Metrocity Women's College, Sylhet

Metrocity Women's College, Sylhet One of the best colleges exclusively for women in Sylhet City.

শ্রেষ্ঠত্বের লক্ষ্যে, সেরা আয়োজনে, নতুন ব্যবস্থাপনায় মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট। আপনার কন্যার উচ্চশিক্ষার জন্য প্রয়ো...
20/08/2026

শ্রেষ্ঠত্বের লক্ষ্যে, সেরা আয়োজনে, নতুন ব্যবস্থাপনায় মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট।

আপনার কন্যার উচ্চশিক্ষার জন্য প্রয়োজন শুধু একটি ভালো কলেজ নয়—প্রয়োজন নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা, নিয়মিত একাডেমিক তত্ত্বাবধান এবং ভবিষ্যৎ গড়ার সঠিক দিকনির্দেশনা।

এই লক্ষ্যকে সামনে রেখে নতুন ব্যবস্থাপনায় মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট নতুন উদ্যম, নতুন পরিকল্পনা এবং নতুন প্রত্যয়ে এগিয়ে চলেছে।

আল আমানাহ ফাউন্ডেশন-এর সফল ও অভিজ্ঞ পেশাজীবীদের সরাসরি তত্ত্বাবধান এবং অভিজ্ঞ শিক্ষাবিদদের দিকনির্দেশনায় কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক করা হয়েছে।

🎓একাডেমিক শ্রেষ্ঠত্বের জন্য সমন্বিত প্রস্তুতি

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিনটি শাখাতেই শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে রয়েছে পরিকল্পিত ও আধুনিক শিক্ষাব্যবস্থা।

আমাদের বিশেষ বৈশিষ্ট্যসমূহ—

- দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষকবৃন্দ
- উন্নত ও শিক্ষাবান্ধব শ্রেণিকক্ষ
- বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাব
- নিয়মিত ক্লাস ও একাডেমিক কার্যক্রম
- শিক্ষার্থীদের নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ
- দুর্বল শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় একাডেমিক সহায়তা
- পরীক্ষাভিত্তিক প্রস্তুতি ও নিয়মিত মূল্যায়ন
- অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়
- শিক্ষার্থীদের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে বিশেষ গুরুত্ব
- উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা

আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়; বরং জ্ঞান, দক্ষতা, আত্মবিশ্বাস, নৈতিকতা ও দায়িত্ববোধসম্পন্ন একজন যোগ্য মানুষ হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তোলা।

🏛️নিরাপদ আবাসিক পরিবেশ

দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য রয়েছে নিরাপদ, পরিচ্ছন্ন ও সুসজ্জিত ডুপ্লেক্স আবাসিক হোস্টেল।

শিক্ষিকাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এখানে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও পারিবারিক পরিবেশে বসবাস ও পড়াশোনার সুযোগ পাবে। হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে নিয়মিত কোচিংয়ের ব্যবস্থা।

✅আপনার কন্যার সুন্দর ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত।

একজন কন্যাসন্তানকে কলেজে পাঠানো মানে শুধু তার শিক্ষাজীবনের একটি নতুন অধ্যায় শুরু করা নয়—এটি তার ভবিষ্যৎ, আত্মনির্ভরতা ও স্বপ্ন পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তাই এমন একটি প্রতিষ্ঠান বেছে নিন, যেখানে শিক্ষার মান, নিরাপত্তা, শৃঙ্খলা, তত্ত্বাবধান ও ভবিষ্যৎ প্রস্তুতি—সবকিছুকে সমান গুরুত্ব দেওয়া হয়।

আপনার কন্যার উচ্চশিক্ষার জন্য একটি নিরাপদ, আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আজই যুক্ত হোন মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট পরিবারের সঙ্গে।

মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট
শ্রেষ্ঠত্বের লক্ষ্যে, সেরা আয়োজনে।

এসএসসি উত্তীর্ণ সকল কৃতী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন! এসএসসি—শুধু একটি পরীক্ষার নাম নয়; এটি জীবনের নতুন অধ্যায়ের প্রথম...
10/08/2026

এসএসসি উত্তীর্ণ সকল কৃতী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন!

