Sure Success Academy

Sure Success Academy It is an educational support institution.

সিউর সাকসেস একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ২০২৬,,,,,,,,,,,,,,,🥰🥰🥰২৪-০১-২০২৬ ইং
26/01/2026

সিউর সাকসেস একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ২০২৬,,,,,,,,,,,,,,,🥰🥰🥰
২৪-০১-২০২৬ ইং

আসসালামু আলাইকুম, প্রিয় অভিভাবক ও শিক্ষার্থীরা, সিউর সাকসেস একাডেমির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  আম...
06/01/2026

আসসালামু আলাইকুম,
প্রিয় অভিভাবক ও শিক্ষার্থীরা,

সিউর সাকসেস একাডেমির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের একাডেমিক কার্যক্রম চলমান আছে।

সিউর সাকসেস একাডেমিতে ৬ষ্ট থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে।
ক্লাস শুরু হবে আগামীকাল থেকে।

তাছাড়া এসএসসি ২০২৬ ব্যাচের মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি চলছে।
এসএসসি ব্যাচের ক্লাস শুরু আগামী ১০ই জানুয়ারি রোজ শনিবার হতে।

সন্ধ্যা কাটে না কিন্তু বছর ঠিকই শেষ হয়ে যায়। বছরের এই শেষ লগ্নে সিউর সাকসেস পরিবারের পূণর্মিলনী। ইনশাআল্লাহ নতুন বছরটিতে...
31/12/2025

সন্ধ্যা কাটে না কিন্তু বছর ঠিকই শেষ হয়ে যায়। বছরের এই শেষ লগ্নে সিউর সাকসেস পরিবারের পূণর্মিলনী। ইনশাআল্লাহ নতুন বছরটিতে আল্লাহ আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন।😊😊

আলহামদুলিল্লাহ্‌।ঐতিহ্যবাহী সফল শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান সিউর সাকসেস একাডেমির ২০২৬ সেশনের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্...
25/12/2025

আলহামদুলিল্লাহ্‌।
ঐতিহ্যবাহী সফল শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান সিউর সাকসেস একাডেমির ২০২৬ সেশনের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয় অদ্য ২৫-১২-২০২৫ ইং বাদ এশা।
২৫-১২-২০২৫ ইং রাতে কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি - মো: রমজান আলী (প্রতিষ্ঠাতা পরিচালক, সিউর সাকসেস একাডেমি), সাধারণ সম্পাদক-সৈয়দ মোতাকাব্বের ফাহাদ (প্রধান শিক্ষক, জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়) মহোদয়গণের সরব উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

◾পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি:
১. সভাপতি- মোঃ ইমাদ উদ্দিন
২. সহ সভাপতি- এম.আর সায়েক
৩. সাধারণ সম্পাদক- মোঃ রাসেল আহমদ
৪. যুগ্ম সাধারণ সম্পাদক- রুহান আহমদ
৫. সাংগঠনিক সম্পাদক- সুহেব আহমদ
৬. অর্থ সম্পাদক- আব্দুল্লাহ আল ফাহিম
৭. প্রচার সম্পাদক- মো: জুবায়ের আহমদ
৮. সদস্য- তাওহীদ ইসলাম রাহী
৯. সদস্য - সৌমিক চক্রবর্তী

◾পরিচালক :
১.প্রধান পরিচালক- এম.আর সায়েক
২.সহ পরিচালক -আব্দুল্লাহ আল ফাহিম
৩.সহ পরিচালক - সৌমিক চক্রবর্তী

অভিনন্দন নির্বাচিত কমিটিকে।

ইনশাআল্লাহ, আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এই প্রত্যাশা করি।

সিউর সাকসেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও ফ্রান্স প্রবাসী জনাব মোঃ মকবুল নূর স্যারের সৌজন্যে একাডেমির শিক্ষক ও প্রাক্তন...
25/11/2025

সিউর সাকসেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও ফ্রান্স প্রবাসী জনাব মোঃ মকবুল নূর স্যারের সৌজন্যে একাডেমির শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি প্রাণবন্ত টুর্নামেন্ট ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত থেকে ম্যাচ পূর্ব মুহুর্তে সবার হাতে গিফট হিসেবে জার্সি তুলে দেন সবার প্রিয় জনাব মকবুল নূর স্যার। এসময় আরও উপস্থিত ছিলেন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সৈয়দ মোতাকাব্বের ফাহাদ স্যার ও একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও সিউর সাকসেস এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্মানিত সভাপতি জনাব মো: রমজান আলী স্যার। আরও উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক সায়েক স্যার, সিনিয়র শিক্ষক ইমাদ উদ্দিন স্যার, রাসেল আহমদ স্যার সহ অত্র একাডেমির অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় প্রাক্তন শিক্ষার্থীরা ৩-২ গোলে বিজয়ী হয়। বেশ উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে খেলা অনুষ্টিত হয়। সিউর সাকসেস পরিবারের সামনের দিনগুলো আরও রঙিন হয়ে উঠুক, ভবিষ্যতে আয়োজন হোক আরও সুন্দর সুন্দর টুর্নামেন্ট।

