28/06/2020
কোনো দেশ উন্নত করতে হলে প্রধান হাতিয়ার হল
গবেষণাধর্মী সৃজনশীল পড়া-শুনা ।
——————————————————-
বাংলাদেশে বিপুল পরিমান জনসংখা ও নিজেস্ব GDP থাকতেও দেশ উন্নয়নে এত পিছিয়ে কেন ?
WDI এর ইকোনোমিক টার্মে ---------কোন এস্টেটকে first country বা উন্নত দেশের সারিতে আনতে হলে দুটি প্রধান হাতিয়ার প্রযোজ্য :
১ . গবেষণাধর্মী সৃজনশীল পড়াশুনা ।
২ .দুর্নীতিমুক্ত ন্যায়ের শাসনের মাধ্যমে দেশের সম্পদের/ অর্থনীতির সুষ্ট বন্ঠন ।
(আরো কিছু আছে যেগুলোও লাগে )
যাহোক ,, দ্বিতীয়টি নিয়ে বললে হয়তো অনেকের বিরুদ্ধে চলে যাবে তাই আপাতত বাংলাদেশ বিষয়ে প্রথমটি নিয়ে একটু আলোচনা করে দেখি :
বাংলাদেশে জিপিএ-৫ এর ছোড়া-ছড়ি হলেও , সীমিত মুখস্ত বিদ্যার সীমিত পরিসর ছাড়া কিছুই শিখে না ,
"আমি জিপিএ ৫ পেয়েছি " জিজ্ঞাসা করলে উত্তর আসে " I am GPA-5 “ চিন্তা করেছেন !!
এরা ডাক্তার , ইঞ্জিনিয়ার বা প্রশাসনে গেলে দেশের কতটুকু তেরোটা বাজবে ?
আমি ব্রিটেন সহ উন্নত দেশে স্টুডেন্ট ভর্তির সাথে জড়িত থাকায় প্রতি বছর বাংলাদেশের বড় অংকের ফাইল আমার হাতে আসে ,ঢাকা বিশ্ববিদ্যাল সহ অন্যানো বিশ্ববিদ্যালয়ের অনেক গ্রাডুয়েট ফাইলেও দেখেছি IELTS -4.5 /5.00 এর নিম্ন স্কোর ।
অবাক হয়েছি !!! এরা শিখেছে কি ?
কিন্তু দোষতো আর শিক্ষার্থীর না , শিক্ষা ব্যবস্থা যারা প্রণয়ন করে তাদের ।
সত্যি কথা বলতে কি বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকে শুরু করে আলিয়া , স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় কোনটারই শিক্ষা ব্যবস্থা ভালো না , একমাত্র কওমির কুরআন মুখস্ত ( হিফজ) ছাড়া আর হাতে গোনা কিছু প্রাইভেট বা বিদেশী সিলেবাসধারী কিছু প্রতিষ্ঠান ছাড়া ।
দেশে থাকাকালীন সময়ে আমি স্কুল , কওমি , আলিয়া বা বিশ্ববিদ্যালয়ের ক্লাস সবগুলোর লেসন নিয়েছি ....
অভিজ্ঞতার সাথে তিক্ত অভিজ্ঞতাও পেয়েছি ...
যা দেখেছি বা এখনো দেখছি ......
কওমি মাদ্রাসা ...........
--------------
কুরআন হাদিসের ইবারত (সরল অনুবাদ ) পড়িয়ে ছেড়ে দেওয়া হয় ,
ফলে কর্ম জীবনে কুরআন হাদীসকে মিলাদ- খতম ঝাড় ফুঁক , মসজিদ মক্তম ও মাদ্রাসার ভিতর সীমাবদ্ধ হয়-বাইরে কর্ম সংস্থান হয় না ।ফারিগ ব্যক্তির নিজের ভিতর তৈরী হয় মহা পন্ডিত বনে যাওয়ার মনভাব যার দরুন মাঝে মাঝে প্রকাশ ধর্মের নামে উগ্রতা ।
অপরদিকে , উন্নত দেশের সমাজে গবেষণাধর্মী কুরআন হাদিস শিখে সুদ মুক্ত ইসলামী অর্থনীতির প্রচলন , ইসলামী স্কলারদের প্রশাসনে প্রবেশের মাধ্যমে সমাজে ন্যায়ের অনুশাসন , বিজ্ঞানম কুরআন হাদীস গবেষণার দ্বারা আধুনিক যন্ত্রপাতি ও রাষ্ট্রীয় অবকাঠামোর আবিষ্কার ইত্যাদি ।
আলিয়াতে ............
