizens of the entire world. Rich traditional heritage encapsulated with the opportunity of technology made our students aware about a changing world outside and led them to understand about the 21st century environment and worlds demand.

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ স্কলারশীপ পেল উইমেন্স মডেল কলেজের ৬ মেধাবী শিক্ষার্থী:হোস্টেল সুবিধাসহ সিলেটের প্রথম বিজ্...
23/08/2026

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ স্কলারশীপ পেল উইমেন্স মডেল কলেজের ৬ মেধাবী শিক্ষার্থী:

হোস্টেল সুবিধাসহ সিলেটের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নারী শিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজের ৬ জন মেধাবী শিক্ষার্থী চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অধ্যয়নের জন্য প্রায় ৭৫ লক্ষ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) মর্যাদাপূর্ণ বৃত্তি পেয়েছে। ইউনিভার্সিটির ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান গত ১৮ আগস্ট তাদেরকে চিঠি দিয়ে বৃত্তি প্রাপ্তির কথা নিশ্চিত করেন।
এই স্কলারশীপের আওতায় তারা আগামী ৪ বছর এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন হতে গ্রাজুয়েশন সম্পন্ন করার সুযোগ পাবে। চার বছর মেয়াদি এই বৃত্তির আওতায় তারা প্রতি বছর পাবে ১৫ হাজার মার্কিন ডলার, যা তাদের উচ্চশিক্ষার সম্পূর্ণ ব্যয় বহনে সহায়তা করবে। এ বছর AUW Maths & Science Summer School 2026 প্রোগ্রামে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে উইমেন্স মডেল কলেজের ১০ জন শিক্ষার্থী সেভরন বাংলাদেশের স্পন্সরশীপে অংশগ্রহণ করে। সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করার পরই তাদের সামনে উন্মুক্ত হয় আন্তর্জাতিক উচ্চশিক্ষার এই বড় সুযোগ। বিভিন্ন পরীক্ষা ও সারা মাসের কার্যক্রমের পারফরম্যান্স বিবেচনায় এ বছর এ প্রোগ্রাম থেকে AUW শতাধিক শিক্ষার্থীর মধ্য হতে ৭ জন শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ বৃত্তি প্রদান করে। এদের মাঝে ৬ জনই উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী। স্কলারশীপ প্রাপ্ত উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থীরা হলো: ১. নাফিসা সাব্বির চৌধুরী আনিকা, ২. আয়শা সিদ্দিকা, ৩. সোহানা আক্তার, ৪. মুমতাহিনা তানহা, ৫. মেরিন জামান রুহি ও ৬. সুমাইয়া খান রুবাইয়া। অন্য যে শিক্ষার্থী এ মর্যাদাপূর্ণ স্কলাশীপ পেয়েছে সে হচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবস্থিত জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি। তাছাড়া এ বছর মর্যাদাপূর্ণ এওয়ার্ড Emerging Women Leader in STEM অর্জন করতে সক্ষম হয় উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থী কুহেলি দাস ও সুহানা আক্তার।
উইমেন্স মডেল কলেজের শিক্ষার্থীদের এ অভূতপূর্ব সাফল্যে কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার ও ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর এক যৌথ বিবৃতিতে মহান রবের নিকট শুকরিয়া আদায় করেন এবং স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য গত বছরও এই প্রোগ্রামের আওতায় উইমেন্স মডেল কলেজ এর শিক্ষার্থী তছলিমা ও বুশরা স্কলারশীপ পেয়ে এ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে।

প্রায় সাড়ে ৪ কোটি বা ২ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার-এর সমপরিমাণ স্কলারশিপ পাওয়া ৬ কৃতি শিক্ষার্থীদের সাথে উইমেন্স মডেল কলে...
22/08/2026

প্রায় সাড়ে ৪ কোটি বা ২ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার-এর সমপরিমাণ স্কলারশিপ পাওয়া ৬ কৃতি শিক্ষার্থীদের সাথে উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল ওয়াদুদ তাপাদার। আমাদের শিক্ষার্থীদের এই অর্জন শুধু কলেজের অর্জন নয়, এটি সমগ্র সিলেটবাসীর অর্জন।

