Mission SUST

Mission SUST

Share

A Mission for SUST will ensure your admission in SUST (InshaAllah)

"Get chance, Then Free
No chance, No Free"

23/10/2019

আগামী ২৬ তারিখ রোজ শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা দিতে আসা হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নানা রকম হয়রানির শিকার হতে হয়। ভর্তি পরীক্ষার সময় হোটেলের রুম ভাড়া বেড়ে যায়, আর যাতায়াতের জন্য সিলেটে যেহেতু গণপরিবহন নাই তাই সিএনজি অটোরিকশার উপর সম্পুর্ন ভাবে নির্ভর করতে হয়। আর সেই সুযোগে সিএনজি চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করে থাকে। এতে একদিকে যেমন সিলেটের সুনাম নষ্ট হয় অন্যদিকে ভোগান্তিতে পড়তে হয় হাজার হাজার কোমলমতি ছাত্রছাত্রীদের।

২৬ তারিখ শাবিপ্রবি ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ‘বুস্টার্স’ এবং ‘সিলেট বাইকিং কমিউনিটি’ যৌথভাবে আগত পরীক্ষার্থীকে বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে।

সিলেটে আগত পরিক্ষার্থী ও অভিভাবকগন এই ফ্রি সেবা পেতে নিচের ছবিতে দেয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন।

21/03/2019
SUST Admission 2015-2016 - Welcome to SUST Admission 2015-2016 25/11/2015

আগামী ১২ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের ভর্তি কার্যক্রম।
স্থানঃ শাবিপ্রবি ক্যাম্পাস, A Building

১২/১২/১৫ - সকাল ৯টা
বি ইউনিট গ্রুপ১ : ১-৬০০(মেরিট)
১৩/১২/১৫ - সকাল ৯টা
বি ইউনিট গ্রুপ১ : ৬০১-৮৬২(মেরিট)
বি ইউনিট গ্রুপ২ : ১-১৫০(মেরিট)
বি ইউনিট গ্রুপ৩ : ১-৩০(মেরিট)

১৩/১২/১৫ - বিকাল ৪টা
বি ইউনিটের সকল প্রকার কোটার মেরিট।

*আর ১৫ ডিসেম্বর A unit এর ভর্তি কার্যক্রম।
স্থানঃ শাবিপ্রবি ক্যাম্পাস, A Building

১৫/১২/১৫ - সকাল ৯টা
এ ইউনিট গ্রুপ বিজ্ঞান - ১-২২০(মেরিট)
এ ইউনিট গ্রুপ মানবিক - ১-৩১২(মেরিট)
১৭/১২/১৫ - সকাল ৯টা
এ ইউনিট গ্রুপ বাণিজ্য ১-৮৪(মেরিট)
১৭/১২/১৫ - বিকাল ৩টা
A unit এর সকল প্রকার কোটার মেরিট ও foreign কোটার শিক্ষার্থীরা

#যা যা আনতে হবে সাথে করে:
১. এইচএসসি ও এসএসসি অরিজিন্যাল
ট্রান্সক্রিপ্ট/মার্কশিট
২. এইচএসসি ও এসএসসি প্রশংসাপত্র
৩. ৪কপি সদ্য তোলা রঙ্গিন পাসপোর্ট
সাইজ ছবি
৪. ৬৮৫০টাকা
৫. প্রতিটা কাগজের ২টি করে
সত্যায়িত ফটোকপি
৬. কোটার আবেদনকারীরা তাদের
কোটার মূল সার্টিফিকেট।

# #এইচএসসি অরিজিনাল ট্রান্সক্রিপ্ট/
মার্কশিট সাথে না আনলে কোনভাবেই ভর্তি সম্ভব না # #

U can also visit the link: http://www.sust.edu/admission/schedule.php

SUST Admission 2015-2016 - Welcome to SUST Admission 2015-2016 SUST Admission 2015-2016

