English with AZIM

English with AZIM যারা ইংরেজি শিখতে চান বা আপনার ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে চান তারা পেইজটিতে ফোলো দিয়ে রাখতে পারেন। আশা করি আমার পোস্টগুলি আপনাকে সাহায্য করবে।

সত্তরে স্বাস্থ্য রক্ষা— শুরু করতে হয় ত্রিশে: সাতটি পরামর্শবাদল সৈয়দআমার ছোটবেলার বন্ধু সুবেহ খান। দেশের নামকরা কর্পোরেট ...
08/05/2026

সত্তরে স্বাস্থ্য রক্ষা— শুরু করতে হয় ত্রিশে: সাতটি পরামর্শ
বাদল সৈয়দ

আমার ছোটবেলার বন্ধু সুবেহ খান। দেশের নামকরা কর্পোরেট ব্যক্তিত্ব।
সে লন্ডন এবং শিকাগোতে চারটি ফুল ম্যারাথন দৌড়েছে। এছাড়া ঢাকাসহ বিশ্বব্যাপী বিভিন্ন শহরে হাফ ম্যারাথন দৌড়েছে বিশটি।

ফুল ম্যারাথন— ৪২.২ কিলোমিটার।
হাফ ম্যারাথন— ২১.১ কিলোমিটার।

তার বয়স ৫৯।

৫৯— এর আগেই কেউ কেউ বুড়ো হয়ে যায়। আর আমার বন্ধু এ বয়সে বিয়াল্লিশ কিলোমিটার দৌড়াচ্ছে!

আমি তাকে জিজ্ঞেস করলাম— ‘এ বয়সে তোমার এ শারীরিক স্ট্যামিনার রহস্য কী?’

সে হেসে বলল— ‘এটা এ বয়সের স্ট্যামিনা নয়। ত্রিশ বছর বয়স থেকে স্বাস্থ্য রক্ষার ফসল।’

‘একটু ক্লিয়ার করবে?’

সুবেহ উত্তর দিলো, ‘ষাট/সত্তরে গিয়ে তুমি যদি শারীরিকভাবে ফিট থাকতে চাও, তাহলে তোমাকে ত্রিশ থেকে প্রস্তুতি নিতে হবে। কারণ ত্রিশের পর যৌবনের উজ্জ্বল বাতিগুলো নিভতে শুরু করে। শরীরে ভাটা নামে। তাই তুমি যদি ত্রিশ থেকে সাবধান না হও, তবে দ্রুত শারীরিক সক্ষমতা হারাবে। বার্ধক্যে কষ্ট পাবে।’

‘ত্রিশে তাহলে কী করা উচিত, যাতে সত্তরে গিয়েও ফিট থাকা যায়?’ আমি বললাম।

সুবেহ হেসে বলল, ‘এর জন্য যুদ্ধ করা লাগে না। খুব সিম্পল কিছু নিয়ম মানলেই হয়।’

আমি মৃদু হেসে বললাম— ‘নিয়মগুলো বলো। দেখি তোমার সাথে আগামী বছর ম্যারাথন দৌড়াতে পারি কিনা।’

সুবেহ আমাকে বার্ধক্যে শরীর ফিট রাখার জন্য ত্রিশ বছর বয়স থেকে কী কী করা উচিত, তা বলল।

১) কমিটমেন্ট
প্রথমে নিজের প্রতি কমিটমেন্ট করতে হবে যে বুড়ো বয়সে আমি শারীরিকভাবে সক্ষম থাকব। এ প্রতিশ্রুতি ভাঙা যাবে না। শুরুটা এখান থেকেই।

২) শৃঙ্খলা
এটি ছাড়া ব্যায়াম-ট্যায়াম করে লাভ নেই। সব গোল্লায় যাবে। সত্তরে গিয়ে ভালো থাকতে হলে ত্রিশে জীবনকে একটি রশি দিয়ে বাঁধতে হবে। রশিটির নাম ‘ডিসিপ্লিন’।

৩) খাবার
'You are what you eat— আপনি যা খান, আপনি তাই।'
অতএব অস্বাস্থ্যকর খাবার, যেমন জাংক ফুড, খাওয়া যাবে না। পেট ভর্তি করে না খাওয়া ভালো। ৮০% পেট ভর্তি হলে টেবিল থেকে উঠে যাওয়া উচিত। রাতে ঘুমানোর দুই ঘণ্টা আগে কিছু খাওয়া যাবে না।

