Startup Sylhet

Startup Sylhet Startup Sylhet Limited (Reg. No. 16153168)

Head Office: 71-75 Shelton Street, Covent Garden, London, WC2H 9JQ, United Kingdom

26/04/2026

Kidpreneur Project।। Startup Sylhet

জাদুর স্কুল - School of Magic

Kidpreneur Project।। Startup Sylhet উদ্যোক্তা জীবনের প্রথম আয়! ক্ষুদে উদ্যোক্তাদের মুখে ছিল অপার আনন্দ ❤️ জাদুর স্কুল - ...
21/04/2026

Kidpreneur Project।। Startup Sylhet

উদ্যোক্তা জীবনের প্রথম আয়! ক্ষুদে উদ্যোক্তাদের মুখে ছিল অপার আনন্দ ❤️

জাদুর স্কুল - School of Magic এ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজন করেছিল এই ক্ষুদে উদ্যোক্তারা। নিজের হাতে তৈরি পণ্য আর ঘরোয়া খাবারে সাজানো ছিল তাদের স্টলগুলো। মেলায় ছিল ক্রেতাদের ব্যাপক সাড়া, আর প্রতিটি বিক্রির সাথে বেড়েছে তাদের আত্মবিশ্বাস ও স্বপ্ন দেখার সাহস।

দিনব্যাপী এই মেলা থেকে তারা অর্জন করেছে তাদের জীবনের প্রথম আয়! যা শুধু অর্থ নয়, স্বপ্নপূরণের এক অনন্য অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ।

উদ্যোক্তা হওয়া শুধু ব্যবসা শেখায় না, শেখায় দায়িত্ববোধ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এবং বাস্তব জীবনের দক্ষতা। পড়ালেখার পাশাপাশি এমন অভিজ্ঞতা শিশুদের আত্মনির্ভরশীল করে তোলে।

Kidpreneur Project।। Startup Sylhet জাদুর স্কুল - School of Magic প্রাঙ্গণে মেলায় হাতে তৈরি পণ্যের পাশাপাশি ক্ষুদে উদ্যো...
19/04/2026

Kidpreneur Project।। Startup Sylhet

জাদুর স্কুল - School of Magic প্রাঙ্গণে মেলায় হাতে তৈরি পণ্যের পাশাপাশি ক্ষুদে উদ্যোক্তারা তৈরি করেছিলেন মজার সব খাবার। ভেলপুরি, বরই আচার, ফ্রেশ জুস সহ ছিল অনেক কিছুই! এতে সাড়াও ছিল ব্যাপক! আলহামদুলিল্লাহ।

আমরা বিশ্বাস করি, শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র চাকরির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি এমন একটি শক্তি, যা একজনকে স্বাবলম্বী ও উদ্যোগী হতে সহায়তা করে। সঠিক দিকনির্দেশনা, বাস্তব অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস থাকলে একজন শিক্ষার্থী তার ছাত্রজীবন থেকেই উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরি করতে পারে।

এই আয়োজনের মাধ্যমে আমরা শিশু-কিশোরদের মাঝে নেতৃত্বগুণ, সৃজনশীল চিন্তাধারা এবং ব্যবসায়িক দক্ষতার বীজ বপনের চেষ্টা করেছি। তাদের হাতে-কলমে অভিজ্ঞতা ভবিষ্যতে আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

Kidpreneur Project।। Boishakhi Festival ✨ Startup Sylhet আয়োজনটি ছিল ক্ষুদে উদ্যোক্তাদের স্বপ্ন ছোঁয়ার প্রথম পদক্ষেপ! জা...
18/04/2026

Kidpreneur Project।। Boishakhi Festival ✨ Startup Sylhet

আয়োজনটি ছিল ক্ষুদে উদ্যোক্তাদের স্বপ্ন ছোঁয়ার প্রথম পদক্ষেপ! জাদুর স্কুল - School of Magic এর বৈশাখী মেলায় যখন আমাদের ছোট্ট উদ্যোক্তারা নিজেদের হাতে বানানো পণ্য সাজিয়ে বসেছিল, তাদের মনে ছিল স্বপ্ন ছোঁয়ার আত্মবিশ্বাস।

প্রথমবার নিজের তৈরি পণ্য হাতে নিয়ে ক্রেতার সামনে দাঁড়ানো, কথা বলা, দাম বলা - এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন বড় গল্প হয়ে উঠবে, ইনশাআল্লাহ।