সিউর সাকসেস একাডেমি'র ২০২৫ সালের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র.......
24/11/2025

সিউর সাকসেস একাডেমি'র
২০২৫ সালের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র.........🥰🥰

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউর সাকসেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকবৃন্দ,

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :

জনাব এস এম ফাহাদ স্যার, প্রধান শিক্ষক, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জনাব মকবুল নুর স্যার, প্রতিষ্ঠাতা পরিচালক, সিউর সাকসেস একাডেমি ও ফ্রান্স প্রবাসী।

জনাব রমজান আলী স্যার, সভাপতি সিউর সাকসেস এডুকেশন এন্ড সোশ্যাল ওয়্যালফেয়ার অর্গানাইজেশন।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য রইলো দোয়া ও শুভকামনা। 😊😊

কারিগরি, বৃত্তিমূলক ও ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ নৈতিক শিক্ষাই আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চাবিকাঠি-- ড. শাহ মো. আতিকু...
14/11/2025

কারিগরি, বৃত্তিমূলক ও ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ নৈতিক শিক্ষাই আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চাবিকাঠি
-- ড. শাহ মো. আতিকুল হক

সিলামের ঐতিহ্যবাহী সংস্থা সিউর সাকসেস এডুকেশন এন্ড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে সিউর সাকসেস একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় উওীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ১৪ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সভাপতি মো: রমজান আলীর সভাপতিত্বে ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোতাকাব্বের ফাহাদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.শাহ মো: আতিকুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা: মিফতাহুল হোসোন সুইট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলাম পি এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আক্তার হোসেন, সিলাম পি এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রেজাউল ইসলাম, সিউর সাকসেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও ফ্রান্স প্রবাসী মো: মকবুল নুর ,সিলাম জামে মসজিদ এর যুগ্ম -সম্পাদক শাবির কর্মকর্তা এনামুল হক এনাম,শিক্ষানবীশ আইনজীবী সমাজসেবী আল মাছুম,সিউর সাকসেস একাডেমির সাবেক পরিচালক ও কাস্টমস এ কর্মরত রেভিনিউ কালেক্টর মো: সোহেল আহমদ, বিশিষ্ট সমাজসেবী নাজিম উদ্দিন, সিউর সাকসেস একাডেমির পরিচালক সায়েক আহমদ, সিনিয়র শিক্ষক মোঃ ইমাদ উদ্দিন,রাসেল আহমদ ও সহকারী শিক্ষক রুহান আহমদ, রাহি আহমদ, সুহেব আহমদ,সৌমিক চক্রবর্তী সহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাডেমির শিক্ষার্থী মাহদি আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিউর সাকসেস একাডেমির সহপরিচালক আব্দুল্লাহ আল ফাহিম। অতিথিবৃন্দ শিক্ষার প্রয়োজনীয়তা ও বাস্তব জীবনে এর প্রায়োগিক বিষয় নিয়ে বেশ প্রাণবন্ত আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৃত্তিমূলক, কারিগরি ও ধর্মীয় জ্ঞানে পূর্ণ নৈতিক শিক্ষা দ্বারাই একমাত্র আগামীর কাঙ্ক্ষিত উন্নত ও আধুনিক জাতি গঠন সম্ভব। এজন্য শুধু বৃত্তিমূলক নয়,বাস্তব জ্ঞান উপযোগী প্রয়োগিক শিক্ষা অর্জনের তাগিদ দেন। প্রধান বক্তা বলেন, শিক্ষাই কেবলমাত্র আগামী জাতির পরিবর্তন ও উন্নত বাংলাদেশ গড়ার সূতিকাগার হতে পারে। অন্যান্য অতিথিরা একাডেমির শিক্ষার্থীদের সাফল্যের জন্য দোয়া,অভিনন্দন ও আগামীতে এ সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য পরামর্শ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি অতিথিবৃন্দ একাডেমির সামনের দিনে শিক্ষার দ্বার উন্মোচনে আরও গতিশীল ভূমিকা রাখুক সেই কামনা করেন।
অনুষ্ঠানের প্রথমাংশে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও শেষার্ধে সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট উপহার হিসেবে তুলে দেন। সংস্থার ও অনুষ্ঠানের সভাপতি সবাইকে উপস্থিত হওয়া ও সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আসন্ন বার্ষিক পরীক্ষা ও ১০ শ্রেণির নির্বাচনী পরীক্ষাকে সামনে রেখে সিউর সাকসেস একাডেমি কর্তৃক আয়োজিত চূড়ান্ত মূল্যায়ন পরী...
08/11/2025

