Hazi Rashid Ali High School

Hazi Rashid Ali High School "শিক্ষার আলোতে গড়ে তুলি আলোকিত ভবিষ্যৎ, ঐতিহ্য আমাদের শক্তি, গৌরব আমাদের প্রেরণা।"

"প্রিয় অভিভাবকবৃন্দ ও সম্মানিত এলাকাবাসী,হাজী রশীদ আলী উচ্চ বিদ্যালয়—যা ঐতিহ্যের ধারক ও বাহক—আপনার সন্তানের ভবিষ্যৎ গড...
21/12/2024

"প্রিয় অভিভাবকবৃন্দ ও সম্মানিত এলাকাবাসী,
হাজী রশীদ আলী উচ্চ বিদ্যালয়—যা ঐতিহ্যের ধারক ও বাহক—আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য সর্বোত্তম শিক্ষা প্রদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখায় আধুনিক শিক্ষার সুযোগ প্রদান এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলছে।

ভর্তি করার মাধ্যমে আপনার সন্তানকে শুধু একটি বিদ্যালয়ে নয়, একটি আদর্শ শিক্ষার বাতিঘরে যুক্ত করুন, যেখানে শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে ভবিষ্যতের আলোকিত নাগরিক তৈরি হয়।

আজই আপনার সিদ্ধান্ত নিন, এবং আমাদের সঙ্গে যোগ দিন এই যাত্রায়। কারণ, শিক্ষাই উন্নতির পথ।

🎉 হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉সম্মানিত শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থ...
21/11/2024

🎉 হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন! 🎉

সম্মানিত শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ,
আমাদের প্রাণের প্রতিষ্ঠান হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয় এই বছর তার গৌরবময় ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ অসংখ্য মেধাবী এবং যোগ্য নাগরিক তৈরিতে ভূমিকা রেখে চলেছে।

📌 উপলক্ষ্য: সুবর্ণ জয়ন্তী উদযাপন
📌 তারিখ: ২৫ জানুয়ারি ২০২৫
📌 স্থান: বিদ্যালয় প্রাঙ্গণ

এই বিশেষ উপলক্ষে আমরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। একসঙ্গে পুরোনো স্মৃতিগুলো নতুন করে মনে করতে, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে একটি সেতুবন্ধন তৈরি করতে, এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত।

আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে আরও সাফল্যমণ্ডিত করবে।

প্রিয় প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান, আপনাদের মূল্যবান স্মৃতিচারণ এবং বিদ্যালয়ের প্রতি ভালোবাসার গল্প আমাদের শেয়ার করুন। এই সুবর্ণ জয়ন্তী আমাদের সকলের, তাই আসুন সবাই মিলে স্মরণীয় করে তুলি দিনটিকে।

শুভেচ্ছান্তে,
মো: ইমরান আলী
সহকারি প্রধান শিক্ষক (ভার প্রাপ্ত)
হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের পরিবারের পক্ষে

(ছবিতে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীর সৌজন্যে)

"সূবর্ণর্জয়ন্তী"-২০২৫৫০ বৎসর পূর্তি  উদযাপন করতে যাচ্ছে ঐতিহ্যবাহী "হাজী রাশীদ আলী উঁচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শ...
14/10/2024

"সূবর্ণর্জয়ন্তী"-২০২৫

৫০ বৎসর পূর্তি উদযাপন করতে যাচ্ছে ঐতিহ্যবাহী
"হাজী রাশীদ আলী উঁচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
👉স্থানঃ বিদ্যালয় প্রাঙ্গন,দক্ষিণ সুরমা, কামাল বাজার, সিলেট
জানুয়ারী - ২০২৫

গৌরব ও ঐতিহ্যের ৫০ বৎসর পূর্তি উপলক্ষে আগামী ১৫অক্টোবর রোজ মঙ্গলবার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১০ ঘটিকায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমরা বিদ্যালয়ের বর্তমান সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ খুবই গর্বিত এবং অত্যন্ত আনন্দিত বোধ করছি।

“৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী)” উপলক্ষে আমাদের প্রিয় বিদ্যালয়ের এ ঐতিহাসিক মাইলফলক উদযাপনের জন্য আমরা আনন্দিত ও গর্বিত।

বিগত পাঁচ দশক ধরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে বিদ্যালয়টি সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছে।

এই দীর্ঘ যাত্রায়, শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, নৈতিক শিক্ষা, ও নেতৃত্বের গুণাবলী বিকাশে বিদ্যালয়ের অবদান অপরিসীম।

আমরা সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানাই।

এই সুবর্ণজয়ন্তী আমাদের জন্য নবজাগরণের প্রতীক এবং ভবিষ্যৎ পথচলায় নতুন আশার সঞ্চার ঘটাবে।

শুভকামনায়
মো: ইমরান আলী
সহকারী প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়
কামাল বাজার, দক্ষিণ সুরমা,সিলেট