৪) চিনি
চিনি শরীরের অন্যতম ভয়ংকর শত্রু। ত্রিশে এসে মিষ্টি জাতীয় খাবার জীবন থেকে বিদায় দেওয়া অনিবার্য। কোল্ড ড্রিংকও নিষিদ্ধ। চা-কফিতে চিনি খাওয়া মানে জেনেশুনে বিষপান।

৫) ঘুম
সাত থেকে আট ঘণ্টা ঘুমাতে হবে। এ ব্যাপারে যে যার মতো রুটিন করে নিলে ভালো। শুধু একটি ব্যাপার মাথায় রাখা উচিত, তা হলো, রাত জাগা শরীরের জন্য ক্ষতিকর। হয়তো অনেকেই ব্যস্ততার কথা বলবেন। কিন্তু টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করলে এটি একেবারে অসম্ভব নয়।

৬) শরীরচর্চা
ষাট-সত্তরে গিয়ে ভালো থাকতে চাইলে অবশ্যই শরীরচর্চা করতে হবে। এক্ষেত্রে নিয়মিত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা খুব ভালো কাজ দেয়। সম্ভব হলে মাংসপেশী দৃঢ় করার ব্যায়ামও করা উচিত। নয়তো আস্তে আস্তে সেগুলো দুর্বল হওয়া শুরু করবে। (বিশেষ করে পঞ্চাশে মাসল ব্যায়াম মাস্ট)

৭) লিফট
যতদূর সম্ভব লিফট এড়িয়ে চলতে হবে। শরীরে যতটুকু কুলায়, ততটুকু সিঁড়ি ভাঙুন। বার্ন ইয়োর ক্যালোরি, নট ইলেকট্রিসিটি।

সবচেয়ে বড় সৌভাগ্যের একটি হচ্ছে, সুস্থ অবস্থায় মারা যাওয়া। দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে মারা যাওয়া খুব খুব কষ্টের। অন্তত এই একটি কারণে আমাদের বুড়ো বয়সে সুস্থ থাকার চেষ্টা করা উচিত।

এ চেষ্টা শুরু করা উচিত ত্রিশে।

তাহলেই সত্তরের জন্য পূর্ণ প্রস্তুতি সম্ভব। বয়স যদি ত্রিশ পার হয়ে যায়, সমস্যা নেই— এখন থেকে শুরু করুন।

Better late than never.

একেবারে শুরু না করার চাইতে দেরি করে শুরু করা ভালো।

সত্তরের পরও আপনি ভালো থাকুন।।অনেক ভালো।

পাদটীকা: সুবেহের পরামর্শের ব্যাপারে আপনার মতামত কী?

ছবি— ঢাকা হাফ ম্যারাথনের ফিনিশিং পয়েন্টে সুবেহ। ১৪ই এপ্রিল, ২০২৬।
Copy : badol Syed sir

19/03/2026

প্রবাসে অবস্থানরত আমার সকল ভাই, বন্ধু ও আত্মীয়-স্বজন কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক

এক ছক্কায় ৩০ হাজার ডলার উশুল 🏏শেষ বলে দায়িত্ব নিয়ে স্ট্রাইক নিয়েছিলেন ক্রিস ওকস! ছক্কা তিনি মারতে পারবেন এই বিশ্বাস অ...
20/01/2026

এক ছক্কায় ৩০ হাজার ডলার উশুল 🏏

শেষ বলে দায়িত্ব নিয়ে স্ট্রাইক নিয়েছিলেন ক্রিস ওকস! ছক্কা তিনি মারতে পারবেন এই বিশ্বাস অবশ্যই তার মধ্যে ছিল। এখানেই বড় প্লেয়ার আর গড়পরতা প্লেয়ারের পার্থক্য। এইটাই সাহস আর আত্মবিশ্বাসের শক্তি 🤞

Big money delivers when it was needed the most. Bravo Chris Woakes 💯❤️❤️

What a match!

Photo credit:

Hi everyone! Hope you’re enjoying your winter vacation. How’s it going?
08/01/2026

Hi everyone! Hope you’re enjoying your winter vacation. How’s it going?