-------------------
অধিকাংশ আলিয়াতে তাজবীদ অনুযায়ী শুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষার জন্য মক্তব না থাকায়
পড়াশুনার শুরুটাই হয় অশুদ্ধ কুরআন শিক্ষার মাধম্যে , এর পর প্রতিটি ক্লাসে ইসলামী ও জাগতিক শিক্ষার বিশাল এক সিলেবাস ধরিয়ে দেওয়া হয় তাদের কাঁধে , ফলে প্রচলিত গাইড বয়ের স্মরণাপন্ন হয় , অনেকে প্রচলিত পদ্ধতিতে জিপিএ -৫ পেলেও প্রচলিত গাইড বই এর মুখস্ত বিদ্যা থাকায় না হয় আলিম বা না হয় জাগতিক শিক্ষিত।
আর স্কুল-কলেজে :
---------------
নিম্নের ভিডিওটি দেখলেই প্রমাণ মিলে যাবে স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার কি বেহাল দশা ,তারপরও কিছু বাস্তবতা তুলে ধরছি:
অধিকাংশ ক্ষেত্রে
সরকারি স্কুলগুলোতে ,............ক্লাসগুলোতে বই এর লেখাগুলো শিক্ষকরা পড়ে চলে বা বাচ্চাদের দিয়ে পড়িয়ে নেয় আর বাকিরা দর্শক এর পর বলে প্রশ্ন গুলোর উত্তর বাড়ি থেকে পড়ে আসিস ........পরের দিন মুখস্ত বিদ্যা না পারলে অবিস্মরণীয় বেতের আঘাত,
আর প্রাইভেট স্কুলে .....
অভিভাবকের কাছ থেকে যেহেতু টাকা নেওয়া হচ্ছে তাই কিভাবে বাচ্চাদেরকে বোর্ড পরীক্ষায় ভাল ফল এনে দেওয়া যায় এজন্য মুখস্ত বিদ্যা জোর করে গিলিয়ে দেওয়া হয় ।
কলেজ বা বিশ্ববিদ্যালয়ে .......
লেকচারার বলে কথা ...
তারা ক্লাসরুমে এসে লেকচার দিয়ে চলে যাবেন এর পর পরীক্ষার সময় প্রশ্নপত্র বানাবেন ...
ছাত্র -ছাত্রী গাইড মুখস্ত করে তা আবার পরীক্ষার হলে বমি করবেন ....অপরদিকে ব্রিটেনসহ উন্নত দেশগুলোতে বাচ্চাদেরকে কোনো বিষয়ের টপিকের উপর কিছু (সিনারিও) চিত্র বা অডিও -ভিডিও ক্লিপ দিয়ে বলা হয় নিজের মত করে উপস্থাপন করো ....আর বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ক্ষেত্রে রিসার্চ বা গবেষণাধর্মী পড়া হয় যেখানে প্রশ্ন উত্তরের পড়া শুনা নেই বললেই চলে ।
আমার ব্রিটেনে পড়তে আসার কারণ সমূহের মধ্যে অন্যতম ছিল , বাংলাদেশের মুখস্ত বিদ্যার অনুন্নত শিক্ষা ব্যবস্থার প্রতি প্রচন্ড অনীহা।
উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থা ও বাংলাদেশের পার্থক্যটি সমসাময়িক উদাহরণ হল :----
সাম্প্রতিক করানো থেকে পরিত্রান পাওয়ার জন্য ব্রিটেনের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ল্যাবে শিক্ষক-শিক্ষার্থী মিলে ভ্যাকসিন তৈরির গবেষণার কাজে ব্যস্ত , অপরদিকে আমাদের অতিমেধাবী বিসিএস কেডাররা করোনা ভাইরাসের সাধারণ জ্ঞানের প্রশ্ন-উত্তর নিয়ে ব্যস্ত ..
কোরোনার উৎপত্তি কোথায় ?
কোন কোন দেশে ছড়ালো ইত্যাদি ।
পরিশেষে ,খাবারে ভেজাল হলে সমাজের জনগণের শারীরিক সমস্যা হয় , তেমনি শিক্ষায় ভেজাল বা অনুন্নত শিক্ষা ব্যবস্থা হলে পুরো জাতির অধঃপতন হয় ।
একটি প্রশ্ন থেকে যায় আমার সন্তানদের পড়াবো কোথায় ?
উত্তর হল এখন বিদেশি সিলেবাসের সমন্বয়ে কিছু প্রাইভেট প্রতিষ্ঠান গড়ে উঠেছে , সে সব জায়গাতে আপনার সন্তানদের প্রাথমিক ও মাধ্যম শিক্ষা দিতে পারেন , আর উচ্চতর পড়াশুনা ও গবেষণার জন্য বিদেশের উন্নত বিশ্ববিদ্যালয়গুলি ।
মুহাম্মদ রুহুল্লাহ সাকীব
লন্ডন , ব্রিটেন ।
২৪/০৬/২০২০