The Aided High School, Sylhet: Batch-1993

The Aided High School, Sylhet: Batch-1993 A GROUP FOR THOSE FRIENDS WHO WERE (Or were to be) S.S.C CANDIDATES FROM THE AIDED HIGH SCHOOL, SYLHET IN THE YEAR OF 1993........

◾অভিনন্দন বন্ধু মুশফিকআমাদের জন্য অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় যে, আমাদের বন্ধু মুশফিকুল ফজল আনসারী সিনিয়র সচিব মর্যাদা...
21/10/2024

◾অভিনন্দন বন্ধু মুশফিক

আমাদের জন্য অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় যে, আমাদের বন্ধু মুশফিকুল ফজল আনসারী সিনিয়র সচিব মর্যাদায় বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছে।

দেশ ও জাতির কল্যাণে আরো বেশি ভূমিকা রাখার তাওফিক আল্লাহ দান করুন বন্ধুটাকে। আমীন।

◾প্রাউড এইডেডিয়ান
◾প্রাউড এইডেডিয়ান '৯৩

ওয়েলকাম ব্যাক বন্ধু মুশফিকুল ফজল আনসারী 🇧🇩প্রাউড এইডেডিয়ানপ্রাউড এইডেডিয়ান'৯৩
12/09/2024

ওয়েলকাম ব্যাক বন্ধু মুশফিকুল ফজল আনসারী 🇧🇩

প্রাউড এইডেডিয়ান
প্রাউড এইডেডিয়ান'৯৩

13/01/2024
🔲 আমাদের প্রিয়বন্ধু অরুণ💕আমরা অত্যন্ত আন্দন্দিত যে, আমাদের শৈশবের প্রিয় বন্ধু অরুণ - ডাক্তার Arun Kumar Chanda  (ডাঃ এ.ক...
15/11/2023

🔲 আমাদের প্রিয়বন্ধু অরুণ💕

আমরা অত্যন্ত আন্দন্দিত যে, আমাদের শৈশবের প্রিয় বন্ধু অরুণ - ডাক্তার Arun Kumar Chanda (ডাঃ এ.কে. চন্দ নামে সুপরিচিত) সম্প্রতি সাফল্যের সাথে এম.ফিল (ফিজিওলজি) ডিগ্রী সম্পন্ন করেছে। অরুণ আমাদের গর্ব। এইডেড স্কুলের গর্ব। অভিনন্দন অরুণ।

প্রিয় বন্ধু অরুণ ছিলো অলটাইম ফার্স্ট বয়। প্রতিটা ক্লাসেই তার ফার্স্ট হওয়া চাই, এবং হতোও। একঝাঁক মেধাবী সহপাঠী বন্ধুর মাঝে অরুণ ছিলো সবার চেয়ে আলাদা। ক্লাসের সবচে' শান্ত সবচে' নিয়মানুবর্তী বন্ধুবৎসল এবং শিক্ষকদের কাছেও সে ছিলো অত্যন্ত প্রিয়পাত্র।

আর আজও আমরা যখন চিকিৎসার প্রয়োজনে কিংবা যেকোন প্রয়োজনে বন্ধুটির কাছে যাই উদারচিত্তে আন্তরিকতার সাথে তার সবটুকু দিয়ে সে তার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

প্রিয় বন্ধুটি আগামীতে আরো আরো সামনে এগিয়ে যাক। উত্তোরোত্তর সাফল্যের চূড়ায় তার আরোহন হোক। পরিবার পরিজন নিয়ে তার জীবন হোক সর্বাঙ্গীণ কল্যাণময়।

আবারও অভিনন্দন অরুণ। প্রাউড অফ ইউ বন্ধু💕

#এইডেডিয়ানস৯৩

🔳 শোক সংবাদআমরা অত্যন্ত বেদনার্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের বন্ধু আলী ওয়াসীমুজ্জামান রনির আব্বা, ১৯৭১এ আমাদের মহান মুক্তি...
27/05/2022

🔳 শোক সংবাদ

আমরা অত্যন্ত বেদনার্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের বন্ধু আলী ওয়াসীমুজ্জামান রনির আব্বা, ১৯৭১এ আমাদের মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর কমান্ডার মেজর (রিটায়ার্ড) জনাব আলী ওয়াকীউজ্জামান চৌধুরী সাহেব ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

আমরা মরহুমের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমীন। মরহুমের প্রিয়পুত্র আমাদের প্রিয় বন্ধুটি এবং অন্যান্য সকল প্রিয়জনকে আল্লাহ সবর দিন। আমীন।

🔳 নামাজে জানাজা

#সময়ঃ আজ শুক্রবার, বাদ আসর।
#স্থানঃ দরগাহ মসজিদ

28/01/2022

[একটি দাওয়াত এবং একটি আহবান]

