24/07/2017
# ঝিংগাবাড়ী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগতম #
# প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু কথাঃ
প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে জীবনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা এখন যুগের দাবি।শিক্ষা জীবনের শুরুতে প্রাথমিক স্থর থেকেই কোমল মতি শিক্ষার্থীদের তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি ব্যবহারিক তথা হাতে কলমে শিক্ষা পদ্ধতি চালু করা প্রয়োজন। শিশুদের জন্য এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে স্বনির্ভর হতে সহায়তা করে। জীবন ও জীবিকার প্রয়োজনে সেই শিক্ষা যেন কাজে লাগে। এখনকার দিনে শিশু শিক্ষার্থীদের কাছে স্কুল / মাদ্রাসা আনন্দদায়ক মনে হয় না। কিন্তু শিক্ষা আনন্দময়। আনন্দঘন পরিবেশে শিশুদের পাঠদান সুনিশ্চিত করতে হবে। আমাদের সন্তানদের জন্য কী ধরনের শিক্ষা দরকার? এ প্রসঙ্গে রবিন্দ্রনাথ বলেছিলেন - জীবন যেমন হওয়া উচিত শিক্ষা তেমন হওয়া উচিত। জীবন ও শিক্ষা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।তাই জীবনের চাহিদা মেটাতে শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে । জীবনধর্মী ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা সম্ভব। প্রাথমিক শিক্ষার লক্ষ হল শিশুর দৈহিক, মানবিক, সামাজিক, নৈতিক, মানবিক, বিকাশ সাধন এবং তাকে উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। এ বিশাল লক্ষ বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। পুঁথিগত ও মুখস্তবিদ্যার বেড়াজাল থেকে বেরিয়ে হাতে কলমে দক্ষতা অর্জনের ওপর অধিক গুরুত্ব দিতে হবে। বর্তমানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে। বিদ্যালয়ে সৃজনশীল পাঠদান এবং সৃজনশীল পরিক্ষা শিশুদের বিকাশ সাধনে সহায়তা করে। তাই শিশুর মানবিক বিকাশ সাধনের লক্ষে বিদ্যালয়ের শিক্ষক গনের যথাযত শিক্ষাদান এবং শিশুদের অভিবাবক গনের সচেতনতা একান্ত প্রয়োজন।