⬇️ Emergency Vocabulary ⬇️➡️স্নেহ - affection ( অ্যাফেকশান )➡️বন্ধুত্ব - friendship ( ফ্রেন্ডশিপ )➡️দুঃখ - sorrow ( সরো ...
31/12/2025

⬇️ Emergency Vocabulary ⬇️

➡️স্নেহ - affection ( অ্যাফেকশান )
➡️বন্ধুত্ব - friendship ( ফ্রেন্ডশিপ )
➡️দুঃখ - sorrow ( সরো )
➡️ক্ষুধা - hunger ( হাঙ্গার )
➡️কষ্ট - hardship ( হাডশিপ )
➡️সাহস - courage ( কারিজ )
➡️নিষ্ঠুরতা - cruelty ( ক্রুয়েল্ টি )
➡️দান - charity ( চ্যারিটি )
➡️পরিচ্ছন্নতা - cleanliness ( ক্লিনলিনেস )
➡️সততা - honesty ( অনেস্টি )
➡️শালীনতা - decency ( ডিসেন্ সি )
➡️ভুল - error ( এয়ার )
➡️গুন - quality ( কোয়ালিটি )
➡️বিদ্বেষ - malice ( ম্যালিস )
➡️দান - gift ( গিফ্ট্ )
➡️আড়ম্বর - grandeur ( গ্র্যান্ জার )
➡️পবিএতা - holiness ( হোলিনেস )
➡️স্বাস্থ্য - health ( হেল্ থ্ )
➡️ন্যায়পরায়ণতা - justice ( জাস্টিস্ )
➡️জ্ঞান - knowledge ( নলেজ, নলিজ )
➡️ঘৃনা - hatred ( হেট্রেড )
➡️উচ্চহাস্য - laughter ( লাফ্টার )
➡️হিংসা - envy ( এনভি )
➡️দুর্বলতা - weakness ( উইকনেস )
➡️গৌরব - glory ( গ্লোরি )
➡️স্বাধীনতা - liberty, freedom ( লিবাটি, ফ্রিডাম )

➡️পড়া শেষে done লিখতে ভুলবেন না💙

Leader – (লিডার) – নেতাFollower – (ফলোয়ার) – অনুসারীHumanity – (হিউম্যানিটি) – মানবতাEthics – (এথিক্স) – নৈতিকতাMoral –...
28/12/2025

Leader – (লিডার) – নেতা
Follower – (ফলোয়ার) – অনুসারী
Humanity – (হিউম্যানিটি) – মানবতা
Ethics – (এথিক্স) – নৈতিকতা
Moral – (মোরাল) – নৈতিক
Discipline – (ডিসিপ্লিন) – শৃঙ্খলা

✈️ 😅

27/12/2025

Happy holidays 🎉🎉🎉

উঠে বসে – Day in and day out (ডে ইন এন্ড ডে আউট)এখনই – Right now (রাইট নাউ)আজকাল – Nowadays (নাউ-এ-ডেইজ)ক্রমশ – Graduall...
27/12/2025

উঠে বসে – Day in and day out (ডে ইন এন্ড ডে আউট)
এখনই – Right now (রাইট নাউ)
আজকাল – Nowadays (নাউ-এ-ডেইজ)
ক্রমশ – Gradually (গ্র্যাজুয়ালি)
হঠাৎ করে – All of a sudden (অল অফ আ সাডেন)
একদম ঠিক – Exactly right (এক্সাক্টলি রাইট)
কমবেশি – Roughly (রাফলি)
চোখে চোখে – Eye to eye (আই টু আই)
হাতে হাতে – Hand to hand (হ্যান্ড টু হ্যান্ড)
ঘরে বাইরে – Inside and outside (ইনসাইড এন্ড আউটসাইড)
আগে ভাগে – Beforehand (বিফোরহ্যান্ড)
একেবারে – Completely (কমপ্লিটলি)
প্রায়ই – Very often (ভেরি অফেন)
খানে সময়ে – From time to time (ফ্রম টাইম টু টাইম)
অল্প অল্প – Bit by bit (বিট বাই বিট)
একনাগাড়ে – Continuously (কন্টিনিউয়াসলি)
দূরে কাছে – Near and far (নিয়ার এন্ড ফার)
ভিতরে বাইরে – In and out (ইন এন্ড আউট)
উপরে নিচে – Up and down (আপ এন্ড ডাউন)
এখন তখন – Now and again (নাউ এন্ড এগেইন)
দিনকে দিন – Day after day (ডে আফটার ডে)
একদম হঠাৎ – Suddenly (সাডেনলি)
ভাগ্যক্রমে – By chance (বাই চ্যান্স)
অন্ততপক্ষে – At least (অ্যাট লিস্ট)
সর্বদা – All the time (অল দ্য টাইম)