এসএসসি—শুধু একটি পরীক্ষার নাম নয়; এটি জীবনের নতুন অধ্যায়ের প্রথম সোপান।
এই গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে অতিক্রম করা সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তোমাদের মেধা, পরিশ্রম ও স্বপ্নকে আরও বড় পরিসরে বিকশিত করার সময় এখন। সামনে অপেক্ষা করছে নতুন সম্ভাবনা, নতুন অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

কলেজ নির্বাচন তাই শুধু একটি প্রতিষ্ঠান বেছে নেওয়া নয়—এটি নিজের ভবিষ্যতের জন্য একটি সঠিক পরিবেশ বেছে নেওয়া।

এখানে আমরা বিশ্বাস করি—একজন শিক্ষার্থীর সাফল্য শুধু ভালো ফলাফলে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান, আত্মবিশ্বাস, মূল্যবোধ, নেতৃত্বগুণ ও ভবিষ্যৎ প্রস্তুতির সমন্বিত বিকাশেই প্রকৃত সাফল্য।

একটি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশে তোমাদের উচ্চশিক্ষার যাত্রা শুরু হোক আত্মবিশ্বাসের সঙ্গে।

এসো, তোমাদের আগামীকে আরও সম্ভাবনাময় করে তুলি।

মেট্রোসিটি উইমেন্স কলেজের উদ্যোগে নারীশিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।নারীশিক্ষার গুণগত মানোন্নয়ন, বর্তমান বাস্তবতা প...
19/07/2026

মেট্রোসিটি উইমেন্স কলেজের উদ্যোগে নারীশিক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নারীশিক্ষার গুণগত মানোন্নয়ন, বর্তমান বাস্তবতা পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট আয়োজিত "নারীশিক্ষার অগ্রযাত্রা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়" শীর্ষক মতবিনিময় সভা গতকাল ১৮ জুলাই ২০২৬, শনিবার, হোটেল ভ্যালি গার্ডেন, সিলেটে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. সি. কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবুল কালাম আজাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি জাতির টেকসই উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে নারীশিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় মেয়েদের নৈতিক শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা, গবেষণামনস্কতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান ডা. মো. জাহিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. মু. মুহিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ মৌসুমি দেব, ক্যাপ্টেন শাহরিয়ার মোর্শেদ, বিশিষ্ট ব্যাংকার মো. রুবেল আহমদ এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইয়াসীন খান। বক্তারা নারীশিক্ষার প্রসারে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, সমাজ ও নীতিনির্ধারকদের সমন্বিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি জীবনদক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা, নৈতিক মূল্যবোধ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মাজহারুল হক চৌধুরী সালমান। তিনি কলেজের নতুন ব্যবস্থাপনায় গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা এবং নারীশিক্ষার গুণগত মানোন্নয়নে কলেজের দীর্ঘমেয়াদি অঙ্গীকার তুলে ধরেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের বাংলা বিভাগের সম্মানিত প্রভাষক জনাব ইকবাল হোসেন সোহান। তাঁর প্রবন্ধে নারীশিক্ষার বর্তমান অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে তথ্যনির্ভর বিশ্লেষণ উপস্থাপন করা হয়। তিনি বিশেষভাবে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, দক্ষতাভিত্তিক শিক্ষা, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে নারীশিক্ষার উন্নয়নে বাস্তবসম্মত ও কার্যকর বিভিন্ন সুপারিশ উঠে আসে।

সভার শেষে নারীশিক্ষার অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক, সমাজের সচেতন নাগরিক এবং সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

শ্রেষ্ঠত্বের লক্ষ্যে, সেরা আয়োজনে—নতুন ব্যবস্থাপনায় মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট।নতুন ব্যবস্থাপনায় আল আমানাহ ফাউন্ডেশন...
16/07/2026

শ্রেষ্ঠত্বের লক্ষ্যে, সেরা আয়োজনে—নতুন ব্যবস্থাপনায় মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট।

