14/05/2019
সহিংস উগ্রবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, সাইবার স্পেসে উগ্রবাদের বিস্তার, অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক ও চোরাচালান এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রভৃতি অপরাধ প্রতিরোধে জনসাধারণকে সম্পৃক্ত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম আগামী ২৫ জুন/২০১৯ হতে ১ জুলাই/২০১৯ খ্রিঃ পর্যন্ত পালন করতে যাচ্ছে “সহিংস উগ্রবাদ বিরোধী সপ্তাহ”।
উক্ত সপ্তাহ উপলক্ষ্যে প্রকাশিত হবে “স্যুভেনির”।
স্যুভেনিরে প্রকাশের জন্য অসাম্প্রদায়িক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালী সংস্কৃতি ইত্যাদির ধারণ ও বিকাশের মাধ্যমে সহিংস উগ্রবাদ ও সন্ত্রাসবাদসহ অন্যান্য অপরাধ প্রতিরোধ বিষয়ে সম্মানিত জনসাধারনের নিকট হতে (বাংলা ও ইংরেজি ভাষায়)ছড়া, কবিতা, গল্প ও প্রবন্ধ আহ্বান করা যাচ্ছে। আপনাদের পাঠানো লেখা যাচাই-বাছাই করে, নির্বাচিত কিছু লেখা স্যুভিনিরে প্রকাশ করা হবে এবং প্রকাশিত লেখার জন্য থাকবে বিশেষ সম্মানি।
লেখার আকার হবে নিম্নরূপঃ
১। ছড়া – ১০০ শব্দের মধ্যে
২। কবিতা – ২০০ শব্দের মধ্যে
৩। গল্প – ১০০০ শব্দের মধ্যে
৪। প্রবন্ধ – ১৫০০ শব্দের মধ্যে
লেখার নিয়মাবলীঃ
১। বাংলায় SutonnyMJ Font- এ, Font Size- ১২ এ লিখতে হবে
২। ইংরেজিতে Time New Roman Font- এ, Font Size- ১২ এ লিখতে হবে
লেখা পাঠাবেন যেভাবেঃ
১। লেখার হার্ড(পিডিএফ) ও সফট(.doc/.docx) কপি ই-মেইলঃ [email protected] অথবা [email protected] এ পাঠাতে হবে
২। অথবা, লেখার প্রিন্টেড কপি ডাক বা কুরিয়ার সার্ভিস যোগে নিম্নের ঠিকানায় পাঠানো যাবেঃ
উপ-পুলিশ কমিশনার
সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ
কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ
৩৬, মিন্টো রোড, ঢাকা।
যোগাযোগের ঠিকানাঃ
আপনার যোগাযোগের ঠিকানা, ইমেইল ও মোবাইল নাম্বার অবশ্যই প্রেরণ করতে হবে
লেখা পাঠানোর শেষ তারিখঃ
৫ জুন, ২০১৯ খ্রিঃ