Eva’s IELTS planet

Eva’s IELTS planet Strive, be patient, work sincerely, and leave the rest to Allah. Those who persevere will find success in this life and the next.

Masha-Allah. 7.5, guys!A well-deserved achievement by Samira Islam, Batch 89. Congratulations to her 🤍
22/08/2026

Masha-Allah. 7.5, guys!

A well-deserved achievement by Samira Islam, Batch 89. Congratulations to her 🤍

গতকাল একটি স্পেশাল ব্যাচের স্পিকিং মডিউল শেষ হয়। স্পিকিং নিয়ে নানান সমস্যায় জর্জরিত একেকজন, তাদের নিয়ে স্পিকিং করাটুকু ব...
21/08/2026

গতকাল একটি স্পেশাল ব্যাচের স্পিকিং মডিউল শেষ হয়। স্পিকিং নিয়ে নানান সমস্যায় জর্জরিত একেকজন, তাদের নিয়ে স্পিকিং করাটুকু ব্যক্তিগতভাবে বেশ ইঞ্জয় করেছি আমি।যাক, কালকে ক্লাস শেষের দিকে যখন ছিল, আমি উনাদের জিজ্ঞেস করি যে, গত ৬-৭ দিন আগে যখন তাদের স্পিকিং মডিউল মাত্রই শুরু হলো, এর থেকে এখন অবস্থা খানিকটা ভালো বোধ করছে কি-না। তারপর, ক্লাসেই অনেকগুলো ফিডব্যাক পেলাম। চট করে কয়েকটির ছবি তুলে নিলাম। নিম্নোক্ত ছবিগুলো তারই প্রমাণ।

20/08/2026

স্পিকিং ব্যাচের এডমিশন আজ শেষ হবে, আলহামদুলিল্লাহ।

এই কোর্সটার জন্য অনেকে বারংবার আমাকে মেসেজ করতেন। আমি সবাইকেই জানাতাম যে, ব্যস্ততার কারণে স্পিকিং আলাদাভাবে করানো সম্ভব হয় না।অবশেষে, সময় মিলিয়ে বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে স্পিকিং ব্যাচের ক্লাস ইনশাআল্লাহ।

এই ব্যাচ শুধুমাত্র একবারের জন্য প্রযোজ্য।পরবর্তীতে এই কোর্স আর করানো হবে না।🥲

19/08/2026

প্রত্যেক স্পেশাল ব্যাচের স্টুডেন্টদের কোর্স চলাকালীন অবস্থায়, তাদের পড়ালেখার মতিগতি বুঝে আমি বলে দেই কবে এক্সাম দিলে ভালো হবে অথবা কোন তারিখের জন্য বসা দরকার।পরক্ষণেই দেখা যায়, এক সপ্তাহের ভিতরে সবাই টেক্সট করে করে রেজিষ্ট্রেশন করে ফেলেছে জানায়।

এখন কথা হলো, আমি বললাম আর উনারা রেজিষ্ট্রেশন করে ফেললো, এতও সহজ নয় বৈকি। এই রেজিষ্ট্রেশন এর সাহস জুগানোর জন্য ভালোভাবে একটা রুটিন মেইনটেইন করাই। যারা ঠিকঠাক পড়ে নেয়, পড়াগুলো জমা দেয় এরাই দিনশেষে রেজিষ্ট্রেশন করার মতো সাহস করে ফেলতে পারে। আর যারা পড়াশোনা করতে বেশ গাফলতি করে, এরা বছর গেলেও রেজিষ্ট্রেশন করতেই পারে না।

যাক, সেপ্টেম্বর মাসটিতে অনেক রেজাল্ট আসবে ইনশাআল্লাহ।রেজিষ্ট্রেশন এই মাসজুড়ে আগেভাগেই করিয়ে নিয়েছি গোটিকয়েক স্টুডেন্টদের। আল্লাহ তাআলা রহম করলে, প্রত্যেকে চমৎকারভাবে নিজের কাঙ্খিত স্কোর আনবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকলের নেক নিয়্যাত পূরণ করবেন।

পাক্কা একমাসের প্রিপারেশনে এই রেজাল্টটি এসেছে। সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে যখন রাইটিংয়ে স্টুডেন্টরা আগের তুলনায় খুব ...
18/08/2026

পাক্কা একমাসের প্রিপারেশনে এই রেজাল্টটি এসেছে।
সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে যখন রাইটিংয়ে স্টুডেন্টরা আগের তুলনায় খুব ভালো কিছু করতে সক্ষম হয়।

Congratulations to you, Samira Ma’am, Batch 90!🤍

নোট: উনি যেহেতু ফিনল্যান্ডের জন্য ট্রাই করবে, তাই এই স্কোরে হবে।

ভিসা হওয়ার খবর পেলেই প্রত্যেক স্টুডেন্টদের পরিশ্রম, দিন-রাত খেটে পড়াশোনা করার সময়গুলো আমার মাথায় টু-টু করে। এই যে এত্ত ক...
17/08/2026

ভিসা হওয়ার খবর পেলেই প্রত্যেক স্টুডেন্টদের পরিশ্রম, দিন-রাত খেটে পড়াশোনা করার সময়গুলো আমার মাথায় টু-টু করে। এই যে এত্ত কষ্টের পর এরকম দিন আসে, তা কি কোনো শব্দে বয়ান করা যায়?