18/08/2026

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
এবছর আমাদের ৬ জন শিক্ষার্থী Asian University For Women এ শতভাগ স্কলারশিপ অর্থাৎ ৬০০০০ ডলার এর সমমানের গ্রাজুয়েশন প্রোগামে পড়ার সুযোগ পেল যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৫,০০০০০ বা পচাত্তর লক্ষ টাকার সমমান।

আজকের ফলাফল প্রকাশ পরবর্তী কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের  ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, মিষ্টিমুখ করানোর কিছু স্থির চিত্র।
10/08/2026

আজকের ফলাফল প্রকাশ পরবর্তী কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, মিষ্টিমুখ করানোর কিছু স্থির চিত্র।

এসএসসি ২০২৬কৃতি শিক্ষার্থীদের সাথে শিক্ষকমণ্ডলীঅভিনন্দন ও শুভকামনা।
10/08/2026

এসএসসি ২০২৬
কৃতি শিক্ষার্থীদের সাথে শিক্ষকমণ্ডলী
অভিনন্দন ও শুভকামনা।

আলহামদুলিল্লাহ,  সকল সহকর্মী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
10/08/2026

আলহামদুলিল্লাহ, সকল সহকর্মী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আলহামদুলিল্লাহ, ১৩৩ জন শিক্ষার্থী শতভাগ উপস্থিতির পুরস্কার পেল। এ চমৎকার উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়েছে আমাদের সম্মানি...
06/08/2026

আলহামদুলিল্লাহ, ১৩৩ জন শিক্ষার্থী শতভাগ উপস্থিতির পুরস্কার পেল। এ চমৎকার উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়েছে আমাদের সম্মানিত অভিভাবকদের সক্রিয় সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার কারণে। এজন্য সকল সম্মানিত অভিভাবক ও সহকর্মীদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আব্দুল ওয়াদুদ তাপাদার
অধ্যক্ষ।

অভিভাবকদের সক্রিয় সহযোগিতা ছাড়া মানসম্মত প্রতিষ্ঠান গড়া সম্ভব নয়:                    -মনসুর আহমদ লস্করইএসডি ফাউন্ডেশনের ...
04/08/2026

অভিভাবকদের সক্রিয় সহযোগিতা ছাড়া মানসম্মত প্রতিষ্ঠান গড়া সম্ভব নয়:
-মনসুর আহমদ লস্কর
ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মনসুর আহমদ লস্কর বলেছেন অভিভাবকদের সক্রিয় সহযোগিতা ছাড়া মানসম্মত প্রতিষ্ঠান গড়া সম্ভব নয়। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন পক্ষের সম্মিলিত প্রচেষ্টা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ যেমন গড়তে হয় ঠিক তেমনি একটি ভালো মানের প্রতিষ্ঠান গড়তে হলে এই তিন পক্ষেরই সক্রিয় প্রচেষ্টা দরকার। সচেতন অভিভাবক, পড়াশোনায় মনযোগী শিক্ষার্থী আর মানসম্পন্ন শিক্ষক থাকলে যেকোন প্রতিষ্ঠান এগিয়ে যেতে বাধ্য। তিনি উইমেন্স মডেল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ-৯ম শ্রেণির অর্ধ-বার্ষিক ও ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন ইএসডি ফাউন্ডেশন শুরুতেই নারী শিক্ষা নিয়ে কাজ শুরু করেছিলো এবং আগামীতেও নারী উন্নয়নে ভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করবে। তিনি তার বক্তব্যে প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিকতার প্রশংসা করেন এবং আগামীতে অভিভাবকদের প্রত্যাশা পূরণ ও আমাদের সন্তনতুল্য মেয়েদের ভবিষ্যত বিনির্মানে আরো বেশি কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তেব্যে কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার শিক্ষার্থীদের সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তার বক্তব্যে স্কুলের বিভিন্ন ব্যতিক্রমধর্মী কার্যক্রম তোলে ধরে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আচরণিক পরিববর্তন, মোবাইল আসক্তি, আত্ম কেন্দ্রীক হওয়া সহ বিভিন্ন ধরণের সমস্যা এবং এর থেকে উত্তোরণের পথ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন “শিক্ষাথীদের মধ্যে স্বপ্ন বুনে দিতে না পারলে তারা পড়াশোনায় যথেষ্ট মনোযোগী হবেনা এমনকি লক্ষ্যে অর্জনে ব্যর্থ হবে”এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে অভিভাবককে। পাশাপাশি বিষয়ভিত্তিক আগ্রহ তৈরীর ক্ষেত্রে এবং স্বপ্ন পূরণে কার্যকর উদ্যোগ ও কর্মপন্থা নির্ধারণে শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে। তিনি আশা প্রকাশ করনে অভিভাবকদের সহযোগিতা পেলে উইমেন্স মডেল স্কুল এন্ড কলেজকে সত্যিকারের একটি বিজ্ঞানভিত্তিক ও আধুনিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি চমৎকার অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা ও উপস্থিতির জন্য সকল অভিভাবকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া বিগত ছয় মাস পরিকল্পনামাফিক পাঠদান সম্পন্ন করে সময়মত পরীক্ষা নেওয়া এবং ফলাফল প্রস্তুত করার জন্য সকল শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ১৩৩ জন শিক্ষার্থীকে শতভাগ উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুল ইনচার্জ মরিয়মুন নেছা মল্লিকা, স্কুল কো-অর্ডিনেটর শিল্পী বিশ্বাস।
অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্যে প্রদান করেন জনাব তারেক রহমান খান, জনাব রাবেয়া আক্তার তামান্না ও জনাব মোঃ আশিকুজ্জামান।

