জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Jalalpur Govt.Primary School

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Jalalpur Govt.Primary School

জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Jalalpur Govt.Primary School Teachers:
----------
1.Mohammad A Shahid,HT
2.Shikha Debnath,AT
3.Pronoti Das,AT
4.post vacant
5.post vacant
6.Beauty Dutta,AT(pre-primary)

১। মো আব্দুস শহীদ প্রধান শিক্ষক
২। শিখা দেবনাথ সহঃ শিক্ষক
৩।প্রণতি দাস সহঃ শিক্ষক
৪। বিউটি দত্ত,সহ শিক্ষক

02/06/2022
করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য চলমান ছুটি আগামী ৩১/০৮/২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
29/07/2020

করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য চলমান ছুটি আগামী ৩১/০৮/২০২০ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

26/06/2020

অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,করোনা ভাইরাস জনিত কারণে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আগামী ৬ ই আগস্ট, ২০২০ ইং পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
উক্ত সময়ে শিক্ষার্থীদের বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যেতে অভিভাবকদের বিশেষ খেয়াল রাখার জন্য অনুরুধ করা হল।
এখন থেকে প্রতি সপ্তাহে ১ দিন প্রত্যেক শ্রেণী শিক্ষক সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে লেখাপড়ার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন।
এছাড়া প্রয়োজনে যেকোনো ছাত্র-ছাত্রী / অভিভাবক সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে পারবেন।

১) শিখা রাণী দেবনাথ,শ্রেণী শিক্ষক - ১ম ও ৩য় শ্রেণী।
২) প্রণতী রাণী দাস,শ্রেণী শিক্ষক - ২য় ও ৫ম শ্রেণী।
৩) বিউটি রাণী দত্ত,শ্রেণী শিক্ষক, প্রাক-প্রাথমিক ও ৪ র্থ শ্রেণী
--------------------------------------------

---- প্রধান শিক্ষক
২৬/০৬/২০২০ ইং

30/05/2020

অত্র বিদ্যালয়ের উপবৃত্তিপ্রাপ্ত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,খুব শীঘ্রই উপবৃত্তির ৩য় ও ৪র্থ কিস্তি (জানুয়ারি থেকে জুন /২০২০ ইং) শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল একাউন্টে দেয়া হবে। সাথে আরও দেয়া হবে কিডস এ্যালাউন্স এর এক হাজার টাকা করে। শিক্ষার্থীদের জামা/পেন্ট জুতা স্কুল ব্যাগ কেনার জন্য। টাকা পাওয়ার পর পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কোন অভিভাবক শিক্ষার্থীদেরকে নতুন স্কুল ড্রেস না বানানোর জন্য অনুরোধ করছি। কারণ অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক উপজেলার সবার একই রং/কলারের হবে। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ ও পালনীয়।

উপবৃত্তিধারী অভিভাবকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,১। আপনার সন্তানের উপবৃত্তির জন্য দেয়া মোবাইল নম্বরটি সচল রাখুন। মো...
08/05/2020

উপবৃত্তিধারী অভিভাবকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,

১। আপনার সন্তানের উপবৃত্তির জন্য দেয়া মোবাইল নম্বরটি সচল রাখুন। মোবাইল নম্বর পরিবর্তন করার প্রয়োজন হলে আগামী ১০/০৫/২০২০ ইং তারিখের মধ্যে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবেন।
২। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনার সন্তানের জুতা, ব্যাগ, ইত্যাদি কেনার জন্য ১০০০/= টাকা আসন্ন ঈদের আগেই আপনার মোবাইলে দেওয়া হবে।
৩। আপনার সন্তানের উপবৃত্তি অক্টোবর- ২০১৯ইং হতে জুন- ২০২০ইং মোট ০৯ মাসের টাকা আপনার মোবাইলে ঈদের আগেই যাবে।
৪। আপনার সন্তানকে এই করোনা ভাইরাসের কারণে ঘরের বাইরে পাঠাবেন না এবং বাড়িতে লেখাপড়ার প্রতি গুরুত্ব দিবেন।
মহান আল্লাহ আমাদের সহায় হোন।
---------------------------------------------

মো,আবুস শহীদ
প্রধান শিক্ষক
জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বালাগঞ্জ, সিলেট।

05/05/2020

প্রাথমিকের শিক্ষার্থীরা ঈদের আগে পাচ্ছে ৯ মাসের উপবৃত্তি।
সাথে স্কুলড্রেস,জুতা ও ব্যাগ কেনার জন্য ১০০০/- টাকা।

29/04/2020

জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাগন্জ, সিলেট- এর সকল অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার সন্তানকে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা পড়ার টেবিলে রাখুন।যেহেতু, করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন ধরে বিদ্যালয় বন্ধ রয়েছে। তা-ই বর্তমানে আপনার সন্তানের মূল দায়িত্বটা আপনার। শুধু মাত্র বিদ্যালয়ে বা শিক্ষকের কাছে পড়া -শুনাই যথেষ্ট নয়, সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে পরিবারের ভূমিকাই প্রধান । করোনাভাইরাস যদি মহামারী আকার ধারন করে তাহলে,বিদ্যালয়ের ছুটি আরো বাড়তে পারে। তাই ঘরেই নিয়মিত সংসদ টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান "ঘরে বসে শিখি" এবং পাঠাভ্যাসে আপনার সন্তানকে ব্যস্ত রাখুন এবং স্বাস্থ্য বিধি মেনে চলুন। পড়াশোনা বা যে কোন ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষকগনের সহিত যোগাযোগ রাখুন। ভালো থাকুন,মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

মোঃ আব্দুস শহীদ
প্রধান শিক্ষক
জালালপুর সঃ প্রাঃ বিদ্যালয়।
বালাগন্জ, সিলেট।

24/03/2020

বিদ্যালয়ের ছুটি বৃদ্ধি ও করোনা সম্পর্কিত নোটিশ।
**********************************************
এতদ্বারা জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সম্মানিত অভিভাবক বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিদ্যালয়ের ছুটি আগামী ৯ এপ্রিল, বৃহস্পতিবার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সে হিসেবে ১১ এপ্রিল শনিবার স্কুল খুলবে। এ সময়কালে আপনাদের সন্তান যেন, ঘরের বাইরে না যায়, নিয়মিত পড়তে বসে এবং করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষার সকল নিয়ম মেনে চলে এসব বিষয়ে সচেতন হতে/খেয়াল রাখতে অনুরোধ জ্ঞাপন করছি।

মো,আব্দুস শহীদ
প্রধান শিক্ষক

স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২০নির্বাচিত প্রার্থীদের তালিকা।
23/02/2020

স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২০
নির্বাচিত প্রার্থীদের তালিকা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।---------------
21/02/2020

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
---------------

Address

জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাগন্জ, সিলেট।
Sylhet

Telephone

+8801558408145

Website

Alerts

Be the first to know and let us send you an email when জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Jalalpur Govt.Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Jalalpur Govt.Primary School:

Shortcuts

Share