Department of Computer Science & Engineering, Leading University, Sylhet.

Department of Computer Science & Engineering, Leading University, Sylhet.

Share

Hello ,This is Leading University's Computer Science & Engineering Department's students page. Welcom Welcome & enjoy your staying with us .

We will try to keep you updated about the news's of our Department. Feel free to comment or share in our posts :)

13/08/2023

লিডিং ইউনিভার্সিটিতে নতুন কম্পিউটার ল‍্যাব উদ্বোধন

বর্তমান বর্ধিত চাহিদা এবং শিক্ষার্থীদের প্রযুক্তিগত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৫ম ল‍্যাব হিসেবে নতুন একটি কম্পিউটার ল‍্যাব উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ আগস্ট ২০২৩) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রাবেয়া খাতুন চৌধুরী ভবনের চারতলায় কম্পিউটার ল‍্যাব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, চাহিদার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে সঠিক পরিকল্পনায় কাজ করলে কার্যকর ব‍্যবস্থাপনা বাস্তবায়ন সম্ভব। তিনি আরও বলেন, বর্তমানে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে, তাই এসব বিষয়ে শিক্ষার্থীদের চাহিদা পূরণে শুধু ক্লাসরুম নয় সময়মতো অন‍্যান‍্য অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। সেই লক্ষ্যেই আজকের এই নতুন ল‍্যাবের যাত্রা। সেইসাথে তিনি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত শেখ রাশেল ডিজিটাল ল‍্যাবে নতুন কম্পিউটার সংযোজনসহ আরও অত‍্যাধুনিক করার পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে শ্রীযুক্ত বনমালী ভৌমিক বলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে এ বিভাগে শিক্ষার্থী সংখ‍্যা বৃদ্ধি পেয়েছে এবং ভর্তিতে লিডিং ইউনিভার্সিটি আলো ছড়াচ্ছে। তিনি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদানের কথা উল্লেখ করে আগামীতে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় সিএসই বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম.এস. রহমান পীর নতুন ল‍্যাব স্থাপন এবং উদ্বোধন অনুষ্ঠানে আসার জন‍্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সিএসই বিভাগের সহকারি অধ‍্যাপক ড. সাফকাত কিবরিয়াসহ অন‍্যান‍্য শিক্ষক -শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

07/08/2023

বর্তমানে নির্দিষ্ট গ্রুপের ব্লাড খুঁজে বের করা একটি সময় সাপেক্ষ বিষয় হয়ে দাড়িয়েছে। ব্লাড ডোনেশনের জন্য ইউনিভার্সিটি কমিউনিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডিপার্টমেন্ট হেড হিসেবে আমি অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে, আমাদের কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী রায়াত (৫৩ ব্যাচ) সম্পূর্ণ নিজ উদ্যোগে সকলের সহযোগিতার উদ্দেশ্যে লিডিং ইউনিভার্সিটির জন্য একটি "ব্লাড ডোনেশন" এপ্লিকেশন তৈরি করেছে।
এবং এটাকে আমরা লিডিং ইউনিভার্সিটির অফিশিয়াল ব্লাড ডোনেশন অ্যাপ হিসেবে গন্য করার আবেদন করতে যাচ্ছি। পূর্বে এই ব্লাড ডোনেশন প্রক্রিয়াটিকে একটি গুগল শিটের মাধ্যমে অপারেট করা হতো কিন্তু এই অ্যাপ এর মাধ্যমে প্রক্রিয়াটিকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজড করা হয়েছে।
এই অ্যাপটি তৈরির তত্ত্বাবধানে ছিলেন মো: জেহাদুল ইসলাম মনি (লেকচার, সিএসই ডিপার্টমেন্ট, লিডিং ইউনিভার্সিটি)
App টি Google Play Store এ লাইভ আছে

Download Link : https://play.google.com/store/apps/details?id=com.asmlab.blooddonate

Photos from Department of Computer Science & Engineering, Leading University, Sylhet.'s post 03/08/2023

IEEE Computer Society LU SB Chapter has organized its First ever “AGM and Award Night” on August 2, 2023. During the AGM, members addressed five distinct topics and the club's future activities. Members express their opinions and views in a fluent manner depending on their agendas.
After that, the Society presented awards to members in several categories for their excellent contributions in many sectors in the 22-23 session.
The program was attended by a distinguished list of guests, including the Chief Guest Mr. Rumel M. S. Rahman Pir, Associate Professor & Head of the Department of CSE, the Program Chair Mr. Md Saidur Rahman Kohinoor, Advisor, IEEE CS LU SBC along with the other respected faculty members.

Please stay connected. We are coming up with some exciting events and updates soon.

10/06/2023

Akash Roy is a talented student studying Computer Science & Engineering in Batch 60, Section A. He recently participated in the NPS 2022, Single Day Competition, which is a well-known event organized by the respected Bangladesh Center for Photography & Sustainability and the Sylhet Youth Alliance. Akash's exceptional performance and hard work received a lot of praise from everyone. He managed to secure one of the top three positions in the competition. We congratulate Akash on this amazing accomplishment and have full confidence in his future success.

