Bangladesh Computer Council, Regional Office, Sylhet

Bangladesh Computer Council, Regional Office, Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Computer Council, Regional Office, Sylhet, Education, House # 140, Road #04, Block , Sahajalal Uposohor, Sylhet.

BCC Sylhet, a regional office of the Bangladesh Computer Council under the Ministry of Post, Telecommunications & Information Technology, offers standard ICT training—short-term, long-term, and customized programs—to build skills and advance your career.

শীঘ্রই শুরু হতে যাচ্ছে বর্তমান প্রযুক্তির যুগে কম্পিউটার দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কোর্স Computer Applications for Smart O...
11/08/2026

শীঘ্রই শুরু হতে যাচ্ছে বর্তমান প্রযুক্তির যুগে কম্পিউটার দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কোর্স Computer Applications for Smart Office Management.
তাই তরূণ প্রজন্মের প্রয়োজনের কথা মাথায় রেখে বিসিসি, আঞ্চলিক কার্যালয়, সিলেট এই কোর্সটি আয়োজন করতে যাচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা অফিসের দৈনন্দিন কাজে দক্ষতা অর্জন করছে।
আমাদের এই কোর্সটিতে যে যে বিষয়গুলো শিখানো হবে:
🧲Introduction to computer and Operating System
🧲Word processing using MS Word
🧲Spreadsheet analysis using MS Excel
🧲Presentation using MS PowerPoint
🧲Database Management using MS Access
🧲Using smart tools and peripheral devices
🧲Maintenance and Troubleshooting
🧲Basics of Freelancing
🧲Internet & Email
🧲Unicode Bangla
কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে যা আপনার পেশাগত জীবনকে সহজতর করবে এবং চাকরির বাজারে নিজেদের অবস্থান আরোও শক্ত করে তুলবে। তাই আজই ভর্তি হয়ে যান আমাদের এই কোর্সটিতে।
📚 কোর্সের বিবরণ:
✅ মেয়াদ: ৯০ ঘণ্টা (৩ মাস)
✅ সময়: বিকাল ৫টা হতে রাত ৮টা
✅ কোর্স ফি: মাত্র ২৫০০ টাকা
💡 সুবিধাসমূহ:
✅ আধুনিক কম্পিউটার ল্যাবে প্রত্যেক প্রশিক্ষণার্থীর প্র্যাকটিকাল কাজ করার জন্য পৃথক কম্পিউটার
✅ বিনামূল্যে খাতা, কলম, ব্যাগ/ফোল্ডার ও প্রশিক্ষণ ম্যানুয়াল
✅ সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য সরকারি সার্টিফিকেট
⏳ সীমিত আসন — মাত্র ২০ টি
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
☎️০১৩৪৫৬০০৬৫২ এই নম্বরে অথবা ভিজিট করুন
🏦বাড়ি নং-১৪০, রোড-৪, ব্লক-ই, শাহজালাল উপশহর, সিলেট

04/08/2026

📢 আগামীকাল থেকেই শুরু হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্লাস!
আমাদের আপকামিং ব্যাচের ক্লাস আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। সকলের জন্য শুভকামনা

সফলভাবে সম্পন্ন হলো "Computer Applications for Smart Office Management" কোর্সের ২৫৭তম ব্যাচ! 🎓✨একটি চমৎকার এবং কর্মমুখী ...
15/07/2026

সফলভাবে সম্পন্ন হলো "Computer Applications for Smart Office Management" কোর্সের ২৫৭তম ব্যাচ! 🎓✨

একটি চমৎকার এবং কর্মমুখী শেখার যাত্রার সফল সমাপ্তি ঘটলো। আমাদের ২৫৭ তম ব্যাচের প্রশিক্ষণার্থীরা অত্যন্ত সফলতার সাথে তাদের অফিস অ্যাপ্লিকেশন ও আধুনিক অফিস ম্যানেজমেন্টের এই জার্নিটি শেষ করেছেন।

বর্তমান ও ভবিষ্যতের গতিশীল কর্মক্ষেত্রের সাথে তাল মেলাতে তারা শুধু তাত্ত্বিক ধারণাই নেননি, বরং দৈনন্দিন দাপ্তরিক কাজকে কীভাবে আরও দ্রুত, নির্ভুল ও স্মার্টলি করা যায়—তা হাতে-কলমে শিখেছেন।

এই কোর্সে বিস্তারিতভাবে যে বিষয়গুলো কভার করা হয়েছে:

