14/10/2023
আস-সালামু আ'লাইকুম। গতপরশু রোজ বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় আমরা বন্ধুরা শিবগঞ্জ সকার ইনডোর প্রাঙ্গণে মিলিত হয়েছিলাম পূর্ব নির্ধারিত বৈঠকে। Sylhet Millennium Batch (S.S.C 2000 & H.S.C 2002)Sylhet Division. . উদ্যোগে বিগত ৬ আগষ্টে শুরু করা মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর ২০ নাম্বার ওয়ার্ডে যে কার্যক্রম পরিচালিত হয় তা ওয়ার্ডবাসীর জন্য কতটুকু সুফল বয়ে আনতে পেরেছে তা তদারকি করার ব্যপারে উপস্থিত বন্ধুগণ ঐক্যমতে পৌঁছাই। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী ফলোআপের উদ্যেশে রোজ শুক্রবার বাদ জুম্মা বন্ধুরা শিবগঞ্জ দুধওয়ালার সামনে জড়ো হই। আমরা মজুমদার পাড়া থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছিলাম অর্থাৎ সেখান থেকেই পায়ে হেটে ফলোআপ/তদারকি কার্যক্রম শুরু করি। যদিও কয়েকদিন আগের অকালে অতিবৃষ্টির ফলে নগরীর বিভিন্ন এলাকার সাথে-সাথে নগরীর ২০নাম্বার ওয়ার্ডের উল্লেখযোগ্য অংশ প্লাবিত হয় তার পরও আমরা যথেষ্ট সন্তুষ্ট উক্ত এলাকার পরিচ্ছন্ন পরিবর্তনে। আমরা Sylhet Millennium Batch (S.S.C 2000 & H.S.C 2002)Sylhet Division পরিবার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই সিলেট সিটি কর্পোরেশন - Sylhet City Corporation কে সহযোগিতা এবং সিলেট জেলা প্রেসক্লাবকে প্রচারণা পৃষ্ঠপোষকতার জন্য।
পৃথিবীর যা কিছু ভালো তার অধিকার সবার। আর যারা এই জনকল্যাণমুখী কাজে শ্রম, সময়, অর্থ, পরামর্শ, সমর্থন, সহযোগিতা, প্রার্থনা ও সফল অংশগ্রহণে গৌরবের অংশীদার হয়েছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও হৃদয় নিংড়ানো ভালবাসা ।