নতুন ব্যবস্থাপনায় আল আমানাহ ফাউন্ডেশন-এর সফল পেশাজীবীদের সরাসরি তত্ত্বাবধানে এবং অভিজ্ঞ শিক্ষাবিদদের দিকনির্দেশনায় মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট নতুন উদ্যমে এগিয়ে চলেছে।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিনটি শাখাতেই আধুনিক শিক্ষাব্যবস্থা, দক্ষ শিক্ষক, উন্নত শ্রেণিকক্ষ, নিয়মিত একাডেমিক তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে সাজানো হয়েছে আমাদের কলেজ।

দূরবর্তী শিক্ষার্থীদের জন্য রয়েছে নিরাপদ, পরিচ্ছন্ন ও সুসজ্জিত আবাসিক হোস্টেল, যেখানে শিক্ষিকাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিরাপদ ও পারিবারিক পরিবেশে বসবাসের সুযোগ পাবে।

আপনার কন্যার উচ্চশিক্ষার জন্য একটি নিরাপদ, আধুনিক ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে যুক্ত হোন মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট পরিবারের সঙ্গে।

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উৎকর্ষ নির্ধারিত হয় শুধু তার ভবন বা অবকাঠামো দিয়ে নয়; বরং দূরদর্শী নেতৃত্ব, উপদেষ্টাদের পরামর্শ ...
14/07/2026

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উৎকর্ষ নির্ধারিত হয় শুধু তার ভবন বা অবকাঠামো দিয়ে নয়; বরং দূরদর্শী নেতৃত্ব, উপদেষ্টাদের পরামর্শ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। এই শক্ত ভিত্তির ওপরই নির্মিত হয় শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ।

মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, আমাদের উপদেষ্টা পরিষদে রয়েছেন দেশের স্বনামধন্য শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং খ্যাতিমান চিকিৎসকবৃন্দ। তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা ও আন্তরিক পরামর্শের ভিত্তিতেই আমরা কলেজের শিক্ষা কার্যক্রম, একাডেমিক পরিকল্পনা এবং সার্বিক উন্নয়ন পরিচালনা করে থাকি।

এটাই আমাদের অঙ্গীকার—শিক্ষার মান, শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা।

মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট
-আস্থা ও সাফল্যের পথে এক বিশ্বস্ত ঠিকানা।

নতুন নেতৃত্বে নতুন প্রত্যয়!নতুন সম্ভাবনার পথে মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট।আলহামদুলিল্লাহ!অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্...
12/07/2026

নতুন নেতৃত্বে নতুন প্রত্যয়!
নতুন সম্ভাবনার পথে মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট।

আলহামদুলিল্লাহ!
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট-এর নতুন গভর্নিং বডি গঠিত হয়েছে।

এই গভর্নিং বডিতে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষাবিদ, গবেষক এবং অভিজ্ঞ শিক্ষাপ্রশাসক—যাঁদের জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্ব কলেজকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইন শা আল্লাহ।

আমাদের দৃঢ় বিশ্বাস, তাঁদের দিকনির্দেশনায় কলেজটি হবে গুণগত শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং একাডেমিক উৎকর্ষের এক অনন্য প্রতিষ্ঠান।

অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আমাদের অঙ্গীকার—
✅ নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ
✅ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ
✅ আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা
✅ শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।

আপনার কন্যার উচ্চশিক্ষার জন্য একটি নির্ভরযোগ্য ও আস্থার ঠিকানা —মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেট।

আলহামদুলিল্লাহ।আজ মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেটের একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল আনন্দঘন ও আড়ম্বরপূর্ণ পরিবেশে প্র...
09/07/2026

আলহামদুলিল্লাহ।

আজ মেট্রোসিটি উইমেন্স কলেজ, সিলেটের একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষার ফলাফল আনন্দঘন ও আড়ম্বরপূর্ণ পরিবেশে প্রকাশ করা হয়েছে।

শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের অব্যাহত সহযোগিতার সুন্দর প্রতিফলন ফুটে উঠেছে এ ফলাফলে।

অনুষ্ঠানে প্রতিটি গ্রুপ থেকে মেধা তালিকায় শীর্ষ তিনজন শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। তাদের এই সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক—এই আমাদের প্রত্যাশা।

সকল কৃতী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। যারা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি, তাদের জন্যও রইল শুভকামনা।

