The Rising Students Society

The Rising Students Society

Share

We are for students.

17/05/2024

দ্যা রাইজিং স্টুডেন্ট'স সোসাইটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য নূরুল কিবরিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিবাহোত্তর নবজীবনের সূত্রপাতে নব দম্পতির আগমনে এ সংসারে সুখের বন্যা বয়ে যাক, এই কামনা করি সর্বান্তকরণে । তোমাদের জীবনে নেমে আসুক ভালোবাসার আনন্দধারা,হাসিখুশিতে থেকো সারাটা জীবন ।

01/04/2024

"দ্যা রাইজিং স্টুডেন্ট'স সোসাইটি " কর্তৃক আয়োজিত দৈনন্দিন দোয়া সিরাত প্রতিযোগিতা-২০২৪ এর ফরম পূরণ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।

ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।
আমাদের নির্ধারিত ৫০ টি দৈনন্দিন দোয়াগুলো প্রিন্ট করে দেওয়া আছে সেগুলো আমাদের কাছ থেকে আজই সংগ্রহ করুন। আর প্রথম ৩০ জন ফ্রিতে ফরম নিতে পারবেন ইন শা আল্লাহ।

যে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে:
১. মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়।
২.বড়দেশ উচ্চ বিদ্যালয়।
৩. মডার্ণ একাডেমি।
৪. উদয়ন কিন্ডারগার্টেন।
৬.গাছবাড়ি কলেজ।
৬. ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের অধিনস্ত সকল কিন্ডারগার্টেন স্কুল।

নিম্নোক্ত ঠিকানায় ফরম পাবেন --👎

১/গ্রামীণ মেডিকেয়ার সেন্টার- মানিকগঞ্জ বাজার।
২/ জমির আলী স্টোর - মানিকগঞ্জ স্কুল গেইট।
৩/ফাহিম কম্পিউটার এন্ড স্টুডিও- মানিকগঞ্জ বাজার।

বি:দ্র: গাছবাড়ি দোকান আছে এবং সেখানে আমাদের ফরম রাখার সুযোগ দিবেন এমন কেউ থাকলে আমাদের নক দিবেন। সহায়তার জন্য অগ্রীম ধন্যবাদ জানাই।

ফরম সংক্রান্ত কোন তথ্যের জন্য যোগাযোগ :
মামুনুর রশীদ :০১৭৬৫ ৭৪৮২১১.
অথবা মেসেজ দিন আমাদের সোসাইটি পেইজ এ। ইন শা আল্লাহ সঠিক তথ্য দিয়ে সহায়তা করা হবে।

30/03/2024

আলহামদুলিল্লাহ আমরা বাকি ২০ টি দোয়া প্রকাশ করলাম। মোট এই ৫০ টি দোয়া ও ইসলামের গুরুত্বপূর্ণ ৬ টি যুদ্ধ
বদর,ওহুদ,খায়বার,খন্দক,মুতার যুদ্ধ ও মক্কা বিজয় নিয়ে প্রশ্ন থাকবে।

দোয়া গুলো হল:
৩১.সূরা হাশরের শেষ তিন আয়াত অর্থ সহ।
৩২.সূরা বাকারার শেষ তিন আয়াত অর্থ সহ।
৩৩.আয়াতুল কুরসি অর্থসহ।
৩৪.সূরা তাওবার শেষ দুই আয়াত অর্থসহ।
৩৫.দোয়া মাসূরা অর্থসহ।
৩৬.দোয়া কুনূত অর্থসহ।
৩৭.তাশাহহুদ অর্থসহ।
৩৮.দূরুদে ইব্রাহিম(নামাজের বৈটকে যে দুরুদ পড়া হয়) অর্থসহ।
৩৯.সূরা ফাতিহা অর্থসহ।

৪০.ঘরকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করার দোয়া:
أَعُوذُ بِاللهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
অর্থ: আমি মহান আল্লাহ তায়ালার কাছে; তাঁর মহানুভব চেহারার কাছে; তাঁর অনাদি-অনন্ত কর্তৃত্বের কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি।
উচ্চারণ: আউজুবিল্লা হিল আজিম, ওয়া বি-ওয়াঝ হিহিল কারিম, ওয়া সুলত্বা-নিহিল কাদিমি মিনাশ শাইত্বানির রাঝিম।

৪১.রিজিক বৃদ্ধির দোয়া:
اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَنْ يَشَاءُ وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ
অর্থ: আল্লাহ নিজের বান্দাদের প্রতি মেহেরবান। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। তিনি প্রবল,পরাক্রমশালী।
উচ্চারণ :আল্লাহু লাতীফুম্ বি-ইবাদিহি ইয়ারজুকু মাইয়্যাশায়ু, ওয়া হুয়াল কাভিয়্যুল আজিজ।

৪২.বদ নজরের দোয়া:
شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ بِاسْمِ اللهِ أَرْقِيكَ.
অর্থ: আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি; যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি।
উচ্চারণ: ‘বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইয়িন ইউজিকা মিন শাররি কুললি নাফসিন আউ আইনিন হাসিদিন, আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা

৪৩.আজানের দোয়া:
اللَّهُم ربِّ هذه الدَّعْوَة التَّامة، والصَّلاة القَائمة، آتِ مُحَمَّدًا الوَسِيلَةِ وَالفَضِيلة، وابْعَثْه مَقَامًا مَحْمُودًا الَّذي وعَدْتَه
অর্থ: : ‘হে আল্লাহ! এই পরিপূর্ণ আহবান ও আসন্ন ছালাতের তুমি মালিক। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওয়াসিলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন। এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে অধিষ্ঠিত কর। যার ওয়াদা তুমি করেছ।’
উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ্‌ দাওয়াতিত তাম্মাতি ওয়াছ ছালাতিল ক্বায়িমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, ওয়াবাআছহু মাক্বামাম্ মাহমুদানিল্লাজি ওয়া আত্তাহ।

৪৪. জানাযার দোয়া:
اَللّٰهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا وَشَاهِدِ نَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَنَا اَللّٰهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلٰى الْاِسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلٰى الْاِيْمَانِ
অর্থ: ‘হে আল্লাহ, আমাদের জীবিত ও মৃত, উপস্থিত ও অনুপস্থিত, ছোট ও বড় এবং পুরুষ ও নারী সকলকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে জীবিত রেখেছেন ইসলামের উপর জীবিত রাখেন আর যাদেরকে মৃত্যু দান করেছেন তাদেরকে ঈমানের সঙ্গেই মৃত্যু দান করেন।’
উচ্চারণ : আল্লাহুম্মাগ ফিরলি হায়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াহতাহু মিন্না, ফাআহয়িহী আলাল ইসলামি ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহ আলাল ইমান।

৪৫.কবরের আজাব থেকে মুক্তির দোয়া:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
অর্থ :হে আল্লাহ! আমি তোমার কাছে জাহান্নামের আজাব থেকে আশ্রয় চাই। কবরের আজাব থেকে আশ্রয় চাই। জীবন ও মৃত্যুর ফেতনা থেকে আশ্রয় চাই এবং মাসিহ দাজ্জালের ফেতনা থেকে আশ্রয় চাই।
উচ্চারণ :আল্লহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নাম ওয়া মিন আজাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।

৪৬.অন্তরকে পাপ কাজ থেকে বিরত রাখার দোয়া:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ ‏
অর্থ :হে আল্লাহ! আমি তোমার কাছে গৰ্হিত চরিত্র, গৰ্হিত কাজ ও কু-প্রবৃত্তি থেকে আশ্রয় চাই।
উচ্চারণ :আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আমালি ওয়াল আহওয়ায়ি।

৪৭.চিন্তামুক্ত থাকার দোয়া:
حَسْبِيَ اللَّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
অর্থ : আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতিত কোনো উপাস্য নেই। তারই ওপর আমি ভরসা করি। তিনিই মহা আরশের অধিপাতি।
উচ্চারণ : হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্‌কাল্‌তু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।

৪৮. আল্লাহর ৯৯ টি নাম অর্থসহ।

৪৯.অত্যন্ত ভারী আমল লাভ করার দোয়া:
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ
অর্থ : আমি আল্লাহতায়ালার প্রশংসা সমেত পবিত্রতা ঘোষণা করছি। তার সৃষ্টিকুলের সংখ্যার পরিমাণ, তিনি সন্তুষ্ট হওয়া পরিমাণ, তার আরশের ওজন সমপরিমাণ, তার কথা লিপিবদ্ধ করার কালি পরিমাণ।
উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি।

৫০. প্রযুক্তির অশ্লীলতা থেকে বেচে থাকার দোয়া:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ
অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি তোমার কাছে খারাপ চরিত্র, অন্যায় কাজ ও কুপ্রবৃত্তির অনিষ্টতা থেকে আশ্রয় চাই।
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন মুনকারাতিল আখলাক্বি ওয়াল আ’মালি ওয়াল আহওয়ায়ি।

নিচের উল্লেখিত ফরম টি মানিকগঞ্জ বাজার ও পূর্ব ঘোষিত নির্ধারিত জায়গায় সোমবার থেকে পাবেন।

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা গাছবাড়ি মডার্ণ একাডেমি, গাছবাড়ি কলেজ ও বড়দেশ উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা আমাদের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবেন। ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের অধিনস্ত না হওয়া স্বত্তেও আমরা ইসলাম প্রচারের স্বার্থে আমরা এই দুই প্রতিষ্ঠানকে যুক্ত করতে যাচ্ছি।

Photos from The Rising Students Society's post 29/03/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম

দ্যা রাইজিং স্টুডেন্ট'স সোসাইটি কর্তৃক আয়োজিত দৈনন্দিন দোয়া ও সিরাত প্রতিযোগিতার ৫০ টি দোয়ার মধ্যে ৩০ টি দোয়া, উচ্চারণ ও অর্থ সহকারে দেওয়া হল।শুধুমাত্র আমাদের দেওয়া দোয়াগুলো মুখস্ত করতে হবে পরীক্ষার জন্য। কারণ এক একটা কাজের অনেকগুলো দোয়া রয়েছে তাই আমরা চাচ্ছি সবাই যেন এক দোয়া অর্থ সহকারে শিখে।

প্রথম ৩০ জনের ফরম কিনার জন্য ৫০ টাকা লাগবে না। আমাদের এলাকার দুই ভাই ইঞ্জিনিয়ার আব্দুল মুছব্বির ও আব্দুল কাদির মহোদয় এই খরচ বহন করবেন আলহামদুলিল্লাহ।

দোয়া গুলো :
১. পাপাচারী ও যালিম সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া:
رَبَّنَا عَلَيۡكَ تَوَكَّلۡنَا وَاِلَيۡكَ اَنَـبۡنَا وَاِلَيۡكَ الۡمَصِيۡرُ‏
অর্থ: হে আমাদের প্রতিপালক, আমরা আপনার ওপরই ভরসা করি, আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে।

উচ্চারণ :রব্বানা-‘আলাইকা তাওয়াক্কাল্না-অইলাইকা আনাব্না-অইলাইকাল্ মার্ছীর।

২. ক্ষমা এবং নূর - হিদায়াত প্রার্থনার দোয়া:
رَبَّنَاۤ اَتۡمِمۡ لَـنَا نُوۡرَنَا وَاغۡفِرۡ لَـنَا‌ ۚاِنَّكَ عَلٰى كُلِّ شَىۡءٍ قَدِيۡرٌ‏
অর্থ:হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন; নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান

উচ্চারণ :রব্বানা য় আত্মিম্ লানা-নূরানা- ওয়ার্গ্ফি লানা- ইন্নাকা ‘আলা-কুল্লি শাইয়িন্ ক্বর্দীর।

৩. ইসমু আ‘যম-৩, দু‘আ ইউনূস:
لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
অর্থ:আপনি ছাড়া কোনো মা’বুদ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত।

উচ্চারণ :লা- ইলা-হা ইল্লা- আনতা সুব‘হা-নাকা ইন্নী কুনতু মিনায যা-লিমীন

৪. মুসলিম হিসেবে ঈমানের উপর মৃত্যু বরণের জন্য প্রার্থনার দোয়া:
رَبِّ قَدۡ اٰتَيۡتَنِىۡ مِنَ الۡمُلۡكِ وَعَلَّمۡتَنِىۡ مِنۡ تَاۡوِيۡلِ الۡاَحَادِيۡثِ‌ ۚفَاطِرَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ اَنۡتَ وَلِىّٖ فِى الدُّنۡيَا وَالۡاٰخِرَةِ‌ ۚتَوَفَّنِىۡ مُسۡلِمًا وَّاَلۡحِقۡنِىۡ بِالصّٰلِحِيۡنَ
অর্থ:হে আমার রব, আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের কিছু ব্যাখ্যা শিখিয়েছেন। হে আসমানসমূহ ও যমীনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনিই আমার অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন

উচ্চারণ : রব্বী ক্বদ্ আ-তাইতানী মিনাল্ মুল্কি অ‘আল্লাম্তানী মিন্ তা’ওয়ীলিল্ আহা-দীছি, ফা-ত্বিরস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি আন্তা অলিয়্যী ফিদ্দুনইয়া-অল্ আ-খিরতি, তাঅফ্ফানী মুস্লিমাওঁ অ আল্হিক্বুনী বিচ্ছোয়া-লিহীন্।

৫. ঘুমন্ত অবস্থায় ভয় এবং একাকিত্বের অস্বস্তিতে পড়ার দোয়া:
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَأَنْ يَحْضُرُوْنِ
অর্থ:আমি আশ্রয় চাই আল্লাহ্‌র পরিপূর্ণ কালামসমূহের অসীলায় তাঁর ক্রোধ থেকে, তাঁর শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে।

উচ্চারণ :আ‘ঊযু বিকালিমা-তিল্লাহিত্তা-ম্মাতি মিন্ গাদ্বাবিহি ওয়া ইক্বা-বিহি ওয়া শাররি ‘ইবা-দিহি ওয়ামিন হামাযা-তিশ্‌শায়া-ত্বীনি ওয়া আন ইয়াহ্‌দুরূন

৬.লাইলাতুল ক্বদরের দোয়া:
اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ(كَرِيْمٌ) تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
অর্থ:হে আল্লাহ, আপনি ক্ষমাশীল (উদার), আপনি ক্ষমা করতে ভালবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন।

উচ্চারণ :আল্লা-হুম্মা, ইন্নাকা ‘আফুওউন্ (কারীমুন) তুহিব্বুল ‘আফ্ওয়া ফা‘অ্ফু ‘আন্নী।

৭. অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আশ্রয় চাওয়ার দোয়া:
أَعُوْذُ بِاللّٰهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِيْنَ
অর্থ:আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি।

উচ্চারণ:আ‘ঊযুবিল্লা-হি আন্ আকূনা মিনাল্ জ্বা-হিলীন্

৮. ইবাদাত - আমল কবুলের দোয়া:

رَبَّنَا تَقَبَّلۡ مِنَّا ‌ؕاِنَّكَ اَنۡتَ السَّمِيۡعُ الۡعَلِيۡمُ
অর্থ:হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবূল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

উচ্চারণ:রব্বানা-তাক্বাব্বাল্ মিন্ ; ইন্নাকা আনতাস্ সামী‘উল আলীম।

৯.জাহান্নাম হতে মুক্তি এবং ক্ষমা চাওয়ার দোয়া :
رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
অর্থ:হে আমাদের রব, নিশ্চয় আমরা ঈমান আনলাম। অতএব, আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।

