মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার

মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার

Share

শায়খ আব্দুল্লাহ রহঃ'র পূণ্যস্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান!

31/05/2026

জামেয়ার চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবুল বাশার এর কন্ঠে মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন

28/05/2026

দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মোবারক!
ত্যাগ, তাকওয়া ও আল্লাহভীতির মহান শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত হোক।
কুরবানির এই পবিত্র দিন আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও আত্মত্যাগের চেতনা আরও সুদৃঢ় করুক।
আল্লাহ তাআলা আমাদের সকলের ইবাদত-বন্দেগি ও কুরবানি কবুল করুন। আমীন।

27/05/2026

মাইকের সামনে শ্রোতাদের সম্মুখে বক্তব্য প্রদান—এটাই ছিল অনেকের জীবনের প্রথম অভিজ্ঞতা।তবুও তাদের উপস্থাপনা ছিল আশাব্যঞ্জক, আলহামদুলিল্লাহ। বক্তব্য দিচ্ছে , প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নাহবেমীর জামাতের ছাত্র হাফিজ বশির আহমদ।
আমাদের এই প্রতিযোগিতার আয়োজন ছিল সর্বোচ্চ কাফিয়া শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে। তাদের অধিকাংশই এই প্রথম আনুষ্ঠানিকভাবে শ্রোতাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছে। কেউ কেউ হয়তো সাপ্তাহিক সভার সুবাদে এর আগে জীবনে এক বা সর্বোচ্চ দুইবার বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিল। তাই কোথাও কোথাও জড়তা, উচ্চারণগত ত্রুটি কিংবা উপস্থাপনায় কিছু অসংগতি থাকাটা স্বাভাবিক।
তবে ভুল করতে করতেই মানুষ শেখে, অভিজ্ঞতা অর্জন করে এবং ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যায়। ইনশাআল্লাহ, এই শিক্ষার্থীরাও নিয়মিত চর্চা, আত্মবিশ্বাস ও নিরলস মেহনতের মাধ্যমে আগামী দিনে দক্ষ ও প্রভাবশালী বক্তা হিসেবে গড়ে উঠবে।
তাদের আন্তরিক অংশগ্রহণ, শেখার আগ্রহ এবং সাহসী উপস্থিতি আমাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। আল্লাহ তাআলা তাদের ইলমে বরকত দান করুন, আমলের তাওফিক দিন এবং দ্বীনের খেদমত ও দাওয়াতের ময়দানে কবুলিয়্যাত দান করুন। আমীন।

Photos from মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার's post 27/05/2026

অল্প কিছুদিনের মধ্যেই (মাদরাসা মসজিদ) বাইতুর রাহমাহ জামে মসজিদ এর কাজ সম্পন্ন হবে, ইনশাআল্লাহ

Photos from মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার's post 26/05/2026

প্রশিক্ষণের প্রথম দিন বনাম শেষ দিন
আলহামদুলিল্লাহ! পার্থক্যই বলে দিচ্ছে শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা, অধ্যবসায় এবং নিয়মিত প্রশিক্ষণের সুফল। অল্প সময়ের এই অনুশীলন তাদের হাতের লেখায় যে ইতিবাচক পরিবর্তন এনেছে, তা সত্যিই প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।
এই সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশিক্ষকবৃন্দ এবং যারা এর বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইল। বিশেষভাবে ধন্যবাদ যাদের মেহনতে এমন একটি ফলপ্রসূ প্রশিক্ষণের ব্যবস্থা করে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের সুযোগ হয়েছে।
আল্লাহ তাআলা সকলের প্রচেষ্টা কবুল করুন এবং এ উদ্যোগকে আরও বরকতময় করুন। আমীন।

কর্তৃপক্ষ
জামেয়া হরিপুর

26/05/2026

ঈদুল আজহার ছুটি ঘোষণা ও কুরবানির চামড়া সংগ্রহ প্রসঙ্গে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামেয়া হরিপুর আজ ২৬ মে থেকে ৫ জুন পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ, ৬ জুন (শনিবার) থেকে যথারীতি জামেয়ার সকল কার্যক্রম ও ক্লাস পুনরায় শুরু হবে, ইনশাআল্লাহ।
এছাড়া, ২০২০ সাল থেকে জামেয়ায় কুরবানির পশুর চামড়া সংগ্রহ কার্যক্রম বন্ধ রয়েছে। পূর্বের সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবারও কুরবানির পশুর চামড়া সংগ্রহ করা হবে না। এ বিষয়ে সকল শুভানুধ্যায়ী, অভিভাবক, ছাত্র ও এলাকাবাসীকে অবগত করা যাচ্ছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহ তাআলা আমাদের কুরবানি, ইবাদত-বন্দেগি ও নেক আমলসমূহ কবুল করুন এবং ঈদের প্রকৃত শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়নের তাওফিক দান করুন। আমীন।
কর্তৃপক্ষ
জামেয়া হরিপুর।

