16/05/2026
আলহামদুলিল্লাহ।
কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে বদ্ধপরিকর। প্রত্যন্ত এই অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত শিক্ষাদানের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি সর্বদা সচেষ্ট। অমুনাফাভোগী এই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হলো একটি আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম গঠন করা। প্রতিটি বিষয়ের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করানো হয় । নিরিবিলি, মনমুগ্ধকর ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের এই বিদ্যালয়ের ক্যাম্পাসটি সত্যিই অসাধারণ। তাই আপনার সন্তান এই স্কুলে ভর্তি করার পূর্বে বিদ্যালয়ের ক্যাম্পাসটি পরিদর্শনপূর্বক উপরোক্ত বিষয়গুলোর সত্যতা যাচাই করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি।