08/08/2025
সেন্টার ফর স্ট্রাটেজি এন্ড পলিসি ইনভেসন (সিএসপিআই) ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে স্পেশাল কমিটি ফর রিফরমেশন অ্যাকশন প্ল্যান (স্কারপ) নামে একটি বিশেষ ফোকাস গ্রুপ ডিসকাশন আয়োজিত হয়।
মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় আয়োজিত অভ্যন্তরীন ছায়া জাতিসংঘে, সেক্রেটারি জেনারেল মেহজেবীন চৌধুরীর অনুমতিক্রমে, স্কারপ বিশেষায়িত বাংলা কমিটির মর্যাদা পায়।
স্কারপ-এর এজেন্ডা ছিল, অন্তর্ভুক্তিমলূক ও সমতা ভিত্তিক নেতৃত্ব নিশ্চত করতে আইন কাঠামোর সংস্কার।
স্কারপ-এর চিফ কমিশনারের দায়িত্ব পালন করেন সিএসপিআই-এর প্রোগ্রাম অ্যাসোসিয়েট, চয়ন দাস। কমিশনার সমন্বয় ও রিপোর্টিং বিভাগের দায়িত্ব পালন করেন সিএসপিআই-এর সহকারী ইশরাত চৌধুরী এবং কমিশনার প্রয়োগ ও বাস্তবায়ন বিভাগের দায়িত্ব পালন করেন লিডিং বিশ্ববিদ্যালযয়ের, মোঃ জুনাঈদ সিদ্দিকী আসিফ।
কমিটিতে অংশগ্রহণ করেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তাঁরা বিভিন্ন রাষ্ট্রের ছায়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁরা এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে নির্মমক্ত প্রস্তাবনা প্রদান করেছেন।