উচ্চারণ:রব্বানায় ইন্নানায় আ-মান্না-ফার্গ্ফিলানা- যুনূবানা- অক্বিনা- ‘আযা-বান্ নার্-।

১০.শহীদের মর্যাদা লাভের দোয়া :
رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنۡزَلۡتَ وَاتَّبَعۡنَا الرَّسُوۡلَ فَاكۡتُبۡنَا مَعَ الشّٰهِدِيۡنَ
অর্থ: হে আমাদের রব, আপনি যা নাযিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা রাসূলের অনুসরণ করেছি। অতএব, আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন।

উচ্চারণ: রব্বানায় আ-মান্না-বিমায় আন্যাল্তা অত্তাবা’র্না রাসূলা ফাক্তুব্না- মা‘আশ্ শা-হিদীন্।

১১. মুসলিম হিসেবে ঈমানের উপর মৃত্যু বরণের জন্য দোয়া :
رَبِّ قَدۡ اٰتَيۡتَنِىۡ مِنَ الۡمُلۡكِ وَعَلَّمۡتَنِىۡ مِنۡ تَاۡوِيۡلِ الۡاَحَادِيۡثِ‌ ۚفَاطِرَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ اَنۡتَ وَلِىّٖ فِى الدُّنۡيَا وَالۡاٰخِرَةِ‌ ۚتَوَفَّنِىۡ مُسۡلِمًا وَّاَلۡحِقۡنِىۡ بِالصّٰلِحِيۡنَ
অর্থ:হে আমার রব, আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের কিছু ব্যাখ্যা শিখিয়েছেন। হে আসমানসমূহ ও যমীনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনিই আমার অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন

উচ্চারণ: রব্বী ক্বদ্ আ-তাইতানী মিনাল্ মুল্কি অ‘আল্লাম্তানী মিন্ তা’ওয়ীলিল্ আহা-দীছি, ফা-ত্বিরস্ সামা-ওয়া-তি অল্ র্আদ্বি আন্তা অলিয়্যী ফিদ্দুনইয়া-অল্ আ-খিরতি, তাঅফ্ফানী মুস্লিমাওঁ অ আল্হিক্বুনী বিচ্ছোয়া-লিহীন্।

১২.মনোবল বৃদ্ধি ও মুখের জড়তা দূর করার দোয়া :
رَبِّ اشْرَحْ لِيْ صَدْرِيْ وَ يَسِّرْلِيْ أَمْرِيْ وَ احْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِيْ يَفْقَهُوْا قَوْلِيْ
অর্থ : ‘হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজ সহজ করে দাও। আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে।

উচ্চারণ : রব্বিশরাহলি ছদরি, ওয়া ইয়াসসিরলি আমরি, ওয়াহলুল উক্বদাতাম মিল লিসানি, ইয়াফক্বাহূ ক্বওলি।

১৩.রোগী দেখতে গিয়ে তার জন্য দোয়া:
لَا بَأْسَ طَهُوْرٌ إِنْ شَاءَ اللّٰهُ
অর্থ: কোনো ক্ষতি নেই, আল্লাহ যদি চান তো (রোগটি গুনাহ থেকে) পবিত্রকারী হবে।

উচ্চারণ: লা বা’সা তহুরুন ইন শা-আল্লাহ।

১৪.কবর যিয়ারতের দোয়া:
اَلسَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ، مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ، وَإِنَّا إِنْ شَاءَ اللّٰهُ بِكُمْ لَاحِقُوْنَ، (وَيَرْحَمُ اللّٰهُ الْمُسْتَقْدِمِيْنَ مِنَّا وَالْمُسْتَأْخِرِيْنَ) أَسْاَلُ اللّٰهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ
অর্থ: হে গৃহসমূহের অধিবাসী মুমিন ও মুসলিমগণ! তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আর নিশ্চয় আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে মিলিত হবো। [আল্লাহ আমাদের পুর্ববর্তীদের এবং পরবর্তীদের প্রতি দয়া করুন।] আমি আল্লাহ্‌র নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি।

উচ্চারণ :আস্‌সালা-মু আলাইকুম আহলাদ্দিয়ারি মিনাল মু’মিনীনা ওয়াল মুসলিমীনা, ওয়াইন্না ইনশা-আল্লা-হু বিকুম লা-হিকুনা, [ওয়া ইয়ারহামুল্লাহুল মুসতাক্বদিমীনা মিন্না ওয়াল মুসতা’খিরীনা], আসআলুল্লাহা লানা ওয়ালাকুমুল ‘আ-ফিয়াহ।

১৫.শরীরে কোনো ব্যথা অনুভব করলে যা করবে ও বলবে:
আপনার দেহের যে স্থানে আপনি ব্যথা অনুভব করছেন, সেখানে আপনার হাত রেখে তিনবার বলুন,
بِسْمِ اللّٰهِ
অর্থ:আল্লাহর নামে।
উচ্চারণ :বিসমিল্লাহ
আর সাতবার বলুন,
أَعُوْذُ بِاللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
অর্থ: এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি, তা থেকে আমি আল্লাহ্‌র এবং তাঁর কুদরতের আশ্রয় প্রার্থনা করছি।

