Mukitola Koilash Govt Primary School

Mukitola Koilash Govt Primary School বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা
মরহুম আলহাজ্ব আলতাব আলী।
(যুক্তরাজ্য প্রবাসী) Headteacher Pronnanto Kumar Assistant Teachesr 5.

Founded 2000 Regesterd 2010 Fully Governoment 2012 Student over 240, shomaponi result 100%. Founder Haji Altab Ali.
4 Teacher paid by governoment plus 2 Teachesr paid by founder Haji Altab Ali.

18/06/2026
07/06/2026

প্রাক- প্রাথমিক শ্রেণির অভিভাবকগণকে বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে যে অগামীকাল ৮ জুন সকাল ১০:০০ ঘটিকার সময় বিদ্যালয়ে আসবেন।

25/05/2026

আমাদের বিদ্যালয়ের মেধাবী ছাত্র ওমর ফারুক শাহান উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় আমরা গর্বিত।
তিনি একক অভিনয়ে দ্বিতীয় স্থান, বাংলা কুইজে দ্বিতীয় স্থান এবং উপস্থিত বক্তৃতায় তৃতীয় স্থান অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। তার এই অসাধারণ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং আমাদের বিদ্যালয়েরও গৌরব ও অর্জন।
ওমর ফারুক শাহানের এ সাফল্যের জন্য তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ তাআলা তার জ্ঞান, মেধা ও প্রতিভার আরও বিকাশ ঘটান এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করুন।
তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। 🌹
অভিনন্দন ও শুভকামনা, ওমর ফারুক শাহান। 🎉📚🏆

গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে আয়োজিত বাংলা কুইজ প্রতিযোগিতা-এ মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক শাহান ...
23/05/2026

গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে আয়োজিত বাংলা কুইজ প্রতিযোগিতা-এ মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক শাহান অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।
সে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করে বিদ্যালয় ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে।
তার এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। 🎉

মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক সম্প্রসারণ ও ড্রেনেজ ব্যবস্থার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।এই উন্নয়ন ...
21/05/2026

মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক সম্প্রসারণ ও ড্রেনেজ ব্যবস্থার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
এই উন্নয়ন কাজের ফলে ভবিষ্যতে আগত মেহমানদের গাড়ি চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দৈনন্দিন যাতায়াত ব্যবস্থাতেও আসবে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আলতাব আলী সাহেবের ছোট ছেলে ওলিউর রহমানের এই দূরদর্শী ও চিন্তাশীল উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। মরহুম আলহাজ্ব আলতাব আলী সাহেবের প্রবাসী পরিবারের পক্ষ থেকে তাঁর রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে সংরক্ষণ, উন্নয়ন ও এগিয়ে নেওয়ার এই প্রচেষ্টা এলাকাবাসীর কাছেও অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে।
আল্লাহ তাআলা যেন এই মহতী প্রচেষ্টা কবুল করেন এবং এটি এলাকাবাসীর জন্য কল্যাণকর ও উপকারী করে দেন। আমিন।

মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যপ্রাথমিক শিক্ষাপদক-২০২৬ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে অনুষ...
20/05/2026

মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য
প্রাথমিক শিক্ষাপদক-২০২৬ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর মেধাবী শিক্ষার্থী ওমর ফারুক শাহান ও নাফিসা হক।
🏆 ওমর ফারুক শাহানের অর্জন
১. অংক দৌড় — প্রথম স্থান
২. বাংলা কুইজ — প্রথম স্থান
৩. উপস্থিত বক্তৃতা — প্রথম স্থান
৪. গণিত কুইজ — প্রথম স্থান
৫. কবিতা আবৃত্তি — প্রথম স্থান
৬. একক অভিনয় - প্রথম স্হান
৭. সুন্দর হাতের লেখা — দ্বিতীয় স্থান
৮. গল্প বলা — দ্বিতীয় স্থান
৯. সাধারণ জ্ঞান — তৃতীয় স্থান

🌟 নাফিসা হকের অর্জন
১. বাংলা কুইজ — দ্বিতীয় স্থান
২. সাধারণ জ্ঞান — দ্বিতীয় স্থান
৩. গণিত কুইজ — তৃতীয় স্থান

বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে।
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অভিনন্দন ও শুভকামনা রইল ওমর ফারুক শাহান ও নাফিসা হকের জন্য। 🌹📚🏆

উল্লেখ নাফিসার ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। 🥲
Pronanta Kumar Pal

আলহামদুলিল্লাহ।মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আলতাব আলী সাহেবের ছোট ছেলে ওলিউর রহমান...
20/05/2026

আলহামদুলিল্লাহ।
মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আলতাব আলী সাহেবের ছোট ছেলে ওলিউর রহমানের আন্তরিক প্রচেষ্টা, নিষ্ঠা ও পরিশ্রমে বিদ্যালয়ের আরেকটি ভালো কাজের শুভ সূচনা হলো।
তাঁহার এই মহৎ উদ্যোগের জন্য তাঁহাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ তাআলা তার সকল ভালো কাজ কবুল করুন, তাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা দান করুন এবং এই উদ্যোগকে মানুষের কল্যাণের মাধ্যম হিসেবে কবুল করুন। আমিন।

🏆 মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিতমুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ...
18/05/2026

🏆 মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকিতলা কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে “প্রাথমিক শিক্ষা পদক-২০২৬” এর বিদ্যালয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
🌺📚🏅

আমাদের বিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাণবন্ত অংশগ্রহণ আর সৃজনশীল ল...
16/04/2026

আমাদের বিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাণবন্ত অংশগ্রহণ আর সৃজনশীল লেখনীর মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ফটকে শিক্ষক-শিক্ষিকাদের সাথে ছাত্রছাত্রীদের মিলনমেলা যেন এক আনন্দঘন মুহূর্তে পরিণত হয়। সবার মুখে ছিল হাসি, মনে ছিল নতুন বছরের উচ্ছ্বাস।

Address

Mukitola (Koilash) Golapgonj
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mukitola Koilash Govt Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share