04/04/2023

সিএসই ডিপার্টমেন্টের প্রিয় প্রাক্তণ শিক্ষার্থীরা,

ফেসবুকের এই গ্রুপে অনেকেই আছো যারা একসময় লিডিং ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলা। ডিপার্টমেন্টের আজকের অবস্থানে আসার পেছনে তোমাদের অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। আমরা বিশ্বাস করি- ক্যারিয়ার এবং উচ্চশিক্ষা সহ নানান বিষয়ে বর্তমান স্টুডেন্টরা তোমাদের কাছ থেকে দিক-নির্দেশনা পেতে পারে। তাই আমরা আশা করি প্রাক্তণ ও বর্তমান স্টুডেন্টদের মাঝে একটা চমৎকার সেতুবদ্ধন থাকবে এবং পারস্পরিক সম্মান ও সহযোগীতার সম্পর্ক অব্যাহত থাকবে। আমরা, শিক্ষকেরা সকল সময় তোমাদের নিয়ে গর্ববোধ করি এবং ডিপার্টমেন্টকে এগিয়ে নিতে তোমাদের কাছ থেকে পরামর্শ ও পরিকল্পনা আহবান করি।

শিক্ষকদের সাথে প্রাক্তণ ও বর্তমান স্টুডেন্টদের সম্পর্ক আরও গভীর করার উদ্দেশ্যে এবারের ডিপার্টমেন্টের ইফতারে আমরা তোমাদের সকলকে পাশে পেতে চাই। যারা সিলেটে আছো, আশা করবো তোমরা সবাই ইফতারে রেজিস্ট্রেশন করবে এবং আমরা এবারের ইফতার আয়োজনকে স্মরণীয় করতে পারবো।

সকল শিক্ষকদের পক্ষ থেকে,
রুমেল এম.এস. রহমান পীর
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান

Photos from Department of Computer Science & Engineering, Leading University, Sylhet.'s post 23/03/2023

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে ইসি সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটি ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিলো আজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা স্যার এবং বিশেষ অতিথি ছিলেন মাননীয় ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক স্যার। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শামসুল আরেফিন (Chair, IEEE Computer Society Bangladesh Chapter).

আজকের সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার মোঃ মফিজুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সচিব ইঞ্জিনিয়ারিং মোঃ লুৎফুর রহমান এবং ডেফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও রেজিস্ট্রার ড. মোঃ নাদির বিন আলী। ১২ দিন ব্যাপী এবারের ট্রেনিংয়ে সিএসই ডিপার্টমেন্টের মোট ৫২ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক-কর্মকর্তা অংশগ্রহণ করার সুযোগ পান।

IEEE CS LU SB Chapter এর এ্যাডভাইজার প্রভাষক সাইদুর রহমান কোহিনূরের সভাপতিত্বে ও কো-এ্যাডভাইজার প্রভাষক জেহাদুল ইসলাম মনি’র পরিচালনায় আজকের অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিভাগীয় প্রধান হিসেবে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এই আয়োজনকে স্বার্থক করার জন্য। বিশেষত যে সকল ভোলান্টিয়ারেরা অক্লান্ত পরিশ্রম করেছো- তাদেরকে বিশেষ ধন্যবাদ। সিএসই ডিপার্টমেন্টের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ…

Photos from Department of Computer Science & Engineering, Leading University, Sylhet.'s post 17/03/2023

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টের আয়োজনে ও IEEE Computer Society LU SB Chapter এর সহযোগিতায় ১২ দিন ব্যাপী EC Council Certified Ethical Hacking নামক প্রফেসনাল ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এতে সিএসই ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও প্রাক্তণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। এই ট্রেনিং প্রোগ্রামের তত্ত্বাবধানে আছে Developing Advanced Security Professionals in Bangladesh (DASPiB) Team.

07/03/2023

The name of the Conference is International Conference on Advanced Computing, Machine Learning, Robotics & Internet Technologies (AMRIT-2023), which is organised by the Department of Computer Science, Assam University, India. It’s a Springer Indexed Conference which will be held on 10-11 March, 2023. We are very proud of you Rumel M S Pir Sir.

03/03/2023

Leading University CSE Gala Night-2023

Video courtesy: Md. Tawhidur Rahman Nabin (Batch 61-B)

Photos from Department of Computer Science & Engineering, Leading University, Sylhet.'s post 03/03/2023

‘সিএসই গালা নাইট- ২০২৩’ এ যারা ছিলেন, তারা হয়তো দেখেছেন- কতোটা সুশৃংখল, প্রাণবন্ত ও ব্যাপক আয়োজন ছিলো এটা। এমন উৎসবমূখর আয়োজনের পেছনে ছিলো বহু জনের ত্যাগ ও নিষ্ঠা। সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানাচ্ছি তিনি আমাদেরকে সফল প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন। এই আয়োজনে দানবীর ড. সৈয়দ রাগীব আলী স্যার, সৈয়দ আব্দুল হাই স্যার এবং সাদিকা জান্নাত ম্যাডামের উপস্থিতিতে আমরা সম্মানিত। একটা ডিপার্টমেন্টাল প্রোগ্রামে তারা যে আন্তরিকতা দেখালেন, তার তুলনা হয়না। ডীনদের মধ্য থেকে প্রফেসর ড. মাইমুল আহসান খান স্যারের অনুপ্রেরণামূলক কথাগুলো মনে থাকবে। ইউনিভার্সিটির সব ডিপার্টমেন্ট ও সেকশন প্রধানদের ধন্যবাদ। বিশেষ কৃতজ্ঞতা ট্রান্সপোর্ট সেকশনের জন্য- তারা এতোটা সহযোগিতা না করলে আমরা আমাদের সন্তানদের নিরাপদে বাড়ি পৌঁছাতে পারতামনা।

এই অনুষ্ঠানের পেছনে থেকে যিনি নিয়মিত দিক-নির্দেশনা দিয়েছেন, প্ল্যান দিয়েছেন, ভরসা দিয়েছেন, সেই মানুষটি আমাদের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক স্যার। স্যারের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। আমি সিএসই বিভাগের প্রধান হিসেব আমার সম্মানিত সহকর্মীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি- তাই সফল হয়েছি। এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক…❤️

রুমেল এম এস রহমান পীর
সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
লিডিং ইউনিভার্সিটি, সিলেট।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Ragibnagar
Sylhet
3112