কেউ একটু লজ্জা পেয়েছে, কেউ সাহস করে এগিয়ে গেছে। কিন্তু প্রত্যেকেই আজ নিজেকে নতুন করে চিনেছে। আলহামদুলিল্লাহ।

আজকের এই অভিজ্ঞতা শুধু বিক্রয় নয়! এটা ছিল শেখা, বেড়ে ওঠা, আর নিজের ভেতরের সম্ভাবনাকে খুঁজে পাওয়ার দিন।

কৃতজ্ঞতা Sylhet Wonder Women পরিবারের প্রতি আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করার জন্য।

আইডিয়া এসএমই অনুদান এর আবেদনের শেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার। বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন : apply.id...
14/04/2026

আইডিয়া এসএমই অনুদান এর আবেদনের শেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার। বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন : apply.idea.gov.bd/sme

শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধকরণ এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন বিষয়ক ‘Youth...
12/04/2026

শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধকরণ এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন বিষয়ক ‘Youth Entrepreneurship & Startups for Students (YESS Program)’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০০ জন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দসহ মোট ৮০০ জন অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন ব্যবস্থাকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

Startup Sylhet এর ডিরেক্টর ড. প্রফেসর, মো. মনিরুল ইসলাম বক্তব্যে উদ্যোক্তাদের পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘমেয়াদি প্রচেষ্টার প্রতি গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে Startup Sylhet এর কার্যক্রম তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাননীয় মন্ত্রী মহোদয় ডেমোনেস্ট্রেশন স্টলসমূহের উদ্বোধন করেন এবং প্রতিটি স্টল পরিদর্শন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত হন। ডেমোনেস্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে স্টার্টআপ সিলেট ছিল অন্যতম।

মূলত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্যায়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করা, ব্যবসা ধারণা উন্নয়ন, প্রশিক্ষণ, নীতি সহায়তা এবং অর্থায়নের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

Youth Entrepreneurship & Startups for Student. Inauguration Ceremony || Startup Sylhet
12/04/2026

Youth Entrepreneurship & Startups for Student. Inauguration Ceremony || Startup Sylhet

11/04/2026

Yess Program এ বক্তব্য রাখছেন Prof. Dr. Md Monirul Islam, Director Startup Sylhet...

Startup Sylhet টিম রয়েছেন সাস্টের আজকের YESS প্রোগ্রামে। আপনাদের যেকোনো স্টার্টআপ রিলেটেড সাপোর্ট পাবেন দায়িত্বশীলদের কা...
11/04/2026

Startup Sylhet টিম রয়েছেন সাস্টের আজকের YESS প্রোগ্রামে। আপনাদের যেকোনো স্টার্টআপ রিলেটেড সাপোর্ট পাবেন দায়িত্বশীলদের কাছ থেকে ইনশাআল্লাহ।

Startup Sylhet পরিবার সিলেটের স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য নিয়মিত কাজ করছে যাতে করে উদ্যোক্তারা নিজেদের স্কিলগুলো বাড়াতে ...
10/04/2026

Startup Sylhet পরিবার সিলেটের স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য নিয়মিত কাজ করছে যাতে করে উদ্যোক্তারা নিজেদের স্কিলগুলো বাড়াতে পারেন ও ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে শিখতে পারেন এবং সফল উদ্যোগ তৈরি করতে পারেন। তারই অংশ হিসেবে আমরা SME Foundation ও Ministry of Industries এর Youth Entrepreneurship & Startups for Students এ পার্টনার হিসেবে যুক্ত রয়েছি।

আগামী ১১ এপ্রিল রোজ শনিবার সকাল ১০টা ৩০মিনিটে আমাদের সাস্ট সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে YESS Program এর সিলেট এপিসোড। আমরা বিশ্বাস করি এই প্রোগ্রামে অংশ নেয়ার মাধ্যমে আমাদের সিলেটের সকল ইউনিভার্সিটি স্টুডেন্টরা উপকৃত হবেন, ইনশাআল্লাহ। তারা নিজেদের স্টার্টআপগুলোকে কিভাবে সফল করতে পারবেন তার গাইডলাইন পাবেন বলে আশা রাখি। শুভকামনা 🎉

From Sylhet To The World - Startup Sylhet 🌍
10/04/2026

From Sylhet To The World - Startup Sylhet 🌍

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Startup Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Startup Sylhet:

Shortcuts

Share