উচ্চারণ :আ‘ঊযু বিল্লা-হি ওয়া ক্বুদরাতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যিরু।

১৬.ঋণ মুক্তির জন্য দোয়া:
اَللّٰهُمَّ اكْفِنِيْ بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
অর্থ:হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন।

উচ্চারণ :আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক।

১৭. কোনো মুসিবতে পতিত ব্যক্তির দোয়া:
إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، اَللّٰهُمَّ أَجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ، وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِّنْهَا
অর্থ:আমরা তো আল্লাহ্‌রই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন।

উচ্চারণ: ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন। আল্লা-হুম্মা আজুরনী ফী মুসীবাতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা।

১৮.বাজারে প্রবেশের দোয়া:
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، يُحْيِيْ وَيُمِيْتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوْتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
অর্থ:একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা মাত্রই তাঁর। তিনিই জীবন দান করেন এবং তিনিই মারেন। আর তিনি চিরঞ্জীব, মারা যাবেন না। সকল প্রকার কল্যাণ তাঁর হাতে নিহিত। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।

উচ্চারণ :লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকালাহু লাহুল-মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহঈ ওয়াইয়ুমীতু ওয়াহুয়া হায়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খাইরু ওয়া হুওয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর।

১৯. যাকে আপনি গালি দিয়েছেন তার জন্য দোয়া:
اَللّٰهُمَّ فَأَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهُ فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ
অর্থ: হে আল্লাহ! যে মুমিনকেই আমি গালি দিয়েছি, তা তার জন্য কিয়ামতের দিন আপনার নৈকট্যের মাধ্যম করে দিন।

উচ্চারণ: আল্লা-হুম্মা ফাআইয়্যূমা মু’মিনিন্ সাবাবতুহু ফাজ্‘আল যা-লিকা লাহু কুরবাতান ইলাইকা ইয়াউমাল ক্বিয়া-মাতি।

২০.নয়ন প্রীতিকর স্ত্রী ও সন্তানাদি লাভের দোয়া :
رَبَّنَا هَبۡ لَـنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعۡيُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِيۡنَ اِمَامًا‏
অর্থ: হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।

উচ্চারণ: রব্বানা-হাব্লানা-মিন্ আয্ওয়া-জ্বিনা-অ র্যুরিয়্যা-তিনা-কুররাতা আ’ইয়ুনিঁও অজ্ব্‘আল্না-লিল্মুত্তাকীনা ইমা-মা-।

২১. দুঃখ ও দুশ্চিন্তার সময় পড়ার দোয়া:
اَللّٰهُمَّ إِنِّيْ عَبْدُكَ، اِبْنُ عَبْدِكَ، اِبْنُ أَمَتِكَ، نَاصِيَتِيْ بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُــــلِّ اِسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِيْ كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ، وَنُوْرَ صَدْرِيْ، وَجَلَاءَ حُزْنِيْ، وَذَهَابَ هَمِّيْ
অর্থ: হে আল্লাহ! আমি আপনার বান্দা, আপনারই এক বান্দার পুত্র এবং আপনার এক বাঁদীর পুত্র। আমার কপাল (নিয়ন্ত্রণ) আপনার হাতে; আমার উপর আপনার নির্দেশ কার্যকর; আমার ব্যাপারে আপনার ফয়সালা ন্যায়পূর্ণ। আমি আপনার কাছে প্রার্থনা করি আপনার প্রতিটি নামের উসীলায়; যে নাম আপনি নিজের জন্য নিজে রেখেছেন অথবা আপনি আপনার কিতাবে নাযিল করেছেন অথবা আপনার সৃষ্টজীবের কাউকেও শিখিয়েছেন অথবা নিজ গায়েবী জ্ঞানে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছেন—আপনি কুরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের প্রশান্তি, আমার বক্ষের জ্যোতি, আমার দুঃখের অপসারণকারী এবং দুশ্চিন্তা দূরকারী।

উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী ‘আবদুকা ইবনু ‘আবদিকা ইবনু আমাতিকা, না-সিয়াতী বিয়াদিকা, মা-দ্বিন ফিয়্যা হুকমুকা, ‘আদলুন ফিয়্যা কাদ্বা-য়ুকা, আসআলুকা বিকুল্লি ইসমিন্ হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা, আও আনযালতাহু ফী কিতা-বিকা আও ‘আল্লামতাহু আহাদাম্-মিন খালক্বিকা আও ইস্তা’সারতা বিহী ফী ‘ইলমিল গাইবি ‘ইনদাকা, আন্ তাজ‘আলাল কুরআ-না রবী‘আ ক্বালবী, ওয়া নূরা সাদ্‌রী, ওয়া জালা’আ হুযনী ওয়া যাহা-বা হাম্মী।

২২.ধৈর্য, শক্তি-সামর্থ্য ও বিজয় এর জন্য দোয়া:
رَبَّنَا اغۡفِرۡ لَنَا ذُنُوۡبَنَا وَاِسۡرَافَنَا فِيْٓ اَمۡرِنَا وَثَبِّتۡ اَقۡدَامَنَا وَانۡصُرۡنَا عَلَى الۡقَوۡمِ الۡكٰفِرِيۡنَ‏
অর্থ: হে আমাদের রব, আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে, আর কাফির কওমের উপর আমাদেরকে সাহায্য করুন।