17/11/2015

SUST Result has been published
Go to your message option and type SUST ROLL and send to 16242

14/11/2015

Success is not a destination It's a Journey

14/11/2015

সবাই আমাদের মিশন সাস্টের জন্যে দোয়া কইরেন
আমাদের অক্লান্ত পরিশ্রম যাতে কাজে লাগে।

12/11/2015

পরীক্ষার সকল কেন্দ্রের লোকেশন
এখানে সবগুলো লোকেশন সাস্ট থেকে যাওয়ার
জন্য সুবিধাজনক ভাবে করা আর
ভাড়া সিএনজিতে সাস্ট থেকে যাওয়ার
ক্ষেত্রে দেয়া]
#শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
সিলেট- আখালিয়া।
#এমসি কলেজ –
তামাবিল রোড-
প্রথমে ভার্সিটি থেকে আম্বরখানা (১৫/=)
যেতে হবে -তারপর টিলাগড়ের
সিএনজিতে উঠে বললেই হবে এমসি কলেজ যাব
(১০টাকার মত)।
#বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ –
আখালিয়া। ভার্সিটি থেকে রিক্সায়
যাওয়া সহজ হবে(২০/=)
#দি এইডেড হাইস্কুল –
এইডেড স্কুল রোড, তাঁতীপাড়া... জিন্দাবাজার
(বন্দরের সিএনজিতে ১৫/=) লতিফ সেন্টারের
পাশের
গলি দিয়ে গেলে পাওয়া যাবে অথবা ভার্সিটি থেকে আম্বরখানা (১৫/) গিয়ে তারপর রিকশা
#ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ –
সুবিদ বাজার। ভার্সিটি থেকে সুবিদবাজার
পয়েন্ট (১০/=) থেকে ডানদিকের রাস্তায় একটু
হাঁটলেই পাওয়া যাবে ।
#ওসমানী মেডিকেল কলেজ -
মেডিক্যাল কলেজ রোড, সুবিদবাজার।
ভার্সিটি থেকে আম্বরখানা (১৫/=) যেয়ে ওখান
থেকে সিএনজি দিয়ে যাওয়া যাবে।
#মদন মোহন কলেজ –
লামা বাজার।
ভার্সিটি থেকে আম্বরখানা (১৫/=) যেয়ে ওখান
থেকে লামাবাজার রিকশা ভাড়া ২০ টাকা...
জিন্দাবাজার থেকে আরও কাছে।
#সিলেট সরকারী মহিলা কলেজ -
চৌহাট্টা (শহীদ মিনারের উল্টোদিকে) –
ভার্সিটি থেকে আম্বরখানা (১৫/=) যেয়ে ওখান
থেকে রিক্সা যোগে যাওয়া যাবে (১৫-২০টাকা)।
#আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ-
আম্বরখানা। ভার্সিটি থেকে আম্বরখানা (১৫/=)
যেয়ে ওখান থেকে ডানদিকে গেলে রাস্তার
বামপাশে( দরগার উল্টোদিকে)
#সিলেট ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটি-
কানিশাইল। ভার্সিটি থেকে মদিনা মার্কেট
গিয়ে (৫/=) কানিশাইলের
সিএনজিতে উঠতে হবে।
#সিলেট অগ্রগামী গার্লস স্কুল এন্ড কলেজ –
জিন্দাবাজার ... বন্দর (১৫-২০/=)
থেকে যাওয়া যায়... মধুবন মার্কেটের
কাছাকাছি।
#লিডিং ইউনিভার্সিটি (সুরমা টাওয়ার)-
তালতলা রোড। জিন্দাবাজার সিনজিতে গিয়ে (১৫/=)
থেকে রিকশায় তালতলা ১০ টাকা।
#জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল
কলেজ –
ভার্সিটি থেকে পাঠানটুলা (১০/=)
নামতে হবে - স্কলারসহোম স্কুলের কাছাকাছি ।
#সিলেট উইমেন্স মেডিকেল কলেজ –
মিরবক্সটুলা। ভার্সিটি থেকে আম্বরখানা (১৫/=)
যেয়ে ওখান
থেকে চৌহাট্টা পয়েন্টে (আম্বরখানা থেকে রিক্সায়
(১৫/=) গিয়ে বামদিকে গেলে রাস্তার
ডানদিকে পাওয়া যাবে।
#সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-
আলুরতল রোড। ভার্সিটি থেকে আম্বরখানা (১৫/=)
যেয়ে ওখান থেকে টিলাগড়ের
সিএনজিতে উঠলে বললেই ভার্সিটির
সামনে নামায়ে দিবে।
#মেট্রোপলিটন ইউনিভার্সিটি –
আল হামরা শপিং কমপ্লেক্স, হযরত শাহজালাল
রোড। ভার্সিটি থেকে আম্বরখানা (১৫/=)
যেয়ে ওখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের
পাশে, চৌহাট্টা (রিক্সা ১৫/=)।
#সিলেট মডেল স্কুল এন্ড কলেজ-
বন্দর। ভার্সিটি থেকে বন্দরে যেতে হবে (১৫/=)।
রিক্সা নিয়ে মধুবন মার্কেটের পাশেই (১০-১৫/=)।
#সরকারী আলিয়া মাদ্রসা-
রিকাবিবাজার।
ভার্সিটি থেকে আম্বরখানা (১৫/=)
বা সুবিদবাজার(১০/=) যেয়ে দুই জায়গা থেকেই
রিকশা দিয়ে যাওয়া যায়।
#টিচার্স ট্রেনিং কলেজ –
উত্তর বালুচর,সিলেট।
ভার্সিটি থেকে আম্বরখানা (১৫/=) যেয়ে ওখান
থেকে টিলাগড়ের
সিএনজিতে উঠে বলতে হবে বালুচর যাব(১০-১৫/=),
টিলাগড়ের অনেক আগে পড়বে, একদম কলেজের
সামনে নামায়ে দিবে।
#শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল ও কলেজ
সাস্টে থেকে বন্দর ১৫ টাকা সিএনজি । ঐখান থেকে রিকশা ভাড়া ২৫ টাকা ।
সাস্ট থেকে আম্বরখানা ১৫ টাকা সি এন জি । ঐখান থেকে জিন্দাবাজার পয়েন্ট সি এন জি ১০ টাকা । ঐখান থেকে ২৫-৩০ টাকা রিকশা । .
জিন্দাবাজার অথবা বন্দর থেকে রিকশাকে বললেই হবে মিরাবাজার জামেয়াতে যাব . ভাড়া ২০টাকা নিবে

SUST - কদমতলী বাসট্যান্ড বা রেলওয়ে স্টেশন থেকে বন্দর এ রিকশাভাড়া ২৫-৩০ টাকা । তারপর বন্দরথেকে সিনজি ভাড়া ১৫ টাকা করে সাস্ট । বন্দর থেকে আম্বরখানা সি এন জি ভাড়া ১০ টাকা ঐখান থেকে সাস্ট ১৫ টাকা সি এন জি ।

>> চয়ন

07/11/2015

বাংলা অর্থ সহকারে ২০০টি গুরুত্বপূর্ণ বাগধারা ও বাক্যাংশ
1) All of a sudden ➫ হঠাত্ , আকস্মিকভাবে
2) All the same ➫ একই রুপ , অকই কথা
3) Above board ➫ প্রকাশ্য , সন্দেহাতীত
4) After all ➫ তত্সত্ত্বেও
5) All the while ➫ সর্বক্ষণ
6) At last ➫ অবশেষে
7) At random ➫ এলোমেলো
8) As it were ➫ যেন , বলতে গেলে
9) At a loss ➫ হতবুদ্ধি
10) At best ➫ বড়জোর
11) At times ➫ সময়-সময়
12) Avail of ➫ (কারও পক্ষে) সুযোগ গ্রহণ করা
13) Break loose ➫ ভেঙ্গে বেরিয়ে পড়া
14) Break open ➫ ভেঙ্গে খুলে ফেলা
15) By all means ➫ সকল প্রকারে
16) By the by ➫ অচিরে , কথা প্রসঙ্গে
17) Beat about the bush ➫ কাজের কথা না বলে অন্য কথা বলা
18) Be all and end all ➫ একমাত্র লক্ষ্য
19) Behind one’s back ➫ কারও অসাক্ষাতে
20) Bird’s eye view ➫ এক নজরে সমগ্রকে দেখা
21) By and large ➫ মোটামুটিভাবে
22) By chance ➫ দৈবক্রমে
23) By no means ➫ কোনোক্রমেই নয়
24) By virtue of ➫ গুণে , কারণে
25) By way of ➫ হিসাবে
26) By fits and starts ➫ খামখেয়ালিভাবে
27) By hook or by crook ➫ ছলে বলে কৌশলে
28) By turns ➫ পর্যায়ক্রমে
29) C**k and bull story ➫ আষাড়ে গল্প
30) Come to light ➫ প্রকাশিত হওয়া
31) Cut short ➫ সংক্ষেপ করা
32) Ever and anon ➫ মাঝে মাঝে
33) Each and all ➫ প্রত্যেকে
34) Every other day ➫ একদিন অন্তর একদিন
35) Far and near , far and wide ➫ চারদিকে
36) Fall flat ➫ নিষ্ফল হওয়া
37) Far an away ➫ তুলনাবিহীন
38) For the time being ➫ আপাতত
39) First and foremost ➫ সর্বাগ্রে
40) For the sake of ➫ জন্য , নিমিত্ত
41) For good ➫ চিরদিনের জন্য
42) Head and tail ➫ আকাশ-পাতাল
43) Hue and cry ➫ সোরগোল
44) In as much as ➫ যেহেতু
45) In a fix ➫ সমস্যায় পতিত
46) In accordance with ➫ অনুসারে
47) In fine ➫ সংক্ষেপে , উপসংহারে
48) In no case ➫ কোন মতেই নয়
49) In no time ➫ নিমিষে
50) In full swing ➫ পরাদমে
51) In lieu of ➫ পরিবর্তে
52) In regard to ➫ সম্পর্কে
53) In spite of ➫ সত্তেও
54) In respect of ➫ বিষয়ে , ব্যাপারে
55) Ins and outs ➫ প্রতিটি আনাচে কানাচে
56) Instead of ➫ পরিবর্তে
57) In view of ➫ বিবেচনায়
58) In the event of ➫ ঘটলে
59) In the long run ➫ পরিণামে
60) In vogue ➫ চলতি , হালফ্যাশন
61) Jack of all trads ➫ সবজান্তা
62) Know no bounds ➫ সীমা না থাকা
63) Lion’s share ➫ সিংহভাগ
64) Nook and corner ➫ আনাচ কানাচ
65) Near and dear ➫ অন্তরঙ্গ
66) Now and again , now and then ➫ মাঝে মাঝে , থেকে থেকে