প্রিয় বন্ধুরা, আসসালামুয়ালাইকুম।

আমাদের স্কুলের অন্যতম সহকারী স্টাফ শ্রদ্ধেয় অজিত দা'র কথা নিশ্চয়ই মনে আছে সবার । আমাদের সেই শৈশবে স্কুললাইফের দিনগুলোতে আমরা তাঁকে যেমনটা আপনজন হিসেবে পেয়েছি আজও আমরা যখন স্কুলে যাই আমাদের প্রতি তাঁকে ঠিক তেমনই আন্তরিক আর আপন হিসেবে পাই।

বন্ধুরা, আমাদের প্রিয় অজিত দা' দীর্ঘ চাকুরী জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে অবসর নিয়েছেন সম্প্রতি। অত্যন্ত আনন্দের সংবাদ এই যে, অজিত দা' তাঁর স্নেহাষ্পদ কন্যা সন্তানের বিবাহ ঠিক করেছেন। আগামী ০৩.০৩.২০২২ তারিখে তাঁর মেয়েটির বিবাহ অনুষ্ঠানের দিন নির্ধারিত হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অজিত দা' আমাদের সকল বন্ধুকে তাঁর মেয়ের শুভ-বিবাহ অনুষ্ঠানে আগাম দাওয়াত প্রদান করেছেন। উপস্থিত বন্ধুরা অজিত দা'র দাওয়াত সাদরে গ্রহণ করেছে এবং ইন শা আল্লাহ এইডেডিয়ানস'৯৩র বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়েটির জন্য দোয়া/আশীর্বাদ করে আসবো।

প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আজকে আমাদের প্রবাসী বন্ধু মাহবুব, মিনহাজ, জ্বিলহাদ এবং সিলেট চেম্বার্স অফ কমার্স এবং সিলেট জেলা রড-সিমেন্ট- ঢেউটিন মার্চেন্ট গ্রুপ এর নেতৃত্বে সমাসীন বন্ধু যথাক্রমে আব্দুস সামাদ এবং জুবায়ের চৌধুরী সুমনকে নিয়ে আনন্দ আড্ডা এবং সম্বর্ধনা অনুষ্ঠান ছিলো। উক্ত অনুষ্ঠানে -

(ক) উপস্থিত বন্ধুদের পক্ষ হতে অজিত দা'র মেয়ের বিবাহ অনুষ্ঠান সম্পাদনে এইডেডিয়ানস৯৩ বন্ধুদের পক্ষ হতে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার প্রস্তাব উত্থাপিত হয়। অজিত দা'র মেয়েটির বিবাহ উপলক্ষে একটি সম্মিলিত উপহার তহবিল গঠন করবার ব্যাপারে উপস্থিত সকল বন্ধু স্বতস্ফুর্তভাবে ঐকমত্য পোষণ করে এবং দেশে-বিদেশে অবস্থানরত এইডেডিয়ানস৯৩র সকল বন্ধুর কাছে এই সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানানোর সিদ্ধান্ত গৃহিত হয়।

(খ) যেসব বন্ধুরা এই সহযোগিতায় অংশ নিতে চাও তারা আমাদের বন্ধু ইকবাল এবং বাবুর কাছে নিজ নিজ কন্ট্রিবিউশন পৌঁছে দেবে/ পাঠিয়ে দেবে।

১ # ইকবাল হোসেইন খাঁন
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিলেট সিটি সেন্টার, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল নম্বরঃ 01777-677749

২ # মাহমুদুল হাসান বাবু
আমাজন বুকস, রাজা ম্যানশন ২য় তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল নম্বরঃ 01711-184821

আজকের অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের সিদ্ধান্ত মোতাবেক উপরোক্ত আহবানটি প্রদান করা হলো।

আহবানেঃ #এইডেডিয়ানস'৯৩
তারিখঃ ২৮.০১.২০২২

প্রিয় বন্ধুরা, আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে  অনুষ্ঠিতব্য ডাক্তার বন্ধুদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সকল  প্রস্তুতি সম্পন্ন করা...
26/06/2021

প্রিয় বন্ধুরা,
আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে অনুষ্ঠিতব্য ডাক্তার বন্ধুদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

◼️ভ্যেনুঃ ফুড প্যালেস
কমরিয়া কমপ্লেক্স
(স্বপ্ন এবং ডাচ-বাংলা ব্যাংকের উপরে)
বারুত খানা পয়েন্ট।

◼️ফুড এন্ড বেভারেজঃ বন্ধু মাসুম ইজদানী
(কানাডা) ও বন্ধু আব্দুল কাইয়ুম ( ইংল্যান্ড) এর
সৌজন্যে।

◼️ ক্রেস্টঃ বন্ধু আব্দুস সামাদ তুহেল এর
সৌজন্যে।

◼️ ব্যানারঃ বন্ধু মতিয়ার রহমান এর সৌজন্যে।

বন্ধুরা আমরা আজ সবাই যেন অবশ্যই উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল এবং স্মরণীয় করে তুলি।