উচ্চারণ: রব্বানাগ্ র্ফিলানা- যুনূবানা- অইস্রা-ফানা- ফী য় আম্রিনা-অছাব্বিত্ আক্বদা-মানা- অর্ন্ছুনা- ‘আলাল্ ক্বাওমিল্ কা-ফিরীন্।

২৩.ধৈর্য লাভ এবং মুসলিম হিসেবে মৃত্যু চাওয়ার দোয়া :
رَبَّنَاۤ اَفۡرِغۡ عَلَيۡنَا صَبۡرًا وَّتَوَفَّنَا مُسۡلِمِيۡنَ
অর্থ:হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন।

উচ্চারণ: রব্বানা আফ্রিগ্ ‘আলাইনা- ছবরাওঁ ওতাওয়াফ্ফানা-মুস্লিমীন্।

২৪.প্রয়োজনীয় চাহিদা মেটাতে আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য দোয়া :
رَبِّ اِنِّىۡ لِمَاۤ اَنۡزَلۡتَ اِلَىَّ مِنۡ خَيۡرٍ فَقِيۡرٌ‏
অর্থ:হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তার মুখাপেক্ষী।

উচ্চারণ : রব্বি ইন্নী লিমা য় আন্যাল্তা ইলাইয়্যা মিন্ খাইরিন্ ফার্ক্বী।

২৫. ক্ষমা এবং রহমত প্রার্থনার জন্য দোয়া:
رَبِّ اغۡفِرۡ لِىۡ وَهَبۡ لِىۡ مُلۡكًا لَّا يَنۡۢبَغِىۡ لِاَحَدٍ مِّنۡۢ بَعۡدِىۡ‌ۚ اِنَّكَ اَنۡتَ الۡوَهَّابُ‏
অর্থ: হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারও জন্যই প্রযোজ্য হবে না। নিশ্চয়ই আপনি বড়ই দানশীল।

উচ্চারণ: রব্বিগ্ র্ফিলী অহাব্লী মুল্কাল্ লা-ইয়াম্বাগী লিআহাদিম্ মিম্ বা’দী ইন্নাকা আন্তাল্ অহ্হা-ব্।

২৬.সাইয়্যেদুল ইস্তেগফার:

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ
অর্থ: হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই।

উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

২৭. ওযু শেষ করার পর দোয়া:
أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
অর্থ:আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।

উচ্চারণ: আশ্‌হাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা- শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ।

২৮. নতুন কাপড় পরিধানের দোয়া:
اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ
অর্থ: হে আল্লাহ্! আপনারই জন্য সকল হাম্‌দ-প্রশংসা। আপনিই এটি আমাকে পরিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও এটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার কল্যাণ প্রার্থনা করি। আর আমি এর অনিষ্ট এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।

উচ্চারণ: আল্লা-হুম্মা লাকাল-হামদু আনতা কাসাওতানীহি। আসআলুকা মিন খইরিহি ওয়া খইরি মা সুনি‘আ লাহু। ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনি‘আ লাহু।

২৯. বাড়ি থেকে বের হওয়ার সময়ের দোয়া:
بِسْمِ اللّٰهِ، تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ
অর্থ : আল্লাহ্‌র নামে (বের হচ্ছি)। আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।

উচ্চারণ : বিসমিল্লাহি, তাওয়াককালতু ‘আলাল্লা-হি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

৩০.বাতাস বা বায়ূ প্রবাহিত হলে পড়ার দোয়া:

اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَهَا، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট এর কল্যাণ চাই। আর আমি আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাই।

উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহা।

বি:দ্র:বাংলা উচ্চারণ থেকে সহিহভাবে কুরআন শেখা যায় না। তাই আরবী থেকে শিখার চেষ্টা করবেন যাতে গ্রামার ঠিক থাকে।গ্রামার ঠিক না রেখে মুখস্থ করলেও সেটির অর্থ ভিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

আপনার পড়ার সুবিধার জন্য প্লে স্টোর থেকে হিসনুস মুসলিম এপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। উপরে উল্লেখিত সব দোয়া এই এপ্লিকেশন এ পাওয়া যাবে। ছবিতে এপ্লিকেশন এর পিকচার দেওয়া হল।
এপ্লিকেশন লিংক : https://gtaf.org/apps/hisnulbn/

28/03/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম

দৈনন্দিন দোয়া ও সীরাত
প্রতিযোগিতা : ২০২৪

প্রথম পুরষ্কার : দশ হাজার টাকা।
দ্বিতীয় পুরষ্কার : পাঁচ হাজার টাকা।
তৃতীয় পুরষ্কার : তিন হাজার টাকা।

এছাড়া আরও দশজনকে পুরষ্কার দিয়ে ভূষিত করা হবে।

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা দ্যা রাইজিং স্টুডেন্ট'স সোসাইটির পক্ষ থেকে একটি দোয়া ও সীরাত প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছি।