আপনার 'হার্ট' কি আসলেই ফিট? যদি জানা না থাকে জেনে নিন বোঝার উপায়! ❤️​আমরা অনেকেই জিম করি, ডায়েট করি—কিন্তু আমাদের শরীরের...
26/12/2025

আপনার 'হার্ট' কি আসলেই ফিট?
যদি জানা না থাকে জেনে নিন বোঝার উপায়! ❤️

​আমরা অনেকেই জিম করি, ডায়েট করি—কিন্তু আমাদের শরীরের ইঞ্জিন অর্থাৎ 'হার্ট' কেমন আছে তা নিয়ে কি আমরা ভাবি? হার্টের সমস্যা অনেক সময় হঠাৎ করে আসে না, শরীর আগে থেকেই আমাদের কিছু সংকেত দেয়।

​আজকের পোস্টে জেনে নিন আপনার হার্ট ভালো আছে কি না তা বোঝার কিছু সহজ লক্ষণ:

​সুস্থ হার্টের লক্ষণ:
১. দুই-তিন তলা সিঁড়ি দিয়ে ওঠার পর যদি আপনি অস্বাভাবিক হাঁপিয়ে না যান।
২. বিশ্রামরত অবস্থায় পালস রেট মিনিটে ৬০-১০০ এর মধ্যে থাকা।
৩. দৈনন্দিন কাজ করার সময় ক্লান্তি অনুভব না করা।
৪. রক্তচাপ (Blood Pressure) স্বাভাবিক থাকা (সাধারণত ১২০/৮০ mmHg)।

​কখন সতর্ক হতে হবে?
​বুকের মাঝখানে বা বাম দিকে ভারী চাপ বা মোচড়ানো অনুভব করা।
​সামান্য পরিশ্রমেই অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়া।
​বিনা কারণে হুটহাট ঘাম হওয়া বা মাথা ঘোরা।
​পায়ের পাতা বা গোড়ালি ফুলে যাওয়া।
​প্রায়ই বুক ধড়ফড় করা।

ফিটনেস টিপস:
হার্ট ভালো রাখতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটুন, পর্যাপ্ত ঘুমান এবং খাবারের তালিকায় লবণের পরিমাণ কমিয়ে দিন। মনে রাখবেন, একটি সুস্থ হার্টই আপনার দীর্ঘ ও কর্মক্ষম জীবনের চাবিকাঠি।
©️

সস্তা – Cheap (চিপ)ব্যয়বহুল – Costly (কস্টলি)সুবিধা – Advantage (অ্যাডভান্টেজ)বিজ্ঞাপন – Advertisement (অ্যাডভার্টাইজমে...
25/12/2025

সস্তা – Cheap (চিপ)
ব্যয়বহুল – Costly (কস্টলি)
সুবিধা – Advantage (অ্যাডভান্টেজ)
বিজ্ঞাপন – Advertisement (অ্যাডভার্টাইজমেন্ট)
আলোচ্যসূচি – Agenda (অ্যাজেন্ডা)
পণ্যদ্রব্য – Commodity (কমোডিটি)
হিসাবরক্ষক – Accountant (অ্যাকাউন্ট্যান্ট)
অধিকারপ্রদান– Authorization (অথরাইজেশন)
সম্পত্তি – Asset (অ্যাসেট)
কারখানা – Factory (ফ্যাক্টরি)
মালিকানাস্বত্ব – Copyright (কপিরাইট)
খুচরা বিক্রেতা – Retailer (রিটেইলার)
ক্রেতা – Customer (কাস্টমার)
বিক্রেতা – Seller (সেলার)
শ্রমিক – Labor/Labour (লেবার)
প্রতিযোগিতা – Competition (কম্পিটিশন)
সুদের হার – Interest rate (ইন্টারেস্ট রেট)
বীমা – Insurance (ইনস্যুরেন্স)
ন্যায্য মূল্য – Fair price (ফেয়ার প্রাইস)
বিক্রয়মূল্য – Sale price (সেল প্রাইস)
বাণিজ্যিক – Commercial (কমার্শিয়াল)
টাকা হিসাবের নথি – Bill (বিল)
বাজেট – Budget (বাজেট)

Address

Shahporan, Tamabil Road
Sylhet
3103

Alerts

Be the first to know and let us send you an email when English with AZIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category