নিশ্চয়ই আল্লাহ আআলা আমাদের পরিশ্রমের উত্তম প্রতিদান দেন।

Btw, this is exactly the kind of text I love to see.

আমার বরাবরই পড়তে ভালো লাগে, আর যখন স্টুডেন্টরাই লেখক হয় তখন পড়াটা আমার আরো জরুরত হয়ে পড়ে। কত শত শব্দ, আর কত নির্ভেজাল কথ...
16/08/2026

আমার বরাবরই পড়তে ভালো লাগে, আর যখন স্টুডেন্টরাই লেখক হয় তখন পড়াটা আমার আরো জরুরত হয়ে পড়ে। কত শত শব্দ, আর কত নির্ভেজাল কথাবার্তা। কারো জন্য মন থেকে কিছু লেখা চারটে-খানি কথা না। বেশ সময় ও ভালোবাসার প্র‍য়োজন বৈকি।

নিম্নোক্ত লেখাগুলো আমার রিসেন্ট যে রানিং ব্যাচ চলছে তাদের মধ্যেই কয়েকজনের পোস্ট করা।নিজে বসে পড়ছিলাম, ভাবলাম স্মৃতির ভান্ডারে রাখার জন্যও একখানা পোস্টও করে ফেলি। করে ফেললাম!

15/08/2026

স্পিকিং ব্যাচ নিয়ে আপনাদের এত জল্পনা-কল্পনা ছিল যে আমি এই কোর্স দীর্ঘ এক বছরের পর আবার করাচ্ছি। যেহেতু স্পিকিং ব্যাচ, তাই বেশ সংখ্যক স্টুডেন্ট নেওয়া পসিবল হয়নি। ১৪ জন নিয়েই করছি।

গতকাল পোস্ট করার পর-পরই ৫টি সিট বুকড।
তাছাড়া, অনেকেই গত কয়েকদিনে বার কয়েক মেসেজ করেছেন স্পিকিংয়ের জন্য কিন্তু বাকি দুটো কোর্স নিয়ে এতই ব্যস্ততা থাকে যে, ফলে স্পিকিং নিয়ে আলাদাভাবে কাজ করা আমার জন্য অসম্ভব,তাই না করে দেই।

যাক, স্পিকিংয়ের এই ব্যাচের এডমিশনও কাল নাগাদ শেষ হয়ে যাবার সম্ভাবনা শতভাগ। তাই, নিজের সিট সিকিউর করুন, গুনে গুনে ৮-৯টি সিট বিদ্যমান।

14/08/2026

আপনারা অনেকেই প্রায়শই মেসেজ করেন, শুধু স্পিকিং মডিউল পড়াই কি-না। যেহেতু, ব্যাচের বেশ চাপ থাকে তাই একটি মডিউল নিয়ে আলাদাভাবে কোনো কোর্স বানিয়ে কাজ করার সময়-সুযোগটুকু হয় না। কিন্তু, আপনাদের অনেকেরই আবদার ছিল স্পিকিং নিয়ে। তাই, আমি সিদ্ধান্ত নিয়েছি স্পিকিং নিয়ে একবার হলেও আবার একাভাবে ক্লাস নেওয়া।

কোর্স ডিটেইলসঃ
ক্লাস সংখ্যা ২২টি
এক ঘন্টা
সপ্তাহে ৬ দিন
স্পিকিং সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান এবং
স্পিকিংয়ে আরো দক্ষ হওয়া নিয়েই সাজানো এই কোর্স।

নোট: এই ব্যাচে মাত্র ১৪ জন নিয়ে কাজ করা হবে। এর বেশি একজনও নেওয়া সম্ভব নয়।
অলরেডি বুকড সিটসংখ্যা:২
বাকি সিটসংখ্যা রইলো: ১২

উনি আমার বেসিক ব্যাচের স্টুডেন্ট ছিলেন, পরবর্তীতে স্পেশাল ব্যাচেরও স্টুডেন্ট হলেন। কোর্স শেষ হওয়ার পাচেক দিন পর, উনি রেজ...
12/08/2026

উনি আমার বেসিক ব্যাচের স্টুডেন্ট ছিলেন, পরবর্তীতে স্পেশাল ব্যাচেরও স্টুডেন্ট হলেন। কোর্স শেষ হওয়ার পাচেক দিন পর, উনি রেজিষ্ট্রেশন করেই এক্সাম দিয়ে দেন। কাল এক্সামে বসেছিলেন, আজ রেজাল্ট হাতে এলো। আলহামদুলিল্লাহ, উনার কাঙ্খিত স্কোরই পেয়েছেন।

অতঃপর, অনেকগুলো মেসেজ একসাথে।মাঝেমধ্যে স্টুডেন্টদের পরিশ্রমের সুফল দেখতে পাওয়াতেই বেশ ভালো লাগা কাজ করায়।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eva’s IELTS planet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share