প্রতিযোগিতার নিয়মাবলী :
১. প্রতিযোগি ছাত্র-ছাত্রীকে ৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের অধিনস্ত স্কুলের ছাত্র হতে হবে।
২. ক্লাস ৬-১২ শ্রেণী পর্যন্ত ছাত্র - ছাত্রী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।
৩.প্রতিযোগিতার জন্য মাত্র ৫০ টি দৈনন্দিন দোয়া দেওয়া হবে সেগুলো মুখস্ত করতে হবে।দোয়াগুলো আগামী দু-একদিনের মধ্যে প্রকাশ করা হবে।
৪. ইসলামের গুরুত্বপূর্ণ ৬ টি যুদ্ধ: বদর যুদ্ধ, ওহুদ যুদ্ধ, খায়বার যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুতার যুদ্ধ ও মক্কা বিজয় নিয়ে প্রশ্ন থাকবে।
৫. পরীক্ষা মৌখিক ও সরাসরি নেওয়া হবে।
৬. দোয়া ও উল্লেখিত যুদ্ধ সমুহ উভয় বিষয়ে সর্বোচ্চ মার্ক অর্জনকারী বিজয়ী হিসেবে ঘোষিত হবেন।
৭.পরীক্ষার তিন দিন আগে তারিখ ও পরীক্ষা কেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হবে।
৮. ৫০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় যা যা লাগবে:
১. মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একটা ফরম কিনতে হবে এবং সেটি পূরণ করে নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের পরে জমা দিলে তা গণ্য হবে না।

২.সোসাইটি কর্তৃক নির্ধারিত স্থানে এসে পরীক্ষা দিতে হবে।

৩. সোসাইটি কর্তৃক ফরম নির্ধারিত কোন দোকান থেকে অথবা অনলাইন থেকে কালেক্ট করে এবং ফরম পূরণ করে আগামী সম্ভাব্য ১০ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। জমা দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে।

আমরা কোন লভ্যাংশের আশায় এই প্রতিযোগিতা আয়োজন করি নি। তাসত্ত্বেও এই প্রতিযোগিতায় আয়কৃত অংশ আমাদের সাবেক মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পারভেজ মোশাররফ এর চিকিৎসা খাতে প্রদান করা হবে ইন শা আল্লাহ।একটি ফরম কিনে আপনিও এই ভাল কাজে অংশীদার হতে পারবেন।

22/02/2023

আলহামদুলিল্লাহ। অভিনন্দন🎓🎓

আমাদের সোসাইটির অঘোষিত সভাপতি (এলাকার শিক্ষা বিস্তারে যার প্রচেষ্টা অতুলনীয়) মোহাম্মদ রেজাউল করিম রেজওয়ান, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অভ প্রফেশনালস এর অধীনে আর্মি ইন্সটিটিউট অভ বিজনেস এডমিনিস্ট্রেশন, জালালাবাদ ক্যান্টনমেন্ট, সিলেট থেকে ব্যাচেলর অভ বিজনেস এডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন।

রাষ্ট্রপতি কর্তৃক তাঁর এই ডিগ্রি অর্জনে অফিসিয়াল স্বীকৃতি পাওয়াতে দ্যা রাইজিং স্টুডেন্ট'স সোসাইটি অনেক গর্বিত।
আমরা তাঁর উত্তোরোত্তর সফলতা কামনা করি এবং একটি শিক্ষিত, দুর্নীতি-বিহীন সমাজ বিনির্মানে তিনি তাঁর সাহসী ভূমিকা অব্যাহত রাখবেন এই কামনা করি।

18/02/2022

দ্যা রাইজিং স্টুডেন্ট'স সোসাইটির অন্যতম সদস্য নুরুল কিবরিয়া উচ্চ শিক্ষার জন্য আমেরিকা পাড়ি দিচ্ছেন। সোসাইটির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই।

14/02/2022

এন্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন স্যার আলেকজান্ডার ফ্লেমিং। ফ্লেমিং স্যার বলেছিলেন, "এই এন্টিবায়োটিকের কারণে আজ কোটি কোটি লোক বেঁচে যাবে। অনেক বছর পর এগুলো আর কাজ করবেনা। তুচ্ছ কারণে কোটি কোটি লোক মারা যাবে আবার।''

এন্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে। একটা নির্দিষ্ট ডোজে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এন্টিবায়োটিক খেতে হয়। না খেলে যেটা হতে পারে সেটাকে বলা হয় "এন্টিবায়োটিক রেজিসটেন্স''।

ধরি, আমার দেহে এক লক্ষ ব্যাকটেরিয়া আছে। এগুলোকে মারার জন্য আমার ১০টা এম্পিসিলিন খাওয়া দরকার। এম্পিসিলিন এক প্রকার এন্টিবায়োটিক। খেলাম আমি ৭ টা। ব্যাকটেরিয়া মরলো ৭০ হাজার এবং আমি সুস্থ হয়ে গেলাম। ৩০ হাজার ব্যাকটেরিয়া কিন্তু রয়েই গেলো। এগুলো শরীরে ঘাপটি মেরে বসে জটিল এক কান্ড করলো নিজেরা নিজেরা।