একে অপরের মধ্যে যোগাযোগ করে সর্বোচ্চ সংখ্যক বন্ধুদের উপস্থিতি নিশ্চিত করার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ রইলো।

#আয়োজনেঃ এইডেডিয়ানস্'৯৩

🔸 বন্ধু জনাব আব্দুস সামাদ তুহেলকে বন্ধুদের সম্বর্ধনা ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হলো। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ...
20/12/2020

🔸 বন্ধু জনাব আব্দুস সামাদ তুহেলকে বন্ধুদের সম্বর্ধনা ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হলো।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুস সামাদ তুহেলকে সিলেটের ব্যবসায়ীদের দু'টো গুরুত্বপূর্ণ সংগঠন সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ ঐক্য পরিষদ এবং সিলেট সিটি সেন্টার দোকান মালিক ব্যবসায়ী সমিতি এর যথাক্রমে সাংগঠনিক সম্পাদক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সহপাঠী বন্ধুদের প্ল্যাটফর্ম দি এইডেডিয়ানস'৯৩ এর পক্ষ থেকে ১৮.১২.২০২০ রবিবার স্কুল ক্যাম্পাসে একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়।

উপস্থিত বন্ধুরা বন্ধু আব্দুস সামাদ তুহেলকে অভিনন্দন জানিয়ে নিজেদের আবেগ অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে। বন্ধুরা আশা প্রকাশ করে, বন্ধু তুহেল তার ব্যবসায়ীক অভিজ্ঞতা, দূরদর্শীতা এবং সাংগঠনিক যোগ্যতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে, ব্যবসার প্রসার ঘটাতে সর্বোচ্চ ভূমিকা পালন করবে। বন্ধুরা তাদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে যে বন্ধু তুহেল নিজ যোগ্যতায় আগামীতে আরোও বৃহত্তর পরিসরে দায়িত্ব পালন করার জন্য নিজেকে এগিয়ে নেবে।

বন্ধু তুহেল নিজের বক্তব্যে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সিলেটের ব্যবসায়ী এবং ব্যবসার উন্নয়নের লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবার ইচ্ছা পোষণ করে এবং সবার দোয়া কামনা করে।
বন্ধুদের পক্ষ থেকে বন্ধু তুহেলকে ফুল এবং ক্রেস্ট উপহার প্রদান করা হয়। বন্ধুদের মাঝে রাতের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

#আয়োজনেঃ এইডেডিয়ানস'৯৩

13/10/2020

কেউ সুব্রত সুজনের আপডেট জানাবি? ও এখন কেমন আছে?

12/08/2020

প্রিয় এইডেডিয়ানস,
আমাদের প্রিয় শিক্ষক শ্রীযুক্ত বনমালী রায় স্যার কোভিড-১৯ লক্ষণ নিয়ে এমএজি ওসমানী কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সবাইকে স্যারের জন্য দ্রুত সুস্থতার দোয়ার আমরা আহবান জানাচ্ছি।

আল্লাহ আমাদের শ্রদ্ধেয় শিক্ষককে দ্রুত সুস্থতা দিন। আমীন।

[[[ Corona Crisis Event ]]]Latest initiative undertaken on behalf of Project 93: It is our pride to share  that under th...
28/03/2020

[[[ Corona Crisis Event ]]]

Latest initiative undertaken on behalf of Project 93:

It is our pride to share that under the planning and co-ordination of our friends Mahmudul Hasan Babu, Liakot Hussain and Belayet Limon, we have donated 80 packets of emergency food to needy people of Sylhet yesterday.

Each packet contained essential food such as rice, lentil, onions, potatoes etc which was purchased using the remaining money leftover from the Rohyinga relief fund.

This effort was also supported by other friends of Aidedians-93. They all have taken a huge risk to undertake this humanitarian work, may their deed and intentions be accepted.

যুক্তরাজ্যে বসবাসরত দি এইডেড হাই স্কুল, সিলেট এর সকল প্রাক্তন ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪শে ফেব্রুয়...
03/02/2020

যুক্তরাজ্যে বসবাসরত দি এইডেড হাই স্কুল, সিলেট এর সকল প্রাক্তন ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪শে ফেব্রুয়ারি ২০২০ "একান্ত সান্নিধ্যে শিক্ষা গুরু" শিরোনামে শ্রদ্ধেয় জনাব ফজলুর রহমান স্যারকে নিয়ে বিকাল ৬-৩০মিনিট এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। এতে আপনারা সকলে আমন্ত্রিত।
স্থান:- NIDA HOUSE
60 SUTTON STREET
LONDON E1 0AX.

Address

Tatipara, Zinda Bazar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Aided High School, Sylhet: Batch-1993 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category