বড়খাল স্কুল ও কলেজ

বড়খাল স্কুল ও কলেজ বাংলাবাজার , দোয়ারাবাজার , সুনামগঞ্জ

২০২৫ সালের এইচএসসি এবং আলিম পরিক্ষার্থীদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো।
26/06/2025

২০২৫ সালের এইচএসসি এবং আলিম পরিক্ষার্থীদের জন্য দোয়া এবং শুভকামনা রইলো।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।বড়খাল স্কুল ও কলেজের সাবেক সিনিয়র এবং পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক ,মেধাবী শিক...
17/06/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।

বড়খাল স্কুল ও কলেজের সাবেক সিনিয়র এবং পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক ,মেধাবী শিক্ষাগুরু, ১৯৯৭ ইং সালের সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক, জনাব মোশাহিদ আলী ( বিএসসি) কিছুক্ষণ আগে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন।
স্যারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহ তায়ালা যেনো মরহুম স্যার কে দুনিয়াবি সকল ভূল ত্রুটি ক্ষমা করেন।

স্যার ছিলেন আমাদের জীবনের এক পথপ্রদর্শক, যিনি শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই দেননি, বরং শিখিয়েছেন নৈতিকতা, আদর্শ আর মানবিকতা। তাঁর শূন্যতা অপূরণীয়।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

স্যার, আপনি আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।

28/05/2025
12/04/2025
11/04/2025
এসএসসি পরীক্ষা ২০২৫সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইলো।
09/04/2025

এসএসসি পরীক্ষা ২০২৫
সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইলো।

04/04/2025
খেলাধুলা মানসিক, শারিরীক, অর্থনৈতিক, সামাজিক এবং জাতীয় সম্মান বয়ে আনে।সকলের দোয়া এবং সহযোগিতা পেলে আমাদের এলাকার প্রবল স...
05/02/2025

খেলাধুলা মানসিক, শারিরীক, অর্থনৈতিক, সামাজিক এবং জাতীয় সম্মান বয়ে আনে।
সকলের দোয়া এবং সহযোগিতা পেলে আমাদের এলাকার প্রবল সম্ভাবনাময় কিছু হবে বলে আশা করি।

৫৩ তম শীতকালীন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতা ২০২৫-
উপজেলা পর্যায়ে-
বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের অর্জন

১. ক্রিকেট - চ্যাম্পিয়ন ( ছেলে)
২. ব্যাড মিন্টন - রাসার্স আপ ( দৈত-মেয়ে)
৩. ব্যাড মিন্টন - রানার্স আপ ( একক- মেয়ে)
৪.দৌড় - ১ম (বালিকা মধ্যম)
৫. দীর্ঘ লাফ- ১ম( বালিকা মধ্যম)
৬.উচ্চ লাফ-১ম ( বালিকা মধ্যম)
৭.দড়ি লাফ -২য় ( বালিকা ছোট)

সকলের সম্মিলিত প্রচেষ্টা নিয়ে এগিয়ে যাক আমাদের প্রিয় প্রতিষ্ঠান। ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ভেন্যু: দোয়...
15/01/2025

সকলের সম্মিলিত প্রচেষ্টা নিয়ে এগিয়ে যাক আমাদের প্রিয় প্রতিষ্ঠান।

৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫
ভেন্যু: দোয়ারাবাজার, সুনামগঞ্জ।
'বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের' প্রতিযোগীদের ফলাফল-
সিনিয়র গ্রুপ:
১. প্রকল্প উপস্থাপন - ১ম স্থান
২. বিজ্ঞান কুইজ - ১ম স্থান ( ইমাম হোসেন)
৩. বিজ্ঞান অলিম্পিয়াড - ২য় স্থান ( ইমাম হোসেন)
জুনিয়র গ্রুপ:
১. বিজ্ঞান অলিম্পিয়াড - ১ম স্থান ( নাহিদুল ইসলাম)
২.বিজ্ঞান কুইজ - ২য় ( নাহিদুল ইসলাম)।
#বিজ্ঞানমেলা
#প্রযুক্তিমেলা

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা Happy New Year 2025.ভারত বর্ষের সর্ব্বোচ্চ শিক্ষিত ব্যক্তি!!বলতে গেলে, তিনিই পৃথিবীর সবচ...
01/01/2025

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
Happy New Year 2025.

