22/07/2025
পাতন আব্দুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক ও কৃতি শিক্ষার্থী সম্মাননা সম্মাননা সম্পন্ন।
'শিক্ষার্থীরা কেবল জিপিএ ৫ পেলেই হবে না, মানবিকতাবোধ সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে'- ইউএনও, বিয়ানীবাজার
২২ জুলাই ২০২৫খ্রি. রোজ মঙলবার সকাল ১১টা থেকে শুরু হওয়া সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার জনাব গোলাম মুস্তাফা মুন্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মৌলুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব আরিফুর রহমান, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব মোহাম্মদ উল্লাহ পারভেজ, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব হাজী ছুফিয়ান আহমদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, কবি ও গবেষক জনাব ওয়ালী মাহমুদ, অবসর প্রাপ্ত শিক্ষক জনাব মোঃ আজিম উদ্দিন, কমিটির সাবেক সদস্য জনাব সামছুল ইসলাম, একতা ফাউন্ডেশন, পাতন এর সভাপতি জনাব হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব সাহেদ আহমদ, জিয়া উদ্দিন, শিক্ষক তাজ উদ্দিন,মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক কমিটির সদস্য জনাব বাবুল হোসেন, শিক্ষক আতাউর রহমান, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক আলতাফ হোসেন, আব্দুল করিম, সাব্বির আহমেদ সহ উত্তীর্ণ শিক্ষার্থীদের গর্বিত অভিভাবকবৃন্দ, সাংবাদিক এহছানুল করিম খোকন, শহিদুল ইসলাম সাজু এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তৃতায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের ভূয়সী প্রশংসা করেন। বক্তাগণ বলেন শিক্ষার আসল উদ্দেশ্য সাধনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবককে সম্মিলিত ভাবে যেমন কাজ করতে হয় তেমনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সৃষ্টি ও রক্ষায় উদ্দ্যোমী হতে হয়। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বের প্রশংসা করে বক্তারা বলেন, তিনি শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে ও তা ধরে রাখতে তাঁর শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সার্বক্ষণিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এছাড়াও শ্রদ্ধার সাথে প্রবাসীদের অনুদানের কথা স্বীকার করে তারা আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় এ বিদ্যালয় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।
অনুষ্ঠানে বিদ্যালয় উত্তম ফল অর্জন করায় বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা পুরস্কার, অভিভাবকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
একতা ফাউন্ডেশন, এলাকার পক্ষ থেকে শিক্ষক-কর্মচারীদের সম্মাননা স্মারক এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এছাড়াও একতা ফাউন্ডেশন অনুষ্ঠানে মিষ্ঠান্ন বিতরণ করেন।
নবম শ্রেণির শিক্ষার্থী ছানিয়া হোসেনের পরিচালনায় ও প্রধান শিক্ষক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় হতাহতের স্মরণে একমিনিট নিরব প্রার্থনা করা হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যের পর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী তাছনিম রাহনুমা খানম, আয়েশা সিদ্দিকা, এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী মায়িশা হোসেন, মায়ছা আক্তার নিহা, আফরা আনান আইমা, নুসরাত জান্নাত রাকি, সিনিয়র শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক জনাব শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক জনাব গণেশ চন্দ্র প্রমুখ।
২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৭ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ হতে ১৩ জন শিক্ষার্থী অংশ নেয় এবং এর মধ্যে ৬জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেন। বিজ্ঞান বিভাগের পাশের হার ১০০।
#
বিজ্ঞপ্তি:
এসএসসি ২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবক, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র।
ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবক, এলাকাবাসী। বিশেষ ধন্যবাদ একতা ফাউন্ডেশন, পাতন, বিয়ানীবাজার এর সংশ্লিষ্ট সকলকে।