67) Null and void ➫ বাতিল
68) Off and on ➫ সময় সময়
69) Of late ➫ সম্প্রতি , আধুনা
70) Once in a blue moon ➫ কদাচিত্ ( কখনই না ) –
71) Of no avail ➫ নিষ্ফল
72) On the brink of , on the verge of ➫ শেষ সীমায়
73) On the contrary ➫ পক্ষান্তরে
74) Out of date ➫ অপ্রচলিত
75) Over and above ➫ অধিকন্তু
76) On the eve of ➫ প্রাক্কালে
77) On the whole ➫ মোটের ওপর
78) Part and parcel ➫ অপরিহার্য অঙ্গ
79) Point blank ➫ সরাসরি
80) Run the risk ➫ ঝুঁকি নেওয়া
81) Rhyme and reason ➫ কান্ডজ্ঞান
82) Safe and sound ➫ বহাল তবিয়তে
83) Snake in the grass ➫ গুপ্তশত্রু
84) Sum and substance ➫ সারমর্ম
85) So to say ➫ বলতে গেলে , এক কথায়
86) Tall talk ➫ বড় বড় কথা
87) Take into account , take to heels ➫ চম্পট দেওয়া
88) Time and again ➫ বারবার
89) Take into consideration ➫ হিসাবের মধ্যে ধরা , গণ্য করা
90) To and fro ➫ এদিক-ওদিক , এপাশ-ওপাশ
91) Tooth and nail ➫ সর্বশক্তি প্রয়োগ
92) To the contrary ➫ বিপক্ষে , বিরুদ্ধে
93) Turn a deaf ear to ➫ আমল না দেওয়া
94) Ups and doing ➫ উঠে পড়ে লাগা
95) With an eye to , with a view to ➫ উদ্দেশ্যে
96) Ways and mean ➫ উপায় উপকরণ , পন্থা
97) Weal and woe ➫ সুখ দুখঃ , সুসময় ও দুঃসময়
98) A host in oneself ➫ একাই একশ
99) A man of parts ➫ গুণী ব্যক্তি
100) A man of word ➫ এক কথার লোক
101) A B C ➫ প্রাথমিক জ্ঞান
102) Acid test ➫ অগ্নি পরীক্ষা
103) Add fuel to the flame ➫ ইন্ধন যোগান
104) Add insult to injury ➫ কাটা ঘায়ে নুনের ছিটা
105) All but ➫ প্রায়
106) All moonshine ➫ অবান্তর কথা বা চিন্তা
107) Apple of one’s eye ➫ চোখের মণি
108) Armchair critic ➫ নিষ্কৃয় সমালোচক
109) As it were ➫ যেন
110) As usual ➫ যথারীতি
111) At all events ➫ যাহাই ঘটুক সব ক্ষেত্রেই
112) At large ➫ স্বাধীনভাবে
113) At least ➫ অন্ততঃ
114) At one’s finger ends ➫ নখদর্পণে
115) At one’s heels ➫ পাছে পাছে
116) At one’s own will ➫ খুশি মতো
117) Bad blood ➫ বিদ্বেষ
118) Bag of bones ➫ জীর্ণ-শীর্ণ ব্যাক্তি
119) Bed of roses ➫ আরামদায়ক অবস্থা
120) Behind the screen/Curtain ➫ পর্দার আড়ালে
121) Between two fires ➫ উভয় সঙ্কট
122) Bid fair ➫ ভালো কিছু আশা করা
123) Big gun/wigs/shots ➫ নেতৃস্থানীয় ব্যক্তি
124) Birds of a feather ➫ একরকম স্বভাবের লোক
125) Birds of passage ➫ অস্থায়ী বাসিন্দা
126) Black sheep ➫ কুলাঙ্গার
127) Book worm ➫ গ্রন্থকীট
128) By and by ➫ শীঘ্র
129) Call in question ➫ সন্দেহ করা
130) Call to mind ➫ স্মরণ করা
131) Carry the day ➫ জয়লাভ করা
132) Catch red handed ➫ হাতে নাতে ধরা
133) Chicken hearted fellow ➫ কাপুরুষ
134) Cold war ➫ ঠান্ডা যুদ্ধ
135) Creature comforts ➫ পার্থিব আরাম
