Sonapur Mazharul Ulum Alim Madrasah

Sonapur Mazharul Ulum Alim Madrasah Sonapur Mazharul Ulum Alim Madrash is an academic Institute located at Sonapur,Birosree,Zakigonj,Sylhet.

Its Institute code(EIIN) is 130527 and MPO number is 1511012101.

অভিভাবক সমাবেশ-২০২৬জুনিয়র দাখিল সরকারী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ০২ জন ও এম এ মতিন  ট্রাস্টের বৃত্তি পর...
05/05/2026

অভিভাবক সমাবেশ-২০২৬
জুনিয়র দাখিল সরকারী বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ০২ জন ও এম এ মতিন ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ ১৮ জন বৃত্তি পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রণোদনা পুরস্কার প্রদান এবং বৃত্তি প্রাপ্তিতে অবদান রাখায় ০৩ জন শিক্ষককে প্রণোদনা ক্রেস্ট প্রদান করা হয়।
০৫ মে ২০২৬ খ্রি.

শাহনুর এমএ মতিন চৌধুরী ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় জকিগনজ উপজেলায় সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসা প্রথম স্থান অর্জন:শাহ...
15/04/2026

শাহনুর এমএ মতিন চৌধুরী ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় জকিগনজ উপজেলায় সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসা প্রথম স্থান অর্জন:

শাহনুর এমএ মতিন চৌধুরী ট্রাস্টের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ৬৫ টি প্রতিষ্ঠানের মধ্যে জকিগনজ উপজেলায় সর্বোচ্চ সংখ্যক বৃত্তি লাভ করে প্রথম স্থান অর্জন করেছে সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার শিক্ষার্থীরা।
১৫ এপ্রিল ২০২৬ তারিখে ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৮ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানের খন্ডচিত্র..............

সোনাপুর মাদরাসার আজীবন দাতা সদস্য মরহুম মো: আব্দুল কাদির চৌধুরী (ঝুনু মিয়া)'র স্মরণে দু'আ মাহফিল সম্পন্নসোনাপুর মাজহারুল...
13/04/2026

সোনাপুর মাদরাসার আজীবন দাতা সদস্য মরহুম মো: আব্দুল কাদির চৌধুরী (ঝুনু মিয়া)'র স্মরণে দু'আ মাহফিল সম্পন্ন

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী মরহুম মো: আব্দুল কাদির চৌধুরী (ঝুনু মিয়া)র স্মরণে দু'আ মাহফিল ১৩ এপ্রিল ২০২৬ খ্রি., সোমবার দুপুর ২.০০ টায় মাদরাসা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মাওলানা মোঃ কুতবুল আলম এর সভাপতিত্বে ও মো: আলবাব হোসেন এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের ছোটভাই বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো: আব্দুছ ছালাম চৌধুরী (পানু)।
মরহুমের দুই ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুল আমিন চৌধুরী( রিকি) ও মো: রুহুল আমিন চৌধুরী (এমাদ) তাঁদের মরহুম পিতা ও চাচাদের ন্যায় মাদ্রাসা র উন্নয়নে ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন এবং তাঁদের পিতার স্মৃতি স্মরণে চ্যরিটি ফান্ড করার আগ্রহ প্রকাশ করেন।
বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ ইমরান আলী, উপাধ্যক্ষ মাওলানা মোঃ আসাদ উদ্দিন, গভর্নিং বডির সদস্য মাওলানা মোঃ ফখর উদ্দিন।
মাদ্রাসার শিক্ষকমন্ডলীসহ আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাদির, মোঃ এনামুল হক চৌধুরী, মোঃ মুজম্মিল হক মেম্বার, মোঃ ছায়াদ আহমদ মেম্বার, ডাঃ আব্দুল হালীম, মোঃ ফখরুল হক,মোঃ হারুনুর রশিদ, খছরুল আলম, আসুক আহমদ প্রমুখ।

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দু'আ মাহফিল অনুষ্ঠিত তারিখ: ১৩/০৪/২০২৬ খ্রি.আমাদের স...
13/04/2026

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের দু'আ মাহফিল অনুষ্ঠিত
তারিখ: ১৩/০৪/২০২৬ খ্রি.
আমাদের সকল পরীক্ষার্থীর প্রতি শুভ কামনা। আল্লাহ পাক সবাইকে কামিয়াবি দান করুন।

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার আজীবন দাতা সদস্য মরহুম জনাব মোঃ আব্দুল কাদির চৌধুরী ঝুনু মিয়ার লন্ডন প্রবাসী দুই ছেল...
12/04/2026

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার আজীবন দাতা সদস্য মরহুম জনাব মোঃ আব্দুল কাদির চৌধুরী ঝুনু মিয়ার লন্ডন প্রবাসী দুই ছেলে এমাদ চৌধুরী ও রিকি চৌধুরীকে নিয়ে মাদ্রাসায় আসেন চাচা চেয়ারম্যান জনাব মোঃ আব্দুছ ছালাম চৌধুরী পানু মিয়া।
তাঁদেরকে ফুল দিয়ে বরণ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
মরহুমের স্মৃতির স্মরণে পরিবারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ হয়।
আল্লাহ পাক তাওফিক দান করুন। আমিন।