আজ শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। পরীক্ষার হলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে আমাদের শিক্ষার্থীরা৷ আল আমানাহ ফাউন্ডেশনের অন্যতম প...
02/07/2026

আজ শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা।

পরীক্ষার হলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে আমাদের শিক্ষার্থীরা৷ আল আমানাহ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে আমাদের কলেজের শিক্ষার্থীদের জন্য আল আমানাহ একাডেমির দুটো বাস বরাদ্দ দেওয়া হয়েছে যাতে নিরাপদে পরীক্ষার্থীরা পৌঁছে যেতে পারে পরীক্ষার হলে।

সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। আত্মবিশ্বাস, সততা ও তাওয়াক্কুলের সঙ্গে পরীক্ষা দাও। ইনশাআল্লাহ, সফলতা তোমাদের সঙ্গী হবে।

আল্লাহ তা'আলা তোমাদের পরিশ্রম কবুল করুন, পরীক্ষা সহজ করুন এবং সর্বোচ্চ সাফল্য দান করুন। আমীন।।
01/07/2026

আল্লাহ তা'আলা তোমাদের পরিশ্রম কবুল করুন, পরীক্ষা সহজ করুন এবং সর্বোচ্চ সাফল্য দান করুন। আমীন।।

এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল।কিছু বিদায় বিচ্ছেদের নয়; বরং নতুন এক যাত্রার দ্বার উন্মোচনের না...
24/06/2026

এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল।

কিছু বিদায় বিচ্ছেদের নয়; বরং নতুন এক যাত্রার দ্বার উন্মোচনের নাম। আজ আমাদের প্রিয় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল সেই রকমই এক আবেগঘন আয়োজন ছিল।

দীর্ঘ দুই বছরের পথচলার শেষে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছে আমাদের শিক্ষার্থীরা। তাদের সাফল্য, সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ দোয়া করা হয়েছে। পাশাপাশি সম্মানিত অতিথিবৃন্দ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী তাদের উদ্দেশ্যে দিয়েছেন মূল্যবান দিকনির্দেশনা, সাহস এবং প্রেরণার বার্তা।

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং আল আমানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব ডা. মো. জাহিদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাসুদুল হাসান স্যার। স্বাগত বক্তব্য দেন কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মাজহারুল হক চৌধুরী সালমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য এবং আল আমানাহ একাডেমির সম্মানিত প্রিন্সিপাল জনাব হোসাইন আহমদ। শিক্ষকদের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রভাষক জনাবা মাহিয়া শারমিন, জনাব আব্দুল হালিম, শ্রী অন্তিক আচার্য এবং সহকারী অধ্যাপক জনাব আলাউদ্দিন আলাল।

পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোছা: জান্নাত, খাদিজাতুল কুবরা তাহেরা ও ফারজানা রহমান মিলি। ১ম বর্ষের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাবিলা রহমান হিয়া। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব ইকবাল হোসেন সোহান।

স্মৃতির পাথেয় হিসেবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে উপহার। আসন্ন পরীক্ষাকে আরও স্বস্তিদায়ক করতে কলেজের পক্ষ থেকে পরীক্ষার হলে যাতায়াতের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থাও করা হয়েছে।

আজকের আয়োজন ছিল আনন্দ, আবেগ, শুভকামনা ও প্রত্যয়ের এক অপূর্ব মিলনমেলা। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, হাসিমুখ আর আত্মবিশ্বাস যেন আমাদের হৃদয় ভরে দিয়েছে নতুন আশায়। তাদের চোখে আমরা দেখেছি স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়।

প্রিয় শিক্ষার্থীরা, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় তোমাদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। আল্লাহ তাআলা তোমাদের পরিশ্রম কবুল করুন, জ্ঞানকে বরকতময় করুন এবং জীবনের প্রতিটি পরীক্ষায় সফলতা দান করুন।

তোমাদের আজকের এই বিদায় হোক আগামী দিনের গৌরবময় সাফল্যের সূচনা।

Address

House/48, Block/B, Main Road, Shahjalal Upashahar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Metrocity Women's College, Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Metrocity Women's College, Sylhet:

Shortcuts

Share