তারা ভাবলো, যেহেতু এম্পিসিলিন দিয়ে আমাদের ৭০ হাজার ভাইকে হত্যা করা হয়েছে। অতএব আমাদেরকে এম্পিসিলিন প্রুফ জ্যাকেট পরতে হবে এবার। প্ল্যান করে থেমে থাকেনা এরা, বরং সত্যি সত্যি জ্যাকেট তৈরি করে ফেলে এই ব্যাকটেরিয়া গুলো। এরা বাচ্চা-কাচ্চাও পয়দা করে একই সময়ে। বাচ্চাদেরকেও সেই জ্যাকেট পরিয়ে দেয়।এর ফলে যেটা হয়, পরের বার এম্পিসিলিন নামক এন্টিবায়োটিকটা আর কাজ করেনা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, জ্যাকেট পরা ব্যাকটেরিয়া গুলো কেবল ঐ ব্যাক্তির শরীরেই বসে থাকেনা। তিনি হাঁচি দেন, কাশি দেন, ব্যাকটেরিয়া গুলো ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এক সময় পুরো এলাকায়ই আর ঐ এন্টিবায়োটিক কাজ করেনা। যারা খুব নিয়ম করে ওষুধ খান তারাও বিপদে পড়ে যান সবার সাথে।

আমরা খুব ভয়ংকর একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি দ্রুত। ব্যাকটেরিয়া আর তাদের বিভিন্ন 'জ্যাকেট'এর তুলনায় এন্টিবায়োটিকের সংখ্যা খুব বেশি না। অনেক এন্টিবায়োটিক এখন আর কাজ করেনা, বাকিগুলোর ক্ষমতাও কমে আসছে। আমাদের বড় বড় হসপিটাল থাকবে, সেখানে এফসিপিএস, এমডি, পিএইচডি করা ডাক্তাররা থাকবেন কিন্তু কারোরই কিছু করার থাকবেনা। সামান্য সর্দীতেই রোগী মরে সাফ হয়ে যাবে।

উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থা আলাদা। তারা নিয়ম মেনে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খায়। বিপদে আছি আমরা। 'মেডিসিনের বাইবেল' নামে পরিচিত ডেভিডসের বইয়েও আমাদের এই উপমহাদেশের উল্লেখ আছে আলাদা করে। অনেক ট্রিটমেন্টে বলা হয়েছে,
"This organism is registrant against this Drugs in Indian subcontinent''

টিভি পত্রিকায় নানান বিষয়ে মানুষকে সচেতন করা হয়। বাথরুম করে হাত ধুতে হবে, কাশি হলে ডাক্তার দেখাতে হবে, নিরাপদ পানি খেতে হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এন্টিবায়োটিক নিয়ে কোনো কিছু আজও চোখে পড়েনি। অথচ এটা অন্যগুলোর চেয়েও জরুরী। এন্টিবায়োটিক কাজ না করলে এত সচেতনতা দিয়েও আর লাভ হবেনা।
আগুন নিয়ে খেলছে ফার্মেসিওয়ালারা।

রোগী ফার্মেসীতে গিয়ে একটু জ্বরের কথা বললেই ফার্মেসীতে বসে থাকা সেই লোকটি দিয়ে দিচ্ছে Ezithromycin or,cefixime or cefuroxime or levofloxacin নামক কিছু নামকরা দামী এন্টিবায়োটিক, কিন্তুু কতো দিন খেতে হবে সেটা না জানিয়ে সুন্দর করে বলে দেয় এই ওষধটি ১ ডোজ খাবেন সব রোগ ভালো হয়ে যাবে আর এই ভাবেই আস্তে আস্তে Resistance হচ্ছে সব এন্টিবায়োটিক।

চিকিৎসা ব্যবস্থার সাথে যারা জড়িত তাদেরকে এখনই ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। সবাইকে এন্টিবায়োটিকের সঠিক ব্যবহার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।
পোস্ট ক্রেডিট: মহাকাশের যত কথা

27/01/2022
06/01/2022

দ্যা রাইজিং স্টুডেন্ট'স সোসাইটি পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যান জনাব লোকমান আহমেদকে অভিনন্দন। আশা করি ইউনিয়নের গরীব ছাত্র-ছাত্রীদের জন্য উনিও আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবেন।

16/12/2021

নারায়ণগঞ্জের চাষাড়ায় ট্রাক চাপায় নিহত বাবা-মেয়ের লাশ পোস্টমর্টেম করতে নেওয়ার সময় 'স্বামী-সন্তান' এর লাশবহনকারী গাড়ির পিছু পিছু দৌঁড়ে যাচ্ছিলেন স্বামী হারানো স্ত্রী/সন্তান হারানো এই মা! শেষ দেখাটাও যেন অতৃপ্ত র‍য়ে গিয়েছিল!

মেয়ে আমেরিকা থেকে বাংলাদেশে বেড়াতে এসেছিল স্কুলের ছুটিতে। এই মাসের ২৪ তারিখে আমেরিকায় চলে যাবার কথা ছিলো, কিন্তু ঘা ত ক ট্রাক রিকশাতে থাকা 'বাবা-মেয়ে'কে পিষিয়ে দিয়ে চলে যায়!

এই স্বামী হারানো স্ত্রী /সন্তান হারানো মা'কে সান্ত্বনা কে দিবে? কি দিয়ে সান্ত্বনা দিবে? আর কতদিন, কতকাল এভাবেই মানুষ তার প্রিয়জনদের হারাবে?

#নিরাপদ_সড়ক_চাই
#নিরাপদ_চিকিৎসা_চাই

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Manikganj , Kanaighat
Sylhet
3182