কোন প্রতিবন্ধকতাই কাবু করতে পারেনি মেয়েটিকে-হাজী রাশীদ আলী হাই স্কুলের ছাত্রী নাম তার -খাদিজা ইসলাম তুহা- Copied From Pr...
15/03/2024

কোন প্রতিবন্ধকতাই কাবু করতে পারেনি মেয়েটিকে-

হাজী রাশীদ আলী হাই স্কুলের ছাত্রী নাম তার -
খাদিজা ইসলাম তুহা-

Copied From Pranab Kanti Deb
আমাদের প্রতিষ্ঠানের তুহা আমাদের গর্ব।
বইপড়া উৎসব এবার আঠারোতে পা দিল। বিচিত্র অভিজ্ঞতা আছে। আনন্দ-বেদনার স্মৃতিতে টইটম্বুর দিনগুলো। আমি বলি, এ আমার ক্ষুদ্র জীবনের বৃহৎ আনন্দের উৎস।

গত ৯ মার্চ অনুষ্ঠিত হলো বইপড়া উৎসবের সর্বশেষ আসর। এ আসরের উল্লেখযোগ্য দিক ছিল, সিলেট জেলার সবগুলো উপজেলা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণ।

আলোচনা শেষ। মঞ্চে তখন পুরস্কারের সারি।

বই,সনদ,মেডেল। অতিথিরা প্রস্তুত। উত্তেজনায় কাঁপছে শিক্ষার্থীরা। একে একে নাম ঘোষণা করা হচ্ছে বিজয়ীদের। প্রথমেই পুরস্কার নিতে আসে দক্ষিণ সুরমা উপজেলার হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা ইসলাম তুহা। অতিথিরা তার গলায় পরিয়ে দেন মেডেল। এরপর সনদ নেয়ার জন্য মেয়েটি অতিথিদের দিকে বাড়িয়ে দেয় তার বা হাত। কিছুটা বিব্রত লাগে আমার। সাধারণত আমরা ডান হাত দিয়েই পুরস্কার গ্রহণ করি। ভাবলাম মেয়েটা বোধয় বা হাতে অভ্যস্ত বেশী। সনদের পর বই হাতে তুলে দেয়ার পালা। দেখি মেয়েটা বইগুলো বা হাত দিয়ে নিতে পারছে না। ও পাশ থেকে আমি বলি, দু হাত দিয়ে ধরতে। পরের মুহুর্তটা বুক ধক ধক করা... খেয়াল করি মেয়েটির আসলে ডান হাত নেই। জামার হাত বাতাসে নড়ছে। হতে পারে কাটাও... ভেতরটা মুষড়ে উঠে...পরে খোঁজ নিয়ে জানতে পারি, মেয়েটা জন্মগতভাবেই এমন। এক হাত নিয়ে বেড়ে উঠেছে।

৮ম শ্রেনীতে পড়ুয়া সেই মেয়েটা বইপড়ে পরীক্ষা দিয়ে সেরা পাঠক নির্বাচিত হয়েছে এবার। কোন প্রতিবন্ধকতা তাকে কাবু করতে পারেনি।

তুহাই আমাদের অনুপ্রেরণা।

Today is the last day of Assessment Festival for Grade 6&7. According to new curriculum the  students of class six( A) a...
30/11/2023

Today is the last day of Assessment Festival for Grade 6&7.
According to new curriculum the students of class six( A) are busy with their group work, presentation and feedback in their evaluation festival.
Day- 3
Subject: English

 #শেখ_রাসেল_ডিজিটাল_ল্যাবপ্রযুক্তি ব্যবহারে শিক্ষার্থীদের  আগ্রহ বেশি এবং আয়ত্ত করার ক্ষমতাও সন্তোষজনক। আজ সাইমুম স্যার ...
25/09/2023

#শেখ_রাসেল_ডিজিটাল_ল্যাব
প্রযুক্তি ব্যবহারে শিক্ষার্থীদের আগ্রহ বেশি এবং আয়ত্ত করার ক্ষমতাও সন্তোষজনক।
আজ সাইমুম স্যার আর সীমা ম্যাডাম দ্বারা পরিচালিত ব্যবহারিক ক্লাসের ছবি।

29/04/2023

২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের (জেনারেল শাখা) অবগতির জন্য জানানো যাচ্ছে যে,তোমাদের পরীক্ষার কেন্দ্র হলো মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ। তোমরা যথা সময়ে পরীক্ষার হলে উপস্থিত থাকবে।
তোমাদের জন্য শুভ কামনা।

মু. জামাল উদ্দীন
সহকারি প্রধান শিক্ষক

প্রথমেই শিক্ষার্থীরা প্রথম অংশটুকু পূরণ করবে।
29/04/2023

প্রথমেই শিক্ষার্থীরা প্রথম অংশটুকু পূরণ করবে।

Address

Kamal Bazar
Sylhet

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801722033386

Alerts

Be the first to know and let us send you an email when Hazi Rashid Ali High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hazi Rashid Ali High School:

Shortcuts

Share

Category