আসন্ন বার্ষিক পরীক্ষা ও ১০ শ্রেণির নির্বাচনী পরীক্ষাকে সামনে রেখে সিউর সাকসেস একাডেমি কর্তৃক আয়োজিত চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার স্থিরচিত্র।

পরীক্ষা পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সিউর সাকসেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এস এম ফাহাদ স্যার।

সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।

Happy Birthday to the dynamic person Abdus Sahid Modu Sir 🎉🎉Wishing you a wonderful day filled with love, laughter, and ...
10/10/2025

Happy Birthday to the dynamic person Abdus Sahid Modu Sir 🎉🎉

Wishing you a wonderful day filled with love, laughter, and endless joy. May this year bring you success in every step you take and happiness that never fades. You deserve all the beautiful moments life has to offer. May your dreams come true and your heart be full of peace and positivity. Celebrate today and create memories that will make you smile for years to come. Keep shining bright and inspiring everyone around you. Have a fantastic birthday and an even more amazing year ahead! 🎂✨

May Allah bless you with happy amd healthy life.🥰🥰

আসসালামু আলাইকুম, আজ ১২-০৯-২০২৫ রোজ শুক্রবার....... সিউর সাকসেস একাডেমি প্রাঙ্গণে আয়োজিত হয় আগস্ট মাসে অনুষ্ঠিত পরীক্ষার...
12/09/2025

আসসালামু আলাইকুম,
আজ ১২-০৯-২০২৫ রোজ শুক্রবার.......
সিউর সাকসেস একাডেমি প্রাঙ্গণে আয়োজিত হয় আগস্ট মাসে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ।

সিউর সাকসেস একাডেমির পরিচালক এম. আর. সায়েক স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এস.এম.ফাহাদ স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন স্যার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ স্যার, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ফাহিম স্যার, যুগ্ম সাধারণ সম্পাদক রুহান আহমদ স্যার, মৌ রাণী চন্দ ম্যাডাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত নিয়ে আসেন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তায়েফ আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পরীক্ষায় যেনো ভালো ফলাফল করতে পারেন এই প্রত্যাশা করেন।

পরিশেষে সভাপতি এম. আর. সায়েক স্যারের সমাপনী বক্তব্য এবং পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

“পরীক্ষার প্রশ্নপত্র শুধু তোমার জ্ঞান পরীক্ষা করে না, তোমার ধৈর্যও যাচাই করে।"সিউর সাকসেস একাডেমি কর্তৃক আয়োজিত সাপ্তাহি...
15/08/2025

“পরীক্ষার প্রশ্নপত্র শুধু তোমার জ্ঞান পরীক্ষা করে না, তোমার ধৈর্যও যাচাই করে।"

সিউর সাকসেস একাডেমি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক পরীক্ষার স্থীরচিত্র।

১০-০৮-২০২৫ খ্রিস্টাব্দ............সিউর সাকসেস একাডেমির সিনিয়র শিক্ষক জনাব মো: ইমাদ উদ্দিন স্যারের বড় ভাই জনাব মোহাম্মদ ন...
11/08/2025

১০-০৮-২০২৫ খ্রিস্টাব্দ............
সিউর সাকসেস একাডেমির সিনিয়র শিক্ষক জনাব মো: ইমাদ উদ্দিন স্যারের বড় ভাই জনাব মোহাম্মদ নূর উদ্দীন ভাইয়ের বিয়েতে আমরা সিউর সাকসেস একাডেমি পরিবার। 😊😊

আমরা সিউর সাকসেস একাডেমি পরিবারের পক্ষ থেকে নবদম্পতির জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। আল্লাহ তাঁদের দাম্পত্য জীবন সুখ, শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ করে তুলুন।।
"বারাকাল্লাহু লাকা, ওয়া বারাকা আলাইকা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইরিন’ (তিরমিজি, মিশকাত)

শুভ কামনায়
সিউর সাকসেস একাডেমি পরিবার।

Address

Niz-silam Point, Silam
Sylhet
3105

Opening Hours

Monday 08:00 - 12:00
Tuesday 08:00 - 12:00
Wednesday 08:00 - 12:00
Thursday 08:00 - 12:00
Friday 08:00 - 12:00
Saturday 08:00 - 12:00
Sunday 08:00 - 12:00

Telephone

01790021780

Alerts

Be the first to know and let us send you an email when Sure Success Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sure Success Academy:

Shortcuts

Share

Category