ভারত বর্ষের সর্ব্বোচ্চ শিক্ষিত ব্যক্তি!!
বলতে গেলে, তিনিই পৃথিবীর সবচেয়ে শিক্ষিত ব্যাক্তি!!

পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন । কিন্ত বিদ্যার এমন গরম দেখেছেন না শুনেছেন কখনও? সবটা শুনলে মাথা ঝিমঝিম করবে, হাত পা’ও অবশ হয়ে যেতে পারে বৈকি।এক জীবনে এত পড়াশোনা কোন রক্ত মাংসের মানুষ করতে পারে, না পড়লে বিশ্বাস হবে না।তাও আবার সেই ভদ্রলোক যদি ভারতীয় হন !!

মারাঠি এই ভদ্রলোকের নাম ‘শ্রীকান্ত্ জিচকার’।

পড়াশোনার কেরিয়ারটা একবার হাল্কা করে চোখ বুলিয়ে নিন শুধু , তাহলেই মালুম পড়বে ভদ্রলোক কি কাণ্ডটাই না করেছেন।

১.জীবন শুরু MBBS, M.D দিয়ে।

২.এরপর L.L.B করলেন।সাথে করলেন ইন্টারন্যাশানাল ল-এর ওপর স্নাতকোত্তর।

৩.এরপর বিজনেস ম্যানেজমেন্ট এর ওপর ডিপ্লোমা,সাথে M.B.A ।

4. এরপর জার্নালিজম নিয়ে স্নাতক।

এতদূর পড়ার পর আপনার যখন মনে হচ্ছে লোকটা পাগল নাকি,তখন আপনাকে বলতেই হচ্ছে এ তো সবে কলির সন্ধ্যে । এখনো গোটা রাত বাকি।

এই ভদ্রলোকের শুধু স্নাতকোত্তর ডিগ্রীই আছে দশটা বিষয়ের ওপর! স্নাতকোত্তরের বিষয়ের তালিকাটা একবার দেখুন খালি-

১.পাবলিক আ্যডমিনিস্ট্রেশন

২.সোশিওলজি

৩.ইকোনমিক্স

৪.সংস্কৃত(ডি.লিট)

৫.হিস্ট্রী

৬.ইংলিশ

৭.ফিলোসফি

৮.পলিটিক্যাল সায়েন্স

৯.এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রী, কালচার,এন্ড আর্কেওলজি

১০.সাইকোলজি

ওপরের যতগুলো বিষয় দেখছেন সব ক’টিতেই প্রথম শ্রেণীর সঙ্গে স্নাতকোত্তর, এবং ২৮টি স্বর্ণপদক বিজয়ী।সব মিলিয়ে ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রতি গ্রীষ্মে ও প্রতি শীতেই উনি কোনো না কোন স্নাতকোত্তরের বিষয়ের পরীক্ষা দিয়ে গেছেন।

মাথা ঝিমঝিম করছে তো!তা মাথার আর দোষ কি বলুন!তবে মাথা ঘুরে পড়ে যাবার আগে একবারটি শুধু শুনে যান।এতসব পড়তে পড়তে ওনার যখন একঘেয়েমি লাগছিল,ঠিক করলেন এবার একটু স্বাদ বদলানো যাক! তো স্বাদ বদলাতে আমি আপনি বেড়াতে যাই,আর উনি “আই.পি.এস(IPS)” পরীক্ষায় বসলেন আর পাশ করলেন।সেটা ১৯৭৮ সাল।কিন্তু পোষালো না চাকরীটা।চাকরীটা ছেড়ে দিয়ে বসলেন “আই.এ.এস(IAS)” পরীক্ষায়।১৯৮০ তে “আই.এ.এস(IAS)” হলেন।