136) Crying need ➫ জরুরী প্রয়োজন
137) Curtain lectures ➫ স্ত্রীর পরামর্শ
138) Dark horse ➫ অপরিচিত
139) Dead against ➫ তীব্র বিরোধী
140) Dead language ➫ যে ভাষা এখন অপ্রচলিত
141) Dead letter ➫ অচল নিয়ম
142) Dead of night ➫ মধ্য রাত্রী
143) Dog’s chance ➫ ক্ষীণ আশা
144) Face value ➫ বহিরাঙ্গের চেহারা
145) Far and wide ➫ সর্বত্র
146) Fight shy ➫ এড়িয়ে চলা
147) Fish in a troubled water ➫ এলোমেলো অবস্থার সুযোগ নেওয়া
148) Fish out of water ➫ অস্বস্তিকর অবস্থা
149) Flying visit ➫ অল্প সময়ের জন্য পরিদর্শন
150) French leave ➫ অনুমতি ছাড়াই ছুটি উপভোগ
151) Gala day ➫ উত্সবের দিন
152) Give up the ghost ➫ মরে যাওয়া
153) Golden mean ➫ মধ্যপন্থা
154) Green horn ➫ অনভিজ্ঞ
155) Hal mark ➫ শ্রেষ্ঠতার ছাপ
156) Head and ears ➫ সম্পুর্ণরুপে
157) High time ➫ উপযুক্ত সময়
158) Horns of a dilemma ➫ উভয় সংকট
159) Host in himself ➫ একাই একশ
160) Household word ➫ পরিচিত নাম
161) Hush money ➫ মুখ বন্ধ রাখার জন্য ঘুষ
162) In a hurry ➫ তাড়াহুড়ার মধ্যে
163) In black and white ➫ লিখিতভাবে
164) In force ➫ বলবত্
165) In good book of ➫ সুনজরে
166) In one’s teens ➫ তের থেকে উনিশ বছরের মধ্যে
167) In order to ➫ জন্য
168) In the mean time ➫ ইতিমধ্যে
169) In the same boat ➫ একই বিপদের সম্মুখীন
170) Iron will ➫ কঠোর সংকল্প
171) Irony of fate ➫ ভাগ্যের নির্মম পরিহাস
172) Lame excuse ➫ বাজে অজুহাত
173) Lion’s stock ➫ হাস্যস্পদ
174) Make up one’s mind ➫ মনস্থির করা
175) Mare’s nest ➫ ঘোড়ার ডিম
176) Neither here nor there ➫ অপ্রাসঙ্গিক
177) Nine day’s wonder ➫ অল্পস্থায়ী বিস্ময়ের বস্তু
178) Of course ➫ অবশ্যই
179) On the sly ➫ গোপনে
180) Out of order ➫ বিকল
181) Out of sorts ➫ মৃদু অসুস্থ
182) Out of temper ➫ ক্রুব্ধ
183) Red letter day ➫ স্মরণীয় দিন
184) Red tape ➫ আমলাতান্ত্রীকতা
185) Root and branch ➫ সম্পুর্ণরুপে
186) Rope of sand ➫ বালির বাঁধ
187) Rough passage ➫ খারাপ সময়
188) Round the clock ➫ সমস্ত দিন
189) Ruling passion ➫ প্রধান আবেগ
190) Salt of earth ➫ আদর্শ ব্যক্তি
191) Silver lining ➫ খারাপের মধ্যেও ভালর আভাস
192) Sixth sense ➫ জ্ঞানেন্দ্রীয়
193) Skin and bone ➫ অস্থিচর্মসার
194) Sleeping partner ➫ নিষ্ক্রীয় অংশীদার
195) Slip of pen ➫ লেখায় অসতর্কতাবশতঃ ভুল
196) Slip of tongue ➫ বলায় সামান্য ভুল
197) Slow coach ➫ অপদার্থ
198) Small talk ➫ সাধারণ সামাজিক কথা
199) Swan song ➫ শেষ কথা বা কাজ
200) Take one to task ➫ তিরস্কার করা

Photos 04/11/2015
Photos from Mission SUST's post 04/11/2015
Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Level # 6, Farid Plaza, Zindabazar
Sylhet
3100