🔹 Advanced MS Word & Document Architecture: অফিসিয়াল লেটার, রিপোর্ট, জটিল টেবিল ও পেশাদার ডকুমেন্ট নিখুঁতভাবে ডিজাইন ও ফরম্যাটিং করার কৌশল।
🔹 MS Excel & Data Management: স্প্রেডশিটের সাহায্যে ডাটা এন্ট্রি, সর্টিং, ফিল্টারিং, প্রয়োজনীয় ফর্মুলার ব্যবহার এবং প্রফেশনাল চার্ট ও রিপোর্ট তৈরি।
🔹 MS PowerPoint & Impactful Presentation: যেকোনো প্রজেক্ট বা আইডিয়া সবার সামনে আকর্ষণীয় ও প্রফেশনাল উপায়ে উপস্থাপনের জন্য স্লাইড তৈরির নান্দনিক কৌশল।
🔹 Bengali Typing & Official Writing: বিজয় ও অভ্র কিবোর্ড ব্যবহার করে দ্রুত ও নির্ভুল বাংলা টাইপিং এবং দাপ্তরিক চিঠিপত্রের সঠিক কাঠামো তৈরি।
🔹 Cloud Collaboration & Google Workspace: গুগল ড্রাইভ, ডকস, শিটস এবং স্লাইড ব্যবহারের মাধ্যমে রিয়েল-টাইম টিম কোলাবোরেশন ও ফাইল শেয়ারিং।
🔹 Professional Communication & Email Etiquette: অফিসিয়াল ও ফরমাল ইমেইল লেখার নিয়মাবলী এবং স্মার্ট অনলাইন কমিউনিকেশন স্কিল।
🔹 File Management & Windows Basics: কম্পিউটারের ফাইল-ফোল্ডার সুবিন্যস্ত রাখা, শর্টকাট কি-এর ব্যবহার এবং অপারেটিং সিস্টেমের বেসিক ট্রাবলশুটিং।
🔹 Internet Browsing & Cyber Security: প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের জন্য কার্যকর সার্চ টেকনিক এবং কর্মক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা ও সচেতনতা।

আধুনিক ও প্রযুক্তি-নির্ভর কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং দৈনন্দিন অফিসিয়াল কাজকে আরও সহজ ও গতিশীল করতে আমাদের এই দক্ষ প্রশিক্ষণার্থীরা এখন একধাপ এগিয়ে। ক্লোজিং প্রোগ্রামের কিছু চমৎকার ও আনন্দঘন মুহূর্ত শেয়ার করছি আপনাদের সাথে।

প্রশিক্ষণার্থীদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন! 🚀👏

🚀 পাইথন শিখে ক্যারিয়ার গড়ুন প্রযুক্তির দুনিয়ায়! বিসিসি, আঞ্চলিক কার্যালয়, সিলেটে পাইথন প্রোগ্রামিং কোর্সে ভর্তি চলছে! 🚀ব...
11/07/2026

🚀 পাইথন শিখে ক্যারিয়ার গড়ুন প্রযুক্তির দুনিয়ায়! বিসিসি, আঞ্চলিক কার্যালয়, সিলেটে পাইথন প্রোগ্রামিং কোর্সে ভর্তি চলছে! 🚀

বর্তমান সময়ে ডাটা অ্যানালাইসিস, ওয়েব ডেভেলপমেন্ট কিংবা লজিক বিল্ডিং—সব জায়গাতেই পাইথনের চাহিদা আকাশচুম্বী। আর তাই, শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আঞ্চলিক কার্যালয়, সিলেট নিয়ে এলো সম্পূর্ণ প্রফেশনাল "Python Programming" কোর্স।
আপনি যদি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত পাইথন শিখতে চান, তবে এই কোর্সটি আপনার জন্যই!

✨ এই কোর্সে যা যা শিখবেন:
🔹 Python Basic to Advanced
🔹 Logic Building & Coding Practice
🔹 Web Dev with Framework & Data Analysis
🔹 Real Life Project

📋 কোর্সের বিবরণ:
🎓 শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (SSC)
⏳ কোর্সের মেয়াদ: ২ মাস (মোট ৪৫ ঘণ্টা)
⏰ শিফট/সময়: বিকাল ৫:০০ টা হতে রাত ৮:০০ টা
💰 কোর্স ফি: ১৫০০ টাকা
📍 আসন সংখ্যা: মাত্র ২০টি (আসন সীমিত, তাই দ্রুত যোগাযোগ করুন!)

🏢 যোগাযোগ ও ঠিকানা: 🏡 বাড়ি নং-১৪০, রোড-৪, ব্লক-ই, শাহজালাল উপশহর, সিলেট।
📞 হটলাইন: 01738726470

আপনার কোডিং জার্নি শুরু করতে আজই যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের কার্যালয়ে!

