23/11/2025
শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার সকল সম্মানিত অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,অত্র বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে প্রাক - প্রাথমিক শ্রেণি ও প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আগামী ০১/০১/২০২৬ তারিখ থেকে শুরু হবে।বিদ্যালয় চলাকালীন সময়ে আপনার সন্তানকে নিয়ে এসে অত্র বিদ্যালয়ে ভর্তি করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ভর্তি করতে যে যে কাগজপত্র লাগবে তা হলো:
১/ ডিজিটাল জন্মনিবন্ধন এর ফটোকপি, বাংলা ও ইংরেজি।
২/ পিতা ও মাতার এন,আই,ডি এর ফটোকপি।
৩/ পিতা অথবা মাতার এন,আই,ডি দিয়ে তুলা সিম এ বিকাশ অথবা নগদ একাউন্ট করা মোবাইল ফোন নম্বর।
অনুরোধক্রমে
মোঃ খালেদ আহমদ
প্রধান শিক্ষক
শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়।