Photos from মাদরাসাতুল উলূম দারুল হাদীছ হরিপুর বাজার's post 26/05/2026

আলহামদুলিল্লাহ!
মাত্র কয়েক দিনের হাতের লেখা প্রশিক্ষণ কোর্সেই শিক্ষার্থীদের লেখনীর মধ্যে চোখে পড়ার মতো ইতিবাচক পরিবর্তন এসেছে। এলোমেলো ও অপরিপাটি লেখা ধীরে ধীরে রূপ নিয়েছে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নান্দনিক লেখনীতে। তাদের আন্তরিকতা, অধ্যবসায় এবং শেখার আগ্রহ প্রশিক্ষণের সফলতাকে আরও উজ্জ্বল করেছে।
শিক্ষার্থীদের এই অগ্রগতি দেখে আমরা সত্যিই আনন্দিত ও আশাবাদী। সুন্দর হাতের লেখা শুধু একটি দক্ষতাই নয়, বরং শৃঙ্খলা, মনোযোগ ও সৌন্দর্যবোধেরও বহিঃপ্রকাশ। মহান আল্লাহ তাআলা তাদের ইলমে বরকত দান করুন, জ্ঞানার্জনের পথ সহজ করে দিন এবং তাদের মেধা ও যোগ্যতাকে দ্বীন ও উম্মাহর কল্যাণে কবুল করুন। আমীন

23/05/2026

কুরবানির পশু নির্বাচনে দাঁত নয়, মূল বিবেচ্য বিষয় হলো বয়স।
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সম্মানিত মুসলিম তাওহীদী জনতা!
কুরবানির মৌসুম এলেই একটি প্রচলিত ধারণা শোনা যায় ,পশুর দুই দাঁত উঠলেই বা দাঁত পড়লেই কুরবানি বৈধ হয়ে যায়। অথচ ফিকহের নির্ভরযোগ্য কিতাবসমূহের আলোকে কুরবানির বৈধতার মূল শর্ত হলো শরিয়ত নির্ধারিত বয়স পূর্ণ হওয়া। দাঁত মূলত বয়স নির্ণয়ের একটি আলামত; এটি নিজে কোনো স্বতন্ত্র শর্ত নয়। অনেক সময় পশুর নির্ধারিত বয়স পূর্ণ হলেও দাঁত পড়ে না, আবার কখনো বয়স পূর্ণ হওয়ার আগেই দাঁত পড়ে যায়।
হাদীসের নির্দেশনা
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—
لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةً، إِلَّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ، فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ
তোমরা নির্ধারিত বয়সে উপনীত পশু (মুসিন্নাহ) ছাড়া জবাই করো না। তবে যদি তা তোমাদের জন্য কষ্টকর হয়, তাহলে ভেড়ার জাযাআ (অল্পবয়সী কিন্তু হৃষ্টপুষ্ট ভেড়া) জবাই করতে পারো।
— সহীহ মুসলিম, হাদীস: ১৯৬৩
এ হাদীসে স্পষ্টভাবে বয়সের বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে; দাঁতের কোনো আলোচনা নেই।
ফিকহের কিতাবে বয়সের বিধান
হানাফি ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ আল-হিদায়াহ-এ বলা হয়েছে—
الثَّنِيُّ مِنَ الْإِبِلِ مَا أَتَمَّ خَمْسَ سِنِينَ، وَمِنَ الْبَقَرِ مَا أَتَمَّ سَنَتَيْنِ، وَمِنَ الْمَعْزِ مَا أَتَمَّ سَنَةً
উটের সানি হলো যা পাঁচ বছর পূর্ণ করেছে, গরুর সানি হলো যা দুই বছর পূর্ণ করেছে এবং ছাগলের সানি হলো যা এক বছর পূর্ণ করেছে।
— আল-হিদায়াহ, কিতাবুল উযহিয়্যাহ
এছাড়া ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ-তে এসেছে—
وَشَرْطُهَا السِّنُّ، فَلَا يُجْزِئُ مِنَ الْإِبِلِ إِلَّا مَا أَتَمَّ خَمْسَ سِنِينَ، وَلَا مِنَ الْبَقَرِ وَالْجَامُوسِ إِلَّا مَا أَتَمَّ سَنَتَيْنِ، وَلَا مِنَ الْمَعْزِ إِلَّا مَا أَتَمَّ سَنَةً
“কুরবানির পশুর ক্ষেত্রে বয়স শর্ত। উটের মধ্যে পাঁচ বছর পূর্ণ না হলে, গরু-মহিষের মধ্যে দুই বছর পূর্ণ না হলে এবং ছাগলের মধ্যে এক বছর পূর্ণ না হলে তা যথেষ্ট হবে না।”
— ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ, ৫/২৯৭
মনে রাখুন
✅ গরু ও মহিষের বয়স পূর্ণ দুই বছর হতে হবে।
✅ ছাগলের বয়স পূর্ণ এক বছর হতে হবে।
✅ নির্ধারিত বয়স পূর্ণ হলে দাঁত না পড়লেও কুরবানি সহীহ হবে।
❌ বয়স পূর্ণ না হলে দাঁত পড়ে গেলেও বা দুই দাঁত উঠলেও কুরবানি সহীহ হবে না।
❌ বয়স পূর্ণ হতে এক-দুই দিন বাকি থাকলেও কুরবানি আদায় হবে না।
কুরবানির পশু কেনার সময় করণীয়
শুধু দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করাই যথেষ্ট নয়। যথাসম্ভব মালিকের তথ্য, খামারের রেকর্ড, ক্রয়-বিক্রয়ের নথি বা অন্যান্য নির্ভরযোগ্য উপায়ে পশুর প্রকৃত বয়স যাচাই করা উচিত। কারণ কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বয়সের শর্ত পূরণ না হলে অর্থ ব্যয় হবে, গোশতও খাওয়া হবে; কিন্তু ওয়াজিব কুরবানি আদায় হবে না।
সুতরাং, দাঁত দিয়ে নয়, বয়স দিয়ে কুরবানির পশু নির্ধারণ করুন। শরিয়তের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত বয়স পূর্ণ হয়েছে কি না, সেটিই হোক আমাদের প্রধান বিবেচনা।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক মাসআলা জেনে সহীহভাবে কুরবানি আদায় করার তাওফীক দান করুন। আমীন।