"শুরুটা হয়েছিল কম্পিউটারে পাওয়ার পাটন প্রেস করে কম্পিউটার অন করা দিয়ে, আর আজ তাদের ইম্প্রুভমেন্ট দেখার মত" 💻✨পেছনের দিনগ...
09/07/2026

"শুরুটা হয়েছিল কম্পিউটারে পাওয়ার পাটন প্রেস করে কম্পিউটার অন করা দিয়ে, আর আজ তাদের ইম্প্রুভমেন্ট দেখার মত" 💻✨
পেছনের দিনগুলোর কথা ভাবলে সত্যিই খুব ভালো লাগে। এই ব্যাচের স্টুডেন্টরা যখন প্রথম ক্লাসে এসেছিল, অনেকেই তখন ঠিকমতো কীবোর্ডে হাত রাখতেই পারতো না!
"কোন আঙুল A-এর ওপর থাকবে আর কোনটা J-এর ওপর?"—এই সহজ জিনিসটা শেখাতেও আমাদের বেশ বেগ পেতে হয়েছে। ক্লাসে সারাক্ষণই বলতে হতো:
👉 "হাত সোজা করুন!"
👉 "হাতের পজিশন ঠিক হচ্ছে না!"
👉 "উহু, এক আঙুল দিয়ে টাইপ করা যাবে না, দুই হাতের ৯টা আঙুল ব্যবহার করতে হবে!"
সেই 'এক আঙুলে টাইপ করা'র দিনগুলো পেরিয়ে, আজ তাদের পরিবর্তনটা দেখার মতো!
এখন তারা শুধু দ্রুত টাইপই করতে পারে না, বরং MS Word-এ চমৎকার ডকুমেন্ট বানাচ্ছে, MS Excel-এ জটিল হিসাব নিকাশ করছে, আর MS PowerPoint-এ দারুণ সব স্লাইড তৈরি করে একদম কনফিডেন্টলি প্রেজেন্টেশন দিচ্ছে! 😎📊
শূন্য থেকে শুরু করে আজকের এই আত্মবিশ্বাসী অবস্থানে পৌঁছানো—স্টুডেন্টদের এই ইম্প্রুভমেন্ট সত্যিই আমাদের গর্বিত করে।
সবাইকে অনেক শুভকামনা। এভাবেই দিন দিন নিজেদের আরও ইম্প্রুভ করতে থাকুন! 🚀🌟

Unlocking New Potential! 🎓✨আজ থেকে শুরু হলো "Computer Applications for Smart Office Management (Batch-259)"-এর পথচলা।বিশ...
05/07/2026

Unlocking New Potential! 🎓✨

আজ থেকে শুরু হলো "Computer Applications for Smart Office Management (Batch-259)"-এর পথচলা।

বিশ্ববিদ্যালয় বা কলেজের অ্যাসাইনমেন্ট তৈরি, নিখুঁত রিপোর্ট রাইটিং থেকে শুরু করে চমৎকার সব প্রেজেন্টেশন স্লাইড বানানো—শিক্ষাজীবনের এই প্রতি মুহূর্তের কাজগুলোকে আরও সহজ ও স্মার্ট করতেই আমাদের এই আয়োজন।

শুধু পড়াশোনাতেই নয়, এই কোর্সটি শিক্ষার্থীদের এমনভাবে দক্ষ করে তুলবে যা একদিকে যেমন বাসার যেকোনো কম্পিউটারের কাজ স্মার্টলি সামলাতে সাহায্য করবে, অন্যদিকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের দৈনন্দিন দাপ্তরিক কাজের জন্যও তাদের অ্যাডভান্সড লেভেলে প্রস্তুত রাখবে।

একঝাঁক উদ্যমী শিক্ষার্থীর সাথে শুরু হওয়া এই স্কিল আপগ্রেডেশন সবার পথচলায় এক নতুন মাত্রা যোগ করুক। সবাইকে নতুন ব্যাচে স্বাগতম! 🚀💻

New Chapter Begins! 🚀আজ থেকে শুরু হলো "Artificial Intelligence for Professionals (Batch-02)"-এর পথচলা। কর্মক্ষেত্রে কৃত্...
04/07/2026

New Chapter Begins! 🚀
আজ থেকে শুরু হলো "Artificial Intelligence for Professionals (Batch-02)"-এর পথচলা। কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে একঝাঁক প্রফেশনালদের নিয়ে আমাদের এই নতুন যাত্রা। আশা করি এই স্কিল আপগ্রেডেশন সবার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

🎯 ডিজিটাল মার্কেটিং শিখুন, ক্যারিয়ার গড়ুন!ভর্তি চলছে —বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আঞ্চলিক কার্যালয়, সিলেট–এরপ্রফেশনাল ড...
03/07/2026