08/04/2026

শোক প্রকাশ:
সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার আজীবন দাতা সদস্য,পরিচালনা কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক চৌধুরী (চুনু মিয়া) ও মোঃ আব্দুছ ছালাম চৌধুরী (পানু মিয়া) চেয়ারম্যান সাহেবের ভাই লন্ডন প্রবাসী মোঃ আব্দুল কাদির চৌধুরী (ঝুনু মিয়া)'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গভর্নিং বডির সভাপতি মাওলানা মোঃ ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ি ও অধ্যক্ষ মাওলানা মোঃ কুতবুল আলম।
তাঁরা মরহুমের দ্বীনি ও সামাজিক সকল খেদমতকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার দুইজন মেধাবী শিক্ষার্থীর ৮ম শ্রেণির সরকারি বৃত্তি লাভ:২০২৫ সালের দাখিল ৮ম শ্রেণির সর...
25/02/2026

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার দুইজন মেধাবী শিক্ষার্থীর ৮ম শ্রেণির সরকারি বৃত্তি লাভ:

২০২৫ সালের দাখিল ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় তাওহিদুর রহমান ( শফিক) ও রায়হান আহমদ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।
তাওহিদুর রহমান (শফিক) সে জকিগনজ উপজেলার বারঠাকুরী গ্রামের আব্দুল জলিল এর ছেলে।

রায়হান আহমদ জকিগনজ উপজেলার বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর গ্রামের বাবুল আহমদ মিস্ত্রির ছেলে।
তাদের কৃতিত্বের ধারাবাহিকতা অব্যাহত থাকার জন্য সকলের দুআ কাম্য।

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার দুই জন সিনিয়র শিক্ষকের সম্মানে বিদায় ও স্মরণ সভা অনুষ্ঠিত:আজ ১ ফেব্রুয়ারি ২০২৬।সোনাপ...
01/02/2026

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার দুই জন সিনিয়র শিক্ষকের সম্মানে বিদায় ও স্মরণ সভা অনুষ্ঠিত:

আজ ১ ফেব্রুয়ারি ২০২৬।সোনাপুর মাদ্রাসার জন্য দিনটি স্মরণীয়। শোকাবহ ও বেদনাদায়ক। দীর্ঘ ৩৩ বছরের কর্মস্থল থেকে অবসরোত্তর বিদায় নিলেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আব্দুল বাছিত। ১/১২/১৯৯২ সালে সহকারী মৌলভী পদে যোগদান করে ৩১/১২/২০২৫ তারিখে অবসর গ্রহন করেন।
তিনি ১৯৮২ সালে জকিগনজ ফাজিল সিনিয়র মাদরাসায় শিক্ষকতা শুরু করেন।তাঁর পুরো শিক্ষকতা কাল প্রায় ৪৩ বছর।
গুণী এ শিক্ষকের বিদায় অনুষ্ঠান ছিল শ্রদ্ধা, ভালোবাসা,কৃতজ্ঞতা ও আবেগে ভরপুর।তাঁর পরবর্তী জীবন সুস্থতার সাথে নেক হায়াত কাম্য।
আরেকজন সিনিয়র শিক্ষক মরহুম মাওলানা কারী মোঃ আলাউদ্দিন কর্মরত অবস্থায় বিগত ১০/১২/২০২৫ তারিখে ইন্তেকাল করেন। তিনি ১৯৯২ সালে সহকারী মৌলভী পদে যোগদান করে আমৃত্যু শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তিনিও প্রায় ৩৩ বছর শিক্ষকতার মহান দায়িত্ব পালন করে গেছেন।তাঁর মৃত্যু পরবর্তী আজকের স্মরণ সভাটি ছিল বেদনা ভারাক্রান্ত প্রিয়জনদের আবেগ- ভালোবাসা ও শ্রদ্ধার আবহে মণ্ডিত। তাঁর দরাজ কণ্ঠের কুরআন তেলায়তের স্মুতি ভুলবার নয়।
প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক,কমিটি ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানের কিছু খন্ডচিত্র

এম এ মতিন চৌধুরী ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় জকিগনজ উপজেলায় সর্বাধিক বৃত্তি পেয়ে  প্রথম স্থান অর্জনের কৃতিত্বের জন্য  বৃত্...
21/01/2026

এম এ মতিন চৌধুরী ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় জকিগনজ উপজেলায় সর্বাধিক বৃত্তি পেয়ে প্রথম স্থান অর্জনের কৃতিত্বের জন্য বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের এবং শিক্ষকবৃন্দকে অভিনন্দন।

সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য;
জকিগঞ্জ উপজেলায় প্রথম স্থান অর্জন।
শাহনুর এম.এ মতিন চৌধুরী ট্রাস্ট কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফলে গৌরবময় সাফল্য অর্জন করেছে জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদ্রাসা। উপজেলা জুড়ে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী বৃত্তি লাভ করে প্রতিষ্ঠানটি প্রথম স্থান অর্জন করেছে।
এ বছর উক্ত মাদ্রাসা থেকে মোট ১৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬ জন, মেধাগ্রেডে পেয়েছে ৭ জন, এবং সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে ৫ জন শিক্ষার্থী।
এই অসাধারণ সাফল্যে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা, শিক্ষকদের নিষ্ঠা ও শিক্ষার্থীদের পরিশ্রমেরই প্রতিফলন।
মাদ্রাসা কর্তৃপক্ষ সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Address

Sylhet
3190

Alerts

Be the first to know and let us send you an email when Sonapur Mazharul Ulum Alim Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category