21/08/2026
University of Roehampton এর ইতিহাস
London এর অন্যতম ঐতিহাসিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান University of Roehampton। এর শিকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে প্রায় ১৮৫ বছর আগে।
এর ইতিহাস শুরু হয় ১৮৪১ সালে Whitelands College প্রতিষ্ঠার মাধ্যমে। এটি England এর সবচেয়ে পুরোনো higher education institutions গুলোর একটি এবং নারীদের শিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল।
পরবর্তীতে আরও তিনটি ঐতিহাসিক কলেজ প্রতিষ্ঠিত হয়।
Southlands College ১৮৭২
Digby Stuart College ১৮৭৪
Froebel College ১৮৯২
এই চারটি কলেজই মূলত teacher education এর সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। বিশেষ করে নারীদের উচ্চশিক্ষা এবং শিক্ষক প্রশিক্ষণে প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
১৯৭৫ সালে চারটি কলেজ একত্রিত হয়ে Roehampton Institute of Higher Education গঠন করে। এরপর ২০০০ সালে এটি University of Surrey এর সঙ্গে যুক্ত হয়ে University of Surrey, Roehampton নামে পরিচিত হয়।
২০০৪ সালে প্রতিষ্ঠানটি independent university status লাভ করে এবং Roehampton University হয়। পরবর্তীতে ২০১১ সালে University of Roehampton নামটি গ্রহণ করা হয়।
আজও University of Roehampton এর সবচেয়ে interesting বিষয়গুলোর একটি হলো এর collegiate structure। Whitelands, Southlands, Digby Stuart এবং Froebel এই চারটি ঐতিহাসিক কলেজ এখনো বিশ্ববিদ্যালয়ের পরিচয় এবং student life এর গুরুত্বপূর্ণ অংশ।
১৮৪১ সালের একটি teacher training college থেকে আজকের University of Roehampton। এর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে নারী শিক্ষা, teacher training এবং UK higher education এর দীর্ঘ পরিবর্তনের গল্প।