দুই পর্বে চলা এই অনুষ্ঠানের প্রথম পর্বেই ছিল আলোচনা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ, দ্বিতীয় পর্বে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকল শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দ। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলো ষষ্ঠ শ্রেণির ১ম-তাসনিয়া আক্তার, ২য়-তায়্যিবা জাহান, ৩য়-তাবাসসুম সিদ্দিকা সাবা, সপ্তম শ্রেণির ১ম- আয়েশা আক্তার মাশিয়াত, ২য়-তাহমিনা ইসলাম, ৩য়-সূচনা দাস, অষ্টম শ্রেণির ১ম-নাজিফা জামান, ২য়-কাজী ফৌজিয়া আহমেদ, ৩য়-আরিয়া রহমান সিমি, নবম শ্রেণির ১ম-তাসনিয়া বেগম, ২য়-ফাহমিদা জান্নাত মিশু, ৩য়-রাইছা ইসলাম রাহা এবং দশম শ্রেণির ১ম- বর্ষা সূত্রধর, ২য়- মরিয়ম সুলতানা সুর্মিলা, ৩য়- নাজিফা আক্তার অর্পা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সেরা শিক্ষার্থীদের জন্য Best Student Award এবং শতভাগ উপস্থিতির জন্য বিশেষ পুরস্কার। অনুষ্ঠানে Best Student Award ৭জন শিক্ষার্থীকে ২০০০/- টাকা করে প্রাইজ মানি প্রদান করা হয়। তাছাড়া শতভাগ উপস্থিতির জন্য ১৩৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। Best Student Award প্রাপ্ত শিক্ষার্থীরা হলো আয়েশা আক্তার মাশিয়াত, তাছনিয়া বেগম, ফাহমিদা জান্নাত মিশু, রাইসা ইসলাম রাহা, নাদিয়া নাজমিন নুপুর, ফাইজা আক্তার রিয়া, বর্ষা সূত্রধর। অভিভাবক সমাবেশে সময় মত উপস্থিত হওয়ার জন্য লটারির মাধ্যমে ৫জন অভিভাবককে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন স্কুল শাখার সহকারী শিক্ষক সুমাইয়া আজাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী নাফিসা জাহান লামিয়া এবং গীতা পাঠ করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী ঝুমা রানী মালাকার। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল অভিভাবক ও শিক্ষার্থীদের আপ্যায়ন করানো হয়।

-অপরাজিতা স্টুডিও নিউজ

জরুরি নিয়োগ : অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
29/07/2026

জরুরি নিয়োগ : অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

26/07/2026

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে ৩০ জুলাই

Address

Manik Pir Road, Kumarpara
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 15:30
Tuesday 09:00 - 15:30
Wednesday 09:00 - 15:30
Thursday 09:00 - 15:30
Sunday 09:00 - 15:30

Telephone

+88-01712194615

Alerts

Be the first to know and let us send you an email when Women's Model College, Sylhet. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Women's Model College, Sylhet.:

Shortcuts

Share