Sylhet Dawah Centre

Sylhet Dawah Centre Dawah and Islamic Education Centre
(4)

20/08/2026

বিয়ের পাত্রী নির্বাচনে যুবকদের প্রতি গুরুত্বপূর্ণ পরামর্শ
মাওলানা সাদিকুর রহমান

ইউকে ভিত্তিক চ্যারিটি সংস্থা সিম্পল রিজন সিলেটের একটি অসচ্ছল পরিবারের হাতে জীবিকা সহায়তা হিসেবে একটি গরু হস্তান্তর করেছে...
17/08/2026

ইউকে ভিত্তিক চ্যারিটি সংস্থা সিম্পল রিজন সিলেটের একটি অসচ্ছল পরিবারের হাতে জীবিকা সহায়তা হিসেবে একটি গরু হস্তান্তর করেছে আলহামদুলিল্লাহ, যাতে গরু পালনের মাধ্যমে পরিবারটি ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে।

হস্তান্তরের সময় বিশিষ্ট দায়ী মাওলানা সাদিকুর রহমান পরিবারটিকে হালাল উপার্জন, ঈমান-আমল, আল্লাহর ওপর ভরসা এবং স্বাবলম্বী হওয়ার বিষয়ে সংক্ষিপ্ত নসিহত করেন।

উল্লেখ্য, পরিবারটিতে তিন প্রজন্মের তিনজন বিধবা নারী ও তিনজন এতিম শিশু রয়েছেন। কোনো পুরুষ উপার্জনকারী না থাকায় দীর্ঘদিন ধরে তারা জীবিকা নির্বাহে নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছিলেন। ইনশাআল্লাহ, এই গরুটি তাদের জন্য হালাল আয়ের একটি স্থায়ী সুযোগ তৈরি করবে।

সিম্পল রিজন চ্যারিটি এ ধরনের Livelihood Support Project -এর মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বিতার পথে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

এই প্রজেক্টটি বাস্তবায়নে সহযোগিতা করেছে সিলেট দা’ওয়াহ সেন্টার।

আল্লাহ তাআলা সিম্পল রিজনের সকল দাতার দান কবুল করুন এবং এই পরিবারে বরকত দান করুন। আমীন।

13/08/2026



Why Does the World Still Need Islam?
Dr. Moulana Sofe Ahmed

সিম্পল রিজনের উদ্যোগে সিলেটের আলীবাহার চা বাগানে কুরআন বিতরণ কর্মসূচি আলহামদুলিল্লাহ। ইউকে ভিত্তিক চ্যারিটি সিম্পল রিজন-...
09/08/2026

সিম্পল রিজনের উদ্যোগে সিলেটের আলীবাহার চা বাগানে কুরআন বিতরণ কর্মসূচি

আলহামদুলিল্লাহ। ইউকে ভিত্তিক চ্যারিটি সিম্পল রিজন-এর উদ্যোগে এবং সিলেট দাওয়াহ সেন্টারের ব্যবস্থাপনায় সিলেটের আলীবাহার চা বাগান ও নগরীর আখালিয়া এলাকায় কুরআন বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

৮ আগস্ট ২০২৬ (শনিবার) সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আলীবাহার চা বাগানের ১৭টি পরিবার এবং আখালিয়া এলাকার ৩টি পরিবারসহ মোট ২০টি পরিবারের মাঝে পবিত্র কুরআন মাজীদ বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট দায়ী মাওলানা আব্দুল্লাহ মনসুর হাফিজাহুল্লাহ। তিনি এবং সিম্পল রিজনের টিম সদস্যরা প্রত্যেকটি পরিবারের ঘরে ঘরে কুরআন পৌঁছে দেন। পাশাপাশি পরিবারের সদস্যদের জরুরিয়াতে দ্বীন সম্পর্কে অবহিত করেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের প্রতি উৎসাহিত করেন এবং নিয়মিত কুরআন তিলাওয়াতের নসিহত করেন।

এসময় তিনি শিশুদের দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে তাদের নিয়মিত মক্তবে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নূর কুরআনিক সেন্টার সিলেটের পরিচালক মাওলানা কামরুল ইসলাম,।সিলেট দাওয়াহ সেন্টারের দায়িত্বশীল মাওলানা মুহাম্মদ রায়হান, হাবিবুর রহমান সোহান ও মঞ্জুরুল হক চৌধুর।

পবিত্র কুরআন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং কুরআনের শিক্ষা মানুষের জীবনে বাস্তবায়নে উৎসাহিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং যারা এই উদ্যোগে সহযোগিতা করেছেন, সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন

06/08/2026



ঘরের পরিবেশই বদলে দিতে পারে সন্তানের ভবিষ্যৎ
🎙️ মুফতি জিয়াউর রাহমান

30/07/2026

বারবার ‘আলহামদুলিল্লাহ’ বললে কী ঘটে?
🎙️ আবদুল্লাহ আল মনসুর

ইউটিউবে দেখতে ভিজিট করুন
https://youtu.be/AwMUS0gQqoI

     বি এ এস বি কমপ্লেক্স ফ্যামেলি কাউন্সেলিং এর অধীনে সম্পূর্ণ ফ্রি ওয়ান টু ওয়ান পরামর্শ পরিসেবা। তারিখ: ১ আগস্ট ২০২৬ ই...
30/07/2026



বি এ এস বি কমপ্লেক্স ফ্যামেলি কাউন্সেলিং এর অধীনে সম্পূর্ণ ফ্রি ওয়ান টু ওয়ান পরামর্শ পরিসেবা।

তারিখ: ১ আগস্ট ২০২৬ ইং (শনিবার)
সময়: বাদ মাগরিব

বিবাহ, পারিবারিক সম্পর্ক, স্বামী-স্ত্রীর সম্পর্ক উন্নয়ন, আধ্যাত্মিক সুস্থতা ও উন্নয়ন, ব্যাক্তিগত উন্নয়ন, মানসিক চাপ, ইসলাম মেনে কিভাবে সংস্কৃতিক-সামাজিক ভারসাম্য বজায় রাখবেন ইত্যাদি বিষয়ে ইসলামের আলোকে পরামর্শ গ্রহণ করুন।

রেজিস্ট্রেশন করতে কমেন্ট বক্সে থাকা লিংক ভিজিট করুন অথবা মেসেজ করুন আমাদের ওয়াটস্যাপ নাম্বারে।

ঠিকানা: বি এ এস বি কমপ্লেক্স, ক্বারিপাড়া, আখালিয়া, সিলেট।

25/07/2026

দুঃখে আল্লাহর কাছে ফিরে যাওয়া যিকির ও দু'আর শক্তি
মুফতি দানিয়াল মাহমুদ

18/07/2026

ফজরে ঘুম থেকে উঠার ৩টি টিপস

16/07/2026

যে দুটি নেয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ গাফেল
🎙️ হাফিজ মাওলানা ছাদিকুর রহমান

ইউটিউবে শুনতে ভিজিট করুন
https://youtu.be/BUE-fGrjspg

Address

Karipara, Akhalia
Sylhet
3100

Opening Hours

Monday 13:00 - 20:00
Tuesday 13:00 - 20:00
Wednesday 13:00 - 20:00
Thursday 13:00 - 20:00
Saturday 13:00 - 20:00
Sunday 13:00 - 20:00

Telephone

+8801932188582

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Dawah Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sylhet Dawah Centre:

Shortcuts

Share