নটে গাছটা তাহলে মুড়োলো শেষ অবধি।আজ্ঞে না মুড়োয় নি এখনো।চারমাসের মধ্যে “আই.এ.এস(IAS)” এর চাকরীটাও ছেড়ে দিলেন মহারাষ্ট্রের বিধান সভা ভোটে লড়বেন বলে।১৯৮০ তে উনি যখন বিধায়ক নির্বাচিত হলেন তখন ওনার বয়স সবে ২৫।উনি হলেন ভারতের সবচেয়ে কমবয়সী বিধায়ক।সবই হল যখন তখন মন্ত্রী হওয়াটাই বা আর বাকী থাকে কেন!সেটাও হলেন এবং একটা দুটো দপ্তরের নয়,একেবারে ১৪ টা দপ্তরের।১৯৯২ সাল নাগাদ রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন।

ওনার এই ‘সামান্য’ কয়েকটি গুণ ছাড়াও তিনি

অসাধারণ চিত্রশিল্পী,

পেশাদার ফটোগ্রাফার,

মঞ্চাভিনেতা,

সখের বেতার চালক

ও জ্যোতিষশাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন।সম্মিলিত জাতিপুঞ্জ ও ইউনেস্কোতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

ব্যক্তিগত সংগ্রহে ৫২০০০ বই রয়েছে ওনার। ‘লিমকা বুক অফ রেকর্ডস’ ওনাকে “ভারতবর্ষের সবথেকে শিক্ষিত ব্যক্তি”র শিরোপা দিয়েছে।১৯৮৩ তে উনি ‘বিশ্বের অসামান্য দশজন তরুণ’ হিসেবে নির্বাচিত হন।

২০০৪ এ পথ দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৪৯

কার্টেসী: উইকিপিডিয়া

বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষা ২০২৪ এর  ফলাফল...মোট পরীক্ষার্থী ৩০১জনপাশ ২৬৩ জনফেল ৩৭ জনA+  ১৪ টিA ৩৩ টিA-...
15/10/2024

বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষা ২০২৪ এর ফলাফল...
মোট পরীক্ষার্থী ৩০১জন
পাশ ২৬৩ জন
ফেল ৩৭ জন
A+ ১৪ টি
A ৩৩ টি
A- ৫০ টি সহ পাশের হার ৮৭.৩৮%।

আজ ১৫ ই অক্টোবর ২০২৪
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযাগে এ ফল প্রকাশ করা হয়। এতে ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

ঢাকা শিক্ষাবোর্ড ৭৯.২১%
চট্টগ্রাম ৭০.৩২ %
বরিশাল ৮১.৮৫ %
রাজশাহী ৮১.২৪ %
কুমিল্লা ৭১.১৫%
যশোর ৬৪.২৯ %
সিলেট ৮৫.৩৯%
দিনাজপুর ৭৭.৫৬ %
ময়মনসিংহ ৬৩.২২%

এ ছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

আয়রে নবীন দলে দলেজ্ঞান শিক্ষার ছায়াতলে। সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতি...
17/09/2024

আয়রে নবীন দলে দলে
জ্ঞান শিক্ষার ছায়াতলে।

সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের ২০২৪ সালের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

নতুনভাবে নতুন জীবন শুরু হোক জ্ঞান শিক্ষার জন্য।
জ্ঞান অর্জনের জন্য আসো এবং সেবা দেওয়ার জন্য ছড়িয়ে পড়ো।
দোয়া এবং শুভকামনা রইলো।
আজ হয়ে গেলো আমাদের কলেজের নবীন বরণ অনুষ্ঠান।
#নবীনবরণ
#বড়খালকলেজ
#২০২৪

Address

Sylhet
3070

Website

Alerts

Be the first to know and let us send you an email when বড়খাল স্কুল ও কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category