09/08/2022
আপনার জীবনে অনেক দুঃখ আসতে পারে। আপনি মুখােমুখি হতে পারেন নানান ঝঞ্ঝাক্ষুদ্ধ ঝড়ের। কোনাে কোনাে ঝড়াে হাওয়া এসে আপনার জীবনটাকে এলােমেলাে করে দিয়ে যাবে। অস্ফুট স্বরে মহান রবকে যখন বলেন, ‘মালিক! আমার জীবনে এত কষ্ট কেন?'
তিনি তখন বলেন
اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًاۗ
নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি [২]
এমন কঠিনতর বিপদে আশেপাশে কাউকে পাচ্ছেন না। এমনকি অন্ধকারে আপন ছায়াটাও মিলিয়ে যায়। আপনার এতদিনের সুহৃদ, প্রিয় বন্ধু, প্রিয় স্বজনদের কেউই এই দুর্দিনে আপনার পাশে নেই। নিজেকে খুব একা মনে হচ্ছে। মনে হচ্ছে, অকুল দরিয়ায় একটি ডুবুডুবু নৌকার আপনি একাই যাত্রী। এই নৌকা যেকোনাে মুহূর্তেই তলিয়ে যাবে। এমন সময়ে আপনি যখন আশাহত হয়ে রবের কাছে ফরিয়াদ করে বলেন, ‘মাবুদ! আজকে আমাকে সাহায্য করার মতন কেউই নেই।'
তখন আপনার রব বলেন—
وَكَانَ حَقًّاۖ عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِيْنَ
মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব [৩]
[০২] সুরা ইনশিরাহ: ০৬
[০৩] সুরা রুম: ৪৭
বই: বেলা ফুরাবার আগে
লেখক: আরিফ আজাদ