Shahjalal Jameya Islamia Kamil 'M.A' Madrasah

Shahjalal Jameya Islamia Kamil 'M.A' Madrasah

Share

জামেয়া সম্পর্কে আপনার কোন মজার গল্প, অভিজ্ঞতা অথবা অনূভুতি পাঠিয়ে দিন আমাদের কাছে ।

20/08/2025

ভর্তি চলছে। ভর্তি চলছে।

14/12/2021

প্রাণপ্রিয় জামেয়ায় আসছেন....
★মশিউর রহমান★
★শালিন আহমদ★

সাংস্কৃতিক পরিবেশনা করবে
★আল-ফালাহ সাংস্কৃতিক সংসদ ★

সকলে আমন্ত্রিত, সুস্থ সংস্কৃতি প্রচার ও প্রসার ঘটুক।

16/11/2021

আগামী ২৫/১১/২০২১ ইং বৃহস্পতি বার সকাল সাড়ে ১১ টায় ২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল জামেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ঐ দিন সকল ছাত্র ছাত্রীদের এডমিট কার্ডও বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

11/09/2021
20/06/2020

আপনাকে যদি কেউ বলে, “আল্লাহ আপনাকে হেদায়াত দিন।” তাহলে কষ্ট পাবেন না। আপনি যদি সবচেয়ে মুত্তাকী হন, সবচেয়ে জ্ঞানী হন; তবুও আপনার হেদায়াত প্রয়োজন। মৃত্যু পর্যন্ত আপনার হেদায়াত প্রয়োজন!

~ ইমাম ইবনে বায (রাহিমাহুল্লাহ)

13/06/2020

মহান ব্যক্তিদের অতুলনীয় উক্তিঃ
======================:
***
এক লোক এসে খালেদ বিন ওয়ালিদ (রাঃ)কে বলল, "অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে"। তিনি বললেন:
"সে তার আমল নামা যেভাবে ইচ্ছা ভর্তি করুক, তাতে আমার কি"?

***
এক ব্যক্তি এসে ওয়াহাব বিন মুনাব্বেহ (রহ.)কে বলল:
"অমুক ব্যক্তি আপনার সমালোচনা করেছে"।
তিনি বললেন:
"শয়তান কি তোমাকে ছাড়া কাউকে পিয়ন হিসেবে পেল না"?

***
এক লোক ইমাম শাফেয়ী (রহ.)কে বলল: "অমুক ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ কথা বলেছে"।
জবাবে তিনি বললেন:
"যদি তুমি সত্যবাদী হও, তবে তুমি চুগলখোর, আর যদি মিথ্যাবাদী হও, তবে তুমি লোকটির উপর অপবাদ আরোপকারী ফাসেক।"
একথা শুনে লোকটি লজ্জা পেল এবং চলে গেল।

***
এক ব্যক্তি জনৈক আলেমকে বলল:
"অমুক ব্যক্তি আপনার সম্পর্কে এই বাজে কথা বলেছে"।
তিনি বললেন:
"লোকটি আমাকে লক্ষ্য করে একটি তীর ছুঁড়েছিল, কিন্তু তা আমাকে বিদ্ধ করেনি। অথচ তুমি নিজ হাতে সেটা নিয়ে এসে আমার কলিজায় গেঁথে দিলে"।

আল্লাহ তায়ালা আমাদের এসব অমূল্য উক্তি গুলো থেকে শিক্ষা নিয়ে প্রাত্যহিক জীবনে তা আমল করার তৌফিক দান করুন,আমিন।

11/06/2020

বাংলাদেশ সময়- রাত ৯ টায় লাইভে আসবেন- অধ্যক্ষ মাওলানা Md Luthfur Rahman Humaydee.

https://www.facebook.com/jameyapathantula/

31/05/2020

আলহামদুলিল্লাহ
দাখিল পরীক্ষার ফলাফলে জামেয়া এবারেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
মোট উত্তীর্ণ- ২১৭ জিপিএ ৫ - ৩৭
পাশের হার ৯৩.৯৪
@@@@@@@@@@