🎯 ডিজিটাল মার্কেটিং শিখুন, ক্যারিয়ার গড়ুন!
ভর্তি চলছে —
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আঞ্চলিক কার্যালয়, সিলেট–এর
প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্সে 🔥
📌 এই কোর্সটি উপযুক্ত:
✅ শিক্ষার্থী ✅ উদ্যোক্তা ✅ চাকরিপ্রত্যাশী ✅ ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী সকলের জন্য
📚 কোর্সে যা শিখবেন:
🔹 সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Facebook, Instagram, LinkedIn)
🔹 গুগল অ্যাডস ও ইউটিউব মার্কেটিং
🔹 কনটেন্ট মার্কেটিং ও ই-মেইল ক্যাম্পেইন
🔹 SEO (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
🔹 অনলাইন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজের প্রস্তুতি
📍 অবস্থান: বাড়ি-১৪০, রোড-৪, ব্লক-ই, শাহজালাল উপশহর, সিলেট
☎️ রেজিস্ট্রেশন ও তথ্যের জন্য যোগাযোগ করুন এখনই!
📞 01345600652
💡 ডিজিটাল দক্ষতা হচ্ছে আগামীর শক্তি।
আজই যুক্ত হোন, বদলে ফেলুন আপনার ভবিষ্যৎ!

সফলভাবে সম্পন্ন হলো "Artificial Intelligence (AI) for Professionals" কোর্সের ১ম ব্যাচ! 🎓✨একটি দারুণ ও অনুপ্রেরণামূলক যাত...
02/07/2026

সফলভাবে সম্পন্ন হলো "Artificial Intelligence (AI) for Professionals" কোর্সের ১ম ব্যাচ! 🎓✨

একটি দারুণ ও অনুপ্রেরণামূলক যাত্রার সফল সমাপ্তি ঘটলো। আমাদের ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীরা অত্যন্ত সফলতার সাথে তাদের AI জার্নি শেষ করেছেন।

এই ব্যাচে প্রশিক্ষণার্থী হিসেবে আমাদের সাথে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কলেজ শিক্ষক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ও বিভিন্ন স্তরের পেশাজীবীবৃন্দ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কোর্সটিকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।

দীর্ঘ এই পথচলায় তারা শুধু তাত্ত্বিক জ্ঞানই নেননি, বরং বাস্তব কর্মক্ষেত্রে AI-এর বহুমুখী ব্যবহার হাতে-কলমে শিখেছেন। এই কোর্সে বিস্তারিতভাবে যে বিষয়গুলো কভার করা হয়েছে:

🔹 AI Fundamentals & Professional Workflow (এআই-এর বেসিক ধারণা এবং কর্মক্ষেত্রে এর সঠিক প্রয়োগ)

🔹 Advanced Prompt Engineering (AI থেকে নিখুঁত ও সেরা আউটপুট বের করে আনার অ্যাডভান্সড কৌশল)

🔹 AI-Powered Office Productivity & Communication (অফিসিয়াল কাজ ও ইমেইল কমিউনিকেশন দ্রুত ও স্মার্ট করার উপায়)

🔹 Content Creation & Professional Documentation (AI দিয়ে আকর্ষণীয় কন্টেন্ট লিখন ও নিখুঁত ডকুমেন্ট তৈরি)

🔹 Build AI Agents with No Code (কোডিং জানা ছাড়াই নিজস্ব কাজের জন্য কাস্টম এআই অ্যাসিস্ট্যান্ট বা এজেন্ট তৈরি)

🔹 Visual Content, Multimedia Production & Creative AI (স্মার্ট ভিজ্যুয়াল, ইমেজ জেনারেশন ও ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন)

🔹 Machine Learning, NLP, LLM & Deep Learning (এআই টেকনোলজির ব্যাক-এন্ড এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ভেতরের মেকানিজম)

🔹 Learn Python & Python Integration with AI (Agentic AI-Low Code) (পাইথন প্রোগ্রামিং এবং কোডিংয়ের মাধ্যমে এআই-কে নিয়ন্ত্রণ করার দক্ষতা)

🔹 AI in the Real World: Data Analysis & Web Development (বাস্তব কর্মক্ষেত্রে জটিল ডাটা অ্যানালাইসিস এবং এআই-এর সাহায্যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট)

ভবিষ্যতের কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং প্রযুক্তির সঠিক ব্যবহারে আমাদের এই দক্ষ পেশাদাররা এখন একধাপ এগিয়ে। ক্লোজিং প্রোগ্রামের কিছু চমৎকার মুহূর্ত শেয়ার করছি আপনাদের সাথে।

প্রশিক্ষণার্থীদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন! 🚀👏

Address

House# 140, Road #04, Block #E, Sahajalal Uposohor
Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88002-997700444

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Computer Council, Regional Office, Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bangladesh Computer Council, Regional Office, Sylhet:

Shortcuts

Share

Category