Jamiatul Khair Alislamia Sylhet

Jamiatul Khair Alislamia Sylhet An Islamic Institute of Bangladesh for Higher Islamic education

for more details visit our website

মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি। সময়ের সেরা ও নন্দিত ইসলামি রাজনীতিবিদ,প্রাজ্ঞ ও বিজ্ঞ আলিমে দ্বীন এবং প্রথিতযশা শায়খুল হা...
12/05/2026

মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি। সময়ের সেরা ও নন্দিত ইসলামি রাজনীতিবিদ,প্রাজ্ঞ ও বিজ্ঞ আলিমে দ্বীন এবং প্রথিতযশা শায়খুল হাদীস। পূণ্যভুমি সিলেটের প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এ প্রতিমাসে একদিন দারস ও মুহাযারা পেশ করে থাকেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল ১৩ মে ২০২৬ বুধবার বাদ মাগরিব থেকে তার তারবিয়াতি মুহাযারা ও দারসে বুখারি অনুষ্ঠান।
উলামায়ে কেরাম ও তালিবানে উলুম বিশেষভাবে এ অনুষ্ঠানে আমন্ত্রিত।

যেখানে অনন্য জামেয়াতুল খাইর……………………………..ছবিতে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণে জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর এবছরের শিক্ষ...
03/05/2026

যেখানে অনন্য জামেয়াতুল খাইর
……………………………..
ছবিতে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণে জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর এবছরের শিক্ষাথীবৃন্দ।
দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে জামেয়াতুল খাইর প্রতিটি শিক্ষার্থীকে দ্বীনি শিক্ষার পাশাপাশি প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে। এখন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগ। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া। তথ্যপ্রযুক্তি মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। এটি এখন বিলাসিতা নয়, বরং বর্তমান প্রেক্ষাপটে এটি অনিবার্য বাস্তবতা।
বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং যুগোপযোগী দ্বীনের দক্ষ দাঈ হিসেবে গড়ে তুলতে মাদরাসা শিক্ষার্থীদের জন্য প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। বর্তমান সময়ে দ্বীনি দাওয়াত বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম তথ্যপ্রযুক্তি। প্রযুক্তিতে দক্ষ হলে মাদরাসা শিক্ষার্থীরা ইসলামের মহান আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিশাল অবদান রাখবে।
এ লক্ষ্য অর্জনে জামেয়াতুল খাইরের প্রতিষ্ঠাতা ও পরিচালক, মুফতি আবদুল মুনতাকিম সাহেব জামেয়ার প্রতিষ্ঠালগ্ন থেকেই তাখাসসুসাতের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছেন।
সিলেট বিভাগে উচ্চতর দ্বীনি শিক্ষা ও প্রযুক্তির জ্ঞানের প্রাণবন্ত এক আঙিনা—জামেয়াতুল খাইর।

লেখনি—
আলাউদ্দিন
কম্পিউটার প্রশিক্ষক
জামেয়াতুল খাইর

হযরত মাওলানা শায়খ নাজমুল হাসান কাসিমী হাফি. জামেয়াতুল খাইরে অবস্থান করছেন। দারসে বুখারি শেষ করে এখন বিশ্রাম নিবেন।বাদ আস...
23/04/2026

হযরত মাওলানা শায়খ নাজমুল হাসান কাসিমী হাফি. জামেয়াতুল খাইরে অবস্থান করছেন। দারসে বুখারি শেষ করে এখন বিশ্রাম নিবেন।
বাদ আসর জামেয়ার আসাতিযাদের নিয়ে ইলমী ও তরবিয়াতি মুহাযারা।
বাদ মাগরিব (পরপরই) ইসলাহী মজলিস হবে। সকলকে ইসলাহী মাজলিসে বিশেষ দাওয়াত ।
সময়ের এই মহান ব্যক্তিত্বের সোহবতে সবাই উপকৃত হতে সাদর আমন্ত্রণ। জাযাকুমুল্লাহ

জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর ১৪৪৭/৪৮ শিক্ষাবর্ষের ইফতিতাহি দারস ও দোয়া মাহফিল সম্পন্ন. সিলেট বিভাগের প্রথম স্বতন...
10/04/2026

জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর ১৪৪৭/৪৮ শিক্ষাবর্ষের ইফতিতাহি দারস ও দোয়া মাহফিল সম্পন্ন.