সিলেট শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলা, সিলেট থেকে ২০২০ সালে দাখিল পরীক্ষায় মোট ২৩১ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে।
এর মধ্যে ছাত্র ১৪৫ জন, ছাত্রী ৮৬ জন।
মোট উত্তীর্ণ হয় ২১৭ জন। জিপিএ ৫ বা এ প্লাস পেয়েছে ৩৭ জন এবং এ পেয়েছে ১০০ জন।
পাশের হার ৯৩.৯৪।
উল্লেখ্য গত বৎসর দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল ২৪৫ জন এবং জিপিএ ৫ পেয়েছিল ২৭ জন।
জামেয়ার এ সাফল্যে মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করছি। উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জানাচ্ছি ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে সাথে জামেয়ার শিক্ষক মন্ডলী, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং সম্মানিত অভিভাবক, শুভাকাংখীবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

মো লুৎফুর রহমান
অধ্যক্ষ
৩১/৫/২০২০

28/05/2020

শাইখ আঈদ আল কারণির ৫০ বছরের গবেষণা ও চারটি চমৎকার উপদেশ !!!!!!!!
📝
আরব বিশ্বের জনপ্রিয় ইসলামিক স্কলার, শাইখ আঈদ আল কারণি তাঁর এক বক্তব্যে বলেন, আমাকে যদি ৫০ বছরের অভিজ্ঞতালব্ধ উপদেশ করতে বলা হয় তাহলে আমি চারটি বাক্য বলব...
আরো ৫০ বছর পর আবারো যদি আমার কাছে উপদেশ চাওয়া হয় তাহলে আমি এই চারটি বাক্যই বলব৷

বাক্য চারটি হল...
১. লা তাহযান ﻻ ﺗﺤﺰﻥ
২. লা তাখাফ ﻻ ﺗﺨﻒ
৩. লা তাগদাব ﻻ ﺗﻐﻀﺐ
৪. লা তাসখাত ﻻ ﺗﺴﺨﻂ
''''''''''''''''''''''''''''''''''''''''''''' '
অর্থগত ব্যাখ্যাঃ
১. লা তাহযান..,অতীত নিয়ে কখনো হতাশ হবেন না.., অতীতকে দাফন করে ফেলতে হবে চিরতরে..,ডিলেট করে ফেলতে হবে মেমোরি থেকে...

২. লা তাখাফ..,ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না.., তা ন্যস্ত করে দিতে হবে মালিকের উপর.., তাওয়াক্কুল করে নিতে হবে আরো সুদৃঢ়, আরো মজবুত...

৩. লা তাগদাব.., জীবনে চলার পথে বিভিন্ন সময় আপনাকে অনাকাঙ্ক্ষিত অনেক বিষয়ের সম্মুখীন হতে হবে, কখনো রাগ করবেন না...

৪. লা তাসখাত..,আল্লাহর কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেননা কখনো..,মাথা পেতে সন্তুষ্টিচিত্তে আল্লাহর ফয়সালা মেনে নেয়ার মধ্যেই রয়েছে সফলতা৷

25/03/2020

'সুখের সময় মুমিনের অবস্থা যেমন থাকে দুঃখের সময়ও মুমিনের অবস্থা তেমনই থাকে'।

- ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার (রহ.)

29/08/2019

অর্থ উপার্জনের মোহে আমরা যেন ভুলে না যাই ..
১. মৃত্যু অবধারিত
২. কাফনের কাপড়ে কোন পকেট নাই
৩. কবরের ভিতর কোন সিন্দুক নাই
৪. কৃতকর্মের জবাবদিহি করতেই হবে
তাই আসুন, অর্থ উপার্জনের জন্য হারাম পথ অবলম্বন থেকে আমরা বিরত থাকি। হালাল উপার্জন যত কম হোক, আল্লাহ তাতে বরকত দান করবেন ইনশাআল্লাহ।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Pathantula
Sylhet
3100