D.M High School

D.M High School This page is created to share activities of our school with you. We look forward to getting suggesti

Alhamdulillah!! Mission accomplished.  Five students from Beanibazar have earned six medals (1 silver and 5 bronze). All...
16/05/2026

Alhamdulillah!!
Mission accomplished.
Five students from Beanibazar have earned six medals (1 silver and 5 bronze). All of them are from Dhakauttor Mohammadpur High School.

Miles to go....

#নতুন_কুঁড়ি_২০২৬

https://www.facebook.com/share/p/18fFjUrhUL/
11/05/2026

https://www.facebook.com/share/p/18fFjUrhUL/

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ বিয়ানীবাজারের সাফল্য, ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের অর্জনে উচ্ছ্বাস

১১/০৫/২৬, সিলেট
সিলেট জেলা পর্যায়ে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বিয়ানীবাজারের শিক্ষার্থীরা। বিশেষ করে মার্শাল আর্ট বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিয়ে পদক জিতে প্রশংসা কুড়িয়েছেন সুবর্ণা আক্তার, মারজানা বেগম এবং সোমা আক্তার জুহি।
প্রতিযোগিতায় জুডো -৪৫ কেজি (বালিকা) বিভাগে সুবর্ণা আক্তার রৌপ্য পদক নিশ্চিত করেন। এছাড়া জুডো +৪৫ কেজি (বালিকা) বিভাগে মারজানা বেগম ব্রোঞ্জ পদক এবং তাইকোয়ান্দো +৪৫ কেজি (বালিকা) বিভাগে সোমা আক্তার জুহি ব্রোঞ্জ পদক অর্জন করেন।
এ পর্যন্ত বিয়ানীবাজার উপজেলার প্রতিযোগীরা শুধুমাত্র মার্শাল আর্টের বিভিন্ন ক্যাটাগরিতেই ৫টি ব্রোঞ্জ ও ১টি সিলভার পদক নিশ্চিত করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, পদকজয়ী এই শিক্ষার্থীরা সবাই ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়–এর ছাত্রী।

বিদ্যালয়ের এই অসাধারণ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ধারাবাহিক প্রশিক্ষণ, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমই এই অর্জনের মূল চাবিকাঠি।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই সাফল্যের পেছনে রয়েছে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা, অনুপ্রেরণা, উদ্দীপনা, নিষ্ঠা ও আত্মবিশ্বাস। পাশাপাশি মহান সৃষ্টিকর্তার অনুগ্রহও তাঁদের এগিয়ে যেতে সহায়তা করেছে।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে বিদ্যালয় ও দেশের সুনাম বিশ্ব দরবারে ছড়িয়ে দেবে।

'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' এর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিয়ানীবাজার উপজেলার পক্ষে দাবা ও মার্শাল আর্ট -এই দুই ইভেন্টে অং...
10/05/2026

'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' এর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিয়ানীবাজার উপজেলার পক্ষে দাবা ও মার্শাল আর্ট -এই দুই ইভেন্টে অংশগ্রহণ করে আপনাদের প্রিয় বিদ্যাপীঠ ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়। সকল ইভেন্ট শেষে আমাদের অর্জন নিম্নরূপ :

* জুডো -৪৫ কেজি (বালিকা) : সুবর্ণা আক্তার রৌপ্য পদক নিশ্চিত করেছে।
* জুডো +৪৫ কেজি ( বালিকা): মারজানা বেগম ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।
* কারাতে -৪৫ কেজি (বালিকা): সুবর্ণা আক্তার ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।
* কারাতে +৪৫ (বালিকা) নাসিহা জাহান ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।
* কারাতে +৪৫ (বালক) উমর ফারুক খান ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।
* তাইকোয়ান্দো +৪৫ (বালিকা) সুমা আক্তার জুহা ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।

অর্থাৎ, আমরা মোট ৬ টি পদক আনতে পেরেছি।

মাত্র ২ দিনের প্রশিক্ষণের অর্জন এটি। ইনশা আল্লাহ, আগামীতে অন্যান্য সকল ইভেন্টেই সফলতা নিয়ে আসবে ডি এম স্কুল।

আপনাদের দোয়াই আমাদের অনুপ্রেরণা।

19/03/2026
আলহামদুলিল্লাহ! জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আমাদের স্কুলের সুনাম ছড়িয়ে দিয়েছে হোসাইন আল দীন। উল্লেখ...
26/02/2026

আলহামদুলিল্লাহ!
জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আমাদের স্কুলের সুনাম ছড়িয়ে দিয়েছে হোসাইন আল দীন। উল্লেখ্য যে, সে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মোত্তালেব স্যারের বড় ছেলে।

আপনাদের প্রিয় বিদ্যাপীঠ ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অ...
29/01/2026

আপনাদের প্রিয় বিদ্যাপীঠ ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী, ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও এম এন এম ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মিফতাউর রহমান চৌধুরী লিটন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী ও জনাব এমদাদুল হক তরুণের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব ফখরুল আলম চৌধুরী ও জনাব শেখ জামাল উদ্দিন, ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আহবাবুর রহমান খান শিশু, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য জনাব আহমদুর রহমান খান হীনু ও জনাব শাজাহান হোসেন চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী আমন, জনাব আহাদুজ্জামান মামুন, জনাব জাকারিয়া আহমদ, জনাব হেলাল আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ বিলাল উদ্দিন। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াকিফ আহমদ।

26/01/2026

Annual Sports 2026
Football Semifinal
Tiebreaker

'ময়নুর রশিদ জায়গীরদার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট' কর্তৃক 'মেধাবৃত্তি ও ভর্তি সহায়তা প্রদান অনুষ্ঠান ২০২৬' এর আজ বিদ্...
25/01/2026

'ময়নুর রশিদ জায়গীরদার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট' কর্তৃক 'মেধাবৃত্তি ও ভর্তি সহায়তা প্রদান অনুষ্ঠান ২০২৬' এর আজ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের উপদেষ্টা জনাব সৈয়দ মোয়াজ্জম হোসেন এর সভাপতিত্বে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব জিয়াউল বারী চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১ নং আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথির আসনে ছিলেন ঢাকাউত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহফুজুর রহমান মোল্লা, ট্রাস্টের অন্যতম উপদেষ্টা জনাব গোলাম রব্বানী জায়গীরদার, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য জনাব মামুন আহমদ, জনাব ছিদ্দিকুর রহমান চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত শিক্ষকবৃন্দ ও সম্মানিত অভিভাবক বৃন্দ।

সিনিয়র শিক্ষক জনাব এমদাদুল হক চৌধুরী এর সঞ্চালনায় আজকের অনুষ্ঠানে বক্তব্য শেষে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় মেধাতালিকার শিক্ষার্থীদের নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

25/01/2026

ময়নুর রশিদ জায়গীরদার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক মেধাবৃত্তি ও ভর্তি সহায়তা প্রদান অনুষ্ঠান ২০২৬ এর আজকের কিছু মুহুর্ত।

18/01/2026

Rhythm of life

16/01/2026

ইভেন্টের নাম 'ভারসাম্য রক্ষা'।
চা-চামচ এর উপরে একটি মার্বেল রেখে হেঁটে হেঁটে একটি নির্দিষ্ট পথ অতিক্রম করা।

Address

Kawdia, Beanibazar
Sylhet
HTTPS://MAPS.HERE.COM/DIRECTIONS/MIX/R250,-BEANIBAZAR,-BANGLADESH:24.88539,92.07

Telephone

+8801727315423

Website

Alerts

Be the first to know and let us send you an email when D.M High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to D.M High School:

Shortcuts

Share

Category