22/05/2026

মাইকের সামনে শ্রোতাদের সম্মুখে বক্তব্য প্রদান—এটাই ছিল অনেকের জীবনের প্রথম অভিজ্ঞতা।তবুও তাদের উপস্থাপনা ছিল আশাব্যঞ্জক, আলহামদুলিল্লাহ। বক্তব্য দিচ্ছে , প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হেদায়াতুন নাহু জামাতের ছাত্র হাফিজ নাবিল আহমদ।
আমাদের এই প্রতিযোগিতার আয়োজন ছিল সর্বোচ্চ কাফিয়া শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে। তাদের অধিকাংশই এই প্রথম আনুষ্ঠানিকভাবে শ্রোতাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছে। কেউ কেউ হয়তো সাপ্তাহিক সভার সুবাদে এর আগে জীবনে এক বা সর্বোচ্চ দুইবার বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছিল। তাই কোথাও কোথাও জড়তা, উচ্চারণগত ত্রুটি কিংবা উপস্থাপনায় কিছু অসংগতি থাকাটা স্বাভাবিক।
তবে ভুল করতে করতেই মানুষ শেখে, অভিজ্ঞতা অর্জন করে এবং ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যায়। ইনশাআল্লাহ, এই শিক্ষার্থীরাও নিয়মিত চর্চা, আত্মবিশ্বাস ও নিরলস মেহনতের মাধ্যমে আগামী দিনে দক্ষ ও প্রভাবশালী বক্তা হিসেবে গড়ে উঠবে।
তাদের আন্তরিক অংশগ্রহণ, শেখার আগ্রহ এবং সাহসী উপস্থিতি আমাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। আল্লাহ তাআলা তাদের ইলমে বরকত দান করুন, আমলের তাওফিক দিন এবং দ্বীনের খেদমত ও দাওয়াতের ময়দানে কবুলিয়্যাত দান করুন। আমীন।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


হরিপুর, জৈন্তাপুর, সিলেট।
Sylhet
3100