সিলেট বিভাগের প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর চলিত শিক্ষাবর্ষের ইফতিতাহী দারস ও দোয়া মাহফিল গত ৮ এপ্রিল ২০২৬ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় জামেয়ার মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জামেয়ার সিনিয়র মুহাদ্দিস ও অন‍্যতম মুরব্বী মাওলানা শায়খ আবদুল গণি হাফি. এর সভাপতিত্বে উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা ও দারসে বুখারি পেশ করেন জামেয়ার শায়খুল হাদীস ওয়াল আদব শায়খ বদরুদ্দীন আল মাদানি হাফি.।
আলোচনা পেশ করেন জামেয়ার শিক্ষাবিভাগীয় প্রধান মাওলানা আবদুল মুকতাদির, ইফতা বিভাগীয় প্রধান মুফতি জমিরুদ্দীন, সিনিয়র উস্তাযুল হাদীস মাওলানা হাফিজ ফরিদুদ্দীন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মুহাদ্দিস মাওলানা শায়খ আবদুর রউফ, মাওলানা হাসান আনহার, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আফসর শরীফ, মাওলানা আব্দুল্লাহ মাসরুর মাওলানা তাওহীদুল ইসলাম তাহের সহ সকল আসাতিযায়ে কেরাম। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ওলিউল্লাহ।

উল্লেখ্য জামেয়ার ইফতা, আদব, দাওয়াহ, ডিপ্লোমা, তাকমীল ফিল হাদীস, ফযীলত, সানুবিয়া ও হিফযুল কোরআন বিভাগ সহ সকল বিভাগের নিয়মিত দারস গতকাল থেকে শুরু হয়েছে। সকল বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এই মাহফিল খুবই প্রাণবন্ত হয়ে উঠে।

পরিশেষে শায়খ আবদুল গণি হাফি. এর সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

জামেয়ার এ আয়োজনে সকলকে সাদর আমন্ত্রণ। আন্তরিক দাওয়াত রইল। জাযাকুমুল্লাহ
07/04/2026

জামেয়ার এ আয়োজনে সকলকে সাদর আমন্ত্রণ। আন্তরিক দাওয়াত রইল। জাযাকুমুল্লাহ

আজ ২৮ মার্চ ২০২৬ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তালিবানে উলুম কে প্রিয় জামেয়ার আঙ্গিনায় সুস্বাগতম।
28/03/2026

আজ ২৮ মার্চ ২০২৬ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। তালিবানে উলুম কে প্রিয় জামেয়ার আঙ্গিনায় সুস্বাগতম।

জামেয়ার নতুন শিক্ষাবর্ষে আগ্রহী তালিবানে ইলমকে সুস্বাগতম। আগামী ৮ শাওয়াল, ২৮ মার্চ ২০২৬ শনিবার থেকে ভর্তি কার্যক্রম শুর...
24/03/2026

জামেয়ার নতুন শিক্ষাবর্ষে আগ্রহী তালিবানে ইলমকে সুস্বাগতম। আগামী ৮ শাওয়াল, ২৮ মার্চ ২০২৬ শনিবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।

24/03/2026

জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট,

তাকমীল ফিল হাদীসে মোট পরীক্ষার্থী ৭ জন
ফলাফল:
মুমতাজ ২ জন
জায়‍্যিদ জিদ্দান ৪ জন
জায়‍্যিদ ১ জন।
الحمدلله علي كل حال.

জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর আসন্ন রামাযানুল মোবারকের প্রশিক্ষণ কার্যক্রম।মহতি এই কার্যক্রমে অংশগ্রহণ করে বড়দের ...
07/02/2026

জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট এর আসন্ন রামাযানুল মোবারকের প্রশিক্ষণ কার্যক্রম।
মহতি এই কার্যক্রমে অংশগ্রহণ করে বড়দের সোহবত পেতে তালিবানে ইলমকে সাদর আমন্ত্রণ। জাযাকুমুল্লাহ

প্রিয় জামেয়ার পবিত্র রামাজানুল মোবারকের গুরুত্বপূর্ণ আয়োজন। বিশেষত: সময়ের কিংবদন্তি ব‍্যক্তিত্ব মুফতি মুশাহিদ হাফি. এর স...
25/01/2026

প্রিয় জামেয়ার পবিত্র রামাজানুল মোবারকের গুরুত্বপূর্ণ আয়োজন।
বিশেষত: সময়ের কিংবদন্তি ব‍্যক্তিত্ব মুফতি মুশাহিদ হাফি. এর সুহবতে ধন‍্য হতে সবাইকে সাদর আমন্ত্রণ। জাযাকুমুল্লাহু খাইরান।

Address

Sylhet
3100

Telephone

+8801737245800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiatul Khair Alislamia Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jamiatul Khair Alislamia Sylhet:

Shortcuts

Share